বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে তারা সফল হয়েছে।
ইংরেজি অনুবাদ
Certainly will the believers have succeeded:
১১৮ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে তারা সফল হয়েছে।
ইংরেজি অনুবাদ
Certainly will the believers have succeeded:
বাংলা অনুবাদ
যারা সেই বিধানের সাথে সংযুক্ত থাকার সময় বিনম্র ও স্থিরচিত্ত।
ইংরেজি অনুবাদ
They who are during their prayer humbly submissive
বাংলা অনুবাদ
এবং যারা সব ধরনের বৃথা ও অপ্রয়োজনীয় কাজকথা পরিহার করে চলে।
ইংরেজি অনুবাদ
And they who turn away from ill speech
বাংলা অনুবাদ
আর যারা তারা পরিশুদ্ধতা অর্জনে সক্রিয়।
ইংরেজি অনুবাদ
And they who are observant of zakah
বাংলা অনুবাদ
এবং যারা তাদের লজ্জাস্থানকে (অবৈধ কাজ থেকে) সুরক্ষিত রাখে।
ইংরেজি অনুবাদ
And they who guard their private parts
বাংলা অনুবাদ
কিন্তু তাদের নিজস্ব স্ত্রী বা যেসব নারী আইনত তাদের অধিকারভুক্ত, তাদের ব্যাপারে তারা কোনো দোষারোপের পাত্র নয়।
ইংরেজি অনুবাদ
Except from their wives or those their right hands possess, for indeed, they will not be blamed -
বাংলা অনুবাদ
অতএব যারা এর (বৈধ সীমার) বাইরে কিছু চায়, তারাই সীমা অতিক্রমকারী।
ইংরেজি অনুবাদ
But whoever seeks beyond that, then those are the transgressors -
বাংলা অনুবাদ
এবং যারা তাদের কাছে অর্পিত দায়িত্ব ও প্রতিশ্রুতি যত্নসহকারে রক্ষা করে।
ইংরেজি অনুবাদ
And they who are to their trusts and their promises attentive
বাংলা অনুবাদ
এবং যারা তাদের সেই সংযোগকে (বিধানের সাথে) অবিরাম যত্নসহকারে রক্ষা করে।
ইংরেজি অনুবাদ
And they who carefully maintain their prayers -
বাংলা অনুবাদ
এরাই তারা, যাই সত্যিকারের উত্তরাধিকারী।
ইংরেজি অনুবাদ
Those are the inheritors
বাংলা অনুবাদ
যারা জান্নাতের সর্বোচ্চ উদ্যানের উত্তরাধিকারী হয়েছে, তারা সেখানে চিরকাল থাকবে।
ইংরেজি অনুবাদ
Who will inherit al-Firdaus. They will abide therein eternally.
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই আমরা মানুষকে কাদামাটি থেকে নেয়া একটি নির্যাস থেকে সৃষ্টি করেছি।
ইংরেজি অনুবাদ
And certainly did We create man from an extract of clay.
বাংলা অনুবাদ
এরপর আমরা তাকে এক ফোঁটা তরলে (শুক্রানু) পরিণত করে, এক সুরক্ষিত ও মজবুত আধারের (গর্ভাশয়ে) মধ্যে স্থাপন করি।
ইংরেজি অনুবাদ
Then We placed him as a sperm-drop in a firm lodging.
বাংলা অনুবাদ
এরপর আমরা শুক্রাণুকে সৃষ্টি করলাম জমাট রক্তরূপে (আলাকা), তারপর ওই জমাট রক্তকে সৃষ্টি করলাম মাংসপিন্ডরূপে (মুদগাহ), তারপর ওই মাংসপিন্ডকে সৃষ্টি করলাম হাড়ে, তারপর হাড়গুলোকে আবৃত করলাম মাংস দ্বারা। এরপর আমরা তাকে বিকশিত করলাম অন্য এক সৃষ্টিতে। অতএব কত কল্যাণময় আল্লাহ, যিনি সর্বোত্তম স্রষ্টা।
ইংরেজি অনুবাদ
Then We made the sperm-drop into a clinging clot, and We made the clot into a lump [of flesh], and We made [from] the lump, bones, and We covered the bones with flesh; then We developed him into another creation. So blessed is Allah, the best of creators.
বাংলা অনুবাদ
তারপর নিশ্চিতভাবে তোমরা একদিন মৃত্যুবরণ করবে।
ইংরেজি অনুবাদ
Then indeed, after that you are to die.
বাংলা অনুবাদ
এরপর নিশ্চয়ই কিয়ামতের দিনে তোমাদের পুনরায় উঠানো হবে।
ইংরেজি অনুবাদ
Then indeed you, on the Day of Resurrection, will be resurrected.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা তোমাদের উপরে সাতটি পথ / স্তর সৃষ্টি করেছি। আর আমরা সৃষ্টি সম্পর্কে উদাসীন নই।
ইংরেজি অনুবাদ
And We have created above you seven layered heavens, and never have We been of [Our] creation unaware.
