মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡانفِطَارِ

৮২. আল-ইনফিতার

১৯ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৮২:১

বাংলা অনুবাদ

যখন আকাশ বিদীর্ণ হবে।

ইংরেজি অনুবাদ

When the sky breaks apart

৮২:২

বাংলা অনুবাদ

আর যখন নক্ষত্রগুলো ছড়িয়ে পড়বে।

ইংরেজি অনুবাদ

And when the stars fall, scattering,

৮২:৩

বাংলা অনুবাদ

আর যখন সমুদ্রগুলো একাকার করে প্রবাহিত করে দেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

And when the seas are erupted

৮২:৪

বাংলা অনুবাদ

এবং যখন কবরগুলো উল্টে-পাল্টে দেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

And when the [contents of] graves are scattered,

৮২:৫

বাংলা অনুবাদ

তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, সে কী আগে পাঠিয়েছে এবং কী পিছনে ছেড়ে এসেছে।

ইংরেজি অনুবাদ

A soul will [then] know what it has put forth and kept back.

৮২:৬

বাংলা অনুবাদ

হে মানুষ! তোমার মহান প্রতিপালকের ব্যাপারে কী তোমাকে ধোঁকায় ফেলেছে?

ইংরেজি অনুবাদ

O mankind, what has deceived you concerning your Lord, the Generous,

৮২:৭

বাংলা অনুবাদ

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুষমভাবে গড়ে তুলেছেন এবং ভারসাম্যপূর্ণ করেছেন।

ইংরেজি অনুবাদ

Who created you, proportioned you, and balanced you?

৮২:৮

বাংলা অনুবাদ

তিনি যে রূপে ইচ্ছা করেছেন, তোমাকে সেই রূপেই গড়ে তুলেছেন।

ইংরেজি অনুবাদ

In whatever form He willed has He assembled you.

৮২:৯

বাংলা অনুবাদ

কক্ষনো নয়, বরং তোমরা জবাবদিহিতা ও প্রতিদান বিষয়ে মিথ্যারোপ করেছ।

ইংরেজি অনুবাদ

No! But you deny the Recompense.

৮২:১০

বাংলা অনুবাদ

এবং নিশ্চয়ই তোমাদের উপর রয়েছে রক্ষণকারীরা,

ইংরেজি অনুবাদ

And indeed, [appointed] over you are keepers,

৮২:১১

বাংলা অনুবাদ

মর্যাদাসম্পন্ন লিপিবদ্ধকারীরা,

ইংরেজি অনুবাদ

Noble and recording;

৮২:১২

বাংলা অনুবাদ

তোমরা যা কর, তারা তা জানে।

ইংরেজি অনুবাদ

They know whatever you do.

৮২:১৩

বাংলা অনুবাদ

নিশ্চয় সৎ ব্যক্তিরা থাকবে সুখ- স্বাচ্ছন্দ্যে।

ইংরেজি অনুবাদ

Indeed, the righteous will be in pleasure,

৮২:১৪

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা থাকবে প্রজ্বলিত অগ্নির মধ্যে।

ইংরেজি অনুবাদ

And indeed, the wicked will be in Hellfire.

৮২:১৫

বাংলা অনুবাদ

তারা সেখানে প্রবেশ করবে প্রতিদান দিবসে।

ইংরেজি অনুবাদ

They will [enter to] burn therein on the Day of Recompense,

৮২:১৬

বাংলা অনুবাদ

আর তারা তা থেকে অনুপস্থিত থাকতে সক্ষম হবে না।

ইংরেজি অনুবাদ

And never therefrom will they be absent.

৮২:১৭

বাংলা অনুবাদ

আর তুমি কি করে জানবে, প্রতিদান দিবস কি?

ইংরেজি অনুবাদ

And what can make you know what is the Day of Recompense?

৮২:১৮

বাংলা অনুবাদ

তারপরও তুমি কী করে জানবে, প্রতিদান দিবস কি?

ইংরেজি অনুবাদ

Then, what can make you know what is the Day of Recompense?

৮২:১৯

বাংলা অনুবাদ

যেদিন কোনো সত্তা অন্য কোনো সত্তার জন্য কোনো কিছু করতে সক্ষম হবে না; আর সেদিনের কর্তৃত্ব কেবল আল্লারই।

ইংরেজি অনুবাদ

It is the Day when a soul will not possess for another soul [power to do] a thing; and the command, that Day, is [entirely] with Allah.