বাংলা অনুবাদ
শপথ সেই নক্ষত্রের, যখন তা নিম্নগামী হয়।
ইংরেজি অনুবাদ
By the star when it descends,
৬২ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
শপথ সেই নক্ষত্রের, যখন তা নিম্নগামী হয়।
ইংরেজি অনুবাদ
By the star when it descends,
বাংলা অনুবাদ
তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং ভুল পথেও যায়নি।
ইংরেজি অনুবাদ
Your companion [Muhammad] has not strayed, nor has he erred,
বাংলা অনুবাদ
এবং সে নিজ প্রবৃত্তির আকাঙ্খানুযায়ী কথা বলে না।
ইংরেজি অনুবাদ
Nor does he speak from [his own] inclination.
বাংলা অনুবাদ
এটি কেবল একটি প্রত্যাদেশ, যা প্রেরিত হয়।
ইংরেজি অনুবাদ
It is not but a revelation revealed,
বাংলা অনুবাদ
তাকে শিক্ষা দিয়েছে, যে শক্তিতে অত্যন্ত প্রবল।
ইংরেজি অনুবাদ
Taught to him by one intense in strength -
বাংলা অনুবাদ
সে শক্তি ও দৃঢ়তার অধিকারী; অতঃপর সে স্থিত হল।
ইংরেজি অনুবাদ
One of soundness. And he rose to [his] true form
বাংলা অনুবাদ
এবং সে দৃষ্টিসীমার সর্বোচ্চ প্রান্তে অবস্থান করছিল। বা (এবং সে ছিল উচ্চতম দিগন্তে।)
ইংরেজি অনুবাদ
While he was in the higher [part of the] horizon.
বাংলা অনুবাদ
তারপর সে নিকটবর্তী হলো, অতঃপর নিচের দিকে নেমে এলো।
ইংরেজি অনুবাদ
Then he approached and descended
বাংলা অনুবাদ
অতঃপর দুরত্ব দুই ধনুকের পরিমাণ হলো, অথবা তার চেয়েও নিকটতর।
ইংরেজি অনুবাদ
And was at a distance of two bow lengths or nearer.
বাংলা অনুবাদ
তখন সে তাঁর দাসের কাছে প্রত্যাদেশ পৌছালো, যা পৌছানোর ছিল।
ইংরেজি অনুবাদ
And he revealed to His Servant what he revealed.
বাংলা অনুবাদ
অন্তকরণ (মানুষের অন্তরের গভীর অনুভব ও উপলব্ধির কেন্দ্র) মিথ্যা বলেনি যা সে দেখেছে।
ইংরেজি অনুবাদ
The heart did not lie [about] what it saw.
বাংলা অনুবাদ
তবে কি তোমরা তার সঙ্গে সে যা দেখে তা নিয়ে বিতর্ক করবে?
ইংরেজি অনুবাদ
So will you dispute with him over what he saw?
বাংলা অনুবাদ
এবং অবশ্যই সে তাকে আরেকবার অবতরণের সময়ে দেখেছে।
ইংরেজি অনুবাদ
And he certainly saw him in another descent
বাংলা অনুবাদ
শেষ প্রান্তের সিদর বৃক্ষের (কাঁটাযুক্ত গাছ) কাছে।
ইংরেজি অনুবাদ
At the Lote Tree of the Utmost Boundary -
বাংলা অনুবাদ
তার কাছে রয়েছে আবাসস্থলের বাগান।
ইংরেজি অনুবাদ
Near it is the Garden of Refuge -
বাংলা অনুবাদ
যখন সিদর বৃক্ষটিকে যা কিছু আচ্ছন্ন করার, তা আচ্ছন্ন করেছিল।
ইংরেজি অনুবাদ
When there covered the Lote Tree that which covered [it].
বাংলা অনুবাদ
দৃষ্টি বিচ্যুত হয়নি এবং সীমা অতিক্রমও করেনি।
ইংরেজি অনুবাদ
The sight [of the Prophet] did not swerve, nor did it transgress [its limit].
