মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡوَاقِعَةِ

৫৬. আল-ওয়াকিয়াহ

৯৬ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৫৬:১

বাংলা অনুবাদ

যখন সেই ঘটনা সংঘটিত হবে।

ইংরেজি অনুবাদ

When the Occurrence occurs,

৫৬:২

বাংলা অনুবাদ

সংঘটিত ঘটনাটি মিথ্যা প্রতিপন্ন করার কেউ থাকবে না।

ইংরেজি অনুবাদ

There is, at its occurrence, no denial.

৫৬:৩

বাংলা অনুবাদ

সেটি কাউকে অবনত করবে এবং কাউকে উন্নীত করবে।

ইংরেজি অনুবাদ

It will bring down [some] and raise up [others].

৫৬:৪

বাংলা অনুবাদ

যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে পৃথিবী,

ইংরেজি অনুবাদ

When the earth is shaken with convulsion

৫৬:৫

বাংলা অনুবাদ

পর্বতসমূহ প্রবলভাবে চূর্ণ করা হবে।

ইংরেজি অনুবাদ

And the mountains are broken down, crumbling

৫৬:৬

বাংলা অনুবাদ

ফলে সেগুলো ছড়িয়ে পড়া সূক্ষ্ম কণায় পরিণত হবে।

ইংরেজি অনুবাদ

And become dust dispersing.

৫৬:৭

বাংলা অনুবাদ

আর তোমারা বিভক্ত হয়ে পড়বে তিন দলে,

ইংরেজি অনুবাদ

And you become [of] three kinds:

৫৬:৮

বাংলা অনুবাদ

অতঃপর ডান দিকের লোকেরা—ডান দিকের লোকেরা কী!

ইংরেজি অনুবাদ

Then the companions of the right - what are the companions of the right?

৫৬:৯

বাংলা অনুবাদ

এবং বাম দিকের লোকেরা—বাম দিকের লোকেরা কী!

ইংরেজি অনুবাদ

And the companions of the left - what are the companions of the left?

৫৬:১০

বাংলা অনুবাদ

আর অগ্রগামীরা—তারাই অগ্রগামী।

ইংরেজি অনুবাদ

And the forerunners, the forerunners -

৫৬:১১

বাংলা অনুবাদ

তারাই নৈকট্যপ্রাপ্ত,

ইংরেজি অনুবাদ

Those are the ones brought near [to Allah]

৫৬:১২

বাংলা অনুবাদ

থাকবে সুখ-স্বাচ্ছন্দ্যময় জান্নাতসমূহে।

ইংরেজি অনুবাদ

In the Gardens of Pleasure,

৫৬:১৩

বাংলা অনুবাদ

পূর্ববর্তীদের মধ্য থেকে একটি বৃহৎ দল।

ইংরেজি অনুবাদ

A [large] company of the former peoples

৫৬:১৪

বাংলা অনুবাদ

এবং পরবর্তীদের মধ্য থেকে অল্পসংখ্যক।

ইংরেজি অনুবাদ

And a few of the later peoples,

৫৬:১৫

বাংলা অনুবাদ

অলংকৃত আসনসমূহে,

ইংরেজি অনুবাদ

On thrones woven [with ornament],

৫৬:১৬

বাংলা অনুবাদ

তারা বসবে হেলান দিয়ে, পরষ্পর মুখোমূখি হয়ে।

ইংরেজি অনুবাদ

Reclining on them, facing each other.

৫৬:১৭

বাংলা অনুবাদ

তাদের আশ-পাশে ঘোরাফেরা করবে চির কিশোররা,

ইংরেজি অনুবাদ

There will circulate among them young boys made eternal

৫৬:১৮

বাংলা অনুবাদ

পেয়ালা, ঢালার পাত্র এবং প্রবাহমান উৎসের এক পানীয়পাত্রসহ।

ইংরেজি অনুবাদ

With vessels, pitchers and a cup [of wine] from a flowing spring -

৫৬:১৯

বাংলা অনুবাদ

যা পান করার কারণে তাদের মাথাব্যথা হবে না এবং তারা বোধশক্তি হারাবে না।

ইংরেজি অনুবাদ

No headache will they have therefrom, nor will they be intoxicated -

৫৬:২০

বাংলা অনুবাদ

এবং থাকবে এমন ফলমূল, যা তারা পছন্দ করে বেছে নেবে।

ইংরেজি অনুবাদ

And fruit of what they select

৫৬:২১

বাংলা অনুবাদ

আর পাখীর গোশত যেটা তাদের মনে চাইবে,

ইংরেজি অনুবাদ

And the meat of fowl, from whatever they desire.