বাংলা অনুবাদ
এবং আমরা আকাশ থেকে পরিমাণমতো বৃষ্টি বর্ষণ করি, তারপর তাকে পৃথিবীতে সংরক্ষণ করি। আর নিশ্চয়ই আমরা সেই পানি সরিয়ে নিতেও সম্পূর্ণ সক্ষম।
ইংরেজি অনুবাদ
And We have sent down rain from the sky in a measured amount and settled it in the earth. And indeed, We are Able to take it away.
বাংলা অনুবাদ
এরপর আমরা সেই পানি দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান উৎপন্ন করি। তোমাদের জন্য সে বাগানগুলোতে আছে প্রচুর ফল, আর তা থেকে তোমরা আহার করো।
ইংরেজি অনুবাদ
And We brought forth for you thereby gardens of palm trees and grapevines in which for you are abundant fruits and from which you eat.
বাংলা অনুবাদ
আর সিনাই অঞ্চলে তুর পাহাড়ে একটি গাছ জন্মায়, যা থেকে উৎপন্ন হয় তেল ও খাদ্য গ্রহণকারীদের জন্য প্রয়োজনীয় উপকরণ।
ইংরেজি অনুবাদ
And [We brought forth] a tree issuing from Mount Sinai which produces oil and food for those who eat.
বাংলা অনুবাদ
আর নিশ্চয় তোমাদের জন্য গবাদি পশুসমূহের মধ্যে অবশ্যই শিক্ষা রয়েছে। আমরা তাদের পেটের ভিতরে যা আছে (দুধ) তা থেকে তোমাদেরকে পান করাই। আর তাদের মধ্যে তোমাদের জন্য প্রচুর উপকারিতা রয়েছে এবং তা থেকে তোমরা আহার করো।
ইংরেজি অনুবাদ
And indeed, for you in livestock is a lesson. We give you drink from that which is in their bellies, and for you in them are numerous benefits, and from them you eat.
বাংলা অনুবাদ
আর তাদের উপর ও নৌযানে তোমাদের বহনও করা হয়ে থাকে।
ইংরেজি অনুবাদ
And upon them and on ships you are carried.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। তখন সে বলেছিল: হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো বিধানদাতা নেই। তবুও কি তোমরা সচেতন হবে না?
ইংরেজি অনুবাদ
And We had certainly sent Noah to his people, and he said, "O my people, worship Allah; you have no deity other than Him; then will you not fear Him?"
বাংলা অনুবাদ
তখন তার সম্প্রদায়ের মধ্য থেকে যারা অস্বীকার করেছিল তাদের নেতৃবৃন্দ বলল: এ ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই নয়। সে চায় তোমাদের উপর নিজেকে বড় করে দেখাতে / প্রাধান্য বিস্তার করতে। আর যদি আল্লাহ চাইতেন, তাহলে নিশ্চয় ফেরেশতা নাযিল করতেন। আমরা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের সময়ে এ কথা শুনিনি।
ইংরেজি অনুবাদ
But the eminent among those who disbelieved from his people said, "This is not but a man like yourselves who wishes to take precedence over you; and if Allah had willed [to send a messenger], He would have sent down angels. We have not heard of this among our forefathers.
বাংলা অনুবাদ
সে একজন মানুষ ছাড়া আর কিছুই নয়, তার সাথে জ্বিন রয়েছে, কাজেই তোমরা এর সম্পর্কে কিছুকাল অপেক্ষা কর।
ইংরেজি অনুবাদ
He is not but a man possessed with madness, so wait concerning him for a time."
বাংলা অনুবাদ
সে বরল: হে আমার প্রতিপালক, তারা আমার উপর মিথ্যারোপ করেছে, অতএব আমাকে সাহায্য করুন।
ইংরেজি অনুবাদ
[Noah] said, "My Lord, support me because they have denied me."
বাংলা অনুবাদ
তখন আমরা নূহের প্রতি প্রত্যাদেশ করলাম যে, তুমি আমার চোখের সামনে ও আমার নির্দেশনা অনুযায়ী নৌযান তৈরি করো। অতঃপর যখন আমার আদেশ আসবে এবং চুল্লি উথলে উঠবে, তখন তুমি তাতে প্রতিটি প্রজাতি থেকে এক জোড়া করে (দুটি করে) এবং তোমার পরিবারকে নিয়ে নাও — তবে তাদের মধ্যে যার ওপর আগেই (ধ্বংসের) নির্ধারণ হয়ে গেছে (সে ছাড়া)। আর যারা অন্যায় করেছে তাদের ব্যাপারে তুমি আমার সাথে কোনো কথা বলো না। নিশ্চয় তারা ডুবে যাবে।
ইংরেজি অনুবাদ
So We inspired to him, "Construct the ship under Our observation, and Our inspiration, and when Our command comes and the oven overflows, put into the ship from each [creature] two mates and your family, except those for whom the decree [of destruction] has proceeded. And do not address Me concerning those who have wronged; indeed, they are to be drowned.