বাংলা অনুবাদ
নিশ্চয়ই সে তাঁর প্রতিপালকের মহান নিদর্শনসমূহের মধ্য থেকে কিছু দেখেছিল।
ইংরেজি অনুবাদ
He certainly saw of the greatest signs of his Lord.
বাংলা অনুবাদ
তবে কি তোমরা লাত ও উজ্জা সম্পর্কে ভেবে দেখেছ?
ইংরেজি অনুবাদ
So have you considered al-Lat and al-'Uzza?
বাংলা অনুবাদ
এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্পর্কে?
ইংরেজি অনুবাদ
And Manat, the third - the other one?
বাংলা অনুবাদ
তবে কি তোমাদের জন্য পুত্র, আর তাঁর জন্য কন্যা?
ইংরেজি অনুবাদ
Is the male for you and for Him the female?
বাংলা অনুবাদ
সেক্ষেত্রে সেটি হবে একটি পক্ষপাতদুষ্ট বণ্টন।
ইংরেজি অনুবাদ
That, then, is an unjust division.
বাংলা অনুবাদ
এগুলো তো কেবল কিছু নাম, যেগুলোর নাম তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছ। এগুলোর পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। তারা তো কেবল অনুমান এবং নিজ প্রবৃত্তির আকাঙ্ক্ষার অনুসরণ করে। অথচ তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের কাছে অবশ্যই সঠিক পথনির্দেশ এসেছে।
ইংরেজি অনুবাদ
They are not but [mere] names you have named them - you and your forefathers - for which Allah has sent down no authority. They follow not except assumption and what [their] souls desire, and there has already come to them from their Lord guidance.
বাংলা অনুবাদ
তবে কি মানুষের জন্য তাই-ই আছে, যা সে কামনা করে?
ইংরেজি অনুবাদ
Or is there for man whatever he wishes?
বাংলা অনুবাদ
বস্তুত ইহকাল ও পরকাল আল্লাহর জন্য।
ইংরেজি অনুবাদ
Rather, to Allah belongs the Hereafter and the first [life].
বাংলা অনুবাদ
আর আসমানসমূহে কতই না বহু ফেরেশতা রয়েছে, যাদের সুপারিশ কোনো উপকারে আসবে না, তা ব্যাতিত এর মধ্যে পরে আল্লাহ যে অনমতি দেবেন যার জন্য উপযুক্ত মনে করবেন ও যার প্রতি সন্তুষ্ট।
ইংরেজি অনুবাদ
And how many angels there are in the heavens whose intercession will not avail at all except [only] after Allah has permitted [it] to whom He wills and approves.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা পরকালের জীবনে বিশ্বাস করে না, তারাই ফেরেশতাদের নারীরূপে নামকরণ করে।
ইংরেজি অনুবাদ
Indeed, those who do not believe in the Hereafter name the angels female names,
বাংলা অনুবাদ
এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই। তারা কেবল অনুমানেরই অনুসরণ করে। আর নিশ্চয়ই অনুমান সত্যের বিকল্প হিসেবে কোনো কাজেই আসে না।
ইংরেজি অনুবাদ
And they have thereof no knowledge. They follow not except assumption, and indeed, assumption avails not against the truth at all.
বাংলা অনুবাদ
তাই যে ব্যক্তি আমাদের স্মরণ থেকে বিমুখ হয়েছে এবং পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না, তার থেকে মুখ ফিরিয়ে নাও।
ইংরেজি অনুবাদ
So turn away from whoever turns his back on Our message and desires not except the worldly life.
বাংলা অনুবাদ
এটাই তাদের জ্ঞানের শেষ সীমা। নিশ্চয়ই তোমার প্রতিপালকই সবচেয়ে ভালো জানেন, কে তাঁর পথ থেকে সরে গেছে এবং কে সঠিক পথ লাভ করেছে।
ইংরেজি অনুবাদ
That is their sum of knowledge. Indeed, your Lord is most knowing of who strays from His way, and He is most knowing of who is guided.
