বাংলা অনুবাদ
ত্ব-সীন-মীম।
ইংরেজি অনুবাদ
Ta, Seen, Meem.
২২৭ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
ত্ব-সীন-মীম।
ইংরেজি অনুবাদ
Ta, Seen, Meem.
বাংলা অনুবাদ
এগুলো সুস্পষ্ট কিতাবের বিধান।
ইংরেজি অনুবাদ
These are the verses of the clear Book.
বাংলা অনুবাদ
হয়তো তুমি নিজেকেই কষ্টে নিঃশেষ করে ফেলছ এ কারণে যে তারা বিশ্বাস করছে না।
ইংরেজি অনুবাদ
Perhaps, [O Muhammad], you would kill yourself with grief that they will not be believers.
বাংলা অনুবাদ
আমরা চাইলে আকাশ থেকে তাদের উপর এমন এক নিদর্শন অবতীর্ণ করতে পারতাম, যাতে তার সামনে তারা অবনত হয়ে পড়তো।
ইংরেজি অনুবাদ
If We willed, We could send down to them from the sky a sign for which their necks would remain humbled.
বাংলা অনুবাদ
পরম করুণাময়ের কাছ থেকে তাদের কাছে এমন কোনো নতুন উপদেশ বার্তা আসে না; বরং তারা সবসময় তা থেকে বিমুখ থাকে।
ইংরেজি অনুবাদ
And no revelation comes to them anew from the Most Merciful except that they turn away from it.
বাংলা অনুবাদ
অতএব তারা নিশ্চই মিথ্যারোপ করেছে; তাই শীঘ্রই তাদের কাছে সেই বিষয়গুলোর সংবাদ পৌঁছাবে, যেগুলো নিয়ে তারা উপহাস করত।
ইংরেজি অনুবাদ
For they have already denied, but there will come to them the news of that which they used to ridicule.
বাংলা অনুবাদ
তারা কি পৃথিবীর দিকে লক্ষ্য করে না, সেখানে আমরা কত ধরনের উৎকৃষ্ট প্রকারের বস্তু উৎপন্ন করেছি?
ইংরেজি অনুবাদ
Did they not look at the earth - how much We have produced therein from every noble kind?
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এর মধ্যে একটি নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশ বিশ্বাসী ছিল না।
ইংরেজি অনুবাদ
Indeed in that is a sign, but most of them were not to be believers.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই তোমার প্রতিপালক, তিনি নিজেই পরাক্রমশালী, পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
আর যখন তোমার প্রতিপালক মূসাকে আহ্বান করেছিলেন এই বলে: ‘সেই অন্যায়কারী জনগোষ্ঠীর কাছে যাও।’
ইংরেজি অনুবাদ
And [mention] when your Lord called Moses, [saying], "Go to the wrongdoing people -
বাংলা অনুবাদ
ফেরাউনের সম্পপ্রদায়ের কাছে; তারা কি সচেতন হবে না?
ইংরেজি অনুবাদ
The people of Pharaoh. Will they not fear Allah?"
বাংলা অনুবাদ
সে বলল: ‘হে আমার প্রতিপালক! আমি আশংকা করছি যে, তারা আমার উপর মিথ্যারোপ করবে।
ইংরেজি অনুবাদ
He said, "My Lord, indeed I fear that they will deny me
বাংলা অনুবাদ
আর আমার অন্তর সংকুচিত হয়ে আসে, এবং আমার জিহ্বা সাবলীলভাবে চলতে পারে না; তাই হারূনের দিকে (বার্তা বা দায়িত্ব) প্রেরণ করুন।
ইংরেজি অনুবাদ
And that my breast will tighten and my tongue will not be fluent, so send for Aaron.
বাংলা অনুবাদ
আর আমার বিরুদ্ধে তো তাদের কাছে অভিযোগ আছে, সুতরাং আমি আশংকা করছি যে, তারা আমাকে হত্যা করবে।
ইংরেজি অনুবাদ
And they have upon me a [claim due to] sin, so I fear that they will kill me."
বাংলা অনুবাদ
তিনি বললেন: ‘কক্ষনো না, তোমরা দু’জনে আমার (দেয়া) নিদর্শন নিয়ে যাও, আমি তোমাদের সঙ্গে থেকে সব কিছু শুনতে থাকব।‘
ইংরেজি অনুবাদ
[Allah] said, "No. Go both of you with Our signs; indeed, We are with you, listening.
বাংলা অনুবাদ
অতএব তোমরা উভয়ে ফেরাউনের নিকট যাও এবং বলঃ নিশ্চই আমরা জগতসমূহের প্রতিপালকের রাসূল।
ইংরেজি অনুবাদ
Go to Pharaoh and say, 'We are the messengers of the Lord of the worlds,
বাংলা অনুবাদ
ইসরাঈলী সন্তানদের আমাদের সঙ্গে পাঠিয়ে দাও।
ইংরেজি অনুবাদ
[Commanded to say], "Send with us the Children of Israel."'"
বাংলা অনুবাদ
সে (ফেরাউন) বলল: ‘আমরা কি তোমাকে আমাদের মধ্যে শিশু অবস্থায় লালন-পালন করিনি? আর তুমি কি তোমার জীবনের বহু বছর আমাদের মধ্যেই কাটাওনি?’
ইংরেজি অনুবাদ
[Pharaoh] said, "Did we not raise you among us as a child, and you remained among us for years of your life?
বাংলা অনুবাদ
‘এবং তুমি তোমার কাজ যা করার তা করেছ; তুমি তো অকৃতজ্ঞ।’
ইংরেজি অনুবাদ
And [then] you did your deed which you did, and you were of the ungrateful."
বাংলা অনুবাদ
সে বলল: ‘আমি তো এটা করেছিলাম তখন, যখন আমি ছিলাম বিভ্ৰান্ত’।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "I did it, then, while I was of those astray.
বাংলা অনুবাদ
অতঃপর আমি তোমাদের থেকে সরে পালিয়ে গেলাম, যখন আমি তোমাদের ভয় করেছিলাম। তারপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন।
ইংরেজি অনুবাদ
So I fled from you when I feared you. Then my Lord granted me wisdom and prophethood and appointed me [as one] of the messengers.
বাংলা অনুবাদ
আর এটি কি এমন একটি অনুগ্রহ, যা তুমি আমার উপর দাবি হিসেবে দেখাচ্ছ যে, তুমি ইসরাঈলের সন্তানদের দাস বানিয়ে রেখেছ?
ইংরেজি অনুবাদ
And is this a favor of which you remind me - that you have enslaved the Children of Israel?"
বাংলা অনুবাদ
ফিরআউন বলল: ‘আর এই জগতসমূহের প্রতিপালক কে?’
