মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡقَلَمِ

৬৮. আল-কলম

৫২ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৬৮:১

বাংলা অনুবাদ

নূন। শপথ কলমের এবং তারা যা লিপিবদ্ধ করে তার।

ইংরেজি অনুবাদ

Nun. By the pen and what they inscribe,

৬৮:২

বাংলা অনুবাদ

তোমার প্রতিপালকের অনুগ্রহে তুমি উন্মাদ নও।

ইংরেজি অনুবাদ

You are not, [O Muhammad], by the favor of your Lord, a madman.

৬৮:৩

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই তোমার জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান।

ইংরেজি অনুবাদ

And indeed, for you is a reward uninterrupted.

৬৮:৪

বাংলা অনুবাদ

এবং নিশ্চয়ই তুমি মহৎ চরিত্রের অধিকারী।

ইংরেজি অনুবাদ

And indeed, you are of a great moral character.

৬৮:৫

বাংলা অনুবাদ

অতএব শিঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে,

ইংরেজি অনুবাদ

So you will see and they will see

৬৮:৬

বাংলা অনুবাদ

তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।

ইংরেজি অনুবাদ

Which of you is the afflicted [by a devil].

৬৮:৭

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তোমার প্রতিপালকই অধিক অবগত, কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে; এবং তিনি সঠিক পথপ্রাপ্তদের সম্পর্কেও অধিক অবগত।

ইংরেজি অনুবাদ

Indeed, your Lord is most knowing of who has gone astray from His way, and He is most knowing of the [rightly] guided.

৬৮:৮

বাংলা অনুবাদ

সুতরাং তুমি মিথ্যারোপকারীদের অনুসরণ করো না।

ইংরেজি অনুবাদ

Then do not obey the deniers.

৬৮:৯

বাংলা অনুবাদ

তারা চেয়েছিল তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে।

ইংরেজি অনুবাদ

They wish that you would soften [in your position], so they would soften [toward you].

৬৮:১০

বাংলা অনুবাদ

এবং কোনো অতিশয় শপথকারী, হীন ব্যক্তির অনুসরণ করো না,

ইংরেজি অনুবাদ

And do not obey every worthless habitual swearer

৬৮:১১

বাংলা অনুবাদ

যে অন্যকে হেয় করে, একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায়,

ইংরেজি অনুবাদ

[And] scorner, going about with malicious gossip -

৬৮:১২

বাংলা অনুবাদ

কল্যাণকর কাজে বাধাদানকারী, সীমালঙ্ঘনকারী ও অপরাধপ্রবণ,

ইংরেজি অনুবাদ

A preventer of good, transgressing and sinful,

৬৮:১৩

বাংলা অনুবাদ

রুঢ় স্বভাবের, এরপরও কলঙ্কিত পরিচয়ভূক্ত বহিরাগত।

ইংরেজি অনুবাদ

Cruel, moreover, and an illegitimate pretender.

৬৮:১৪

বাংলা অনুবাদ

কারণ সে সম্পদ আর (অনেক) সন্তানাদির অধিকারী।

ইংরেজি অনুবাদ

Because he is a possessor of wealth and children,

৬৮:১৫

বাংলা অনুবাদ

যখন তার কাছে আমাদের বিধানসমূহ পাঠ করা হয়, সে বলে: ‘এগুলো পূর্ববর্তীদের কল্পকাহিনীমাত্র।’

ইংরেজি অনুবাদ

When Our verses are recited to him, he says, "Legends of the former peoples."

৬৮:১৬

বাংলা অনুবাদ

অচিরেই আমরা তার নাকের অগ্রভাগ চিহ্নিত করব।

ইংরেজি অনুবাদ

We will brand him upon the snout.

৬৮:১৭

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমরা তাদের পরীক্ষা করেছি, যেমন আমরা বাগানের মালিকদের পরীক্ষা করেছিলাম; যখন তারা শপথ করেছিল যে তারা সকালে অবশ্যই তা কেটে নেবে।

ইংরেজি অনুবাদ

Indeed, We have tried them as We tried the companions of the garden, when they swore to cut its fruit in the [early] morning

৬৮:১৮

বাংলা অনুবাদ

এবং তারা এর ব্যাতিক্রম করলো না।

ইংরেজি অনুবাদ

Without making exception.

৬৮:১৯

বাংলা অনুবাদ

অতঃপর তোমার প্রতিপালকের পক্ষ থেকে এক পরিভ্রমণকারী (আগুন) তার (বাগানের) ওপর দিয়ে পরিভ্রমণ করল, আর তারা তখন ঘুমন্ত ছিল।

ইংরেজি অনুবাদ

So there came upon the garden an affliction from your Lord while they were asleep.

৬৮:২০

বাংলা অনুবাদ

অতঃপর তা হয়ে গেল এমন, যা কাটা কিছুর (ফসলের) মতো।

ইংরেজি অনুবাদ

And it became as though reaped.

