মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡانشِقَاقِ

৮৪. আল-ইনশিকাক

২৫ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৮৪:১

বাংলা অনুবাদ

যখন আকাশ বিদীর্ণ হবে,

ইংরেজি অনুবাদ

When the sky has split [open]

৮৪:২

বাংলা অনুবাদ

আর সে তার প্রতিপালকের কথা শুনবে এবং তার জন্য সেটিই যথার্থ হবে।

ইংরেজি অনুবাদ

And has responded to its Lord and was obligated [to do so]

৮৪:৩

বাংলা অনুবাদ

আর যখন পৃথিবীকে বিস্তৃত করা হবে,

ইংরেজি অনুবাদ

And when the earth has been extended

৮৪:৪

বাংলা অনুবাদ

আর এর মধ্যে যা কিছু আছে তা বের করে দেবে এবং নিজেকে শূন্য করে দেবে।

ইংরেজি অনুবাদ

And has cast out that within it and relinquished [it]

৮৪:৫

বাংলা অনুবাদ

আর সে তার প্রতিপালকের কথা শুনবে এবং তার জন্য সেটিই যথার্থ হবে।

ইংরেজি অনুবাদ

And has responded to its Lord and was obligated [to do so] -

৮৪:৬

বাংলা অনুবাদ

হে মানুষ! নিশ্চয়ই তুমি তোমার প্রতিপালকের দিকে কঠোর প্রচেষ্টায় এগিয়ে চলেছ; অতঃপর তাঁর সাক্ষাৎ পাবে।

ইংরেজি অনুবাদ

O mankind, indeed you are laboring toward your Lord with [great] exertion and will meet it.

৮৪:৭

বাংলা অনুবাদ

অতঃপর যে ব্যক্তিকে তার লিখিত কর্ম বিবরণী তার ডান হাতে দেওয়া হবে—

ইংরেজি অনুবাদ

Then as for he who is given his record in his right hand,

৮৪:৮

বাংলা অনুবাদ

অতঃপর তার হিসাব সহজভাবে নেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

He will be judged with an easy account

৮৪:৯

বাংলা অনুবাদ

আর সে আনন্দিত হয়ে তার আপনজনদের কাছে ফিরে যাবে।

ইংরেজি অনুবাদ

And return to his people in happiness.

৮৪:১০

বাংলা অনুবাদ

আর যার লিখিত কর্ম বিবরণী তার পিঠের পেছনে দেওয়া হবে—

ইংরেজি অনুবাদ

But as for he who is given his record behind his back,

৮৪:১১

বাংলা অনুবাদ

অতঃপর সে ধ্বংসকে ডাকবে।

ইংরেজি অনুবাদ

He will cry out for destruction

৮৪:১২

বাংলা অনুবাদ

আর সে প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে।

ইংরেজি অনুবাদ

And [enter to] burn in a Blaze.

৮৪:১৩

বাংলা অনুবাদ

নিশ্চয়ই সে তার আপনজনদের মাঝে আনন্দে ছিল।

ইংরেজি অনুবাদ

Indeed, he had [once] been among his people in happiness;

৮৪:১৪

বাংলা অনুবাদ

নিশ্চয়ই সে মনে করেছিল যে সে ফিরে আসবে না।

ইংরেজি অনুবাদ

Indeed, he had thought he would never return [to Allah].

৮৪:১৫

বাংলা অনুবাদ

হ্যা! নিশ্চয়ই তার প্রতিপালক তাকে দেখতেন।

ইংরেজি অনুবাদ

But yes! Indeed, his Lord was ever of him, Seeing.

৮৪:১৬

বাংলা অনুবাদ

অতএব শপথ করছি গোধূলির লাল আভার,

ইংরেজি অনুবাদ

So I swear by the twilight glow

৮৪:১৭

বাংলা অনুবাদ

আর রাতের এবং তা যা কিছুর সমাবেশ ঘটায় তার,

ইংরেজি অনুবাদ

And [by] the night and what it envelops

৮৪:১৮

বাংলা অনুবাদ

এবং চাঁদের, যখন তা পূর্ণতা লাভ করে।

ইংরেজি অনুবাদ

And [by] the moon when it becomes full

৮৪:১৯

বাংলা অনুবাদ

তোমরা অবশ্যই এক অবস্থা থেকে আরেক অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করবে।

ইংরেজি অনুবাদ

[That] you will surely experience state after state.

৮৪:২০

বাংলা অনুবাদ

তাহলে তাদের কী হয়েছে যে তারা বিশ্বাস স্থাপন করে না?

ইংরেজি অনুবাদ

So what is [the matter] with them [that] they do not believe,

৮৪:২১

বাংলা অনুবাদ

আর যখন তাদের সামনে কুরআন পাঠ করা হয়, তারা মেনে নেয় না।

ইংরেজি অনুবাদ

And when the Qur'an is recited to them, they do not prostrate [to Allah]?

৮৪:২২

বাংলা অনুবাদ

বরং যারা অস্বীকার করেছে, তারা মিথ্যারোপ করে।

ইংরেজি অনুবাদ

But those who have disbelieved deny,

৮৪:২৩

বাংলা অনুবাদ

আর তারা যা অন্তরে সঞ্চিত রাখে, আল্লাহ তা সম্পর্কে সর্বাধিক অবগত।

ইংরেজি অনুবাদ

And Allah is most knowing of what they keep within themselves.

৮৪:২৪

বাংলা অনুবাদ

সুতরাং তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও।

ইংরেজি অনুবাদ

So give them tidings of a painful punishment,

৮৪:২৫

বাংলা অনুবাদ

তবে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করেছে, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন প্রতিদান।

ইংরেজি অনুবাদ

Except for those who believe and do righteous deeds. For them is a reward uninterrupted.