ইংরেজি অনুবাদ
Said Pharaoh, "And what is the Lord of the worlds?"
বাংলা অনুবাদ
সে বলল: আকাশসমূহ ও পৃথিবী এবং তাদের মাঝখানে যা কিছু আছে, সব কিছুর প্রতিপালক (তিনি)। যদি তোমরা সত্যিই নিশ্চিত জ্ঞান রাখো।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "The Lord of the heavens and earth and that between them, if you should be convinced."
বাংলা অনুবাদ
সে (ফেরাউন) তার চারপাশের লোকেদেরকে বলল: ‘তোমরা শুনছ তো?’
ইংরেজি অনুবাদ
[Pharaoh] said to those around him, "Do you not hear?"
বাংলা অনুবাদ
সে বলল: তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "Your Lord and the Lord of your first forefathers."
বাংলা অনুবাদ
সে (ফেরাউন) বলল: নিশ্চয়ই যাকে তোমাদের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, সে অবশ্যই পাগল!
ইংরেজি অনুবাদ
[Pharaoh] said, "Indeed, your 'messenger' who has been sent to you is mad."
বাংলা অনুবাদ
সে বলল: তিনি পূর্ব ও পশ্চিম এবং তাদের মধ্যবর্তী সব কিছুর প্রতিপালক, যদি তোমরা চিন্তা-বিবেচনা কর।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "Lord of the east and the west and that between them, if you were to reason."
বাংলা অনুবাদ
সে (ফেরাউন) বলল: ‘তুমি যদি আমার পরিবর্তে অন্যকে ইলাহরূপে গ্ৰহণ কর আমি তোমাকে অবশ্যই কারারুদ্ধ করব।’
ইংরেজি অনুবাদ
[Pharaoh] said, "If you take a god other than me, I will surely place you among those imprisoned."
বাংলা অনুবাদ
সে (মূসা) বলল: ‘আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট বিষয় নিয়ে আসি, তবুও?’
ইংরেজি অনুবাদ
[Moses] said, "Even if I brought you proof manifest?"
বাংলা অনুবাদ
সে (ফেরাউন) বলল: ‘তাহলে তা আনো, যদি তুমি সত্যবাদী হও।’
ইংরেজি অনুবাদ
[Pharaoh] said, "Then bring it, if you should be of the truthful."
বাংলা অনুবাদ
অতঃপর সে তার লাঠি নিক্ষেপ করল; তখন হঠাৎ সেটি একটি সুস্পষ্ট বৃহৎ সাপ হয়ে গেল।
ইংরেজি অনুবাদ
So [Moses] threw his staff, and suddenly it was a serpent manifest.
বাংলা অনুবাদ
এবং সে তার হাত বের করল; তখন হঠাৎ সেটি দর্শকদের চোখে উজ্জ্বল শুভ্র হয়ে দেখা দিল।
ইংরেজি অনুবাদ
And he drew out his hand; thereupon it was white for the observers.
বাংলা অনুবাদ
সে (ফেরাউন) তার আশেপাশের পরিষদবৰ্গকে বলল: ‘এ তো এক সুদক্ষ জাদুকর!’
ইংরেজি অনুবাদ
[Pharaoh] said to the eminent ones around him, "Indeed, this is a learned magician.
বাংলা অনুবাদ
সে তার জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। সুতরাং তোমরা কী পরামর্শ দিচ্ছো?
ইংরেজি অনুবাদ
He wants to drive you out of your land by his magic, so what do you advise?"
বাংলা অনুবাদ
তারা বলল: তাকে ও তার ভাইকে স্থগিত রাখো, এবং শহরগুলোতে লোক পাঠাও যারা মানুষদের একত্র করবে।
ইংরেজি অনুবাদ
They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers
বাংলা অনুবাদ
তারা তোমার কাছে প্রত্যেক অভিজ্ঞ যাদুকরকে নিয়ে আসবে।
ইংরেজি অনুবাদ
Who will bring you every learned, skilled magician."
বাংলা অনুবাদ
অতঃপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুকরদেরকে একত্র করা হল,
ইংরেজি অনুবাদ
So the magicians were assembled for the appointment of a well-known day.
বাংলা অনুবাদ
আর লোকদেরকে বলা হলঃ তোমরাও সমবেত হচ্ছ কি?
ইংরেজি অনুবাদ
And it was said to the people, "Will you congregate
বাংলা অনুবাদ
সম্ভবত আমরা জাদুকরদের অনুসরণ করবো, যদি তারা বিজয়ী হয়।
ইংরেজি অনুবাদ
That we might follow the magicians if they are the predominant?"
বাংলা অনুবাদ
অতঃপর যাদুকররা এসে ফেরাউনকে বললঃ আমরা যদি বিজয়ী হই তাহলে আমাদের জন্য পুরস্কার থাকবে তো?
ইংরেজি অনুবাদ
And when the magicians arrived, they said to Pharaoh, "Is there indeed for us a reward if we are the predominant?"
বাংলা অনুবাদ
ফেরাউন বললঃ হ্যাঁ, নিশ্চই তখন তোমরা অবশ্যই আমার ঘনিষ্টজনদের অন্তর্ভুক্ত হবে।
ইংরেজি অনুবাদ
He said, "Yes, and indeed, you will then be of those near [to me]."
বাংলা অনুবাদ
মূসা তাদেরকে বলল: ‘নিক্ষেপ কর যা তোমরা নিক্ষেপ করবে।’
ইংরেজি অনুবাদ
Moses said to them, "Throw whatever you will throw."
বাংলা অনুবাদ
অতঃপর তারা তাদের দড়ি ও লাঠিগুলো নিক্ষেপ করল এবং বলল: ‘ফিরআউনের প্রতাপের শপথ, নিশ্চয়ই আমরাই বিজয়ী হব।’
ইংরেজি অনুবাদ
So they threw their ropes and their staffs and said, "By the might of Pharaoh, indeed it is we who are predominant."
বাংলা অনুবাদ
এরপর মূসা তার লাঠি নিক্ষেপ করল। তখনই তা তাদের প্রতারণামূলকভাবে প্রদর্শিত জিনিসগুলোকে দ্রুত গিলে ফেলতে লাগলো।
ইংরেজি অনুবাদ
Then Moses threw his staff, and at once it devoured what they falsified.
বাংলা অনুবাদ
ফলে জাদুকরেরা আত্মসমর্পিত অবস্থায় ঝুঁকে পড়ল।
ইংরেজি অনুবাদ
So the magicians fell down in prostration [to Allah].
বাংলা অনুবাদ
তারা বলল: আমরা বিশ্বজগতের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
ইংরেজি অনুবাদ
They said, "We have believed in the Lord of the worlds,
বাংলা অনুবাদ
যিনি মূসা ও হারুনের প্রতিপালক।
ইংরেজি অনুবাদ
The Lord of Moses and Aaron."
