মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡحَاقَّةِ

৬৯. আল-হাক্কাহ

৫২ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৬৯:১

বাংলা অনুবাদ

সেই অবশ্যম্ভাবী বাস্তবতা।

ইংরেজি অনুবাদ

The Inevitable Reality -

৬৯:২

বাংলা অনুবাদ

কী সেই অবশ্যম্ভাবী বাস্তবতা?

ইংরেজি অনুবাদ

What is the Inevitable Reality?

৬৯:৩

বাংলা অনুবাদ

আর কীভাবে তুমি জানতে পারবে, সেই অবশ্যম্ভাবী বাস্তবতা কী!

ইংরেজি অনুবাদ

And what can make you know what is the Inevitable Reality?

৬৯:৪

বাংলা অনুবাদ

সামূদ এবং আদ সেই প্রবল আঘাতকারী ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।

ইংরেজি অনুবাদ

Thamud and 'Aad denied the Striking Calamity.

৬৯:৫

বাংলা অনুবাদ

অতঃপর সামূদকে সেই সীমা-অতিক্রমকারী বিষয় দ্বারা ধ্বংস করা হয়েছিল।

ইংরেজি অনুবাদ

So as for Thamud, they were destroyed by the overpowering [blast].

৬৯:৬

বাংলা অনুবাদ

আর আদকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝড়ো হাওয়া দিয়ে।

ইংরেজি অনুবাদ

And as for 'Aad, they were destroyed by a screaming, violent wind

৬৯:৭

বাংলা অনুবাদ

যা তিনি তাদের উপর প্রবাহিত করেছিলেন সাতরাত ও আটদিন বিরামহীনভাবে; তুমি যদি তখন উক্ত সম্প্রদায়কে দেখতে তাহলে দেখতে পেতে যে, তারা সেখানে লুটিয়ে পড়ে আছে বিক্ষিপ্ত অসার খেজুর কান্ডের ন্যায়।

ইংরেজি অনুবাদ

Which Allah imposed upon them for seven nights and eight days in succession, so you would see the people therein fallen as if they were hollow trunks of palm trees.

৬৯:৮

বাংলা অনুবাদ

সুতরাং তুমি কি তাদের জন্য কোনো কিছু অবশিষ্ট দেখতে পাও?

ইংরেজি অনুবাদ

Then do you see of them any remains?

৬৯:৯

বাংলা অনুবাদ

এবং ফিরআউন ও তার পূর্ববর্তী লোকেরা এবং উল্টে দেওয়া জনপদবানীরা অপরাধমূলক কাজে লিপ্ত ছিল।

ইংরেজি অনুবাদ

And there came Pharaoh and those before him and the overturned cities with sin.

৬৯:১০

বাংলা অনুবাদ

অতঃপর তারা তাদের প্রতিপালকের রাসূলের অবাধ্যতা করেছিল, ফলে তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে পাকড়াও করলেন।

ইংরেজি অনুবাদ

And they disobeyed the messenger of their Lord, so He seized them with a seizure exceeding [in severity].

৬৯:১১

বাংলা অনুবাদ

নিশ্চয়ই, যখন পানি তার কুলের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তখন আমরা তোমাদের চলমান নৌযানের মধ্যে বহন করেছিলাম।

ইংরেজি অনুবাদ

Indeed, when the water overflowed, We carried your ancestors in the sailing ship

৬৯:১২

বাংলা অনুবাদ

আমরা এটা করেছিলাম তোমাদের জন্য শিক্ষা এবং যাতে শ্রুতিধর কান এই স্মৃতি ধরে রাখতে পারে।

ইংরেজি অনুবাদ

That We might make it for you a reminder and [that] a conscious ear would be conscious of it.

৬৯:১৩

বাংলা অনুবাদ

অতঃপর যখন শিঙ্গায় একবার মাত্র ফুঁ দেওয়া হবে...

ইংরেজি অনুবাদ

Then when the Horn is blown with one blast

৬৯:১৪

বাংলা অনুবাদ

আর পৃথিবী ও পর্বতমালাকে বহন করা হবে; অতঃপর সেগুলোকে একবারেই চূর্ণ-বিচূর্ণ করে দেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

And the earth and the mountains are lifted and leveled with one blow -

৬৯:১৫

বাংলা অনুবাদ

অতঃপর সেদিন মহাঘটনাটি সংঘটিত হবে।

ইংরেজি অনুবাদ

Then on that Day, the Resurrection will occur,

৬৯:১৬

বাংলা অনুবাদ

এবং আকাশ বিদীর্ণ হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে।

ইংরেজি অনুবাদ

And the heaven will split [open], for that Day it is infirm.