৬৮:২১

বাংলা অনুবাদ

অতঃপর সকালে তারা একে অপরকে ডাকল।

ইংরেজি অনুবাদ

And they called one another at morning,

৬৮:২২

বাংলা অনুবাদ

“সকালে তোমাদের ক্ষেতের দিকে বের হও, যদি তোমরা তা কাটতে চাও।”

ইংরেজি অনুবাদ

[Saying], "Go early to your crop if you would cut the fruit."

৬৮:২৩

বাংলা অনুবাদ

অতঃপর তারা রওনা হলো এবং পরস্পরের সঙ্গে নিচু স্বরে কথা বলতে লাগল।

ইংরেজি অনুবাদ

So they set out, while lowering their voices,

৬৮:২৪

বাংলা অনুবাদ

‘আজ কোনো অভাবগ্রস্ত ব্যক্তি যেন তোমাদের কাছে তাতে প্রবেশ না করে।’

ইংরেজি অনুবাদ

[Saying], "There will surely not enter it today upon you [any] poor person."

৬৮:২৫

বাংলা অনুবাদ

এবং তারা সকালে দৃঢ় সংকল্প নিয়ে রওনা হলো, নিজেদের সক্ষম মনে করে।

ইংরেজি অনুবাদ

And they went early in determination, [assuming themselves] able.

৬৮:২৬

বাংলা অনুবাদ

অতঃপর যখন তারা তা দেখল, তারা বলল: ‘নিশ্চয়ই আমরা পথ হারিয়েছি।’

ইংরেজি অনুবাদ

But when they saw it, they said, "Indeed, we are lost;

৬৮:২৭

বাংলা অনুবাদ

বরং আমরা বঞ্চিত।

ইংরেজি অনুবাদ

Rather, we have been deprived."

৬৮:২৮

বাংলা অনুবাদ

তাদের মধ্যকার ভারসাম্যপূর্ণ ব্যাক্তিটি বলল: ‘আমি কি তোমাদেরকে বলিনি, এখনো তোমরা (আল্লাহর) পবিত্রতা ও মহিমা ঘোষণা করছনা কেন?’

ইংরেজি অনুবাদ

The most moderate of them said, "Did I not say to you, 'Why do you not exalt [Allah]?' "

৬৮:২৯

বাংলা অনুবাদ

তারা বলল: ‘আমাদের প্রতিপালক পবিত্র। নিশ্চয়ই আমরা অন্যায়কারী ছিলাম।’

ইংরেজি অনুবাদ

They said, "Exalted is our Lord! Indeed, we were wrongdoers."

৬৮:৩০

বাংলা অনুবাদ

অতঃপর তারা একে অপরের দিকে ফিরে পরস্পরকে দোষারোপ করতে লাগল।

ইংরেজি অনুবাদ

Then they approached one another, blaming each other.

৬৮:৩১

বাংলা অনুবাদ

তারা বলল: ‘হায় আমাদের দুর্ভোগ! নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘনকারী ছিলাম।’

ইংরেজি অনুবাদ

They said, "O woe to us; indeed we were transgressors.

৬৮:৩২

বাংলা অনুবাদ

আশা করছি আমাদের প্রতিপালক এর পরিবর্তে আমাদেরকে এর চেয়ে উত্তম কিছু দেবেন। নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাশী।

ইংরেজি অনুবাদ

Perhaps our Lord will substitute for us [one] better than it. Indeed, we are toward our Lord desirous."

৬৮:৩৩

বাংলা অনুবাদ

এভাবেই শাস্তি হয়ে থাকে; আর পরকালের শাস্তি অবশ্যই আরও বড়, যদি তারা জানত।

ইংরেজি অনুবাদ

Such is the punishment [of this world]. And the punishment of the Hereafter is greater, if they only knew.

৬৮:৩৪

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আত্মসচেতন ও আত্মসংযমীদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে অনুগ্রহে পরিপূর্ণ জান্নাতসমূহ।

ইংরেজি অনুবাদ

Indeed, for the righteous with their Lord are the Gardens of Pleasure.

৬৮:৩৫

বাংলা অনুবাদ

তবে কি আমরা আত্মসমর্পণকারীদের অপরাধীদের মতো গণ্য করব?

ইংরেজি অনুবাদ

Then will We treat the Muslims like the criminals?

৬৮:৩৬

বাংলা অনুবাদ

তোমাদের কী হয়েছে? তোমরা কীভাবে বিচার করছ/ সিদ্ধান্ত দিচ্ছ?

ইংরেজি অনুবাদ

What is [the matter] with you? How do you judge?

৬৮:৩৭

বাংলা অনুবাদ

অথবা তোমাদের কাছে কোন লিখিত বিধান রয়েছে, তাতে তোমরা অধ্যয়ন কর।

ইংরেজি অনুবাদ

Or do you have a scripture in which you learn

৬৮:৩৮

বাংলা অনুবাদ

নিশ্চয় তোমাদের জন্য তাতে রয়েছে যা তোমরা পছন্দ কর?

ইংরেজি অনুবাদ

That indeed for you is whatever you choose?