বাংলা অনুবাদ
অতঃপর যখন তুমি ও তোমার সাথে যারা আছে তারা নৌযানে আরোহণ করবে, তখন তুমি বল: সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের পাপাচারী সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন।
ইংরেজি অনুবাদ
And when you have boarded the ship, you and those with you, then say, 'Praise to Allah who has saved us from the wrongdoing people.'
বাংলা অনুবাদ
আর বল: হে আমার প্রতিপালক, আমাকে কল্যাণময় স্থানে অবতরণ করাও। তুমিই সর্বোত্তম অবতরণকারী।
ইংরেজি অনুবাদ
And say, 'My Lord, let me land at a blessed landing place, and You are the best to accommodate [us].' "
বাংলা অনুবাদ
নিশ্চয় সেই (ঘটনার) মধ্যে নিদর্শন রয়েছে। আর নিশ্চয়ই আমরা পরীক্ষাকারী ছিলাম।
ইংরেজি অনুবাদ
Indeed in that are signs, and indeed, We are ever testing [Our servants].
বাংলা অনুবাদ
তারপর আমরা তাদের (ধ্বংস হওয়া নূহের কওমের) পরবর্তী সময়ে অন্য এক জাতির সৃষ্টি করলাম।
ইংরেজি অনুবাদ
Then We produced after them a generation of others.
বাংলা অনুবাদ
তখন আমরা তাদের কাছে তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করলাম (এই বলে) যে, তোমরা আল্লাহর দাসত্ব করো; তিনি ছাড়া তোমাদের কোনো বিধানদাতা নেই। তবুও কি তোমরা সচেতন হবে না?
ইংরেজি অনুবাদ
And We sent among them a messenger from themselves, [saying], "Worship Allah; you have no deity other than Him; then will you not fear Him?"
বাংলা অনুবাদ
আর তার সম্প্রদায়ের মধ্য থেকে যারা অস্বীকার করেছিল, পরকালের সাক্ষাতকে মিথ্যা বলেছিল এবং যাদেরকে আমি দুনিয়ার জীবনে বিলাসিতায় ডুবিয়ে রেখেছিলাম, তাদের নেতৃবৃন্দ বলল: ‘এ ব্যক্তি তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই নয়। সে তোমরা যা খাও তা থেকেই খায় এবং তোমরা যা পান করো তা থেকেই পান করে।’
ইংরেজি অনুবাদ
And the eminent among his people who disbelieved and denied the meeting of the Hereafter while We had given them luxury in the worldly life said, "This is not but a man like yourselves. He eats of that from which you eat and drinks of what you drink.
বাংলা অনুবাদ
’আর নিশ্চয় যদি তোমরা তোমাদের মতো একজন মানুষের আনুগত্য করো, তাহলে সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হবে।’
ইংরেজি অনুবাদ
And if you should obey a man like yourselves, indeed, you would then be losers.
বাংলা অনুবাদ
সে কি তোমাদের এই প্রতিশ্রুতি দেয় যে, মৃত্যুর পর যখন তোমরা মাটি ও হাড়ে পরিণত হবে, তখন পুনরায় জীবিত করে বের করা হবে?
ইংরেজি অনুবাদ
Does he promise you that when you have died and become dust and bones that you will be brought forth [once more]?
বাংলা অনুবাদ
তোমাদেরকে যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা বহুদুরের কথা (ঘটার নয)।
ইংরেজি অনুবাদ
How far, how far, is that which you are promised.
বাংলা অনুবাদ
এটাতো আমাদের শুধু এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই নয়, আমরা মরি আর বাঁচি; আর আমরা পুনরুত্থিত হবো এমন নই।
ইংরেজি অনুবাদ
Life is not but our worldly life - we die and live, but we will not be resurrected.
বাংলা অনুবাদ
সে শুধু একজন মানুষ, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে; আর আমরা তার প্রতি কখনোই বিশ্বাসী নই।
ইংরেজি অনুবাদ
He is not but a man who has invented a lie about Allah, and we will not believe him."
বাংলা অনুবাদ
সে বলল: ‘হে আমার রব, তারা আমাকে মিথ্যাবাদী বলেছে — সেই কারণে আপনি আমাকে সাহায্য করুন।’
ইংরেজি অনুবাদ
He said, "My Lord, support me because they have denied me."
বাংলা অনুবাদ
তিনি (আল্লাহ) বললেন: ‘অল্প দিনের মধ্যেই নিশ্চয়ই তারা হবে অনুতপ্ত।’
ইংরেজি অনুবাদ
[Allah] said, "After a little, they will surely become regretful."
বাংলা অনুবাদ
অতঃপর যথার্থই তাদেরকে এক বিকট আওয়াজ পাকড়াও করলো, অতঃপর আমরা তাদেরকে (ধ্বংস করে) ভেসে যাওয়া আবর্জনার মতো পরিণত করলাম। সুতরাং সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের জন্য ধ্বংস।
ইংরেজি অনুবাদ
So the shriek seized them in truth, and We made them as [plant] stubble. Then away with the wrongdoing people.
বাংলা অনুবাদ
তারপর তাদের পরে আমরা বহু প্রজন্ম সৃষ্টি করেছিলাম।
ইংরেজি অনুবাদ
Then We produced after them other generations.