৬৯:১৭

বাংলা অনুবাদ

এবং ফেরেশতা তার প্রান্তসমূহে থাকবে; আর সেদিন তাদের ঊর্ধ্বে আটজন তোমার প্রতিপালকের কর্তৃত্বের আসন বহন করবে।

ইংরেজি অনুবাদ

And the angels are at its edges. And there will bear the Throne of your Lord above them, that Day, eight [of them].

৬৯:১৮

বাংলা অনুবাদ

সেদিন তোমাদের উপস্থাপন করা হবে; তোমাদের মধ্যে কোনো গোপন বিষয়ই গোপন থাকবে না।

ইংরেজি অনুবাদ

That Day, you will be exhibited [for judgement]; not hidden among you is anything concealed.

৬৯:১৯

বাংলা অনুবাদ

অতঃপর যাকে তার লিপিবদ্ধ কর্ম বিবরণী তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে: ‘এই নাও, তোমরা আমার লিপিবদ্ধ কর্ম বিবরণী পড়ো।’

ইংরেজি অনুবাদ

So as for he who is given his record in his right hand, he will say, "Here, read my record!

৬৯:২০

বাংলা অনুবাদ

‘নিশ্চয়ই আমি ধারণা করেছিলাম যে আমি আমার হিসাবের সম্মুখীন হব।’

ইংরেজি অনুবাদ

Indeed, I was certain that I would be meeting my account."

৬৯:২১

বাংলা অনুবাদ

ফলে সে এক সন্তুষ্টিময় জীবনযাপন করবে,

ইংরেজি অনুবাদ

So he will be in a pleasant life -

৬৯:২২

বাংলা অনুবাদ

উচ্চতম জান্নাতের মধ্যে,

ইংরেজি অনুবাদ

In an elevated garden,

৬৯:২৩

বাংলা অনুবাদ

যারর ফলসমূহ থাকবে নিকটবর্তী।

ইংরেজি অনুবাদ

Its [fruit] to be picked hanging near.

৬৯:২৪

বাংলা অনুবাদ

(বলা হবে:) ‘অতীত দিনগুলোতে তোমাদের কৃতকর্ম যা তোমরা আগে পাঠিয়েছ, এর কারণে তৃপ্তির সঙ্গে খাও ও পান করো।’

ইংরেজি অনুবাদ

[They will be told], "Eat and drink in satisfaction for what you put forth in the days past."

৬৯:২৫

বাংলা অনুবাদ

আর যাকে তার লিপিবদ্ধ কর্ম বিবরণী তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে: ‘হায়, যদি আমাকে আমার লিপিবদ্ধ কর্ম বিবরণী দেওয়া না হতো!’

ইংরেজি অনুবাদ

But as for he who is given his record in his left hand, he will say, "Oh, I wish I had not been given my record

৬৯:২৬

বাংলা অনুবাদ

‘আর আমি না জানতাম আমার হিসাব কী!’

ইংরেজি অনুবাদ

And had not known what is my account.

৬৯:২৭

বাংলা অনুবাদ

‘হায়, সেটিই (মৃত্যু) যদি চুড়ান্ত নিষ্পত্তিকারী বিষয় হতো!’

ইংরেজি অনুবাদ

I wish my death had been the decisive one.

৬৯:২৮

বাংলা অনুবাদ

‘আমার ধন-সম্পদ আমার কোনো কাজেই আসল না।’

ইংরেজি অনুবাদ

My wealth has not availed me.

৬৯:২৯

বাংলা অনুবাদ

‘আমার কর্তৃত্ব আমার থেকে বিলীন হয়ে গেল।’

ইংরেজি অনুবাদ

Gone from me is my authority."

৬৯:৩০

বাংলা অনুবাদ

(বলা হবে): ‘তাকে ধরো, অতঃপর তাকে শৃঙ্খলিত করো।’

ইংরেজি অনুবাদ

[Allah will say], "Seize him and shackle him.

৬৯:৩১

বাংলা অনুবাদ

‘তারপর তাকে জলন্ত আগুনে দগ্ধ করো।’

ইংরেজি অনুবাদ

Then into Hellfire drive him.

৬৯:৩২

বাংলা অনুবাদ

‘তারপর তাকে এমন একটি লোহার শিকলে আবদ্ধ করো, যা সত্তর হাত দীর্ঘ।’

ইংরেজি অনুবাদ

Then into a chain whose length is seventy cubits insert him."