বাংলা অনুবাদ
আর আসমানসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে, সবই আল্লাহর; যাতে তিনি যারা মন্দ কাজ করেছে, তাদেরকে তাদের কর্ম অনুযায়ী প্রতিফল দেন এবং যারা উত্তম কাজ করেছে, তাদেরকে সর্বোত্তম প্রতিদান দেন।
ইংরেজি অনুবাদ
And to Allah belongs whatever is in the heavens and whatever is in the earth - that He may recompense those who do evil with [the penalty of] what they have done and recompense those who do good with the best [reward] -
বাংলা অনুবাদ
যারা বড় অপরাধ এবং অশালীন কাজ থেকে বিরত থাকে, তবে সামান্য বিচ্যুতি ছাড়া। নিশ্চয়ই তোমার প্রতিপালক ক্ষমায় অপরিসীম। তিনি তোমাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন, যখন তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছিলেন এবং যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ভ্রূণ অবস্থায় ছিলে। তাই তোমরা নিজেদের পবিত্র বলে ঘোষণা করো না। কে আত্মসচেতন ও সংযমী, সে সম্পর্কে তিনিই সবচেয়ে ভালো জানেন।
ইংরেজি অনুবাদ
Those who avoid the major sins and immoralities, only [committing] slight ones. Indeed, your Lord is vast in forgiveness. He was most knowing of you when He produced you from the earth and when you were fetuses in the wombs of your mothers. So do not claim yourselves to be pure; He is most knowing of who fears Him.
বাংলা অনুবাদ
তবে কি তুমি সেই ব্যক্তিকে লক্ষ্য করেছ, যে মুখ ফিরিয়ে নেয়?
ইংরেজি অনুবাদ
Have you seen the one who turned away
বাংলা অনুবাদ
আর সে অল্প কিছু দান করে, তারপর দেওয়া বন্ধ করে দেয়।
ইংরেজি অনুবাদ
And gave a little and [then] refrained?
বাংলা অনুবাদ
তার কাছে কি অদৃশ্য বিষয়ের জ্ঞান আছে, ফলে সে দেখতে পায়?
ইংরেজি অনুবাদ
Does he have knowledge of the unseen, so he sees?
বাংলা অনুবাদ
নাকি তাকে জানানো হয়নি, মূসার লিখিত পত্রসমূহে (সহীফা) যা রয়েছে?
ইংরেজি অনুবাদ
Or has he not been informed of what was in the scriptures of Moses
বাংলা অনুবাদ
আর ইবরাহীমের (সহীফায়), যে পূর্ণ করেছিল (তার অঙ্গীকার)?
ইংরেজি অনুবাদ
And [of] Abraham, who fulfilled [his obligations] -
বাংলা অনুবাদ
কোনো ব্যক্তি অন্যের দায়ভার বহন করবে না।
ইংরেজি অনুবাদ
That no bearer of burdens will bear the burden of another
বাংলা অনুবাদ
এবং মানুষের প্রাপ্য কেবল সেটিই, যার জন্য সে প্রচেষ্টা করে।
ইংরেজি অনুবাদ
And that there is not for man except that [good] for which he strives
বাংলা অনুবাদ
আর এও যে, তার প্রচেষ্টার ফল শিঘ্রই তাকে দেখানো হবে।
ইংরেজি অনুবাদ
And that his effort is going to be seen -
বাংলা অনুবাদ
তারপর তাকে পূর্ণাঙ্গ প্রতিদান দেওয়া হবে।
ইংরেজি অনুবাদ
Then he will be recompensed for it with the fullest recompense
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই চূড়ান্ত পরিণতি তোমার প্রতিপালকের কাছেই।
ইংরেজি অনুবাদ
And that to your Lord is the finality
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই তিনিই হাসান এবং কাঁদান।
