মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الرَّحۡمٰن

৫৫. আর-রাহমান

৭৮ আয়াত · মাদানী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৫৫:১

বাংলা অনুবাদ

যিনি ব্যাপক অনুগ্রহের অধিকারী,

ইংরেজি অনুবাদ

The Most Merciful

৫৫:২

বাংলা অনুবাদ

শিক্ষা দিলেন কুরআন।

ইংরেজি অনুবাদ

Taught the Qur'an,

৫৫:৩

বাংলা অনুবাদ

সৃষ্টি করলেন মানুষকে।

ইংরেজি অনুবাদ

Created man,

৫৫:৪

বাংলা অনুবাদ

তাকে শেখালেন কিভাবে ভাব প্রকাশ করতে হয়।

ইংরেজি অনুবাদ

[And] taught him eloquence.

৫৫:৫

বাংলা অনুবাদ

সূর্য ও চন্দ্র একটি হিসাবের অধীন।

ইংরেজি অনুবাদ

The sun and the moon [move] by precise calculation,

৫৫:৬

বাংলা অনুবাদ

তারকা ও বৃক্ষরাজী (তাঁর আইন) মেনে চলে।

ইংরেজি অনুবাদ

And the stars and trees prostrate.

৫৫:৭

বাংলা অনুবাদ

আর আকাশকে করলেন সমুচ্চ এবং স্থাপন করলেন মানদন্ড।

ইংরেজি অনুবাদ

And the heaven He raised and imposed the balance

৫৫:৮

বাংলা অনুবাদ

যাতে তোমরা সেই মানদন্ডে সীমালঙ্ঘন না করো।

ইংরেজি অনুবাদ

That you not transgress within the balance.

৫৫:৯

বাংলা অনুবাদ

তোমরা পরিমাপের ন্যায্য মান প্রতিষ্ঠা কর এবং সেই মানদন্ড অনুযায়ী কম দিও না।

ইংরেজি অনুবাদ

And establish weight in justice and do not make deficient the balance.

৫৫:১০

বাংলা অনুবাদ

আর পৃথিবীকে সৃষ্ট জীবদের জন্য স্থাপন করলেন।

ইংরেজি অনুবাদ

And the earth He laid [out] for the creatures.

৫৫:১১

বাংলা অনুবাদ

তাতে রয়েছে ফল-মূল এবং খেজুরগাছ, (যার ফল) আবরণযুক্ত,

ইংরেজি অনুবাদ

Therein is fruit and palm trees having sheaths [of dates]

৫৫:১২

বাংলা অনুবাদ

এবং তুষযুক্ত শস্যদানা ও সুগন্ধি উদ্ভিদ।

ইংরেজি অনুবাদ

And grain having husks and scented plants.

৫৫:১৩

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:১৪

বাংলা অনুবাদ

মানুষকে পোড়া মাটির পাত্রের মতো শুকনো কাদামাটি থেকে সৃষ্টি করলেন।

ইংরেজি অনুবাদ

He created man from clay like [that of] pottery.

৫৫:১৫

বাংলা অনুবাদ

এবং জিনকে আগুনের এক মিশ্রিত, প্রবাহমান শিখা থেকে সৃষ্টি করলেন।

ইংরেজি অনুবাদ

And He created the jinn from a smokeless flame of fire.

৫৫:১৬

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:১৭

বাংলা অনুবাদ

তিনি দুই উদয়স্থলের প্রতিপালক এবং দুই অস্তাচলের প্রতিপালক।

ইংরেজি অনুবাদ

[He is] Lord of the two sunrises and Lord of the two sunsets.

৫৫:১৮

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:১৯

বাংলা অনুবাদ

দুটি সমুদ্রকে তিনিই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়,

ইংরেজি অনুবাদ

He released the two seas, meeting [side by side];

৫৫:২০

বাংলা অনুবাদ

তাদের উভয়ের মধ্যে রয়েছে এক অন্তরাল, যে সীমা তারা অতিক্রম করে না।

ইংরেজি অনুবাদ

Between them is a barrier [so] neither of them transgresses.

৫৫:২১

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:২২

বাংলা অনুবাদ

তাদের দুটির মধ্য থেকেই মুক্তা ও প্রবাল বের হয়।

ইংরেজি অনুবাদ

From both of them emerge pearl and coral.