বাংলা অনুবাদ
কোন জাতিই তার নির্ধারিত কালকে ত্বরান্বিত করতে পারেনা, আর না পারে বিলম্বিত করতে।
ইংরেজি অনুবাদ
No nation will precede its time [of termination], nor will they remain [thereafter].
বাংলা অনুবাদ
অতঃপর আমরা একের পর এক আমার রাসূলগণকে পাঠিয়েছি। যখনই কোনো জাতির কাছে তাদের রাসূল এসেছে, তারা তাকে মিথ্যাবাদী বলেছে। ফলে আমরা তাদের একদলকে অন্য দলের অনুগামী করলাম (একের পর এক ধ্বংস করলাম) এবং তাদেরকে (ইতিহাসের) কাহিনীতে পরিণত করেছি। অতএব সেই জাতির জন্য ধ্বংস, যারা বিশ্বাস করে না।
ইংরেজি অনুবাদ
Then We sent Our messengers in succession. Every time there came to a nation its messenger, they denied him, so We made them follow one another [to destruction], and We made them narrations. So away with a people who do not believe.
বাংলা অনুবাদ
এরপর আমরা মূসা ও তার ভাই হারূনকে প্রেরণ করলাম, আমার বিধি-বিধান এবং সুস্পষ্ট প্রমানসহ।
ইংরেজি অনুবাদ
Then We sent Moses and his brother Aaron with Our signs and a clear authority
বাংলা অনুবাদ
ফেরাউন ও তার নেতৃত্বস্থানীয় সভাষদদের কাছে। অতঃপর তারা অহংকার করল এবং তারা ছিল এক ঔদ্ধত্যপূর্ণ সম্প্রদায়।
ইংরেজি অনুবাদ
To Pharaoh and his establishment, but they were arrogant and were a haughty people.
বাংলা অনুবাদ
তাই তারা বলল: ‘আমরা কি আমাদের মতই দুইজন মানুষের কথায় বিশ্বাস স্থাপন করব, অথচ তাদের উভয়ের সম্প্রদায়ই আমাদের অধীনস্থ দাস-দাসী?’
ইংরেজি অনুবাদ
They said, "Should we believe two men like ourselves while their people are for us in servitude?"
বাংলা অনুবাদ
অতঃপর তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল, ফলে তারা ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
ইংরেজি অনুবাদ
So they denied them and were of those destroyed.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা মূসাকে লিখিত বিধান দান করেছিলাম, যাতে তারা সঠিক পথ পায়।
ইংরেজি অনুবাদ
And We certainly gave Moses the Scripture that perhaps they would be guided.
বাংলা অনুবাদ
আর আমরা মরিয়মের পুত্র ও তার মাকে একটি নিদর্শন বানিয়েছিলাম এবং এবং তাদেরকে এমন এক উঁচু স্থানে আশ্রয় দিয়েছিলাম, যা ছিল স্থিতিশীল বসবাসের উপযোগী এবং যেখানে প্রবাহমান/সহজলভ্য পানির উৎস ছিল।
ইংরেজি অনুবাদ
And We made the son of Mary and his mother a sign and sheltered them within a high ground having level [areas] and flowing water.
বাংলা অনুবাদ
হে রাসূলগণ! তোমরা উৎকৃষ্ট ও পবিত্র জিনিসসমূহ থেকে গ্রহণ করো এবং সৎ ও যথার্থ কাজ করো। নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আমি সম্পূর্ণ অবগত।
ইংরেজি অনুবাদ
[Allah said], "O messengers, eat from the good foods and work righteousness. Indeed, I, of what you do, am Knowing.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই এইযে তোমাদের সম্প্রদায়, এক অভিন্ন সম্প্রদায়, এবং আমিই তোমাদের প্রতিপালক; সুতরাং তোমরা আমাকে কেন্দ্র করে সচেতন ও সংযত থাকো।
ইংরেজি অনুবাদ
And indeed this, your religion, is one religion, and I am your Lord, so fear Me."
বাংলা অনুবাদ
অতঃপর তারা নিজেদের বিষয়কে নিজেদের মধ্যে বিভিন্ন অংশে খণ্ড-বিখণ্ড করে ফেলল; প্রত্যেক দল তাদের কাছে যা ছিল তা নিয়েই সন্তুষ্ট ও উল্লসিত হয়ে রইল।
ইংরেজি অনুবাদ
But the people divided their religion among them into sects - each faction, in what it has, rejoicing.
বাংলা অনুবাদ
অতএব তাদেরকে তাদের বেহিসাবি বিভ্রান্তিতেই ছেড়ে দাও এক নির্দিষ্ট সময় পর্যন্ত।
ইংরেজি অনুবাদ
So leave them in their confusion for a time.
