বাংলা অনুবাদ
সে মুখ কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল।
ইংরেজি অনুবাদ
The Prophet frowned and turned away
৪২ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
সে মুখ কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল।
ইংরেজি অনুবাদ
The Prophet frowned and turned away
বাংলা অনুবাদ
কারণ তার কাছে একজন দৃষ্টিহীন ব্যক্তি এসেছিল।
ইংরেজি অনুবাদ
Because there came to him the blind man, [interrupting].
বাংলা অনুবাদ
আর তুমি কীভাবে জানবে—হয়তো সে নিজে পরিশুদ্ধ হতো।
ইংরেজি অনুবাদ
But what would make you perceive, [O Muhammad], that perhaps he might be purified
বাংলা অনুবাদ
অথবা সে উপদেশ গ্রহণ করত, ফলে সেই উপদেশ তার উপকারে আসতো।
ইংরেজি অনুবাদ
Or be reminded and the remembrance would benefit him?
বাংলা অনুবাদ
অন্যদিকে যে ব্যক্তি নিজেকে অমুখাপেক্ষী মনে করেছে,
ইংরেজি অনুবাদ
As for he who thinks himself without need,
বাংলা অনুবাদ
ফলে তুমি তার দিকেই মনোযোগ দিচ্ছ।
ইংরেজি অনুবাদ
To him you give attention.
বাংলা অনুবাদ
কিন্তু সে নিজেকে পরিশুদ্ধ না করলেও তোমার ওপর কোনো দায় নেই।
ইংরেজি অনুবাদ
And not upon you [is any blame] if he will not be purified.
বাংলা অনুবাদ
আর যে তোমার কাছে উদ্যোগী হয়ে আসলো,
ইংরেজি অনুবাদ
But as for he who came to you striving [for knowledge]
বাংলা অনুবাদ
এবং সে ভয় করে।
ইংরেজি অনুবাদ
While he fears [Allah],
বাংলা অনুবাদ
অথচ তুমি তার থেকে মনোযোগ সরিয়ে নিলে।
ইংরেজি অনুবাদ
From him you are distracted.
বাংলা অনুবাদ
এভাবে নয়; নিশ্চয়ই এটি একটি উপদেশবাণী।
ইংরেজি অনুবাদ
No! Indeed, these verses are a reminder;
বাংলা অনুবাদ
সুতরাং যে ইচ্ছা করবে, সে তা মনে রাখবে,
ইংরেজি অনুবাদ
So whoever wills may remember it.
বাংলা অনুবাদ
যা আছে সম্মানিত লিখিত পৃষ্ঠাসমূহে (গ্রন্থ/ তার অংশ),
ইংরেজি অনুবাদ
[It is recorded] in honored sheets,
বাংলা অনুবাদ
উচ্চে স্থাপিত, যা পবিত্র করা হয়েছে,
ইংরেজি অনুবাদ
Exalted and purified,
বাংলা অনুবাদ
লিপিকারদের হাতে,
ইংরেজি অনুবাদ
[Carried] by the hands of messenger-angels,
বাংলা অনুবাদ
যারা সম্মানিত ও ন্যায়পরায়ণ।
ইংরেজি অনুবাদ
Noble and dutiful.
বাংলা অনুবাদ
মানুষ ধ্বংস হোক! সে কী ভীষণ অকৃতজ্ঞ!
ইংরেজি অনুবাদ
Cursed is man; how disbelieving is he.
বাংলা অনুবাদ
কী থেকে তাকে সৃষ্টি করা হয়েছে?
ইংরেজি অনুবাদ
From what substance did He create him?
বাংলা অনুবাদ
এক ফোটা শুক্র মিশ্রিত তরল থেকে; তাকে সৃষ্টি করেছেন, তারপর তার পরিনতি নির্ধারণ করেছেন।
ইংরেজি অনুবাদ
From a sperm-drop He created him and destined for him;
বাংলা অনুবাদ
এরপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন।
ইংরেজি অনুবাদ
Then He eased the way for him;
বাংলা অনুবাদ
তারপর তার মৃত্যু ঘটান, অতঃপর তাকে কবরস্থ করেন।
ইংরেজি অনুবাদ
Then He causes his death and provides a grave for him.