৫৬:২২

বাংলা অনুবাদ

আর থাকবে ডাগর চোখের বিশেষ বৈশিষ্ট সম্পন্ন সঙ্গীরা,

ইংরেজি অনুবাদ

And [for them are] fair women with large, [beautiful] eyes,

৫৬:২৩

বাংলা অনুবাদ

সযত্নে লুকিয়ে রাখা মুক্তোর মত,

ইংরেজি অনুবাদ

The likenesses of pearls well-protected,

৫৬:২৪

বাংলা অনুবাদ

পুরস্কারস্বরূপ, তারা যে কাজ করত তার ভিত্তিতে।

ইংরেজি অনুবাদ

As reward for what they used to do.

৫৬:২৫

বাংলা অনুবাদ

তারা সেখানে শুনবে না কোনো অর্থহীন কথা, আর না কোনো পাপের কথাও।

ইংরেজি অনুবাদ

They will not hear therein ill speech or commission of sin -

৫৬:২৬

বাংলা অনুবাদ

শুধু এই কথা ছাড়া- শান্তি, শান্তি।

ইংরেজি অনুবাদ

Only a saying: "Peace, peace."

৫৬:২৭

বাংলা অনুবাদ

এবং ডানদিকের লোকেরা—ডানদিকের লোকেরা কী অসাধারণ!

ইংরেজি অনুবাদ

The companions of the right - what are the companions of the right?

৫৬:২৮

বাংলা অনুবাদ

(থাকবে) কাঁটামুক্ত সিদর গাছের মধ্যে,

ইংরেজি অনুবাদ

[They will be] among lote trees with thorns removed

৫৬:২৯

বাংলা অনুবাদ

এবং স্তরে স্তরে বিন্যস্ত তালহ-বৃক্ষ,

ইংরেজি অনুবাদ

And [banana] trees layered [with fruit]

৫৬:৩০

বাংলা অনুবাদ

এবং বিস্তৃত ছায়ায়,

ইংরেজি অনুবাদ

And shade extended

৫৬:৩১

বাংলা অনুবাদ

এবং প্রবাহিত পানি,

ইংরেজি অনুবাদ

And water poured out

৫৬:৩২

বাংলা অনুবাদ

এবং প্রচুর ফল।

ইংরেজি অনুবাদ

And fruit, abundant [and varied],

৫৬:৩৩

বাংলা অনুবাদ

যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না।

ইংরেজি অনুবাদ

Neither limited [to season] nor forbidden,

৫৬:৩৪

বাংলা অনুবাদ

(তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;

ইংরেজি অনুবাদ

And [upon] beds raised high.

৫৬:৩৫

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমরা তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি।

ইংরেজি অনুবাদ

Indeed, We have produced the women of Paradise in a [new] creation

৫৬:৩৬

বাংলা অনুবাদ

অতঃপর আমরা তাদেরকে বানিয়েছি যেন সদ্য সৃষ্ট কুমারী,

ইংরেজি অনুবাদ

And made them virgins,

৫৬:৩৭

বাংলা অনুবাদ

অনুরাগিণী, সমবয়সী,

ইংরেজি অনুবাদ

Devoted [to their husbands] and of equal age,

৫৬:৩৮

বাংলা অনুবাদ

ডানদিকের সঙ্গীদের জন্য।

ইংরেজি অনুবাদ

For the companions of the right [who are]

৫৬:৩৯

বাংলা অনুবাদ

পূর্ববর্তীদের মধ্য থেকে একটি বৃহৎ দল।

ইংরেজি অনুবাদ

A company of the former peoples

৫৬:৪০

বাংলা অনুবাদ

এবং পরবর্তীদের মধ্য থেকেও এক বৃহৎ দল।

ইংরেজি অনুবাদ

And a company of the later peoples.

৫৬:৪১

বাংলা অনুবাদ

এবং বামদিকের সঙ্গীরা—বামদিকের সঙ্গীরা কী (হতভাগ্য)!

ইংরেজি অনুবাদ

And the companions of the left - what are the companions of the left?