বাংলা অনুবাদ
তারা কি মনে করে যে, আমরা তাদেরকে যে সম্পদ ও সন্তান দিয়ে সমৃদ্ধ করি,
ইংরেজি অনুবাদ
Do they think that what We extend to them of wealth and children
বাংলা অনুবাদ
আমরা তাদেরকে তা দিয়ে দ্রুত কল্যাণের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বিষয়টি বোঝে না।
ইংরেজি অনুবাদ
Is [because] We hasten for them good things? Rather, they do not perceive.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত-সন্ত্রস্ত থাকে।
ইংরেজি অনুবাদ
Indeed, they who are apprehensive from fear of their Lord
বাংলা অনুবাদ
আর যারা তাদের প্রতিপালকের বিধি-বিধানের প্রতি বিশ্বাস স্থাপন করে।
ইংরেজি অনুবাদ
And they who believe in the signs of their Lord
বাংলা অনুবাদ
আর যারা তাদের প্রতিপালকের সাথে অন্য কাউকে অংশীদার করে না।
ইংরেজি অনুবাদ
And they who do not associate anything with their Lord
বাংলা অনুবাদ
আর যারা দান করে, অথচ তাদের অন্তরগুলো কাঁপতে থাকে এই কারণে যে নিশ্চয়ই তারা তাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করবে।
ইংরেজি অনুবাদ
And they who give what they give while their hearts are fearful because they will be returning to their Lord -
বাংলা অনুবাদ
তারাই কল্যাণের দিকে দ্রুত অগ্রসর হয় এবং তারাই এর জন্য অগ্রগামী।
ইংরেজি অনুবাদ
It is those who hasten to good deeds, and they outstrip [others] therein.
বাংলা অনুবাদ
আর আমরা কোনো ব্যক্তির ওপর তার সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব চাপাই না। আর আমাদের কাছে এমন একটি লিখিত রেকর্ড রয়েছে, যা সত্যকে স্পষ্টভাবে প্রকাশ করে। আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না।
ইংরেজি অনুবাদ
And We charge no soul except [with that within] its capacity, and with Us is a record which speaks with truth; and they will not be wronged.
বাংলা অনুবাদ
বরং তাদের হৃদয় এ বিষয়ে গভীরভাবে অজ্ঞানতায় আচ্ছন্ন রয়েছে। আর এর বাইরে তাদের কিছু কাজ আছে, যেগুলোতেই তারা লিপ্ত থাকে।
ইংরেজি অনুবাদ
But their hearts are covered with confusion over this, and they have [evil] deeds besides disbelief which they are doing,
বাংলা অনুবাদ
অবশেষে যখন আমরা তাদের ভোগবিলাসে মগ্ন লোকদের শাস্তি দ্বারা পাকড়াও করি, তখনই তারা চিৎকার করে আর্তনাদ করতে থাকে।
ইংরেজি অনুবাদ
Until when We seize their affluent ones with punishment, at once they are crying [to Allah] for help.
বাংলা অনুবাদ
(বলা হবে): আজ তোমরা আর্তনাদ করো না; নিশ্চয় আমাদের পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না।
ইংরেজি অনুবাদ
Do not cry out today. Indeed, by Us you will not be helped.
বাংলা অনুবাদ
নিশ্চই আমার বিধানগুলো তোমাদের সামনে পাঠ করা হতো, কিন্তু তখন তোমরা পিছন ফিরে সরে পরতে,
ইংরেজি অনুবাদ
My verses had already been recited to you, but you were turning back on your heels
বাংলা অনুবাদ
অহংকার প্রদর্শন করে; রাতে এ সম্পর্কের অর্থহীন গল্প-গুজবে মেতে থাকতে।
ইংরেজি অনুবাদ
In arrogance regarding it, conversing by night, speaking evil.
বাংলা অনুবাদ
তবে কি তার এই কথা নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের কাছে এমন কিছু এসেছে যা তাদের পূর্ববর্তী পূর্বপুরুষদের কাছে আসেনি?
ইংরেজি অনুবাদ
Then have they not reflected over the Qur'an, or has there come to them that which had not come to their forefathers?
বাংলা অনুবাদ
অথবা তারা তাদের রাসূলকে চিনতে পারেনি, ফলে তারা তাকে অস্বীকার করছে?
ইংরেজি অনুবাদ
Or did they not know their Messenger, so they are toward him disacknowledging?
বাংলা অনুবাদ
নাকি তারা বলে: তার সাথে জ্বিনের আচ্ছন্নতা আছে? অথচ তাদের কাছে সত্য এসেছে, কিন্তু তাদের অধিকাংশই সত্যকে অপছন্দ করে।
ইংরেজি অনুবাদ
Or do they say, "In him is madness?" Rather, he brought them the truth, but most of them, to the truth, are averse.
বাংলা অনুবাদ
আর যদি সত্য তাদের কামনা-বাসনার অনুসরণ করত, তাহলে আসমানসমূহ, পৃথিবী এবং তাদের মধ্যে যা আছে সবই বিশৃঙ্খল হয়ে যেত। বরং আমরা তাদের কাছে তাদের জন্য এনেছি উপদেশ, কিন্তু তারা সেই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়।
ইংরেজি অনুবাদ
But if the Truth had followed their inclinations, the heavens and the earth and whoever is in them would have been ruined. Rather, We have brought them their message, but they, from their message, are turning away.