৬৯:৩৩

বাংলা অনুবাদ

নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী ছিল না।

ইংরেজি অনুবাদ

Indeed, he did not used to believe in Allah, the Most Great,

৬৯:৩৪

বাংলা অনুবাদ

এবং সে অভাবগ্রস্তকে খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহিত করত না।

ইংরেজি অনুবাদ

Nor did he encourage the feeding of the poor.

৬৯:৩৫

বাংলা অনুবাদ

ফলে সেদিনে এখানে তার কোনো ঘনিষ্ঠজন থাকবে না।

ইংরেজি অনুবাদ

So there is not for him here this Day any devoted friend

৬৯:৩৬

বাংলা অনুবাদ

আর থাকবে না ক্ষত হতে নিঃসৃত তরল ছাড়া কোন খাদ্য।

ইংরেজি অনুবাদ

Nor any food except from the discharge of wounds;

৬৯:৩৭

বাংলা অনুবাদ

আর অপরাধকারীরাই কেবল তা খাবে।

ইংরেজি অনুবাদ

None will eat it except the sinners.

৬৯:৩৮

বাংলা অনুবাদ

অতএব, আমি কসম করছি তার, যা তোমরা দেখতে পাও,

ইংরেজি অনুবাদ

So I swear by what you see

৬৯:৩৯

বাংলা অনুবাদ

আর যা তোমরা দেখতে পাও না তারও,

ইংরেজি অনুবাদ

And what you do not see

৬৯:৪০

বাংলা অনুবাদ

নিশ্চয়ই এটি সম্মানিত রাসূলের বাহিত বাণী।

ইংরেজি অনুবাদ

[That] indeed, the Qur'an is the word of a noble Messenger.

৬৯:৪১

বাংলা অনুবাদ

আর এটি কোনো কবির কথাও নয়; তোমরা খুব অল্পই বিশ্বাস করো।

ইংরেজি অনুবাদ

And it is not the word of a poet; little do you believe.

৬৯:৪২

বাংলা অনুবাদ

আর কোন ভবিষ্যৎবক্তার বক্তব্যও নয়। তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো।

ইংরেজি অনুবাদ

Nor the word of a soothsayer; little do you remember.

৬৯:৪৩

বাংলা অনুবাদ

এটি জগতসমূহের প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ।

ইংরেজি অনুবাদ

[It is] a revelation from the Lord of the worlds.

৬৯:৪৪

বাংলা অনুবাদ

আর যদি সে আমাদের নামে কিছু কথা বানিয়ে বলত..

ইংরেজি অনুবাদ

And if Muhammad had made up about Us some [false] sayings,

৬৯:৪৫

বাংলা অনুবাদ

তাহলে আমরা অবশ্যই তাকে ডান হাতে ধরতাম,

ইংরেজি অনুবাদ

We would have seized him by the right hand;

৬৯:৪৬

বাংলা অনুবাদ

তারপর অবশ্যই আমরা তার প্রধান রক্তনালী কেটে দিতাম।

ইংরেজি অনুবাদ

Then We would have cut from him the aorta.

৬৯:৪৭

বাংলা অনুবাদ

অতঃপর তোমাদের মধ্যে কেউই তাকে রক্ষা করতে পারতো না।

ইংরেজি অনুবাদ

And there is no one of you who could prevent [Us] from him.

৬৯:৪৮

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই এটি আত্মসচেতন ও আত্মসংযমীদের জন্য একটি উপদেশবাণী।

ইংরেজি অনুবাদ

And indeed, the Qur'an is a reminder for the righteous.

৬৯:৪৯

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরা জানি যে, তোমাদের মধ্যে কিছু মিথ্যারোপকারী রয়েছে।

ইংরেজি অনুবাদ

And indeed, We know that among you are deniers.

৬৯:৫০

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই এটি সত্য-অস্বীকারকারীদের জন্য এক গভীর আক্ষেপের কারণ হবে।

ইংরেজি অনুবাদ

And indeed, it will be [a cause of] regret upon the disbelievers.

৬৯:৫১

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই এটি নিশ্চিত সত্য।

ইংরেজি অনুবাদ

And indeed, it is the truth of certainty.

৬৯:৫২

বাংলা অনুবাদ

সুতরাং তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।

ইংরেজি অনুবাদ

So exalt the name of your Lord, the Most Great.