বাংলা অনুবাদ
যারা মাপ ওজনে কম দেয়, তাদের জন্য দুর্ভোগ।
ইংরেজি অনুবাদ
Woe to those who give less [than due],
৩৬ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
যারা মাপ ওজনে কম দেয়, তাদের জন্য দুর্ভোগ।
ইংরেজি অনুবাদ
Woe to those who give less [than due],
বাংলা অনুবাদ
যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেয়, তখন তারা পূর্ণ পরিমাণ গ্রহণ করে।
ইংরেজি অনুবাদ
Who, when they take a measure from people, take in full.
বাংলা অনুবাদ
আর যখন তারা তাদের জন্য মাপে অথবা ওজন করে, তখন তারা কম দেয়।
ইংরেজি অনুবাদ
But if they give by measure or by weight to them, they cause loss.
বাংলা অনুবাদ
তারা কি চিন্তা করে না যে, তাদেরকে পুনরুত্থিত করা হবে?
ইংরেজি অনুবাদ
Do they not think that they will be resurrected
বাংলা অনুবাদ
এক মহাদিবসে।
ইংরেজি অনুবাদ
For a tremendous Day -
বাংলা অনুবাদ
যেদিন মানুষ জগতসমূহের প্রতিপালকের জন্য দাড়াবে।
ইংরেজি অনুবাদ
The Day when mankind will stand before the Lord of the worlds?
বাংলা অনুবাদ
কখনোই নয়! নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীদের লিখিত কর্ম বিবরণী রয়েছে সিজ্জীনের মধ্যে।
ইংরেজি অনুবাদ
No! Indeed, the record of the wicked is in sijjeen.
বাংলা অনুবাদ
আর তুমি কীভাবে জানবে, সিজ্জীন কী?
ইংরেজি অনুবাদ
And what can make you know what is sijjeen?
বাংলা অনুবাদ
চিহ্নিত লিখিত কর্ম বিবরণী।
ইংরেজি অনুবাদ
It is [their destination recorded in] a register inscribed.
বাংলা অনুবাদ
আর সেদিন মিথ্যারোপকারীদের জন্য দূর্ভোগ,
ইংরেজি অনুবাদ
Woe, that Day, to the deniers,
বাংলা অনুবাদ
আর যারা বিচার দিবস সম্পর্কে মিথ্যারোপ করে,
ইংরেজি অনুবাদ
Who deny the Day of Recompense.
বাংলা অনুবাদ
আর এ সম্পর্কে মিথ্যারোপ করে কেবল সীমালঙ্ঘনকারী পাপাচারীরাই।
ইংরেজি অনুবাদ
And none deny it except every sinful transgressor.
বাংলা অনুবাদ
যখন তার কাছে আমাদের বিধানসমূহ পাঠ করা হয়, সে বলে: ‘এগুলো পূর্ববর্তীদের কাহিনিসমূহ।’
ইংরেজি অনুবাদ
When Our verses are recited to him, he says, "Legends of the former peoples."
বাংলা অনুবাদ
কখনোই নয়; বরং তারা যা অর্জন করে আসছিল, তা তাদের হৃদয়ের ওপর আবরণ সৃষ্টি করেছে।
ইংরেজি অনুবাদ
No! Rather, the stain has covered their hearts of that which they were earning.
বাংলা অনুবাদ
কখনোই নয়; নিশ্চয়ই সেদিন তারা তাদের প্রতিপালক থেকে আড়ালে থাকবে।
ইংরেজি অনুবাদ
No! Indeed, from their Lord, that Day, they will be partitioned.
বাংলা অনুবাদ
তারপর নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে।
ইংরেজি অনুবাদ
Then indeed, they will [enter and] burn in Hellfire.
বাংলা অনুবাদ
তারপর বলা হবে: ‘এটাই তা যার ব্যাপারে তোমরা মিথ্যারোপ করতে।’
ইংরেজি অনুবাদ
Then it will be said [to them], "This is what you used to deny."
বাংলা অনুবাদ
কক্ষনো নয়; নিশ্চয়ই সৎ লোকদের লিখিত কর্ম বিবরণী রয়েছে ইল্লিয়িনের মধ্যে।
ইংরেজি অনুবাদ
No! Indeed, the record of the righteous is in 'illiyyun.
