বাংলা অনুবাদ
একজন প্রশ্নকারী অবশ্যম্ভাবী শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করল।
ইংরেজি অনুবাদ
A supplicant asked for a punishment bound to happen
৪৪ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
একজন প্রশ্নকারী অবশ্যম্ভাবী শাস্তি সম্পর্কে জিজ্ঞাসা করল।
ইংরেজি অনুবাদ
A supplicant asked for a punishment bound to happen
বাংলা অনুবাদ
অস্বীকারকারীদের জন্য—তা প্রতিহত করার কেউ নেই,
ইংরেজি অনুবাদ
To the disbelievers; of it there is no preventer.
বাংলা অনুবাদ
আল্লাহ পক্ষ থেকে, যিনি ঊর্ধ্বগমনের পথসমূহের অধিকারী।
ইংরেজি অনুবাদ
[It is] from Allah, owner of the ways of ascent.
বাংলা অনুবাদ
ফেরেশতাগণ এবং রূহ তাঁর দিকে ঊর্ধ্বগমন করে, এমন এক দিনে যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
ইংরেজি অনুবাদ
The angels and the Spirit will ascend to Him during a Day the extent of which is fifty thousand years.
বাংলা অনুবাদ
সুতরাং ধৈর্য ধারণ করো, পরম ধৈর্য।
ইংরেজি অনুবাদ
So be patient with gracious patience.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তারা তা দূরবর্তী মনে করে।
ইংরেজি অনুবাদ
Indeed, they see it [as] distant,
বাংলা অনুবাদ
আর আমরা তাকে নিকটবর্তী দেখি।
ইংরেজি অনুবাদ
But We see it [as] near.
বাংলা অনুবাদ
সেদিন আকাশ হবে গলিত ধাতুর মত,
ইংরেজি অনুবাদ
On the Day the sky will be like murky oil,
বাংলা অনুবাদ
আর পর্বতসমূহ হবে পশমের মতো।
ইংরেজি অনুবাদ
And the mountains will be like wool,
বাংলা অনুবাদ
আর কোনো ঘনিষ্ঠজন কোনো ঘনিষ্ঠজনকে জিজ্ঞাসা করবে না।
ইংরেজি অনুবাদ
And no friend will ask [anything of] a friend,
বাংলা অনুবাদ
তারা তাদেরকে দেখতে পাবে। অপরাধী কামনা করবে, যদি সে সেই দিনের শাস্তি থেকে নিজেকে মুক্ত করতে তার সন্তানদের বিনিময় হিসেবে দিতে পারত,
ইংরেজি অনুবাদ
They will be shown each other. The criminal will wish that he could be ransomed from the punishment of that Day by his children
বাংলা অনুবাদ
আর তার স্ত্রী ও ভাইকে,
ইংরেজি অনুবাদ
And his wife and his brother
বাংলা অনুবাদ
আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত,
ইংরেজি অনুবাদ
And his nearest kindred who shelter him
বাংলা অনুবাদ
আর পৃথিবীতে যারা আছে সবাইকে, তারপর তাকে মুক্তি দিত।
ইংরেজি অনুবাদ
And whoever is on earth entirely [so] then it could save him.
বাংলা অনুবাদ
কখনোই নয়। নিশ্চয়ই তা প্রজ্বলিত অগ্নিশিখা,
ইংরেজি অনুবাদ
No! Indeed, it is the Flame [of Hell],
বাংলা অনুবাদ
যা দেহের বাহ্যিক অংশকে (চামড়াকে) টেনে বিচ্ছিন্ন করে।
ইংরেজি অনুবাদ
A remover of exteriors.
বাংলা অনুবাদ
তা তাকে ডাকবে, যে সত্যের প্রতি পিঠ দেখিয়েছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল,
ইংরেজি অনুবাদ
It invites he who turned his back [on truth] and went away [from obedience]
বাংলা অনুবাদ
আর যে জমা করেছিল (সম্পদ) ও তা সংরক্ষণ করে রেখেছিল।
ইংরেজি অনুবাদ
And collected [wealth] and hoarded.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অতিমাত্রায় অস্থিরচিত্ত করে।
ইংরেজি অনুবাদ
Indeed, mankind was created anxious:
বাংলা অনুবাদ
যখন অকল্যাণ তাকে স্পর্শ করে, তখন সে অত্যন্ত বিচলিত হয়ে পড়ে।
ইংরেজি অনুবাদ
When evil touches him, impatient,
বাংলা অনুবাদ
আর যখন কল্যাণ তাকে স্পর্শ করে, তখন অন্যকে তা পেতে বাধা দেয়।
ইংরেজি অনুবাদ
And when good touches him, withholding [of it],
বাংলা অনুবাদ
তবে যারা বিধানের সাথে যোগাযোগ রক্ষা করে চলে, তারা ব্যতিক্রম।
ইংরেজি অনুবাদ
Except the observers of prayer -
বাংলা অনুবাদ
যারা বিধানের সাথে তাদের যোগাযোগ বা সংযোগে অবিচল থাকে।
ইংরেজি অনুবাদ
Those who are constant in their prayer
বাংলা অনুবাদ
তাদের সম্পদে যাদের অধিকার রয়েছে, সে বিষয়ে যারা অবগত।
ইংরেজি অনুবাদ
And those within whose wealth is a known right
বাংলা অনুবাদ