৫৬:৪২

বাংলা অনুবাদ

(থাকবে) দাহকারী উত্তপ্ত বায়ুর মধ্যে এবং অতি উত্তপ্ত পানির মধ্যে।

ইংরেজি অনুবাদ

[They will be] in scorching fire and scalding water

৫৬:৪৩

বাংলা অনুবাদ

এবং কালো ধোঁয়ার ছায়ায়।

ইংরেজি অনুবাদ

And a shade of black smoke,

৫৬:৪৪

বাংলা অনুবাদ

যা না শীতল, না আরামদায়ক।

ইংরেজি অনুবাদ

Neither cool nor beneficial.

৫৬:৪৫

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তারা এর আগে অভ্যস্ত ছিল বিলাসী জীবনযাপনে।

ইংরেজি অনুবাদ

Indeed they were, before that, indulging in affluence,

৫৬:৪৬

বাংলা অনুবাদ

এবং গুরুতর অপরাধে অব্যাহতভাবে লেগে থাকত।

ইংরেজি অনুবাদ

And they used to persist in the great violation,

৫৬:৪৭

বাংলা অনুবাদ

আর তারা বলত: ‘আমরা যখন মারা যাব এবং মাটি ও অস্থি হয়ে যাব, তখনও কি আমরা অবশ্যই পুনরুত্থিত হব?’

ইংরেজি অনুবাদ

And they used to say, "When we die and become dust and bones, are we indeed to be resurrected?

৫৬:৪৮

বাংলা অনুবাদ

আর আমাদের পূর্বপুরুষেরাও কি?

ইংরেজি অনুবাদ

And our forefathers [as well]?"

৫৬:৪৯

বাংলা অনুবাদ

বল: নিশ্চয়ই প্রথমদিকের লোকেরা এবং পরবর্তীরা..

ইংরেজি অনুবাদ

Say, [O Muhammad], "Indeed, the former and the later peoples

৫৬:৫০

বাংলা অনুবাদ

একটি নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে অবশ্যই একত্রিত হবে।

ইংরেজি অনুবাদ

Are to be gathered together for the appointment of a known Day."

৫৬:৫১

বাংলা অনুবাদ

তারপর, হে পথভ্রষ্ট অস্বীকারকারীরা, নিশ্চয়ই তোমরা...

ইংরেজি অনুবাদ

Then indeed you, O those astray [who are] deniers,

৫৬:৫২

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তোমরা যাক্কূমের বৃক্ষ থেকে খাবে।

ইংরেজি অনুবাদ

Will be eating from trees of zaqqum

৫৬:৫৩

বাংলা অনুবাদ

অতঃপর সেটা দ্বারা পেটসমূহ পূর্ণ করবে,

ইংরেজি অনুবাদ

And filling with it your bellies

৫৬:৫৪

বাংলা অনুবাদ

তারপর অতি উত্তপ্ত পানি পান করবে।

ইংরেজি অনুবাদ

And drinking on top of it from scalding water

৫৬:৫৫

বাংলা অনুবাদ

তারপর তীব্র তৃষ্ণার্ত উটদের পান করার মতো পান করবে।

ইংরেজি অনুবাদ

And will drink as the drinking of thirsty camels.

৫৬:৫৬

বাংলা অনুবাদ

প্রতিদান দিবসে এটিই হবে তাদের আপ্যায়ন।

ইংরেজি অনুবাদ

That is their accommodation on the Day of Recompense.

৫৬:৫৭

বাংলা অনুবাদ

আমরাই তোমাদেরকে সৃষ্টি করেছি, তবে কেন তোমরা সত্য বিশ্বাস করছ না?

ইংরেজি অনুবাদ

We have created you, so why do you not believe?

৫৬:৫৮

বাংলা অনুবাদ

তোমরা কি ভেবে দেখেছ, যা তোমরা নির্গত কর?

ইংরেজি অনুবাদ

Have you seen that which you emit?

৫৬:৫৯

বাংলা অনুবাদ

তোমরাই কি তা সৃষ্টি কর, নাকি আমরাই সৃষ্টিকারী?

ইংরেজি অনুবাদ

Is it you who creates it, or are We the Creator?

৫৬:৬০

বাংলা অনুবাদ

আমরা তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি, আর আমাদের অতিক্রম করা সম্ভব নয়।

ইংরেজি অনুবাদ

We have decreed death among you, and We are not to be outdone

৫৬:৬১

বাংলা অনুবাদ

যাতে আমরা তোমাদের অনুরূপ অবস্থাগুলো পরিবর্তন করতে পারি এবং তোমাদের এমনভাবে সৃষ্টি করতে পারি, যা তোমরা জানো না।

ইংরেজি অনুবাদ

In that We will change your likenesses and produce you in that [form] which you do not know.

