বাংলা অনুবাদ
নির্ধারিত সময় ঘনিয়ে এসেছে, এবং চাঁদ বিদীর্ণ হয়েছে।
ইংরেজি অনুবাদ
The Hour has come near, and the moon has split [in two].
৫৫ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
নির্ধারিত সময় ঘনিয়ে এসেছে, এবং চাঁদ বিদীর্ণ হয়েছে।
ইংরেজি অনুবাদ
The Hour has come near, and the moon has split [in two].
বাংলা অনুবাদ
আর যদি তারা কোনো নিদর্শন দেখে, তবে তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে: “এটি তো এক অব্যাহত জাদু (বা বিভ্রম)।
ইংরেজি অনুবাদ
And if they see a miracle, they turn away and say, "Passing magic."
বাংলা অনুবাদ
আর তারা মিথ্যারোপ করে, এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে। আর প্রত্যেক বিষয়েরই রয়েছে একটি নির্ধারিত পরিণতি।
ইংরেজি অনুবাদ
And they denied and followed their inclinations. But for every matter is a [time of] settlement.
বাংলা অনুবাদ
আর অবশ্যই তাদের কাছে এমন গুরুত্বপূর্ণ সংবাদ এসেছে, যার মধ্যে রয়েছে সতর্ক বার্তা,
ইংরেজি অনুবাদ
And there has already come to them of information that in which there is deterrence -
বাংলা অনুবাদ
প্রজ্ঞায় পরিপূর্ণ। কিন্তু সতর্কবাণী তাদের কোন কাজে আসেনি।
ইংরেজি অনুবাদ
Extensive wisdom - but warning does not avail [them].
বাংলা অনুবাদ
অতএব তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। যেদিন আহ্বানকারী এক ভয়াবহ বিষয়ের দিকে আহ্বান করবে।
ইংরেজি অনুবাদ
So leave them, [O Muhammad]. The Day the Caller calls to something forbidding,
বাংলা অনুবাদ
তাদের দৃষ্টি থাকবে অবনত। তারা কবরসমূহ থেকে এমনভাবে বেরিয়ে আসবে, যেন তারা চারদিকে ছড়িয়ে পড়া পঙ্গপাল।
ইংরেজি অনুবাদ
Their eyes humbled, they will emerge from the graves as if they were locusts spreading,
বাংলা অনুবাদ
তারা আহ্বানকারীর দিকে দ্রুত ধাবিত হবে। অস্বীকারকারীরা বলবে: “এটি এক কঠিন দিন।”
ইংরেজি অনুবাদ
Racing ahead toward the Caller. The disbelievers will say, "This is a difficult Day."
বাংলা অনুবাদ
তাদের পূর্বে নূহের সম্প্রদায় মিথ্যারোপ করেছিল। অতঃপর তারা আমাদের দাস এর উপর মিথ্যারোপ করেছিল এবং বলেছিল: “সে উন্মাদ।”আর তাকে ধমক দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছিল।
ইংরেজি অনুবাদ
The people of Noah denied before them, and they denied Our servant and said, "A madman," and he was repelled.
বাংলা অনুবাদ
তখন সে তার প্রতিপালককে ডেকেছিল: ’আমি পরাস্ত হয়েছি, কাজেই তুমি এর প্রতিবিধান কর।’
ইংরেজি অনুবাদ
So he invoked his Lord, "Indeed, I am overpowered, so help."
বাংলা অনুবাদ
অতঃপর আমরা আকাশের দরজাগুলো খুলে দিলাম, আর সেখান থেকে অবিরাম প্রবল ধারায় পানি ঝরতে লাগল।
ইংরেজি অনুবাদ
Then We opened the gates of the heaven with rain pouring down
বাংলা অনুবাদ
এবং আমরা পৃথিবী থেকে অসংখ্য ঝরনা উৎসারিত করলাম। তারপর সকল পানি এমন এক নির্দেশ কার্যকর করতে মিলিত হলো, যা পূর্বেই নির্ধারিত ছিল।
ইংরেজি অনুবাদ
And caused the earth to burst with springs, and the waters met for a matter already predestined.