বাংলা অনুবাদ
সে (ফেরাউন) বলল: ‘আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? নিশ্চয়ই সে তোমাদের সেই নেতা, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। অচিরেই তোমরা জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সবাইকে শূলে চড়াবো।’
ইংরেজি অনুবাদ
[Pharaoh] said, "You believed Moses before I gave you permission. Indeed, he is your leader who has taught you magic, but you are going to know. I will surely cut off your hands and your feet on opposite sides, and I will surely crucify you all."
বাংলা অনুবাদ
তারা বলল: ‘কোনো ক্ষতি নেই, নিশ্চই আমরা তো আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী।’
ইংরেজি অনুবাদ
They said, "No harm. Indeed, to our Lord we will return.
বাংলা অনুবাদ
নিশ্চই আমরা আশা করি যে, আমাদের প্রতিপালক আমাদের ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে প্রথম।
ইংরেজি অনুবাদ
Indeed, we aspire that our Lord will forgive us our sins because we were the first of the believers."
বাংলা অনুবাদ
এবং আমরা মূসাকে নির্দেশ দিলাম: ‘আমার দাসদের নিয়ে রাতেই রওনা হও; নিশ্চয়ই তোমাদের অনুসরণ করে ধাওয়া করা হবে।’
ইংরেজি অনুবাদ
And We inspired to Moses, "Travel by night with My servants; indeed, you will be pursued."
বাংলা অনুবাদ
অতঃপর ফেরাউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠাল,
ইংরেজি অনুবাদ
Then Pharaoh sent among the cities gatherers
বাংলা অনুবাদ
নিশ্চয় এরা একটি ছোট দল, সংখ্যায় অল্প।
ইংরেজি অনুবাদ
[And said], "Indeed, those are but a small band,
বাংলা অনুবাদ
আর তারা নিশ্চই আমাদেরকে রাগান্বিত করেছে।
ইংরেজি অনুবাদ
And indeed, they are enraging us,
বাংলা অনুবাদ
আর আমরা অবশ্যই সদা সতর্ক একটি দল।
ইংরেজি অনুবাদ
And indeed, we are a cautious society... "
বাংলা অনুবাদ
অতঃপর আমরা তাদেরকে উদ্যানসমূহ ও ঝর্ণাসমূহ থেকে বের করে দিলাম।
ইংরেজি অনুবাদ
So We removed them from gardens and springs
বাংলা অনুবাদ
আর ধনভন্ডারসমূহ ও সম্মানজনক অবস্থান থেকে।
ইংরেজি অনুবাদ
And treasures and honorable station -
বাংলা অনুবাদ
এরূপই ঘটেছিল এবং আমরা ইসরাঈলী বংশধরদেরকে করেছিলাম এসবের অধিকারী।
ইংরেজি অনুবাদ
Thus. And We caused to inherit it the Children of Israel.
বাংলা অনুবাদ
তারপর তারা সূর্যোদয়ের সময় তাদের পিছু নিল।
ইংরেজি অনুবাদ
So they pursued them at sunrise.
বাংলা অনুবাদ
যখন দুই পক্ষ পরস্পরকে দেখতে পেল, তখন মূসার অনুসারীরা বলল: ‘আমরা তো নিশ্চিতভাবেই ধরা পড়ে যাব।’
ইংরেজি অনুবাদ
And when the two companies saw one another, the companions of Moses said, "Indeed, we are to be overtaken!"
বাংলা অনুবাদ
সে (মূসা) বললঃ কক্ষণই নয়। নিশ্চই আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন; শীঘ্রই তিনি আমাকে পথ দেখাবেন।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "No! Indeed, with me is my Lord; He will guide me."
বাংলা অনুবাদ
অতঃপর আমরা মূসাকে প্রত্যাদেশ পাঠালাম: ‘তোমার লাঠি দিয়ে সমুদ্রকে আঘাত কর।’ ফলে তা বিভক্ত হয়ে গেল, এবং প্রতিটি পৃথক অংশ বিশাল পর্বতের মতো হয়ে গেল।
ইংরেজি অনুবাদ
Then We inspired to Moses, "Strike with your staff the sea," and it parted, and each portion was like a great towering mountain.
বাংলা অনুবাদ
আমি সেখানে নিয়ে আসলাম অপর দলটিকে।
ইংরেজি অনুবাদ
And We advanced thereto the pursuers.
বাংলা অনুবাদ
এবং আমরা উদ্ধার করলাম মূসা ও তার সঙ্গী সকলকে,
ইংরেজি অনুবাদ
And We saved Moses and those with him, all together.
বাংলা অনুবাদ
এরপর অপর দলটিকে ডুবিয়ে দিলাম।
ইংরেজি অনুবাদ
Then We drowned the others.
বাংলা অনুবাদ
নিশ্চই এর মধ্যে একটি নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
ইংরেজি অনুবাদ
Indeed in that is a sign, but most of them were not to be believers.
বাংলা অনুবাদ
আর নিশ্চই তোমার প্রতিপালক, যিনি অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
আর তাদের কাছে ইব্রাহীমের বৃত্তান্ত পাঠ করে শুনাও।
ইংরেজি অনুবাদ
And recite to them the news of Abraham,
বাংলা অনুবাদ
যখন সে তার পিতা ও তার জাতির উদ্দেশ্যে বলেছিল: তোমরা কিসের দাসত্ব করো?
ইংরেজি অনুবাদ
When he said to his father and his people, "What do you worship?"
বাংলা অনুবাদ
তারা বলল: ‘আমরা মূর্তিগুলোর দাসত্ব করি, এবং আমরা সারাক্ষণ সেগুলোর প্রতি নিবিষ্ট থাকি।’
ইংরেজি অনুবাদ
They said, "We worship idols and remain to them devoted."
বাংলা অনুবাদ
সে (ইব্রাহীম) বলল: যখন তোমরা ডাক, তারা কি তোমাদেরকে শুনতে পায়?
ইংরেজি অনুবাদ
He said, "Do they hear you when you supplicate?
বাংলা অনুবাদ
অথবা তারা কি তোমাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে?
ইংরেজি অনুবাদ
Or do they benefit you, or do they harm?"
বাংলা অনুবাদ
তারা বলল: ‘না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।’
ইংরেজি অনুবাদ
They said, "But we found our fathers doing thus."
বাংলা অনুবাদ
সে বলল: তোমরা কি তার সম্বন্ধে ভেবে দেখেছ যার দাসত্ব করছ?