৫৬:৬২

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই তোমরা প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ; তাহলে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?

ইংরেজি অনুবাদ

And you have already known the first creation, so will you not remember?

৫৬:৬৩

বাংলা অনুবাদ

তোমরা কি ভেবে দেখেছ, যা তোমরা চাষ কর?

ইংরেজি অনুবাদ

And have you seen that [seed] which you sow?

৫৬:৬৪

বাংলা অনুবাদ

তোমরাই কি তা উৎপন্ন কর, নাকি আমরাই উৎপাদক?

ইংরেজি অনুবাদ

Is it you who makes it grow, or are We the grower?

৫৬:৬৫

বাংলা অনুবাদ

আমরা ইচ্ছা করলেই সেটিকে খড়-কুটায় পরিণত করতে পারি; তখন তোমরা আক্ষেপ করতে থাকবে,

ইংরেজি অনুবাদ

If We willed, We could make it [dry] debris, and you would remain in wonder,

৫৬:৬৬

বাংলা অনুবাদ

‘আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম!’

ইংরেজি অনুবাদ

[Saying], "Indeed, we are [now] in debt;

৫৬:৬৭

বাংলা অনুবাদ

‘বরং আমরা বঞ্চিত।’

ইংরেজি অনুবাদ

Rather, we have been deprived."

৫৬:৬৮

বাংলা অনুবাদ

তোমরা কি ভেবে দেখেছ সেই পানি সম্পর্কে, যা তোমরা পান কর?

ইংরেজি অনুবাদ

And have you seen the water that you drink?

৫৬:৬৯

বাংলা অনুবাদ

তোমরা কি সেটা মেঘ হতে নামিয়ে আন, না আমরাই সেটা বর্ষণ করি?

ইংরেজি অনুবাদ

Is it you who brought it down from the clouds, or is it We who bring it down?

৫৬:৭০

বাংলা অনুবাদ

আমরা ইচ্ছা করলে সেটিকে তীব্র লবণাক্ত করে দিতে পারতাম; তাহলে তোমরা কেন কৃতজ্ঞ হও না?

ইংরেজি অনুবাদ

If We willed, We could make it bitter, so why are you not grateful?

৫৬:৭১

বাংলা অনুবাদ

তোমরা কি ভেবে দেখেছ সেই আগুনের কথা, যা তোমরা প্রজ্বলিত কর?

ইংরেজি অনুবাদ

And have you seen the fire that you ignite?

৫৬:৭২

বাংলা অনুবাদ

তোমরাই কি এর গাছ (জ্বালানী) সৃষ্টি কর, না আমরা সৃষ্টি করি?

ইংরেজি অনুবাদ

Is it you who produced its tree, or are We the producer?

৫৬:৭৩

বাংলা অনুবাদ

আমরা এটাকে (আগুনকে) করেছি স্মরনীয় নিদর্শন এবং খোলা মরুভূমিতে অবস্থানকারীদের জন্য প্রয়োজনীয় বস্তু।

ইংরেজি অনুবাদ

We have made it a reminder and provision for the travelers,

৫৬:৭৪

বাংলা অনুবাদ

অতএব তোমার মহান প্রতিপালকের নামের মাধ্যমে তাঁর পবিত্রতা ঘোষণা কর।

ইংরেজি অনুবাদ

So exalt the name of your Lord, the Most Great.

৫৬:৭৫

বাংলা অনুবাদ

অতএব, আমি নক্ষত্রসমূহের অবস্থানের শপথ করছি।

ইংরেজি অনুবাদ

Then I swear by the setting of the stars,

৫৬:৭৬

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই তা এক মহান শপথ, যদি তোমরা জানতে।

ইংরেজি অনুবাদ

And indeed, it is an oath - if you could know - [most] great.

৫৬:৭৭

বাংলা অনুবাদ

নিশ্চয়ই এটি মহা সম্মানিত কুরআন।

ইংরেজি অনুবাদ

Indeed, it is a noble Qur'an

৫৬:৭৮

বাংলা অনুবাদ

যা আছে এক সংরক্ষিত লিখিত গ্রন্থে,

ইংরেজি অনুবাদ

In a Register well-protected;

৫৬:৭৯

বাংলা অনুবাদ

যাদের পবিত্র করা হয়েছে, তারা ছাড়া কেউ তা স্পর্শ করে না।

ইংরেজি অনুবাদ

None touch it except the purified.