বাংলা অনুবাদ
আর তাকে আমরা আরোহণ করালাম কাঠ ও পেরেক নির্মিত এক নৌযানে।
ইংরেজি অনুবাদ
And We carried him on a [construction of] planks and nails,
বাংলা অনুবাদ
সেটি আমাদের নজরদারিতে চলছিল, প্রতিদান হিসেবে সেই ব্যক্তির জন্য, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল।
ইংরেজি অনুবাদ
Sailing under Our observation as reward for he who had been denied.
বাংলা অনুবাদ
আর আমরা অবশ্যই সেটিকে একটি নিদর্শন হিসেবে অবশিষ্ট রেখেছি। তাহলে কি এমন কেউ আছে, যে তা থেকে উপদেশ গ্রহণ করবে?
ইংরেজি অনুবাদ
And We left it as a sign, so is there any who will remember?
বাংলা অনুবাদ
অতএব (দেখো,) আমার শাস্তি এবং আমার সতর্কবার্তাগুলো কেমন ছিল।
ইংরেজি অনুবাদ
And how [severe] were My punishment and warning.
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমরা কুরআনকে উপদেশ গ্রহণের উদ্দেশ্যে সহজ করে দিয়েছি। অতএব, কোনো শিক্ষা গ্রহণকারী কি আছে?
ইংরেজি অনুবাদ
And We have certainly made the Qur'an easy for remembrance, so is there any who will remember?
বাংলা অনুবাদ
আদ (জাতি) মিথ্যারোপ করেছিল। অতএব আমার শাস্তি এবং আমার সতর্কবার্তাগুলো কেমন ছিল?
ইংরেজি অনুবাদ
'Aad denied; and how [severe] were My punishment and warning.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা তাদের ওপর এক প্রচণ্ড বেগসম্পন্ন বাতাস পাঠিয়েছিলাম, এক অব্যাহত দুর্ভাগ্যপূর্ণ দিনে।
ইংরেজি অনুবাদ
Indeed, We sent upon them a screaming wind on a day of continuous misfortune,
বাংলা অনুবাদ
সেই বাতাস মানুষদের এমনভাবে উপড়ে ফেলছিল, যেন তারা গোড়াসহ উপড়ে ফেলা খেজুরগাছের কাণ্ড।
ইংরেজি অনুবাদ
Extracting the people as if they were trunks of palm trees uprooted.
বাংলা অনুবাদ
অতএব আমার শাস্তি এবং আমার সতর্কবার্তাগুলো কেমন ছিল?
ইংরেজি অনুবাদ
And how [severe] were My punishment and warning.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তাহলে কি কেউ আছে, যে উপদেশ গ্রহণ করবে?
ইংরেজি অনুবাদ
And We have certainly made the Qur'an easy for remembrance, so is there any who will remember?
বাংলা অনুবাদ
সামূদ জাতিও সতর্কবার্তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।
ইংরেজি অনুবাদ
Thamud denied the warning
বাংলা অনুবাদ
অতঃপর তারা বলেছিল: ‘আমাদের মধ্যকার একজন ব্যাক্তিকে কি আমরা অনুসরণ করব? তাহলে তো আমরা অবশ্যই পথভ্রষ্টতা ও চরম বিভ্রান্তির মধ্যে পড়ব।’
ইংরেজি অনুবাদ
And said, "Is it one human being among us that we should follow? Indeed, we would then be in error and madness.
বাংলা অনুবাদ
আমাদের মধ্য থেকে কি তার ওপরই এই উপদেশ বাণী পাঠানো হয়েছে? না, বরং সে এক মহা মিথ্যাবাদী ও উদ্ধত ব্যক্তি।
ইংরেজি অনুবাদ
Has the message been sent down upon him from among us? Rather, he is an insolent liar."
বাংলা অনুবাদ
তারা অদূর ভবিষ্যতেই জানতে পারবে—কে সেই প্রবল মিথ্যাবাদী ও উদ্ধত ব্যক্তি।
ইংরেজি অনুবাদ
They will know tomorrow who is the insolent liar.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা একটি উটনী তাদের জন্য পরীক্ষা হিসেবে পাঠাচ্ছি। অতএব তাদের পর্যবেক্ষণ করো এবং ধৈর্যধারণ কর।
ইংরেজি অনুবাদ
Indeed, We are sending the she-camel as trial for them, so watch them and be patient.