ইংরেজি অনুবাদ
He said, "Then do you see what you have been worshipping,
বাংলা অনুবাদ
তোমরা এবং তোমাদের আগের পূর্ব-পুরুষরা?
ইংরেজি অনুবাদ
You and your ancient forefathers?
বাংলা অনুবাদ
সুতরাং জগতসমূহের প্রতিপালক ব্যতীত এরা সবাই তো আমার শত্ৰু।
ইংরেজি অনুবাদ
Indeed, they are enemies to me, except the Lord of the worlds,
বাংলা অনুবাদ
যিনি আমাকে সৃষ্টি করেছেন, এরপর যিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন।
ইংরেজি অনুবাদ
Who created me, and He [it is who] guides me.
বাংলা অনুবাদ
আর তিনিই, যিনি আমাকে খাওয়ান এবং পান করান।
ইংরেজি অনুবাদ
And it is He who feeds me and gives me drink.
বাংলা অনুবাদ
এবং যখন আমি অসুস্থ হই, তিনিই আমাকে তা থেকে আরোগ্য দান করেন।
ইংরেজি অনুবাদ
And when I am ill, it is He who cures me
বাংলা অনুবাদ
আর যিনি আমার মৃত্যু ঘটাবেন, তারপর আমাকে পুনর্জীবিত করবেন।
ইংরেজি অনুবাদ
And who will cause me to die and then bring me to life
বাংলা অনুবাদ
এবং তিনি, যার কাছে আমি আশা করি যে তিনি বিচার দিবসে আমার ভুল ক্ষমা করবেন।
ইংরেজি অনুবাদ
And who I aspire that He will forgive me my sin on the Day of Recompense."
বাংলা অনুবাদ
হে আমার প্রতিপালক, আমাকে প্রজ্ঞা দান কর এবং আমাকে সৎ ব্যক্তিদের সঙ্গে যুক্ত কর।
ইংরেজি অনুবাদ
[And he said], "My Lord, grant me authority and join me with the righteous.
বাংলা অনুবাদ
এবং পরবর্তীদের মধ্যে আমার সুনাম-সুখ্যাতি অব্যাহত রাখুন।
ইংরেজি অনুবাদ
And grant me a reputation of honor among later generations.
বাংলা অনুবাদ
এবং আমাকে নিয়ামাতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত কর।
ইংরেজি অনুবাদ
And place me among the inheritors of the Garden of Pleasure.
বাংলা অনুবাদ
আর আমার পিতাকে ক্ষমা করো, নিশ্চই তিনি ছিলেন পথভ্রষ্টদের অন্তর্ভূক্ত।
ইংরেজি অনুবাদ
And forgive my father. Indeed, he has been of those astray.
বাংলা অনুবাদ
এবং পুনরুত্থান দিবসে আমাকে অপমানিত করো না।
ইংরেজি অনুবাদ
And do not disgrace me on the Day they are [all] resurrected -
বাংলা অনুবাদ
যেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোন উপকারে আসবেনা।
ইংরেজি অনুবাদ
The Day when there will not benefit [anyone] wealth or children
বাংলা অনুবাদ
তবে যে আল্লাহর নিকট আসবে প্রশান্ত হৃদয় নিয়ে।
ইংরেজি অনুবাদ
But only one who comes to Allah with a sound heart."
বাংলা অনুবাদ
আর জান্নাত আত্মসচেতন ও আত্মসংযমীদের জন্য (মুত্তাকীদের) কাছে আনা হবে।
ইংরেজি অনুবাদ
And Paradise will be brought near [that Day] to the righteous.
বাংলা অনুবাদ
এবং জ্বলন্ত অগ্নিকে পথভ্রষ্টদের সামনে উন্মুক্ত করে দেখানো হবে।
ইংরেজি অনুবাদ
And Hellfire will be brought forth for the deviators,
বাংলা অনুবাদ
আর তাদেরকে বলা হবে: ‘কোথায় তারা তোমরা যার দাসত্ব করতে..’
ইংরেজি অনুবাদ
And it will be said to them, "Where are those you used to worship
বাংলা অনুবাদ
আল্লাহ্র পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি নিজেদের সাহায্য করতে সক্ষম?’
ইংরেজি অনুবাদ
Other than Allah? Can they help you or help themselves?"
বাংলা অনুবাদ
অতঃপর তাদেরকে এবং বিপথগামীদেরকে সেখানে একের পর এক নিক্ষেপ করা হবে।
ইংরেজি অনুবাদ
So they will be overturned into Hellfire, they and the deviators
বাংলা অনুবাদ
আর ইবলিশ ও তার দলবলসহ সবাইকে।
ইংরেজি অনুবাদ
And the soldiers of Iblees, all together.
বাংলা অনুবাদ
তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে:
ইংরেজি অনুবাদ
They will say while they dispute therein,
বাংলা অনুবাদ
‘আল্লাহর শপথ! আমরাতো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম।’
ইংরেজি অনুবাদ
"By Allah, we were indeed in manifest error
বাংলা অনুবাদ
‘যখন আমরা তোমাদেরকে জগতসমূহের প্রতিপালকের সমকক্ষ গণ্য করতাম।’
ইংরেজি অনুবাদ
When we equated you with the Lord of the worlds.
বাংলা অনুবাদ
আর অপরাধীদের ছাড়া অন্য কেউ আমাদেরকে বিভ্রান্ত করেনি।
ইংরেজি অনুবাদ
And no one misguided us except the criminals.
বাংলা অনুবাদ
অতএব, আমাদের জন্য কোনো সুপারিশকারী নেই।
ইংরেজি অনুবাদ
So now we have no intercessors
বাংলা অনুবাদ
আর অন্তরঙ্গ কোন বন্ধুও নেই।
ইংরেজি অনুবাদ
And not a devoted friend.
বাংলা অনুবাদ
হায়! যদি আমাদের আরেকবার ফিরে যাওয়ার সুযোগ থাকত, তবে আমরা অবশ্যই বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম।
ইংরেজি অনুবাদ
Then if we only had a return [to the world] and could be of the believers... "
বাংলা অনুবাদ
নিশ্চয় এতে রয়েছে নিদর্শন, আর তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
ইংরেজি অনুবাদ
Indeed in that is a sign, but most of them were not to be believers.
বাংলা অনুবাদ
আর নিশ্চই তোমার প্রতিপালক, যিনি অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
নূহের সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছিল।
ইংরেজি অনুবাদ
The people of Noah denied the messengers
বাংলা অনুবাদ
যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল: ‘তোমরা কি আল্লাহ সম্পর্কে সচেতনতা অবলম্বন করবে না?‘
ইংরেজি অনুবাদ
When their brother Noah said to them, "Will you not fear Allah?