বাংলা অনুবাদ
আর তুমি কীভাবে জানবে, ইল্লিয়িন কী?
ইংরেজি অনুবাদ
And what can make you know what is 'illiyyun?
বাংলা অনুবাদ
চিহ্নিত লিখিত কর্ম বিবরণী।
ইংরেজি অনুবাদ
It is [their destination recorded in] a register inscribed
বাংলা অনুবাদ
(আল্লাহর) নৈকট্যপ্রাপ্তরা তা প্রত্যক্ষ করবে।
ইংরেজি অনুবাদ
Which is witnessed by those brought near [to Allah].
বাংলা অনুবাদ
নিশ্চয়ই সৎ লোকেরা সুখ-স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে।
ইংরেজি অনুবাদ
Indeed, the righteous will be in pleasure
বাংলা অনুবাদ
তারা আরামদায়ক আসনে বসে তাকিয়ে থাকবে।
ইংরেজি অনুবাদ
On adorned couches, observing.
বাংলা অনুবাদ
তাদের মুখমণ্ডলে তুমি সেই সুখ-স্বাচ্ছন্দ্যের দীপ্তি চিনতে পারবে।
ইংরেজি অনুবাদ
You will recognize in their faces the radiance of pleasure.
বাংলা অনুবাদ
তাদের সিলমোহরযুক্ত বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
ইংরেজি অনুবাদ
They will be given to drink [pure] wine [which was] sealed.
বাংলা অনুবাদ
সিলমোহরগুলো কস্তুরির। আর সেই বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।
ইংরেজি অনুবাদ
The last of it is musk. So for this let the competitors compete.
বাংলা অনুবাদ
আর তার মিশ্রণ হবে তাসনীমের,
ইংরেজি অনুবাদ
And its mixture is of Tasneem,
বাংলা অনুবাদ
একটি ঝরনা, যেখান থেকে নৈকট্যপ্রাপ্তরা পান করে।
ইংরেজি অনুবাদ
A spring from which those near [to Allah] drink.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা অপরাধ করেছিল, তারা যারা বিশ্বাস স্থাপন করেছিল তাদের নিয়ে হাসত।
ইংরেজি অনুবাদ
Indeed, those who committed crimes used to laugh at those who believed.
বাংলা অনুবাদ
আর যখন তারা তাদের পাশ দিয়ে যেত, তারা পরস্পর চোখের ইশারা করত।
ইংরেজি অনুবাদ
And when they passed by them, they would exchange derisive glances.
বাংলা অনুবাদ
আর যখন তারা তাদের আপনজনদের কাছে ফিরে যেত, তখন তারা আমোদে উৎফুল্ল হয়ে ফিরত।
ইংরেজি অনুবাদ
And when they returned to their people, they would return jesting.
বাংলা অনুবাদ
আর যখন তাদেরকে (বিশ্বাসীদের) দেখত, তখন বলত: ‘নিশ্চয়ই এরা পথভ্রষ্ট।’
ইংরেজি অনুবাদ
And when they saw them, they would say, "Indeed, those are truly lost."
বাংলা অনুবাদ
অথচ তাদের (বিশ্বাসীদের) ওপর তত্ত্বাবধায়ক হিসেবে তাদের (অবিশ্বাসীদের) পাঠানো হয়নি।
ইংরেজি অনুবাদ
But they had not been sent as guardians over them.
বাংলা অনুবাদ
অতএব আজ যারা বিশ্বাস স্থাপন করেছিল, তারা অস্বীকারকারীদের নিয়ে হাসবে।
ইংরেজি অনুবাদ
So Today those who believed are laughing at the disbelievers,
বাংলা অনুবাদ
সুসজ্জিত আসনে বসে তারা দেখতে থাকবে।
ইংরেজি অনুবাদ
On adorned couches, observing.
বাংলা অনুবাদ
অস্বীকারকারীদের কি তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হয়েছে?
ইংরেজি অনুবাদ
Have the disbelievers [not] been rewarded [this Day] for what they used to do?