বাংলা অনুবাদ
তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনরুত্থিত করবেন।
ইংরেজি অনুবাদ
Then when He wills, He will resurrect him.
বাংলা অনুবাদ
কখনোই নয়; তিনি তাকে যা আদেশ করেছেন, সে এখনো তা পূর্ণ করেনি।
ইংরেজি অনুবাদ
No! Man has not yet accomplished what He commanded him.
বাংলা অনুবাদ
সুতরাং মানুষ তার খাদ্যের দিকে লক্ষ্য করুক।
ইংরেজি অনুবাদ
Then let mankind look at his food -
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা পানি প্রবলভাবে ঢেলে দিয়েছি।
ইংরেজি অনুবাদ
How We poured down water in torrents,
বাংলা অনুবাদ
তারপর আমরা ভূমিকে প্রবলভাবে বিদীর্ণ করেছি।
ইংরেজি অনুবাদ
Then We broke open the earth, splitting [it with sprouts],
বাংলা অনুবাদ
অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য,
ইংরেজি অনুবাদ
And caused to grow within it grain
বাংলা অনুবাদ
এবং আঙুর ও কচি সবুজ উদ্ভিদ,
ইংরেজি অনুবাদ
And grapes and herbage
বাংলা অনুবাদ
এবং জলপাই ও খেজুরগাছ,
ইংরেজি অনুবাদ
And olive and palm trees
বাংলা অনুবাদ
এবং ঘন বৃক্ষসমৃদ্ধ উদ্যানসমূহ,
ইংরেজি অনুবাদ
And gardens of dense shrubbery
বাংলা অনুবাদ
এবং ফলমূল ও চারণযোগ্য উদ্ভিদ,
ইংরেজি অনুবাদ
And fruit and grass -
বাংলা অনুবাদ
তোমাদের এবং তোমাদের গবাদি পশুর জন্য উপকার ও ব্যবহারের উপকরণ হিসেবে।
ইংরেজি অনুবাদ
[As] enjoyment for you and your grazing livestock.
বাংলা অনুবাদ
অতঃপর যখন সেই কর্ণবিদারী ধ্বনি আসবে।
ইংরেজি অনুবাদ
But when there comes the Deafening Blast
বাংলা অনুবাদ
সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে;
ইংরেজি অনুবাদ
On the Day a man will flee from his brother
বাংলা অনুবাদ
এবং তার মা ও পিতার কাছ থেকেও;
ইংরেজি অনুবাদ
And his mother and his father
বাংলা অনুবাদ
এবং তার সঙ্গিনী ও তার পুত্রদের কাছ থেকেও।
ইংরেজি অনুবাদ
And his wife and his children,
বাংলা অনুবাদ
সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে, যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত রাখবে।
ইংরেজি অনুবাদ
For every man, that Day, will be a matter adequate for him.
বাংলা অনুবাদ
সেদিন কিছু মুখ থাকবে উজ্জ্বল,
ইংরেজি অনুবাদ
[Some] faces, that Day, will be bright -
বাংলা অনুবাদ
হাস্যোজ্জ্বল, আনন্দপ্রকাশকারী।
ইংরেজি অনুবাদ
Laughing, rejoicing at good news.
বাংলা অনুবাদ
আর সেদিন কিছু মুখমণ্ডল থাকবে ধুলোমলিন।
ইংরেজি অনুবাদ
And [other] faces, that Day, will have upon them dust.
বাংলা অনুবাদ
অন্ধকারাচ্ছন্ন মলিনতা তাদের আচ্ছন্ন করবে।
ইংরেজি অনুবাদ
Blackness will cover them.
বাংলা অনুবাদ
তারাই ঐসব লোক, যারা অস্বীকারকারী, অবাধ্য-দূরাচারী।
ইংরেজি অনুবাদ
Those are the disbelievers, the wicked ones.