বাংলা অনুবাদ
অথবা তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও? কিন্তু তোমার প্রতিপালকের দেওয়া প্রতিদানই উত্তম, আর তিনিই সর্বোত্তম জীবিকাদাতা।
ইংরেজি অনুবাদ
Or do you, [O Muhammad], ask them for payment? But the reward of your Lord is best, and He is the best of providers.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই তুমি তাদেরকে এক সোজা ও সঠিক পথে আহ্বান করছো।
ইংরেজি অনুবাদ
And indeed, you invite them to a straight path.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস স্থাপন করে না, তারা সোজা পথ থেকে অবশ্যই বিচ্যুত।
ইংরেজি অনুবাদ
But indeed, those who do not believe in the Hereafter are deviating from the path.
বাংলা অনুবাদ
আর যদি আমরা তাদের প্রতি দয়া করতাম এবং তাদের যে কষ্ট ছিল তা দূরও করে দিতাম, তবুও তারা নিজেদের সীমালঙ্ঘনমূলক আচরণেই একগুঁয়েভাবে লেগে থাকত এবং দিশাহীনভাবে ঘুরে বেড়াত।
ইংরেজি অনুবাদ
And even if We gave them mercy and removed what was upon them of affliction, they would persist in their transgression, wandering blindly.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা তাদের কষ্টদায়ক শাস্তি দিয়ে পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের প্রতিপালকের প্রতি নম্র হয়নি এবং বিনীতভাবে আকুতিও জানায়নি।
ইংরেজি অনুবাদ
And We had gripped them with suffering [as a warning], but they did not yield to their Lord, nor did they humbly supplicate, [and will continue thus]
বাংলা অনুবাদ
অবশেষে যখন আমরা তাদের ওপর তীব্র কষ্টদায়ক শাস্তির একটি দ্বার খুলে দিলাম, তখনই তারা সেই অবস্থায় হতাশ ও নির্বাক হয়ে পড়ল।
ইংরেজি অনুবাদ
Until when We have opened before them a door of severe punishment, immediately they will be therein in despair.
বাংলা অনুবাদ
আর তিনিই তোমাদের জন্য শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তরচেতনা সৃষ্টি করেছেন; অথচ তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।
ইংরেজি অনুবাদ
And it is He who produced for you hearing and vision and hearts; little are you grateful.
বাংলা অনুবাদ
আর তিনিই তোমাদের পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, এবং তাঁরই দিকে তোমাদের সমবেত করা হবে।
ইংরেজি অনুবাদ
And it is He who has multiplied you throughout the earth, and to Him you will be gathered.
বাংলা অনুবাদ
আর তিনিই জীবন দান করেন ও মৃত্যু ঘটান, এবং রাত ও দিনের পরিবর্তন তাঁরই অধীনে। তবুও কি তোমরা অনুধাবন করবে না?
ইংরেজি অনুবাদ
And it is He who gives life and causes death, and His is the alternation of the night and the day. Then will you not reason?
বাংলা অনুবাদ
বরং তারা বলে, আগের লোকেরা যা বলেছিল তারই অনুরূপ কথা।
ইংরেজি অনুবাদ
Rather, they say like what the former peoples said.
বাংলা অনুবাদ
তারা বলে: ‘আমরা যখন মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি সত্যিই আমাদের আবার পুনরুত্থিত করা হবে?’
ইংরেজি অনুবাদ
They said, "When we have died and become dust and bones, are we indeed to be resurrected?
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে এর আগেও এ ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল; এটা তো পূর্ববর্তীদের কেবল উপকথা ছাড়া আর কিছুই নয়।
ইংরেজি অনুবাদ
We have been promised this, we and our forefathers, before; this is not but legends of the former peoples."
বাংলা অনুবাদ
বল: ‘পৃথিবী এবং এর মধ্যে যারা আছে তারা কার জন্য?’ যদি তোমরা জানো।
ইংরেজি অনুবাদ
Say, [O Muhammad], "To whom belongs the earth and whoever is in it, if you should know?"
বাংলা অনুবাদ
অচিরেই তারা বলবে: ‘আল্লাহরই জন্য।’ বল: ‘তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?’
ইংরেজি অনুবাদ
They will say, "To Allah." Say, "Then will you not remember?"
বাংলা অনুবাদ
বল: ‘সাত আসমানের প্রতিপালক কে এবং মহান কতৃত্বের আসনের প্রতিপালক কে?’
ইংরেজি অনুবাদ
Say, "Who is Lord of the seven heavens and Lord of the Great Throne?"
বাংলা অনুবাদ
অচিরেই তারা বলবে: ‘আল্লাহই।’ তবুও কি তোমরা সে বিষয়ে সচেতনতা অবলম্বন করবে না?’
ইংরেজি অনুবাদ
They will say, "[They belong] to Allah." Say, "Then will you not fear Him?"
বাংলা অনুবাদ
বল: ‘কে এমন রয়েছে, সব কিছুর সর্বময় ক্ষমতা যার হাতে রয়েছে এবং তিনিই আশ্রয় দেন অথচ তাঁর বিরুদ্ধে কেউ আশ্রয়দাতা হতে পারে না? তোমরা যদি জানো তবে বলো।’
ইংরেজি অনুবাদ
Say, "In whose hand is the realm of all things - and He protects while none can protect against Him - if you should know?"
