মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ السَّجۡدَةِ

৩২. আস-সিজদাহ

৩০ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৩২:১

বাংলা অনুবাদ

আলিফ-লাম-মীম।

ইংরেজি অনুবাদ

Alif, Lam, Meem.

৩২:২

বাংলা অনুবাদ

এই লিখিত বিধান জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হতে অবতরণ করা হয়েছে, এতে কোন সন্দেহের অবকাশ নেই।

ইংরেজি অনুবাদ

[This is] the revelation of the Book about which there is no doubt from the Lord of the worlds.

৩২:৩

বাংলা অনুবাদ

তারা কি বলে যে, সে এটি নিজে রচনা করেছে? বরং এটি তোমার প্রতিপালকের পক্ষ থেকে আসা এক সত্য, যাতে তুমি এমন এক জাতিকে সতর্ক করতে পারো, যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, আশা করা যায় তারা সঠিক পথ গ্রহণ করবে।

ইংরেজি অনুবাদ

Or do they say, "He invented it"? Rather, it is the truth from your Lord, [O Muhammad], that you may warn a people to whom no warner has come before you [so] perhaps they will be guided.

৩২:৪

বাংলা অনুবাদ

আল্লাহ, যিনি আকাশসমূহ, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছেন ছয় পর্যায়ে, তারপর তিনি তাঁর কর্তৃত্ব ও নিয়ন্ত্রকের আসনে সমাসীন হয়েছেন’। তিনি ছাড়া তোমাদের জন্য আর কোনো অভিভাবক নেই, এবং নেই কোনো সুপারিশকারী। তবুও কি তোমরা উপলব্ধি করবে না?

ইংরেজি অনুবাদ

It is Allah who created the heavens and the earth and whatever is between them in six days; then He established Himself above the Throne. You have not besides Him any protector or any intercessor; so will you not be reminded?

৩২:৫

বাংলা অনুবাদ

তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত বিষয়-ব্যবস্থা পরিচালনা করেন; তারপর তা তাঁর দিকেই ঊর্ধ্বে উঠে যায়, এমন এক দিনে, যার পরিমাণ তোমাদের গণনা অনুযায়ী এক হাজার বছর।

ইংরেজি অনুবাদ

He arranges [each] matter from the heaven to the earth; then it will ascend to Him in a Day, the extent of which is a thousand years of those which you count.

৩২:৬

বাংলা অনুবাদ

তিনিই অদৃশ্য ও দৃশ্যমান সবকিছুর জ্ঞাতা, পরাক্রমশালী, পরম দয়ালু।

ইংরেজি অনুবাদ

That is the Knower of the unseen and the witnessed, the Exalted in Might, the Merciful,

৩২:৭

বাংলা অনুবাদ

যিনি প্রতিটি সৃষ্টবস্তুকে যথাযথ ও উত্তমভাবে গড়েছেন, এবং মানুষের সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি থেকে।

ইংরেজি অনুবাদ

Who perfected everything which He created and began the creation of man from clay.

৩২:৮

বাংলা অনুবাদ

তারপর তিনি তার বংশধারা গড়ে তুলেছেন এক তুচ্ছ তরল থেকে নেওয়া নির্যাস থেকে।

ইংরেজি অনুবাদ

Then He made his posterity out of the extract of a liquid disdained.

৩২:৯

বাংলা অনুবাদ

তারপর তিনি তাকে পূর্ণাঙ্গ রূপ দিলেন এবং তার মধ্যে তাঁর রূহ থেকে সঞ্চার করলেন; আর তোমাদেরকে দিলেন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও অন্তরসমূহ। তোমরা খুব কমই কৃতজ্ঞ হও।

ইংরেজি অনুবাদ

Then He proportioned him and breathed into him from His [created] soul and made for you hearing and vision and hearts; little are you grateful.

৩২:১০

বাংলা অনুবাদ

আর তারা বলে: “আমরা যখন মাটির মধ্যে বিলীন হয়ে যাব, তখনও কি আমরা নতুন করে সৃষ্টি হব?” বরং তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎকেই অস্বীকার করে।

ইংরেজি অনুবাদ

And they say, "When we are lost within the earth, will we indeed be [recreated] in a new creation?" Rather, they are, in [the matter of] the meeting with their Lord, disbelievers.

৩২:১১

বাংলা অনুবাদ

বল: ‘তোমাদের ওপর নিযুক্ত মৃত্যুদূতগণ তোমাদের প্রাণ গ্রহণ করবে; তারপর তোমাদেরকে তোমাদের প্রতিপালকের কাছেই ফিরিয়ে নেওয়া হবে।’

ইংরেজি অনুবাদ

Say, "The angel of death will take you who has been entrusted with you. Then to your Lord you will be returned."