৬৮:৩৯

বাংলা অনুবাদ

অথবা তোমাদের কি আমাদের সাথে কিয়ামত পর্যন্ত বলবৎ এমন কোনো অঙ্গীকার রয়েছে যে, নিশ্চয়ই তোমাদের জন্য তাই থাকবে যা তোমরা সিদ্ধান্ত দাও?

ইংরেজি অনুবাদ

Or do you have oaths [binding] upon Us, extending until the Day of Resurrection, that indeed for you is whatever you judge?

৬৮:৪০

বাংলা অনুবাদ

তাদের জিজ্ঞাসা কর, তাদের মধ্যে কে এ দাবির বিষয়ে দায়িত্বগ্রহণকারী?

ইংরেজি অনুবাদ

Ask them which of them, for that [claim], is responsible.

৬৮:৪১

বাংলা অনুবাদ

নাকি তাদের কোনো অংশীদার আছে? তাহলে তারা তাদের অংশীদারদের উপস্থিত করুক, যদি তারা সত্যবাদী হয়।

ইংরেজি অনুবাদ

Or do they have partners? Then let them bring their partners, if they should be truthful.

৬৮:৪২

বাংলা অনুবাদ

যেদিন পা উন্মোচিত হবে (যেদিন পরিস্থিতির কঠিনতা/তীব্রতা প্রকাশ পাবে) এবং তাদের আনুগত্যের দিকে আহ্বান করা হবে, তখন তারা সক্ষম হবে না।

ইংরেজি অনুবাদ

The Day the shin will be uncovered and they are invited to prostration but the disbelievers will not be able,

৬৮:৪৩

বাংলা অনুবাদ

তাদের দৃষ্টি অবনত থাকবে; লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করবে। অথচ তাদের যখন আনুগত্যের দিকে আহ্বান করা হতো, তখন তারা ছিল নিরাপদ অবস্থায়।

ইংরেজি অনুবাদ

Their eyes humbled, humiliation will cover them. And they used to be invited to prostration while they were sound.

৬৮:৪৪

বাংলা অনুবাদ

অতএব, যে এই কথাকে (হাদীসকে) মিথ্যা প্রতিপন্ন করে তাকে আমার ওপর ছেড়ে দাও; আমরা তাদের এমন এক দিক থেকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাব, যা তারা জানতেও পারবে না।

ইংরেজি অনুবাদ

So leave Me, [O Muhammad], with [the matter of] whoever denies the Qur'an. We will progressively lead them [to punishment] from where they do not know.

৬৮:৪৫

বাংলা অনুবাদ

এবং আমি তাদের অবকাশ দিই; নিশ্চয়ই আমার কৌশল সুদৃঢ়।

ইংরেজি অনুবাদ

And I will give them time. Indeed, My plan is firm.

৬৮:৪৬

বাংলা অনুবাদ

নাকি তুমি তাদের কাছে কোনো পারিশ্রমিক চাও, যার কারণে তারা আর্থিক দায়ে ভারাক্রান্ত?

ইংরেজি অনুবাদ

Or do you ask of them a payment, so they are by debt burdened down?

৬৮:৪৭

বাংলা অনুবাদ

তাদের কি অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা তা লিখে রাখে?

ইংরেজি অনুবাদ

Or have they [knowledge of] the unseen, so they write [it] down?

৬৮:৪৮

বাংলা অনুবাদ

অতএব তুমি তোমার প্রতিপালকের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধর, এবং মাছের সঙ্গীর মতো হয়ো না; যখন সে (তার প্রতিপালককে) ডেকেছিল, তখন সে ছিল অন্তরের কষ্টে আবদ্ধ।

ইংরেজি অনুবাদ

Then be patient for the decision of your Lord, [O Muhammad], and be not like the companion of the fish when he called out while he was distressed.

৬৮:৪৯

বাংলা অনুবাদ

যদি তার প্রতিপালকের অনুগ্রহ তার কাছে না পৌঁছত তবে সে লাঞ্ছিত অবস্থায় নিক্ষিপ্ত হত উন্মুক্ত প্ৰান্তরে।

ইংরেজি অনুবাদ

If not that a favor from his Lord overtook him, he would have been thrown onto the naked shore while he was censured.

৬৮:৫০

বাংলা অনুবাদ

অতঃপর তার প্রতিপালক তাকে মনোনীত করলেন এবং তাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন।

ইংরেজি অনুবাদ

And his Lord chose him and made him of the righteous.

৬৮:৫১

বাংলা অনুবাদ

আর অস্বীকারকারীরা যখন উপদেশবাণী শোনে তখন তারা যেন তাদের দৃষ্টি দ্বারা তোমাকে আছড়ে ফেলতে উদ্যত হবে, আর তারা বলে: ‘নিশ্চয়ই সে এক উন্মাদ।’

ইংরেজি অনুবাদ

And indeed, those who disbelieve would almost make you slip with their eyes when they hear the message, and they say, "Indeed, he is mad."

৬৮:৫২

বাংলা অনুবাদ

অথচ এটাতো কেবল জগতসমূহের জন্য উপদেশবাণী।

ইংরেজি অনুবাদ

But it is not except a reminder to the worlds.