প্রার্থণাকারীদের ও বঞ্চিতদের।
ইংরেজি অনুবাদ
For the petitioner and the deprived -
বাংলা অনুবাদ
এবং যারা প্রতিদান দিবসকে সত্য বলে গ্রহণ করে।
ইংরেজি অনুবাদ
And those who believe in the Day of Recompense
বাংলা অনুবাদ
এবং যারা তাদের প্রতিপালকের শাস্তি থেকে ভীত-সতর্ক।
ইংরেজি অনুবাদ
And those who are fearful of the punishment of their Lord -
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তাদের প্রতিপালকের শাস্তি থেকে কেউ নিরাপদ নয়।
ইংরেজি অনুবাদ
Indeed, the punishment of their Lord is not that from which one is safe -
বাংলা অনুবাদ
এবং যারা তাদের ব্যক্তিগত অঙ্গসমূহ সংরক্ষণ করে।
ইংরেজি অনুবাদ
And those who guard their private parts
বাংলা অনুবাদ
তবে তাদের জীবনসঙ্গীদের অথবা যারা তাদের বৈধ অধিকারভক্ত রয়েছে, তাদের ক্ষেত্র ছাড়া; সেক্ষেত্রে তারা নিন্দিত হবে না।
ইংরেজি অনুবাদ
Except from their wives or those their right hands possess, for indeed, they are not to be blamed -
বাংলা অনুবাদ
অতএব যারা এর বাইরে কিছু কামনা করে, তারাই সীমালঙ্ঘনকারী।
ইংরেজি অনুবাদ
But whoever seeks beyond that, then they are the transgressors -
বাংলা অনুবাদ
এবং যারা তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ ও অঙ্গীকারসমূহ রক্ষা করে।
ইংরেজি অনুবাদ
And those who are to their trusts and promises attentive
বাংলা অনুবাদ
এবং যারা তাদের সাক্ষ্যের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে।
ইংরেজি অনুবাদ
And those who are in their testimonies upright
বাংলা অনুবাদ
এবং যারা বিধানের সাথে তাদের সংযোগ যত্নসহকারে সংরক্ষণ করে।
ইংরেজি অনুবাদ
And those who [carefully] maintain their prayer:
বাংলা অনুবাদ
তারাই জান্নাতসমূহে সম্মানিত অবস্থায় থাকবে।
ইংরেজি অনুবাদ
They will be in gardens, honored.
বাংলা অনুবাদ
তাহলে যারা অস্বীকার করেছে, তাদের কী হলো যে তারা তোমার দিকে দ্রুত এগিয়ে আসছে?
ইংরেজি অনুবাদ
So what is [the matter] with those who disbelieve, hastening [from] before you, [O Muhammad],
বাংলা অনুবাদ
ডান দিক ও বাম দিক থেকে বিভিন্ন দলে।
ইংরেজি অনুবাদ
[To sit] on [your] right and [your] left in separate groups?
বাংলা অনুবাদ
তাদের প্রত্যেক ব্যক্তি কি আশা করে যে তাকে সুখ-স্বাচ্ছন্দ্যময় জান্নাতে প্রবেশ করানো হবে?
ইংরেজি অনুবাদ
Does every person among them aspire to enter a garden of pleasure?
বাংলা অনুবাদ
কখনোই নয়! নিশ্চয়ই আমরা তাদের সৃষ্টি করেছি যা থেকে, তারা তা জানে..
ইংরেজি অনুবাদ
No! Indeed, We have created them from that which they know.
বাংলা অনুবাদ
না; উদয়স্থলসমূহ ও অস্তস্থলসমূহের প্রতিপালকের শপথ, নিশ্চয়ই আমরা সক্ষম,
ইংরেজি অনুবাদ
So I swear by the Lord of [all] risings and settings that indeed We are able
বাংলা অনুবাদ
তাদের পরিবর্তে তাদের চেয়ে উত্তমদের দ্বারা তাদের বদলে দিতে; আর আমাদের কেউ বাধাগ্রস্থ করতে পারবে না।
ইংরেজি অনুবাদ
To replace them with better than them; and We are not to be outdone.
বাংলা অনুবাদ
সুতরাং তাদের ছেড়ে দাও; তারা নিমগ্ন থাকুক এবং খেল-তামাশা করুক, যতক্ষণ না তারা তাদের সেই দিনের সম্মুখীন হয়, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে।
ইংরেজি অনুবাদ
So leave them to converse vainly and amuse themselves until they meet their Day which they are promised -
বাংলা অনুবাদ
যেদিন তারা কবরসমূহ থেকে দ্রুত বের হবে, (মনে হবে) যেন তারা কোনো স্থির লক্ষ্যের দিকে দ্রুত ছুটে যাচ্ছে।
ইংরেজি অনুবাদ
The Day they will emerge from the graves rapidly as if they were, toward an erected idol, hastening.
বাংলা অনুবাদ
তাদের দৃষ্টি অবনত থাকবে; অপমান তাদের আচ্ছন্ন করবে। সেটিই সেই দিন, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল।
ইংরেজি অনুবাদ
Their eyes humbled, humiliation will cover them. That is the Day which they had been promised.