বাংলা অনুবাদ
নিশ্চই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল।
ইংরেজি অনুবাদ
Indeed, I am to you a trustworthy messenger.
বাংলা অনুবাদ
অতএব, তোমরা আল্লাহ্র বিষয়ে সচেতন হও এবং আমার আনুগত্য কর।
ইংরেজি অনুবাদ
So fear Allah and obey me.
বাংলা অনুবাদ
আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না; আমার প্রতিদানতো কেবল জগতসমূহের প্রতিপালকের কাছে আছে।
ইংরেজি অনুবাদ
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
বাংলা অনুবাদ
সুতরাং তোমরা আল্লাহ্র বিষয়ে সচেতন হও এবং আমার আনুগত্য কর।
ইংরেজি অনুবাদ
So fear Allah and obey me."
বাংলা অনুবাদ
তারা বলল: ‘আমরা কি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব, যখন তোমাকে অনুসরণ করেছে সমাজে তুচ্ছ বা নিম্নশ্রেণির গণ্য লোকেরা?’
ইংরেজি অনুবাদ
They said, "Should we believe you while you are followed by the lowest [class of people]?"
বাংলা অনুবাদ
সে (নুহ) বলল: ‘তারা কী কর্মকান্ড করছিল, তা জানা আমার দায়িত্ব নয়।’
ইংরেজি অনুবাদ
He said, "And what is my knowledge of what they used to do?
বাংলা অনুবাদ
তাদের হিসাব তো কেবল আমার প্রতিপালকের কাছেই, যদি তোমরা বুঝতে পারতে!
ইংরেজি অনুবাদ
Their account is only upon my Lord, if you [could] perceive.
বাংলা অনুবাদ
আর আমি বিশ্বাসীদের তাড়িয়ে দেওয়ার কেউ নই।
ইংরেজি অনুবাদ
And I am not one to drive away the believers.
বাংলা অনুবাদ
আমি তো কেবল একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র।
ইংরেজি অনুবাদ
I am only a clear warner."
বাংলা অনুবাদ
তারা বলল: ‘হে নূহ! যদি তুমি বিরত না হও, তবে তুমি অবশ্যই পাথর নিক্ষেপ করে বিতাড়িতদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।’
ইংরেজি অনুবাদ
They said, "If you do not desist, O Noah, you will surely be of those who are stoned."
বাংলা অনুবাদ
সে বলল: ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় আমার উপর মিথ্যারোপ করছে।’
ইংরেজি অনুবাদ
He said, "My Lord, indeed my people have denied me.
বাংলা অনুবাদ
‘অতএব তুমি আমার ও তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দাও, এবং আমাকে ও আমার সঙ্গে যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদের রক্ষা কর।’
ইংরেজি অনুবাদ
Then judge between me and them with decisive judgement and save me and those with me of the believers."
বাংলা অনুবাদ
অতএব আমরা তাকে এবং তার সঙ্গে যারা ছিল, তাদেরকে বোঝাই করা নৌযানের মধ্যে উদ্ধার করলাম।
ইংরেজি অনুবাদ
So We saved him and those with him in the laden ship.
বাংলা অনুবাদ
তারপর অবশিষ্ট সবাইকে ডুবিয়ে দিলাম।
ইংরেজি অনুবাদ
Then We drowned thereafter the remaining ones.
বাংলা অনুবাদ
নিশ্চই এর মধ্যে রয়েছে নিদর্শন। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
ইংরেজি অনুবাদ
Indeed in that is a sign, but most of them were not to be believers.
বাংলা অনুবাদ
আর নিশ্চই তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
আদ সম্প্রদায়ও রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল।
ইংরেজি অনুবাদ
'Aad denied the messengers
বাংলা অনুবাদ
যখন তাদের ভাই হূদ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি আল্লাহ ও তাঁর বিধান সম্পর্কে সচেতনতা অবলম্বন করবে না?
ইংরেজি অনুবাদ
When their brother Hud said to them, "Will you not fear Allah?
বাংলা অনুবাদ
নিশ্চই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
ইংরেজি অনুবাদ
Indeed, I am to you a trustworthy messenger.
বাংলা অনুবাদ
অতএব তোমরা আল্লাহর প্রতি সচেতন হও এবং আমার কথা মেনে চলো।
ইংরেজি অনুবাদ
So fear Allah and obey me.
বাংলা অনুবাদ
আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান তো কেবল সমগ্র জগতের প্রতিপালকের কাছেই।
ইংরেজি অনুবাদ
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
বাংলা অনুবাদ
তোমরা কি প্রতিটি উঁচু জায়গায় স্মৃতিস্তম্ভ বানাচ্ছ, শুধু অর্থহীনভাবে খেলাচ্ছলে?
ইংরেজি অনুবাদ
Do you construct on every elevation a sign, amusing yourselves,
বাংলা অনুবাদ
আর তোমরা প্রাসাদ নির্মাণ করছ এই মনে করে যে, তোমরা চিরস্থায়ী হবে।
ইংরেজি অনুবাদ
And take for yourselves palaces and fortresses that you might abide eternally?
বাংলা অনুবাদ
আর যখন তোমরা আঘাত কর, তখন তোমরা স্বৈরাচারীদের মতোই আঘাত কর।
ইংরেজি অনুবাদ
And when you strike, you strike as tyrants.
বাংলা অনুবাদ
সুতরাং তোমরা আল্লাহর সম্পর্কে সচেতন হও এবং আমার কথা মেনে চলো।
ইংরেজি অনুবাদ
So fear Allah and obey me.
বাংলা অনুবাদ
তোমরা সেই সত্তার প্রতি সচেতন হও, যিনি তোমাদেরকে তোমরা যেসব জিনিস জানো তা দিয়ে সাহায্য করেছেন।
ইংরেজি অনুবাদ
And fear He who provided you with that which you know,
বাংলা অনুবাদ
তোমাদেরকে সাহায্য করেছেন চতুষ্পদ জন্তু ও সন্তান-সন্ততি দিয়ে।
ইংরেজি অনুবাদ
Provided you with grazing livestock and children
বাংলা অনুবাদ
বাগান ও ঝর্ণা দিয়ে।
ইংরেজি অনুবাদ
And gardens and springs.
বাংলা অনুবাদ
নিশ্চই আমি তোমাদের উপর এক মহাদিবসের শাস্তির ভয় করছি।
ইংরেজি অনুবাদ
Indeed, I fear for you the punishment of a terrible day."
বাংলা অনুবাদ
তারা বলল: ‘তুমি উপদেশ দাও বা না-ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।’
ইংরেজি অনুবাদ
They said, "It is all the same to us whether you advise or are not of the advisors.
