মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ التَّكۡوِيۡرِ

৮১. আত-তাকভীর

২৯ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৮১:১

বাংলা অনুবাদ

যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে,

ইংরেজি অনুবাদ

When the sun is wrapped up [in darkness]

৮১:২

বাংলা অনুবাদ

এবং যখন নক্ষত্রসমূহ ম্লান হয়ে ঝরে পড়বে,

ইংরেজি অনুবাদ

And when the stars fall, dispersing,

৮১:৩

বাংলা অনুবাদ

এবং যখন পর্বতসমূহকে চালিত করা হবে,

ইংরেজি অনুবাদ

And when the mountains are removed

৮১:৪

বাংলা অনুবাদ

এবং যখন দশম মাসের গর্ভবতী উটগুলো পরিত্যক্ত হয়ে পড়বে,

ইংরেজি অনুবাদ

And when full-term she-camels are neglected

৮১:৫

বাংলা অনুবাদ

এবং যখন বন্য প্রাণীগুলোকে একত্র করা হবে,

ইংরেজি অনুবাদ

And when the wild beasts are gathered

৮১:৬

বাংলা অনুবাদ

এবং যখন সমুদ্রসমূহ প্রজ্বলিত করা হবে।

ইংরেজি অনুবাদ

And when the seas are filled with flame

৮১:৭

বাংলা অনুবাদ

এবং যখন প্রত্যেক নফসকে তার জোড়ার সঙ্গে মিলিয়ে দেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

And when the souls are paired

৮১:৮

বাংলা অনুবাদ

আর যখন জীবন্ত পুঁতে দেওয়া কন্যাশিশুকে জিজ্ঞাসা করা হবে,

ইংরেজি অনুবাদ

And when the girl [who was] buried alive is asked

৮১:৯

বাংলা অনুবাদ

‘কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?’

ইংরেজি অনুবাদ

For what sin she was killed

৮১:১০

বাংলা অনুবাদ

এবং যখন লিখিত নথিপত্রসমূহ (কর্মবিবরণী) উন্মুক্ত করে দেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

And when the pages are made public

৮১:১১

বাংলা অনুবাদ

আর যখন আকাশের আবরণ সরিয়ে নেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

And when the sky is stripped away

৮১:১২

বাংলা অনুবাদ

এবং যখন প্রচণ্ড জ্বলন্ত অগ্নিকে আরও প্রজ্বলিত করা হবে।

ইংরেজি অনুবাদ

And when Hellfire is set ablaze

৮১:১৩

বাংলা অনুবাদ

আর যখন জান্নাতকে কাছে নিয়ে আসা হবে।

ইংরেজি অনুবাদ

And when Paradise is brought near,

৮১:১৪

বাংলা অনুবাদ

প্রত্যেক ব্যাক্তি জানতে পারবে যে, সে কি নিয়ে এসেছে?

ইংরেজি অনুবাদ

A soul will [then] know what it has brought [with it].

৮১:১৫

বাংলা অনুবাদ

সুতরাং না, আমি শপথ করছি সেই পশ্চাদপসরণকারীদের,

ইংরেজি অনুবাদ

So I swear by the retreating stars -

৮১:১৬

বাংলা অনুবাদ

যারা চলে এবং আড়ালে সরে যায়,

ইংরেজি অনুবাদ

Those that run [their courses] and disappear -

৮১:১৭

বাংলা অনুবাদ

এবং রাতের—যখন তা সরে যেতে থাকে,

ইংরেজি অনুবাদ

And by the night as it closes in

৮১:১৮

বাংলা অনুবাদ

এবং প্রভাতের—যখন তা শ্বাস নিতে থাকে।

ইংরেজি অনুবাদ

And by the dawn when it breathes

৮১:১৯

বাংলা অনুবাদ

নিশ্চয়ই এটি একজন মর্যাদাবান রসূলের বক্তব্য,

ইংরেজি অনুবাদ

[That] indeed, the Qur'an is a word [conveyed by] a noble messenger

৮১:২০

বাংলা অনুবাদ

যে শক্তির অধিকারী, সর্বময় কর্তৃত্বের অধিপতির নিকট সুপ্রতিষ্ঠিত,

ইংরেজি অনুবাদ

[Who is] possessed of power and with the Owner of the Throne, secure [in position],

৮১:২১

বাংলা অনুবাদ

সেখানে যার আনুগত্য করা হয় এবং যে বিশ্বস্ত।

ইংরেজি অনুবাদ

Obeyed there [in the heavens] and trustworthy.

৮১:২২

বাংলা অনুবাদ

এবং তোমাদের সঙ্গী কোনো উন্মাদ নয়।

ইংরেজি অনুবাদ

And your companion is not [at all] mad.

৮১:২৩

বাংলা অনুবাদ

এবং অবশ্যই সে তাকে সুস্পষ্ট দিগন্তে দেখেছিল।

ইংরেজি অনুবাদ

And he has already seen Gabriel in the clear horizon.

৮১:২৪

বাংলা অনুবাদ

আর সে অদৃশ্য বিষয়ের ব্যাপারে কিছু গোপন করে রাখে না।

ইংরেজি অনুবাদ

And Muhammad is not a withholder of [knowledge of] the unseen.

৮১:২৫

বাংলা অনুবাদ

এবং এটি কোনো বিতাড়িত শয়তানের বক্তব্য নয়।

ইংরেজি অনুবাদ

And the Qur'an is not the word of a devil, expelled [from the heavens].

৮১:২৬

বাংলা অনুবাদ

তাহলে তোমরা কোথায় যাচ্ছ?

ইংরেজি অনুবাদ

So where are you going?

৮১:২৭

বাংলা অনুবাদ

এটি তো সমগ্র জগতের জন্য একটি উপদেশবাণী মাত্র,

ইংরেজি অনুবাদ

It is not except a reminder to the worlds

৮১:২৮

বাংলা অনুবাদ

তোমাদের মধ্যে যে সঠিক পথে চলতে চায়, তার জন্য।

ইংরেজি অনুবাদ

For whoever wills among you to take a right course.

৮১:২৯

বাংলা অনুবাদ

আর জগতসমূহের প্রতিপালক আল্লাহ যদি উপযুক্ত মনে না করেন, তাহলে তোমরা চাইতেও পারো না।

ইংরেজি অনুবাদ

And you do not will except that Allah wills - Lord of the worlds.