৫৫:২৩

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:২৪

বাংলা অনুবাদ

এবং সমুদ্রে পাহাড়ের মতো উঁচু হয়ে চলমান যানসমূহ তাঁরই।

ইংরেজি অনুবাদ

And to Him belong the ships [with sails] elevated in the sea like mountains.

৫৫:২৫

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:২৬

বাংলা অনুবাদ

পৃথিবীর ওপর যা আছে, তাদের প্রত্যেকেটিই নশ্বর (ধ্বংসশীল)।

ইংরেজি অনুবাদ

Everyone upon the earth will perish,

৫৫:২৭

বাংলা অনুবাদ

অবিনশ্বর শুধু তোমার প্রতিপালকের মুখমন্ডল (স্বত্ত্বা) যিনি মহিমাময়, মহানুভব।

ইংরেজি অনুবাদ

And there will remain the Face of your Lord, Owner of Majesty and Honor.

৫৫:২৮

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:২৯

বাংলা অনুবাদ

আসমানসমূহ ও পৃথিবীতে যারা আছে, তারা তাঁর কাছে প্রার্থণা করে। প্রতিদিন তিনি কোন না কোন বিষয়ে নিয়োজিত থাকেন।

ইংরেজি অনুবাদ

Whoever is within the heavens and earth asks Him; every day He is bringing about a matter.

৫৫:৩০

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৩১

বাংলা অনুবাদ

অচিরেই আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব, হে দুই ভারবাহী সত্তা।

ইংরেজি অনুবাদ

We will attend to you, O prominent beings.

৫৫:৩২

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৩৩

বাংলা অনুবাদ

হে জিন ও মানুষের দল! তোমরা যদি আসমানসমূহ ও পৃথিবীর প্রান্তসীমাসমূহ অতিক্রম করে বেরিয়ে যেতে সক্ষম হও, তবে বেরিয়ে যাও। তোমরা অতিক্রম করে বের হতে পারবে না, ক্ষমতা ছাড়া (যা তোমাদের নেই)।

ইংরেজি অনুবাদ

O company of jinn and mankind, if you are able to pass beyond the regions of the heavens and the earth, then pass. You will not pass except by authority [from Allah].

৫৫:৩৪

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৩৫

বাংলা অনুবাদ

তোমাদের উভয়ের উপর পাঠানো হবে আগুনের শিখা ও ধুম্রপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করতে পারবেনা।

ইংরেজি অনুবাদ

There will be sent upon you a flame of fire and smoke, and you will not defend yourselves.

৫৫:৩৬

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৩৭

বাংলা অনুবাদ

যেদিন আকাশ বিদীর্ণ হবে সেদিন তা রক্তিম গোলাপের মত লাল তৈলাক্ত চামড়ার রূপ ধারণ করবে।

ইংরেজি অনুবাদ

And when the heaven is split open and becomes rose-colored like oil -

৫৫:৩৮

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny? -

৫৫:৩৯

বাংলা অনুবাদ

অতঃপর সেই দিনে কোনো মানুষ বা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না।

ইংরেজি অনুবাদ

Then on that Day none will be asked about his sin among men or jinn.

৫৫:৪০

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৪১

বাংলা অনুবাদ

অপরাধীদেরকে তাদের লক্ষণসমূহ দ্বারা চেনা যাবে; অতঃপর তাদের মাথার সামনের অংশ ও পা ধরে পাকড়াও করা হবে।

ইংরেজি অনুবাদ

The criminals will be known by their marks, and they will be seized by the forelocks and the feet.

৫৫:৪২

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৪৩

বাংলা অনুবাদ

(বলা হবে): এই সেই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা প্রতিপন্ন করতো।

ইংরেজি অনুবাদ

This is Hell, which the criminals deny.

৫৫:৪৪

বাংলা অনুবাদ

তারা সেখানে ফুটন্ত তরলের মাঝে ছুটাছুটি করবে।

ইংরেজি অনুবাদ

They will go around between it and scalding water, heated [to the utmost degree].

৫৫:৪৫

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৪৬

বাংলা অনুবাদ

আর যে তার প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় পোষণ করে, তার জন্য রয়েছে দুটি উদ্যান।

ইংরেজি অনুবাদ

But for he who has feared the position of his Lord are two gardens -

৫৫:৪৭

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny? -

৫৫:৪৮

বাংলা অনুবাদ

(উভয়ের মধ্যেই থাকবে) ঘন পাতা বিশিষ্ট শাখা-প্রশাখা।

ইংরেজি অনুবাদ

Having [spreading] branches.