বাংলা অনুবাদ
অচিরেই তারা বলবে: ‘আল্লাহরই জন্য।’ বল: ‘তাহলে তোমরা কীভাবে এমনভাবে মোহাচ্ছন্ন হয়ে যাচ্ছ?’
ইংরেজি অনুবাদ
They will say, "[All belongs] to Allah." Say, "Then how are you deluded?"
বাংলা অনুবাদ
বরং আমরা তাদের কাছে সত্য নিয়ে এসেছি, কিন্তু তারা অবশ্যই মিথ্যাবাদী।
ইংরেজি অনুবাদ
Rather, We have brought them the truth, and indeed they are liars.
বাংলা অনুবাদ
আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে কোনো বিধানদাতা ছিল না। যদি থাকত, তাহলে প্রত্যেক বিধানদাতা নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত এবং তাদের কেউ কেউ অন্যদের ওপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বর্ণনা করে তা থেকে আল্লাহ পবিত্র।
ইংরেজি অনুবাদ
Allah has not taken any son, nor has there ever been with Him any deity. [If there had been], then each deity would have taken what it created, and some of them would have sought to overcome others. Exalted is Allah above what they describe [concerning Him].
বাংলা অনুবাদ
তিনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছুর বিষয়ে জানেন; অতএব তিনি তাদের আরোপিত অংশীদারত্ব থেকে বহু ঊর্ধ্বে।
ইংরেজি অনুবাদ
[He is] Knower of the unseen and the witnessed, so high is He above what they associate [with Him].
বাংলা অনুবাদ
বলঃ হে আমার প্রতিপালক! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে, তা যদি তুমি আমাকে দেখাতে চাও –
ইংরেজি অনুবাদ
Say, [O Muhammad], "My Lord, if You should show me that which they are promised,
বাংলা অনুবাদ
তবে হে আমার প্রতিপালক! তুমি আমাকে যালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না।
ইংরেজি অনুবাদ
My Lord, then do not place me among the wrongdoing people."
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমরা তোমাকে তা দেখাতে সম্পূর্ণ সক্ষম।
ইংরেজি অনুবাদ
And indeed, We are able to show you what We have promised them.
বাংলা অনুবাদ
তুমি মন্দকে প্রতিহত কর যা সবচেয়ে উত্তম তা দিয়ে; তারা যা বর্ণনা করে সে সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানি।
ইংরেজি অনুবাদ
Repel, by [means of] what is best, [their] evil. We are most knowing of what they describe.
বাংলা অনুবাদ
এবং বল: ‘হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানদের প্ররোচনা থেকে,’
ইংরেজি অনুবাদ
And say, "My Lord, I seek refuge in You from the incitements of the devils,
বাংলা অনুবাদ
’এবং হে আমার প্রতিপালক, আমি তোমার কাছে আশ্রয় চাই, যেন তারা আমার কাছে উপস্থিত না হয়।’
ইংরেজি অনুবাদ
And I seek refuge in You, my Lord, lest they be present with me."
বাংলা অনুবাদ
অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়, তখন সে বলে: ‘হে আমার প্রতিপালক, আমাকে ফিরিয়ে দাও।’
ইংরেজি অনুবাদ
[For such is the state of the disbelievers], until, when death comes to one of them, he says, "My Lord, send me back
বাংলা অনুবাদ
হয়তো আমি সৎ কাজ করব সেই বিষয়ে যা আমি ছেড়ে এসেছি। কক্ষনো না, এটি এমন একটি কথা যা সে বলেই থাকে। আর তাদের সামনে রয়েছে এক অন্তরাল (বারযাখ), সেই দিন পর্যন্ত যেদিন তাদের পুনরুত্থিত করা হবে।
ইংরেজি অনুবাদ
That I might do righteousness in that which I left behind." No! It is only a word he is saying; and behind them is a barrier until the Day they are resurrected.
বাংলা অনুবাদ
অতঃপর যখন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে, সেদিন তাদের মধ্যে কোনো আত্মীয়তার সম্পর্ক থাকবে না, এবং তারা পরস্পরকে কোনো জিজ্ঞাসাও করবে না।
ইংরেজি অনুবাদ
So when the Horn is blown, no relationship will there be among them that Day, nor will they ask about one another.
বাংলা অনুবাদ
অতএব যার (সৎ কর্মের) পাল্লা ভারী হবে, তারাই হবে সফল।
ইংরেজি অনুবাদ
And those whose scales are heavy [with good deeds] - it is they who are the successful.
বাংলা অনুবাদ
আর যার (সৎ কর্মের) পাল্লা হালকা হবে, তারাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে; তারা জাহান্নামে স্থায়ীভাবে থাকবে।
ইংরেজি অনুবাদ
But those whose scales are light - those are the ones who have lost their souls, [being] in Hell, abiding eternally.