বাংলা অনুবাদ
এবং তাদের জানিয়ে দাও যে, পানি তাদের মধ্যে ভাগ করা; প্রত্যেকের জন্য পান করার একটি নির্ধারিত পালা রয়েছে।
ইংরেজি অনুবাদ
And inform them that the water is shared between them, each [day of] drink attended [by turn].
বাংলা অনুবাদ
অতঃপর তারা তাদের সঙ্গীকে ডাকল; তখন সে কাজে হাত দিল এবং উটনীটিকে হত্যা করল।
ইংরেজি অনুবাদ
But they called their companion, and he dared and hamstrung [her].
বাংলা অনুবাদ
অতএব আমার শাস্তি ও আমার সতর্কবার্তাগুলো কেমন ছিল?
ইংরেজি অনুবাদ
And how [severe] were My punishment and warning.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা তাদের ওপর একটি মাত্র উচ্চধ্বনি পাঠিয়েছিলাম; ফলে তারা বেড়া-নির্মাণকারীর শুকনো ভাঙাচোরা খড়ের মতো হয়ে গেল।
ইংরেজি অনুবাদ
Indeed, We sent upon them one blast from the sky, and they became like the dry twig fragments of an [animal] pen.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তাহলে কি কেউ আছে, যে উপদেশ গ্রহণ করবে?
ইংরেজি অনুবাদ
And We have certainly made the Qur'an easy for remembrance, so is there any who will remember?
বাংলা অনুবাদ
লূতের সম্প্রদায় সতর্কবার্তাসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল।
ইংরেজি অনুবাদ
The people of Lot denied the warning.
বাংলা অনুবাদ
নিশ্চয় আমরা তাদের উপর পাঠিয়েছিলাম পাথর বর্ষণকারী প্রচণ্ড ঝড়, কিন্তু লূত পরিবারের উপর নয়; তাদেরকে আমরা উদ্ধার করেছিলাম রাতের শেষাংশে,
ইংরেজি অনুবাদ
Indeed, We sent upon them a storm of stones, except the family of Lot - We saved them before dawn
বাংলা অনুবাদ
আমাদের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ; এভাবেই আমরা প্রতিদান দিই, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে।
ইংরেজি অনুবাদ
As favor from us. Thus do We reward he who is grateful.
বাংলা অনুবাদ
আর অবশ্যই সে তাদের আমাদের কঠোর পাকড়াও সম্পর্কে সতর্ক করেছিল; কিন্তু তারা সেই সতর্কবার্তাগুলো নিয়ে পরস্পর বিতর্ক/সন্দেহ করেছিল।
ইংরেজি অনুবাদ
And he had already warned them of Our assault, but they disputed the warning.
বাংলা অনুবাদ
আর অবশ্যই তারা তার অতিথির ব্যাপারে তাকে প্ররোচিত করার চেষ্টা করেছিল; ফলে আমরা তাদের চোখগুলোর কার্যকারিতা মুছে দিয়েছিলাম। অতএব তোমরা আমার শাস্তি ও আমার সতর্কবার্তাগুলোর (পরিনতি) আস্বাদন করো।
ইংরেজি অনুবাদ
And they had demanded from him his guests, but We obliterated their eyes, [saying], "Taste My punishment and warning."
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই খুব সকালে তাদের উপর আপতিত হয়েছিল বিরামহীন শাস্তি।
ইংরেজি অনুবাদ
And there came upon them by morning an abiding punishment.
বাংলা অনুবাদ
অতএব তোমরা আমার শাস্তি ভোগ করো এবং আমার সতর্কবার্তার পরিণতি অনুভব করো।
ইংরেজি অনুবাদ
So taste My punishment and warning.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। তাহলে কি কেউ আছে, যে উপদেশ গ্রহণ করবে?
ইংরেজি অনুবাদ
And We have certainly made the Qur'an easy for remembrance, so is there any who will remember?