৩২:১২

বাংলা অনুবাদ

আর যদি তুমি দেখতে, যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথা নত করে বলবে: “হে আমাদের রব, আমরা দেখেছি ও শুনেছি; অতএব আমাদের ফিরিয়ে দিন, আমরা সৎকর্ম করব। নিশ্চয়ই আমরা এখন নিশ্চিত হয়েছি।”

ইংরেজি অনুবাদ

If you could but see when the criminals are hanging their heads before their Lord, [saying], "Our Lord, we have seen and heard, so return us [to the world]; we will work righteousness. Indeed, we are [now] certain."

৩২:১৩

বাংলা অনুবাদ

আর যদি আমরা ইচ্ছা করতাম, তবে প্রত্যেক স্বত্ত্বাকে তার সঠিক পথনির্দেশ দিতাম। কিন্তু আমার পক্ষ থেকে ঘোষিত সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে, আমি অবশ্যই জাহান্নাম জিন ও মানুষ সবাইকে দিয়ে পূর্ণ করব।

ইংরেজি অনুবাদ

And if We had willed, We could have given every soul its guidance, but the word from Me will come into effect [that] "I will surely fill Hell with jinn and people all together.

৩২:১৪

বাংলা অনুবাদ

কাজেই (শাস্তির) স্বাদ আস্বাদন কর, কারণ তোমাদের এ দিনের সাক্ষাতের কথা তোমরা ভুলে গিয়েছিলে। নিশ্চয়ই আমরাও তোমাদের ভুলে গেলাম। আর স্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো, তোমরা যা করতে তার কারণে।

ইংরেজি অনুবাদ

So taste [punishment] because you forgot the meeting of this, your Day; indeed, We have [accordingly] forgotten you. And taste the punishment of eternity for what you used to do."

৩২:১৫

বাংলা অনুবাদ

আমাদের বিধানসমূহে সত্যিকার অর্থে বিশ্বাস স্থাপন করে কেবল তারাই, যখন তাদেরকে সেগুলো দিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন নত হয়ে নিজেদের পূর্ণ সমর্পিত করে, নিজেদের প্রতিপালকের প্রশংসা করতে করতে তাঁর পবিত্রতা ঘোষণা করে, এবং অহংকার করে না।

ইংরেজি অনুবাদ

Only those believe in Our verses who, when they are reminded by them, fall down in prostration and exalt [Allah] with praise of their Lord, and they are not arrogant.

৩২:১৬

বাংলা অনুবাদ

তারা শয্যা ছেড়ে উঠে ভয় ও আশা নিয়ে তাদের প্রতিপালককে ডাকে, আর আমরা তাদের যে জীবিকা দিয়েছি, তা থেকে তারা ব্যয় করে।

ইংরেজি অনুবাদ

They arise from [their] beds; they supplicate their Lord in fear and aspiration, and from what We have provided them, they spend.

৩২:১৭

বাংলা অনুবাদ

অতএব কোনো সত্তাই জানে না, তাদের জন্য কী চোখ-জুড়ানো প্রশান্তি গোপন রাখা হয়েছে, তারা যা করত, তার প্রতিদান হিসেবে।

ইংরেজি অনুবাদ

And no soul knows what has been hidden for them of comfort for eyes as reward for what they used to do.

৩২:১৮

বাংলা অনুবাদ

তাহলে যে বিশ্বাসী, সে কি সেই ব্যক্তির মতো, যে অবাধ্য ও সীমালঙ্ঘনকারী? তারা কখনো সমান নয়।

ইংরেজি অনুবাদ

Then is one who was a believer like one who was defiantly disobedient? They are not equal.

৩২:১৯

বাংলা অনুবাদ

পক্ষান্তরে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতের বাসস্থান, তারা যা করত, তার প্রতিদানস্বরূপ আতিথ্য হিসেবে।

ইংরেজি অনুবাদ

As for those who believed and did righteous deeds, for them will be the Gardens of Refuge as accommodation for what they used to do.

৩২:২০

বাংলা অনুবাদ

আর যারা অবাধ্যতা ও সীমালঙ্ঘন করেছে তাদের বাসস্থান হবে আগুন; যখনই তারা তা হতে বের হতে চাইবে তখনই তাদের ফিরিয়ে দেয়া হবে তাতে এবং তাদেরকে বলা হবেঃ যে আগুনের শাস্তিকে তোমরা মিথ্যা বলতে তা আস্বাদন কর।

ইংরেজি অনুবাদ

But as for those who defiantly disobeyed, their refuge is the Fire. Every time they wish to emerge from it, they will be returned to it while it is said to them, "Taste the punishment of the Fire which you used to deny."