বাংলা অনুবাদ
আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করে দেবে, এবং তারা সেখানে বিকৃত ও সংকুচিত চেহারা নিয়ে থাকবে।
ইংরেজি অনুবাদ
The Fire will sear their faces, and they therein will have taut smiles.
বাংলা অনুবাদ
তোমাদের কাছে কি আমার বিধানসমূহ পাঠ করা হতো না? অথচ তোমরা সেগুলোর উপর মিথ্যারোপ করতে।
ইংরেজি অনুবাদ
[It will be said]. "Were not My verses recited to you and you used to deny them?"
বাংলা অনুবাদ
তারা বলবে: ‘হে আমাদের প্রতিপালক, আমাদের দুর্ভাগ্য আমাদের ওপর প্রাধান্য পেয়েছিল, এবং আমরা ছিলাম পথভ্রষ্ট এক সম্প্রদায়।’
ইংরেজি অনুবাদ
They will say, "Our Lord, our wretchedness overcame us, and we were a people astray.
বাংলা অনুবাদ
হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এর থেকে বের করে দাও; যদি আমরা আবারও তা করি, তাহলে নিশ্চয়ই আমরা অন্যায়কারী হব।
ইংরেজি অনুবাদ
Our Lord, remove us from it, and if we were to return [to evil], we would indeed be wrongdoers."
বাংলা অনুবাদ
তিনি বলবেন: ‘তোমরা সেখানে ধিকৃত অবস্থায় পড়ে থাকো, এবং আমার সাথে কোনো কথা বলো না।’
ইংরেজি অনুবাদ
He will say, "Remain despised therein and do not speak to Me.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমার বান্দাদের একটি দল ছিল যারা বলত: ‘হে আমাদের প্রতিপালক, আমরা বিশ্বাস করেছি; অতএব আমাদের ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, আর তুমি দয়াকারীদের মধ্যে সর্বোত্তম।’
ইংরেজি অনুবাদ
Indeed, there was a party of My servants who said, 'Our Lord, we have believed, so forgive us and have mercy upon us, and You are the best of the merciful.'
বাংলা অনুবাদ
ফলে তোমরা তাদেরকে উপহাসের বিষয় বানিয়েছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ থেকে ভুলিয়ে দিয়েছিল; আর তোমরা তাদের নিয়ে হাসতে।
ইংরেজি অনুবাদ
But you took them in mockery to the point that they made you forget My remembrance, and you used to laugh at them.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আজ আমি তাদেরকে তাদের ধৈর্যের কারণে প্রতিদান দিয়েছি; নিশ্চয়ই তারাই সফল হয়েছে।
ইংরেজি অনুবাদ
Indeed, I have rewarded them this Day for their patient endurance - that they are the attainers [of success]."
বাংলা অনুবাদ
তিনি বলবেন: ‘তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে?’
ইংরেজি অনুবাদ
[Allah] will say, "How long did you remain on earth in number of years?"
বাংলা অনুবাদ
তারা বলবে: ‘আমরা একদিন বা একদিনের কিছু অংশ অবস্থান করেছি; অতএব যারা গণনা করে তাদের জিজ্ঞাসা করো।’
ইংরেজি অনুবাদ
They will say, "We remained a day or part of a day; ask those who enumerate."
বাংলা অনুবাদ
তিনি বলবেন: ‘তোমরা অল্প সময়ই অবস্থান করেছিলে, যদি তোমরা জানতে।’
ইংরেজি অনুবাদ
He will say, "You stayed not but a little - if only you had known.
বাংলা অনুবাদ
তাহলে কি তোমরা মনে করেছিলে যে আমরা তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেছি এবং তোমরা আমাদের কাছে ফিরে আসবে না?
ইংরেজি অনুবাদ
Then did you think that We created you uselessly and that to Us you would not be returned?"
বাংলা অনুবাদ
অতএব আল্লাহ মহিমান্বিত, সত্য অধিপতি। তিনি ছাড়া কোনো বিধানদাতা নেই; মহিমান্বিত সার্বোভৌম কর্তৃত্ব ও আধিপত্যের প্রতিপালক।
ইংরেজি অনুবাদ
So exalted is Allah, the Sovereign, the Truth; there is no deity except Him, Lord of the Noble Throne.
বাংলা অনুবাদ
আর যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কোনো বিধানদাতাকে ডাকবে, যার কোনো প্রমাণ তার কাছে নেই, তাহলে তার হিসাব তো তার প্রতিপালকের কাছেই থাকবে; নিশ্চয়ই অস্বীকারকারীরা সফল হবে না।
ইংরেজি অনুবাদ
And whoever invokes besides Allah another deity for which he has no proof - then his account is only with his Lord. Indeed, the disbelievers will not succeed.
বাংলা অনুবাদ
আর বল: ‘হে আমার প্রতিপালক, ক্ষমা করো এবং দয়া করো; আর তুমি দয়াকারীদের মধ্যে সর্বোত্তম।’
ইংরেজি অনুবাদ
And, [O Muhammad], say, "My Lord, forgive and have mercy, and You are the best of the merciful."