৫৬:৮০

বাংলা অনুবাদ

যা জগতসমূহের প্রতিপালকের পক্ষ হতে অবতীর্ণ।

ইংরেজি অনুবাদ

[It is] a revelation from the Lord of the worlds.

৫৬:৮১

বাংলা অনুবাদ

তবে কি এই বাণীর ব্যাপারে তোমরা শিথিলতা অবলম্বন করছ?

ইংরেজি অনুবাদ

Then is it to this statement that you are indifferent

৫৬:৮২

বাংলা অনুবাদ

এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করে নিয়েছ!

ইংরেজি অনুবাদ

And make [the thanks for] your provision that you deny [the Provider]?

৫৬:৮৩

বাংলা অনুবাদ

তবে কেন নয়, যখন তা (প্রাণ) কণ্ঠনালীতে পৌঁছে যাবে?

ইংরেজি অনুবাদ

Then why, when the soul at death reaches the throat

৫৬:৮৪

বাংলা অনুবাদ

আর সেই সময় তোমরা তাকিয়ে থাকবে।

ইংরেজি অনুবাদ

And you are at that time looking on -

৫৬:৮৫

বাংলা অনুবাদ

আর আমরা তোমাদের তুলনায় তার অধিক নিকটবর্তী, কিন্তু তোমরা দেখতে পাও না।

ইংরেজি অনুবাদ

And Our angels are nearer to him than you, but you do not see -

৫৬:৮৬

বাংলা অনুবাদ

তবে কেন নয়, যদি তোমরা দায়বদ্ধ/বিচারাধীন না হও?

ইংরেজি অনুবাদ

Then why do you not, if you are not to be recompensed,

৫৬:৮৭

বাংলা অনুবাদ

তোমরা যদি সত্যবাদী হও, তবে সেটিকে ফিরিয়ে আনো।

ইংরেজি অনুবাদ

Bring it back, if you should be truthful?

৫৬:৮৮

বাংলা অনুবাদ

অতঃপর যদি সে নৈকট্যপ্ৰাপ্তদের অন্তর্ভূক্ত হয়,

ইংরেজি অনুবাদ

And if the deceased was of those brought near to Allah,

৫৬:৮৯

বাংলা অনুবাদ

তাহলে তার জন্য থাকবে স্বস্তি, প্রশান্তিময় সুগন্ধ এবং সুখকর জান্নাত।

ইংরেজি অনুবাদ

Then [for him is] rest and bounty and a garden of pleasure.

৫৬:৯০

বাংলা অনুবাদ

আর যদি সে ডান দিকের সঙ্গীদের অন্তর্ভুক্ত হয়,

ইংরেজি অনুবাদ

And if he was of the companions of the right,

৫৬:৯১

বাংলা অনুবাদ

তবে তোমার জন্য (সম্ভাষন হবে) ‘শান্তি’ (সালামুন), যেহেতু তুমি ডান দিকের সঙ্গীদের অন্তর্ভূক্ত।

ইংরেজি অনুবাদ

Then [the angels will say], "Peace for you; [you are] from the companions of the right."

৫৬:৯২

বাংলা অনুবাদ

আর যদি সে পথভ্রষ্ট মিথ্যাবাদীদের অন্তর্ভূক্ত হয়,

ইংরেজি অনুবাদ

But if he was of the deniers [who were] astray,

৫৬:৯৩

বাংলা অনুবাদ

তাহলে তাদের আপ্যায়ন হবে অত্যন্ত উত্তপ্ত তরল দ্বারা,

ইংরেজি অনুবাদ

Then [for him is] accommodation of scalding water

৫৬:৯৪

বাংলা অনুবাদ

এবং প্রচণ্ড জ্বলন্ত অগ্নিতে দগ্ধ হওয়া।

ইংরেজি অনুবাদ

And burning in Hellfire

৫৬:৯৫

বাংলা অনুবাদ

নিশ্চয়ই এটিই নিশ্চিত সত্য।

ইংরেজি অনুবাদ

Indeed, this is the true certainty,

৫৬:৯৬

বাংলা অনুবাদ

অতএব তোমার মহান প্রতিপালকের নামে তাঁর পবিত্রতা ঘোষণা কর।

ইংরেজি অনুবাদ

So exalt the name of your Lord, the Most Great.