বাংলা অনুবাদ
এটি তো পূর্ববর্তীদের প্রচলিত রীতি-প্রথা ছাড়া আর কিছু নয়।
ইংরেজি অনুবাদ
This is not but the custom of the former peoples,
বাংলা অনুবাদ
আর আমরা মোটেই শাস্তিপ্রাপ্ত হবো না।
ইংরেজি অনুবাদ
And we are not to be punished."
বাংলা অনুবাদ
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করে প্রত্যাখ্যান করল; ফলে আমরা তাদের ধ্বংস করলাম। নিশ্চয়ই এই ঘটনায় একটি শিক্ষণীয় নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
ইংরেজি অনুবাদ
And they denied him, so We destroyed them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
বাংলা অনুবাদ
আর নিশ্চই তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
সামূদ সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল।
ইংরেজি অনুবাদ
Thamud denied the messengers
বাংলা অনুবাদ
যখন তাদের ভাই সালিহ তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি আল্লাহ ও তাঁর বিধান সম্পর্কে সচেতনতা অবলম্বন করবে না?
ইংরেজি অনুবাদ
When their brother Salih said to them, "Will you not fear Allah?
বাংলা অনুবাদ
নিশ্চই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
ইংরেজি অনুবাদ
Indeed, I am to you a trustworthy messenger.
বাংলা অনুবাদ
অতএব তোমরা আল্লাহর প্রতি সচেতন হও এবং আমার কথা মেনে চলো।
ইংরেজি অনুবাদ
So fear Allah and obey me.
বাংলা অনুবাদ
আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান তো কেবল সমগ্র জগতের প্রতিপালকের কাছেই।
ইংরেজি অনুবাদ
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
বাংলা অনুবাদ
তোমাদের কি এখানে যা কিছু রয়েছে তার মধ্যে নিরাপদ অবস্থায় ছেড়ে দেওয়া হবে?
ইংরেজি অনুবাদ
Will you be left in what is here, secure [from death],
বাংলা অনুবাদ
বাগানসমূহ ও ঝর্ণাসমূহের মধ্যে?
ইংরেজি অনুবাদ
Within gardens and springs
বাংলা অনুবাদ
এবং শস্যক্ষেত্রসমূহ, আর খেজুরগাছসমূহ, যার ফলগুচ্ছ কোমল ও সুশৃঙ্খলভাবে বিন্যস্ত।
ইংরেজি অনুবাদ
And fields of crops and palm trees with softened fruit?
বাংলা অনুবাদ
আর তোমরা পাহাড় কেটে ঘর নির্মাণ করছো, আনন্দিত ও আত্মতুষ্ট অবস্থায়।
ইংরেজি অনুবাদ
And you carve out of the mountains, homes, with skill.
বাংলা অনুবাদ
অতএব তোমরা আল্লাহর প্রতি সচেতন হও এবং আমার কথা মেনে চলো।
ইংরেজি অনুবাদ
So fear Allah and obey me.
বাংলা অনুবাদ
আর তোমরা সীমালঙ্ঘনকারীদের কোন আদেশ মেনে নেবে না।
ইংরেজি অনুবাদ
And do not obey the order of the transgressors,
বাংলা অনুবাদ
যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর কোন সংশোধনমূলক কাজ করে না।
ইংরেজি অনুবাদ
Who cause corruption in the land and do not amend."
বাংলা অনুবাদ
তারা বলল: নিশ্চই তুমি মোহগ্রস্তদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি।
ইংরেজি অনুবাদ
They said, "You are only of those affected by magic.
বাংলা অনুবাদ
তুমি আমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই নও; অতএব, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, তবে কোনো নিদর্শন নিয়ে আসো।
ইংরেজি অনুবাদ
You are but a man like ourselves, so bring a sign, if you should be of the truthful."
বাংলা অনুবাদ
সে (সালিহ) বলল: ‘এটি একটি মাদী উট; তার জন্য পানি পানের পালা একদিন আর তোমাদের পানি পানের পালা আরেক নির্দিষ্ট দিনে’।
ইংরেজি অনুবাদ
He said, "This is a she-camel. For her is a [time of] drink, and for you is a [time of] drink, [each] on a known day.
বাংলা অনুবাদ
আর তোমরা তাকে কোনো ক্ষতির উদ্দেশ্যে স্পর্শ করো না, নইলে এক মহা দিনের শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে।
ইংরেজি অনুবাদ
And do not touch her with harm, lest you be seized by the punishment of a terrible day."
বাংলা অনুবাদ
অতঃপর তারা তাকে হত্যা করল, ফলে তারা অনুতপ্ত হয়ে গেল।
ইংরেজি অনুবাদ
But they hamstrung her and so became regretful.
বাংলা অনুবাদ
এরপর তাদেরকে শাস্তি গ্রাস করলো। নিশ্চয়ই এই ঘটনায় একটি শিক্ষণীয় নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
ইংরেজি অনুবাদ
And the punishment seized them. Indeed in that is a sign, but most of them were not to be believers.
বাংলা অনুবাদ
আর নিশ্চই তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
লূতের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল,
ইংরেজি অনুবাদ
The people of Lot denied the messengers
বাংলা অনুবাদ
যখন তাদের ভাই লুত তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি আল্লাহ ও তাঁর বিধান সম্পর্কে সচেতনতা অবলম্বন করবে না?
ইংরেজি অনুবাদ
When their brother Lot said to them, "Will you not fear Allah?
বাংলা অনুবাদ
নিশ্চই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
ইংরেজি অনুবাদ
Indeed, I am to you a trustworthy messenger.
বাংলা অনুবাদ
অতএব তোমরা আল্লাহর প্রতি সচেতন হও এবং আমার কথা মেনে চলো।
ইংরেজি অনুবাদ
So fear Allah and obey me.
বাংলা অনুবাদ
আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান তো কেবল সমগ্র জগতের প্রতিপালকের কাছেই।
ইংরেজি অনুবাদ
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
বাংলা অনুবাদ
তোমরা কি সৃষ্টিজগতের মধ্যে পুরুষদের প্রতি এমন আচরণে (যৌন লালসা চরিতার্থে) অগ্রসর হচ্ছো?
ইংরেজি অনুবাদ
Do you approach males among the worlds
বাংলা অনুবাদ
আর তোমরা সেই বিষয় পরিত্যাগ করছো, যা তোমাদের প্রতিপালক তোমাদের জন্য তোমাদের সঙ্গীদের মধ্যে সৃষ্টি করেছেন; বরং তোমরা একটি সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
ইংরেজি অনুবাদ
And leave what your Lord has created for you as mates? But you are a people transgressing."