ইংরেজি অনুবাদ
And that it is He who makes [one] laugh and weep
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই তিনিই মৃত্যু দেন এবং জীবন দান করেন।
ইংরেজি অনুবাদ
And that it is He who causes death and gives life
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই তিনিই পুরুষ ও নারী—এই যুগল সৃষ্টি করেছেন।
ইংরেজি অনুবাদ
And that He creates the two mates - the male and female -
বাংলা অনুবাদ
একটি শুক্রবিন্দু থেকে, যখন তা নিক্ষেপ করা হয়।
ইংরেজি অনুবাদ
From a sperm-drop when it is emitted
বাংলা অনুবাদ
আর এই যে, পুনরুত্থান (পুনরায় সৃষ্টি করা) ঘটানোর দায়িত্ব তাঁরই।
ইংরেজি অনুবাদ
And that [incumbent] upon Him is the next creation
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই তিনিই অভাবমুক্ত করেন এবং সম্পদের অধিকারী করেন।
ইংরেজি অনুবাদ
And that it is He who enriches and suffices
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই তিনিই শি'রার (আরবি ভাষায় একটি নির্দিষ্ট নক্ষত্রের নাম) প্রতিপালক।
ইংরেজি অনুবাদ
And that it is He who is the Lord of Sirius
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই তিনিই প্রাচীন আদ জাতিকে ধ্বংস করেছিলেন।
ইংরেজি অনুবাদ
And that He destroyed the first [people of] 'Aad
বাংলা অনুবাদ
এবং সামূদ জাতিকে; অতঃপর তিনি কিছুই অবশিষ্ট রাখেননি।
ইংরেজি অনুবাদ
And Thamud - and He did not spare [them] -
বাংলা অনুবাদ
এবং এর আগে নূহের জাতিকেও; নিশ্চয়ই তারাই ছিল অধিক অন্যায়কারী এবং অধিক সীমালঙ্ঘনকারী।
ইংরেজি অনুবাদ
And the people of Noah before. Indeed, it was they who were [even] more unjust and oppressing.
বাংলা অনুবাদ
এবং উল্টে দেওয়া জনপদকে তিনি নিচে নিক্ষেপ করেছিলেন।
ইংরেজি অনুবাদ
And the overturned towns He hurled down
বাংলা অনুবাদ
অতঃপর সেটির ওপর যা ছায়ার মতো বিস্তৃত হয়েছিল, তা-ই বিস্তৃত হলো।
ইংরেজি অনুবাদ
And covered them by that which He covered.
বাংলা অনুবাদ
অতএব, তোমার প্রতিপালকের কোন অনুগ্রহসমূহ সম্পর্কে তুমি সন্দেহে লিপ্ত হচ্ছ?
ইংরেজি অনুবাদ
Then which of the favors of your Lord do you doubt?
বাংলা অনুবাদ
এই সতর্কবাণীটিও পূর্ববর্তী সতর্কবাণীগুলোর মধ্য হতে।
ইংরেজি অনুবাদ
This [Prophet] is a warner like the former warners.
বাংলা অনুবাদ
আসন্ন বিষয়টি নিকটবর্তী হয়েছে।
ইংরেজি অনুবাদ
The Approaching Day has approached.
বাংলা অনুবাদ
আল্লাহ ছাড়া কেউই এটা প্রকাশ করতে সক্ষম নয়।
ইংরেজি অনুবাদ
Of it, [from those] besides Allah, there is no remover.
বাংলা অনুবাদ
তবে কি তোমরা এ কথায় (হাদীসে) বিস্ময় বোধ করছ!
ইংরেজি অনুবাদ
Then at this statement do you wonder?
বাংলা অনুবাদ
আর তোমরা হাসছ, অথচ কাঁদছ না।
ইংরেজি অনুবাদ
And you laugh and do not weep
বাংলা অনুবাদ
আর তোমরা উদাসীন হয়ে আছ।
ইংরেজি অনুবাদ
While you are proudly sporting?
বাংলা অনুবাদ
সুতরাং আল্লাহরে উদ্দেশ্যে আনুগত্যে অবনত হও এবং তাঁরই দাসত্ব করো।
ইংরেজি অনুবাদ
So prostrate to Allah and worship [Him].