বাংলা অনুবাদ
আর অবশ্যই ফিরআউনের লোকজনের কাছেও সতর্কবার্তাগুলো এসেছিল।
ইংরেজি অনুবাদ
And there certainly came to the people of Pharaoh warning.
বাংলা অনুবাদ
তারা আমাদের সব নিদর্শনের উপর মিথ্যারোপ করল, সুতরাং আমরা মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমানরূপে তাদেরকে পাকড়াও করেছিলাম।
ইংরেজি অনুবাদ
They denied Our signs, all of them, so We seized them with a seizure of one Exalted in Might and Perfect in Ability.
বাংলা অনুবাদ
তোমাদের অস্বীকারকারীরা কি ঐসব লোকদের তুলনায় উত্তম, নাকি লিখিত গ্রন্থসমূহে তোমাদের জন্য কোনো দায়মুক্তি রয়েছে?
ইংরেজি অনুবাদ
Are your disbelievers better than those [former ones], or have you immunity in the scripture?
বাংলা অনুবাদ
নাকি তারা বলে: ‘আমরা সবাই সংঘবদ্ধ এবং প্রতিরোধ করতে সক্ষম?’
ইংরেজি অনুবাদ
Or do they say, "We are an assembly supporting [each other]"?
বাংলা অনুবাদ
এ সংঘবদ্ধ দলটি শীঘ্রই পরাজিত হবে আর পিছন ফিরে পালাবে।
ইংরেজি অনুবাদ
[Their] assembly will be defeated, and they will turn their backs [in retreat].
বাংলা অনুবাদ
বরং সেই সময়ই তাদের নির্ধারিত সময়, আর সেই সময় বড়ই ভয়াবহ ও তিক্ত।
ইংরেজি অনুবাদ
But the Hour is their appointment [for due punishment], and the Hour is more disastrous and more bitter.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই অপরাধীরা রয়েছে পথভ্রষ্টতা ও প্রজ্বলিত আগুনসমূহের মধ্যে।
ইংরেজি অনুবাদ
Indeed, the criminals are in error and madness.
বাংলা অনুবাদ
যেদিন তাদের মুখের ওপর ভর করে আগুনের মধ্যে টেনে নেওয়া হবে। (বলা হবে) আস্বাদন করো তীব্র উত্তাপ-এর স্পর্শ।
ইংরেজি অনুবাদ
The Day they are dragged into the Fire on their faces [it will be said], "Taste the touch of Saqar."
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা সবকিছু একটি নির্ধারিত পরিমাপ অনুযায়ী সৃষ্টি করেছি।
ইংরেজি অনুবাদ
Indeed, all things We created with predestination.
বাংলা অনুবাদ
আর আমাদের আদেশ তো কেবল একটি কথা, (যা কার্যকর হয়) চোখের পলকের মত।
ইংরেজি অনুবাদ
And Our command is but one, like a glance of the eye.
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমরা তোমাদের অনুরূপ দলগুলোকে ধ্বংস করেছি; অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?
ইংরেজি অনুবাদ
And We have already destroyed your kinds, so is there any who will remember?
বাংলা অনুবাদ
আর তারা যা কিছু করেছে, সবই লিখিত নথিসমূহে রয়েছে।
ইংরেজি অনুবাদ
And everything they did is in written records.
বাংলা অনুবাদ
আর প্রতিটি ক্ষুদ্র ও বৃহৎ বিষয়ই লিপিবদ্ধ রয়েছে।
ইংরেজি অনুবাদ
And every small and great [thing] is inscribed.
বাংলা অনুবাদ
নিশ্চয় আত্মসচেতন ও আত্মসংযমীরা (মুত্তাকীরা) থাকবে বাগ-বাগিচা ও ঝর্ণাধারার মধ্যে,
ইংরেজি অনুবাদ
Indeed, the righteous will be among gardens and rivers,
বাংলা অনুবাদ
এক ক্ষমতাসম্পন্ন অধিপতির নিকটে সত্যনিষ্ঠ অবস্থানে।
ইংরেজি অনুবাদ
In a seat of honor near a Sovereign, Perfect in Ability.