বাংলা অনুবাদ
তারা বলল: ‘হে লূত! তুমি যদি বিরত না হও তবে তুমি অবশ্য অবশ্যই বহিস্কৃত হবে।’
ইংরেজি অনুবাদ
They said, "If you do not desist, O Lot, you will surely be of those evicted."
বাংলা অনুবাদ
সে (লূত) বলল: ’আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি।’
ইংরেজি অনুবাদ
He said, "Indeed, I am, toward your deed, of those who detest [it].
বাংলা অনুবাদ
‘হে আমার প্রতিপালক! তারা যা করছে তা থেকে তুমি আমাকে ও আমার পরিবারবর্গকে রক্ষা কর।’
ইংরেজি অনুবাদ
My Lord, save me and my family from [the consequence of] what they do."
বাংলা অনুবাদ
অতঃপর আমরা তাকে এবং তার পরিবার পরিজনের সবাইকে রক্ষা করলাম।
ইংরেজি অনুবাদ
So We saved him and his family, all,
বাংলা অনুবাদ
কেবল একজন বৃদ্ধা নারী ছাড়া, সে ছিল পিছনে পড়ে থাকা লোকদের অন্তর্ভূক্ত।
ইংরেজি অনুবাদ
Except an old woman among those who remained behind.
বাংলা অনুবাদ
তারপর আমরা অপর সকলকে ধ্বংস করলাম।
ইংরেজি অনুবাদ
Then We destroyed the others.
বাংলা অনুবাদ
আর আমরা তাদের ওপর প্রবল বৃষ্টি বর্ষণ করলাম; ফলে যাদের সতর্ক করা হয়েছিল তাদের ওপর সেই বৃষ্টি ছিল অত্যন্ত নিকৃষ্ট পরিণতি।
ইংরেজি অনুবাদ
And We rained upon them a rain [of stones], and evil was the rain of those who were warned.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এই ঘটনায় একটি শিক্ষণীয় নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
ইংরেজি অনুবাদ
Indeed in that is a sign, but most of them were not to be believers.
বাংলা অনুবাদ
আর নিশ্চই তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
আইকার অধিবাসিরাও রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল,
ইংরেজি অনুবাদ
The companions of the thicket denied the messengers
বাংলা অনুবাদ
যখন শুয়ায়েব তাদেরকে বলেছিলো: ‘তোমরা কি আল্লাহ ও তাঁর বিধান সম্পর্কে সচেতনতা অবলম্বন করবে না?
ইংরেজি অনুবাদ
When Shu'ayb said to them, "Will you not fear Allah?
বাংলা অনুবাদ
নিশ্চই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল।
ইংরেজি অনুবাদ
Indeed, I am to you a trustworthy messenger.
বাংলা অনুবাদ
অতএব তোমরা আল্লাহর প্রতি সচেতন হও এবং আমার কথা মেনে চলো।
ইংরেজি অনুবাদ
So fear Allah and obey me.
বাংলা অনুবাদ
আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান তো কেবল সমগ্র জগতের প্রতিপালকের কাছেই।
ইংরেজি অনুবাদ
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds.
বাংলা অনুবাদ
মাপে পূর্ণ মাত্রায় দাও আর যারা মাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হয়ো না।
ইংরেজি অনুবাদ
Give full measure and do not be of those who cause loss.
বাংলা অনুবাদ
এবং তোমরা সঠিক দাড়িপাল্লায় ওজন করবে।
ইংরেজি অনুবাদ
And weigh with an even balance.
বাংলা অনুবাদ
আর লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না।
ইংরেজি অনুবাদ
And do not deprive people of their due and do not commit abuse on earth, spreading corruption.
বাংলা অনুবাদ
এবং তোমরা তাঁর সম্পর্কে সচেতন হও, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন।
ইংরেজি অনুবাদ
And fear He who created you and the former creation."
বাংলা অনুবাদ
তারা বলেছিল: নিশ্চই তুমি মোহগ্রস্তদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি।
ইংরেজি অনুবাদ
They said, "You are only of those affected by magic.
বাংলা অনুবাদ
আর তুমি তো আমাদের মতই একজন মানুষ, আমরা তো তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।
ইংরেজি অনুবাদ
You are but a man like ourselves, and indeed, we think you are among the liars.
বাংলা অনুবাদ
তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশের একটি খন্ড আমাদের উপর ফেলে দাও।
ইংরেজি অনুবাদ
So cause to fall upon us fragments of the sky, if you should be of the truthful."
বাংলা অনুবাদ
সে (শুয়ায়েব) বললঃ আমার প্রতিপালক ভাল জানেন, যা তোমরা করছো।
ইংরেজি অনুবাদ
He said, "My Lord is most knowing of what you do."
বাংলা অনুবাদ
অতঃপর তারা তার উপর মিথ্যারোপ করল, ফলে ছায়াচ্ছন্ন দিনের শাস্তি তাদেরকে পাকড়াও করল। নিশ্চয়ই এটি ছিল এক মহা দিনের শাস্তি।
ইংরেজি অনুবাদ
And they denied him, so the punishment of the day of the black cloud seized them. Indeed, it was the punishment of a terrible day.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এই ঘটনায় একটি শিক্ষণীয় নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।
ইংরেজি অনুবাদ
Indeed in that is a sign, but most of them were not to be believers.
বাংলা অনুবাদ
আর নিশ্চই তোমার প্রতিপালক, তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And indeed, your Lord - He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
আর নিশ্চই তা জগতসমূহের প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ।
ইংরেজি অনুবাদ
And indeed, the Qur'an is the revelation of the Lord of the worlds.
বাংলা অনুবাদ
বিশ্বস্ত রুহ (জিবরাঈল) তা নিয়ে অবতরণ করেছে।
ইংরেজি অনুবাদ
The Trustworthy Spirit has brought it down
বাংলা অনুবাদ
তোমার অন্তরে যেন তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হও।
ইংরেজি অনুবাদ
Upon your heart, [O Muhammad] - that you may be of the warners -
বাংলা অনুবাদ
সুস্পষ্ট আরবী ভাষায়।
ইংরেজি অনুবাদ
In a clear Arabic language.
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই এটি পূর্ববর্তীদের লিখিত গ্রন্থসমূহের মধ্যেও বিদ্যমান রয়েছে।
ইংরেজি অনুবাদ
And indeed, it is [mentioned] in the scriptures of former peoples.
বাংলা অনুবাদ
তাদের জন্য কি এটি একটি নিদর্শন নয় যে, ইসরাঈল-সন্তানদের জ্ঞানীরা এ বিষয়ে জানে?
ইংরেজি অনুবাদ
And has it not been a sign to them that it is recognized by the scholars of the Children of Israel?