৩২:২১

বাংলা অনুবাদ

আর আমরা অবশ্যই তাদেরকে বড় শাস্তির আগে অপেক্ষাকৃত কম শাস্তির স্বাদ দেব, যাতে তারা ফিরে আসে।

ইংরেজি অনুবাদ

And we will surely let them taste the nearer punishment short of the greater punishment that perhaps they will repent.

৩২:২২

বাংলা অনুবাদ

আর তার চেয়ে বড় অন্যায়কারী আর কে, যাকে তার প্রতিপালকের বিধান দিয়ে উপদেশ দেয়া হয়, তারপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়? নিশ্চয়ই আমরা অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী।

ইংরেজি অনুবাদ

And who is more unjust than one who is reminded of the verses of his Lord; then he turns away from them? Indeed We, from the criminals, will take retribution.

৩২:২৩

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরা মূসাকে লিখিত বিধান দিয়েছিলাম। অতএব তার প্রাপ্তি বিষয়ে তুমি কোনো সংশয়ে থেকো না। আর আমরা সেটিকে ইসরাঈলের সন্তানদের জন্য পথনির্দেশনা বানিয়েছিলাম।

ইংরেজি অনুবাদ

And We certainly gave Moses the Scripture, so do not be in doubt over his meeting. And we made the Torah guidance for the Children of Israel.

৩২:২৪

বাংলা অনুবাদ

আর আমরা তাদের মধ্য থেকে অনেক নেতা মনোনীত করেছিলাম, যারা আমাদের নির্দেশ অনুসারে পথ দেখাতো, কারণ তারা ধৈর্য ধারণ করেছিল এবং আমাদের বিধানসমূহ সম্পর্কে দৃঢ় নিশ্চিত বিশ্বাস রাখত।

ইংরেজি অনুবাদ

And We made from among them leaders guiding by Our command when they were patient and [when] they were certain of Our signs.

৩২:২৫

বাংলা অনুবাদ

নিশ্চয় তোমার প্রতিপালক কিয়ামতের দিন তাদের মাঝে সে বিষয়ের মিমাংসা করে দেবেন যে বিষয়ে তারা মতভেদ করত।

ইংরেজি অনুবাদ

Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ.

৩২:২৬

বাংলা অনুবাদ

এটাও কি তাদেরকে পথ প্রদর্শন করলনা যে, আমি তাদের পূর্বে ধ্বংস করেছি কত মানব গোষ্ঠি, যাদের বাসভূমিতে এরা বিচরণ করছে? এতে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে; তবুও কি তারা শুনবেনা?

ইংরেজি অনুবাদ

Has it not become clear to them how many generations We destroyed before them, [as] they walk among their dwellings? Indeed in that are signs; then do they not hear?

৩২:২৭

বাংলা অনুবাদ

তারা কি দেখে না যে, আমরা পানিকে অনুর্বর শুষ্ক ভূমির দিকে নিয়ে যাই, অতঃপর তা দ্বারা ফসল উৎপন্ন করি, যা থেকে তাদের গবাদিপশু এবং তারা নিজেরাও খায়? তবু কি তারা অনুধাবন করে না?

ইংরেজি অনুবাদ

Have they not seen that We drive the water [in clouds] to barren land and bring forth thereby crops from which their livestock eat and [they] themselves? Then do they not see?

৩২:২৮

বাংলা অনুবাদ

আর তারা বলে: ‘এই চূড়ান্ত মিমাংসা কবে, যদি তোমরা সত্যবাদী হও?’

ইংরেজি অনুবাদ

And they say, "When will be this conquest, if you should be truthful?"

৩২:২৯

বাংলা অনুবাদ

বল: চূড়ান্ত মিমাংসার দিনে যারা অস্বীকার করেছে, তাদের বিশ্বাস তাদের কোনো উপকারে আসবে না, আর তাদেরকে আর কোনো অবকাশও দেওয়া হবে না।

ইংরেজি অনুবাদ

Say, [O Muhammad], "On the Day of Conquest the belief of those who had disbelieved will not benefit them, nor will they be reprieved."

৩২:৩০

বাংলা অনুবাদ

অতএব তাদের থেকে সরে দাঁড়াও এবং অপেক্ষা কর; নিশ্চয়ই তারাও অপেক্ষা করছে।

ইংরেজি অনুবাদ

So turn away from them and wait. Indeed, they are waiting.