৫৫:৪৯

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৫০

বাংলা অনুবাদ

উভয়ের মধ্যেই থাকবে দুটি প্রবাহমান ঝর্ণা।

ইংরেজি অনুবাদ

In both of them are two springs, flowing.

৫৫:৫১

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৫২

বাংলা অনুবাদ

উভয়ের মধ্যে প্রত্যেক ফল থেকে থাকবে দুই ধরণের।

ইংরেজি অনুবাদ

In both of them are of every fruit, two kinds.

৫৫:৫৩

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৫৪

বাংলা অনুবাদ

তারা হেলান দিয়ে বসবে শয্যার উপর যার আস্তর হবে পুরু রেশমের। দুই বাগানের ফল হবে নিকটবর্তী (জান্নাতীদের নাগালের মধ্যে)।

ইংরেজি অনুবাদ

[They are] reclining on beds whose linings are of silk brocade, and the fruit of the two gardens is hanging low.

৫৫:৫৫

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৫৬

বাংলা অনুবাদ

সেগুলোর মধ্যে রয়েছে দৃষ্টিকে সংযতকারিণীরা; তাদের আগে কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি।

ইংরেজি অনুবাদ

In them are women limiting [their] glances, untouched before them by man or jinni -

৫৫:৫৭

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny? -

৫৫:৫৮

বাংলা অনুবাদ

তারা যেন মহামূল্যবান রত্ন ও প্রবালের মতো।

ইংরেজি অনুবাদ

As if they were rubies and coral.

৫৫:৫৯

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৬০

বাংলা অনুবাদ

উত্তম কাজের পুরস্কার, উত্তম ছাড়া আর কি হতে পারে?

ইংরেজি অনুবাদ

Is the reward for good [anything] but good?

৫৫:৬১

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৬২

বাংলা অনুবাদ

আর সেই দুটির নিচে আরো দুটি উদ্যান থাকবে।

ইংরেজি অনুবাদ

And below them both [in excellence] are two [other] gardens -

৫৫:৬৩

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny? -

৫৫:৬৪

বাংলা অনুবাদ

দুটি ঘন সবুজ।

ইংরেজি অনুবাদ

Dark green [in color].

৫৫:৬৫

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৬৬

বাংলা অনুবাদ

এ দুটিতে থাকবে ফোয়ারার মতো উচ্ছলমান দুটি ঝর্ণাধারা।

ইংরেজি অনুবাদ

In both of them are two springs, spouting.

৫৫:৬৭

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৬৮

বাংলা অনুবাদ

উভয়ের মধ্যে থাকবে ফলমূল ও খেজুর ও ডালিম।

ইংরেজি অনুবাদ

In both of them are fruit and palm trees and pomegranates.

৫৫:৬৯

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৭০

বাংলা অনুবাদ

সেগুলোর মধ্যে থাকবে কল্যাণময়ীরা এবং সুদর্শণারা।

ইংরেজি অনুবাদ

In them are good and beautiful women -

৫৫:৭১

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny? -

৫৫:৭২

বাংলা অনুবাদ

বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন সঙ্গীরা অবস্থান করবে তাবুর নির্দ্দিষ্ট পরিসরে।

ইংরেজি অনুবাদ

Fair ones reserved in pavilions -

৫৫:৭৩

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny? -

৫৫:৭৪

বাংলা অনুবাদ

যাদেরকে ইতঃপূর্বে স্পর্শ করেনি কোন মানুষ আর না কোন জিন।

ইংরেজি অনুবাদ

Untouched before them by man or jinni -

৫৫:৭৫

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny? -

৫৫:৭৬

বাংলা অনুবাদ

তারা হেলান দিয়ে বসবে সবুজ বালিশে, আর সুন্দর সুসজ্জিত গালিচার উপরে,

ইংরেজি অনুবাদ

Reclining on green cushions and beautiful fine carpets.

৫৫:৭৭

বাংলা অনুবাদ

সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে (মিথ্যা প্রতিপন্ন করবে)?

ইংরেজি অনুবাদ

So which of the favors of your Lord would you deny?

৫৫:৭৮

বাংলা অনুবাদ

পরম কল্যাণময় তোমার প্রতিপালকের নাম, যিনি মহামহিম ও মহানুভব।

ইংরেজি অনুবাদ

Blessed is the name of your Lord, Owner of Majesty and Honor.