বাংলা অনুবাদ
আর যদি আমরা এটিকে কোনো একজন অনারবের উপর অবতীর্ণ করতাম।
ইংরেজি অনুবাদ
And even if We had revealed it to one among the foreigners
বাংলা অনুবাদ
তারপর সে তাদের সামনে এটি পাঠ করলেও তারা এতে বিশ্বাস স্থাপন করত না।
ইংরেজি অনুবাদ
And he had recited it to them [perfectly], they would [still] not have been believers in it.
বাংলা অনুবাদ
এভাবেই আমরা তা অপরাধীদের অন্তরে সঞ্চার করেছি।
ইংরেজি অনুবাদ
Thus have We inserted disbelief into the hearts of the criminals.
বাংলা অনুবাদ
যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে, ততক্ষণ পর্যন্ত তারা এতে বিশ্বাস স্থাপন করবে না।
ইংরেজি অনুবাদ
They will not believe in it until they see the painful punishment.
বাংলা অনুবাদ
অতঃপর তা তাদের ওপর আকস্মিকভাবে এসে পড়বে, যখন তারা তা বুঝতেও পারবে না।
ইংরেজি অনুবাদ
And it will come to them suddenly while they perceive [it] not.
বাংলা অনুবাদ
তখন তারা বলবে: আমাদের কি কিছু সময় দেওয়া হবে?
ইংরেজি অনুবাদ
And they will say, "May we be reprieved?"
বাংলা অনুবাদ
তবে কি তারা আমাদের শাস্তির জন্য তাড়াহুড়া করছে?
ইংরেজি অনুবাদ
So for Our punishment are they impatient?
বাংলা অনুবাদ
তুমি কি ভেবে দেখেছ, যদি আমরা তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাস করতে দিই,
ইংরেজি অনুবাদ
Then have you considered if We gave them enjoyment for years
বাংলা অনুবাদ
তারপরও তাদেরকে যে বিষয়ে সতর্ক করা হয়েছিল তা তাদের নিকটে এসে পড়ে,
ইংরেজি অনুবাদ
And then there came to them that which they were promised?
বাংলা অনুবাদ
যা তারা ভোগ করত, তবুও কি তা তাদের কোনো উপকারে আসবে?
ইংরেজি অনুবাদ
They would not be availed by the enjoyment with which they were provided.
বাংলা অনুবাদ
আর আমরা এমন কোনো জনপদ ধ্বংস করিনি, যার জন্য কোন সতর্ককারী ছিল না।
ইংরেজি অনুবাদ
And We did not destroy any city except that it had warners
বাংলা অনুবাদ
উপদশে দেয়ার জন্য; আর আমরা অন্যায়কারী নই।
ইংরেজি অনুবাদ
As a reminder; and never have We been unjust.
বাংলা অনুবাদ
শয়তানরা এটি নিয়ে অবতরণ করেনি।
ইংরেজি অনুবাদ
And the devils have not brought the revelation down.
বাংলা অনুবাদ
এটি তাদের জন্য সঙ্গত নয়, আর তারা তা করার ক্ষমতাও রাখে না।
ইংরেজি অনুবাদ
It is not allowable for them, nor would they be able.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তারা এর শ্রবণ থেকে বিচ্ছিন্ন।
ইংরেজি অনুবাদ
Indeed they, from [its] hearing, are removed.
বাংলা অনুবাদ
অতএব আল্লাহর সাথে অন্য কোনো বিধানদাতাকে আহ্বান করো না, নইলে তুমি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।
ইংরেজি অনুবাদ
So do not invoke with Allah another deity and [thus] be among the punished.
বাংলা অনুবাদ
এবং তোমার সবচেয়ে নিকট আত্মীয়দের সতর্ক করো।
ইংরেজি অনুবাদ
And warn, [O Muhammad], your closest kindred.
বাংলা অনুবাদ
এবং বিশ্বাসীদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করেছে, তাদের জন্য তোমার আচরণ নম্র করো।
ইংরেজি অনুবাদ
And lower your wing to those who follow you of the believers.
বাংলা অনুবাদ
আর যদি তারা তোমার অবাধ্য হয়, তাহলে বল: আমি তোমাদের কাজ থেকে দায়মুক্ত।
ইংরেজি অনুবাদ
And if they disobey you, then say, "Indeed, I am disassociated from what you are doing."
বাংলা অনুবাদ
এবং পরাক্রমশালী ও দয়ালু সত্তার উপর নির্ভর করো।
ইংরেজি অনুবাদ
And rely upon the Exalted in Might, the Merciful,
বাংলা অনুবাদ
যিনি তোমাকে দেখেন যখন তুমি উঠে দাঁড়াও।
ইংরেজি অনুবাদ
Who sees you when you arise
বাংলা অনুবাদ
আত্মসমর্পণকারীদের মাঝে তোমার উঠবসা।
ইংরেজি অনুবাদ
And your movement among those who prostrate.
বাংলা অনুবাদ
নিশ্চই তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন।
ইংরেজি অনুবাদ
Indeed, He is the Hearing, the Knowing.
বাংলা অনুবাদ
তোমাদেরকে কি জানাব, কার উপর শয়তানরা অবতীর্ণ হয়?
ইংরেজি অনুবাদ
Shall I inform you upon whom the devils descend?
বাংলা অনুবাদ
তারাতো অবতীর্ণ হয় প্রত্যেক চরম মিথ্যাবাদী ও পাপীর উপর।
ইংরেজি অনুবাদ
They descend upon every sinful liar.
বাংলা অনুবাদ
তারা কান পেতে শোনে, অথচ তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
ইংরেজি অনুবাদ
They pass on what is heard, and most of them are liars.
বাংলা অনুবাদ
আর কবিদের অনুসরণ করে বিভ্রান্তরা।
ইংরেজি অনুবাদ
And the poets - [only] the deviators follow them;
বাংলা অনুবাদ
তুমি কি দেখোনি যে তারা প্রতিটি উপত্যকায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়?
ইংরেজি অনুবাদ
Do you not see that in every valley they roam
বাংলা অনুবাদ
এবং তারা যা করে না তা-ই বলে।
ইংরেজি অনুবাদ
And that they say what they do not do? -
বাংলা অনুবাদ
কিন্তু ওরা ব্যতীত যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে আর আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করে আর নির্যাতিত হওয়ার পর নিজেদের প্রতিরক্ষার ব্যবস্থা করে। আর যারা অন্যায় করেছে তারা শীঘ্রই জানতে পারবে কোন প্রত্যাবর্তনস্থলে তারা ফিরে যাবে।
ইংরেজি অনুবাদ
Except those [poets] who believe and do righteous deeds and remember Allah often and defend [the Muslims] after they were wronged. And those who have wronged are going to know to what [kind of] return they will be returned.