মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡفَجۡرِ

৮৯. আল-ফাজর

৩০ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৮৯:১

বাংলা অনুবাদ

শপথ ফজরের/ভোরের,

ইংরেজি অনুবাদ

By the dawn

৮৯:২

বাংলা অনুবাদ

শপথ দশ রাতের,

ইংরেজি অনুবাদ

And [by] ten nights

৮৯:৩

বাংলা অনুবাদ

শপথ জোড় ও বিজোড়ের,

ইংরেজি অনুবাদ

And [by] the even [number] and the odd

৮৯:৪

বাংলা অনুবাদ

শপথ রাতের, যখন তা এগিয়ে চলে,

ইংরেজি অনুবাদ

And [by] the night when it passes,

৮৯:৫

বাংলা অনুবাদ

এর মধ্যে কি বোধসম্পন্ন ব্যক্তির জন্য কোনো শপথ রয়েছে?

ইংরেজি অনুবাদ

Is there [not] in [all] that an oath [sufficient] for one of perception?

৮৯:৬

বাংলা অনুবাদ

তুমি কি দেখনি, ‘আদ’-এর সঙ্গে তোমার প্রতিপালক কী করেছিলেন?

ইংরেজি অনুবাদ

Have you not considered how your Lord dealt with 'Aad -

৮৯:৭

বাংলা অনুবাদ

ইরাম (এর সঙ্গে?), যারা স্তম্ভসমূহের অধিকারী।

ইংরেজি অনুবাদ

[With] Iram - who had lofty pillars,

৮৯:৮

বাংলা অনুবাদ

যার মতো আর কোন দেশসমূহে সৃষ্টি করা হয়নি।

ইংরেজি অনুবাদ

The likes of whom had never been created in the land?

৮৯:৯

বাংলা অনুবাদ

আর সামূদ, যারা কেটেছিল উপত্যকার পাথর (বাড়ি নির্মানের জন্য)।

ইংরেজি অনুবাদ

And [with] Thamud, who carved out the rocks in the valley?

৮৯:১০

বাংলা অনুবাদ

আর ফেরাউন, যে ছিল খুটি ও স্তম্ভসমূহের অধিপতি,

ইংরেজি অনুবাদ

And [with] Pharaoh, owner of the stakes? -

৮৯:১১

বাংলা অনুবাদ

যারা বিভিন্ন অঞ্চলে সীমালঙ্ঘন করেছিল।

ইংরেজি অনুবাদ

[All of] whom oppressed within the lands

৮৯:১২

বাংলা অনুবাদ

অতঃপর তারা সেখানে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল।

ইংরেজি অনুবাদ

And increased therein the corruption.

৮৯:১৩

বাংলা অনুবাদ

ফলে তোমার প্রতিপালক সেখানে শাস্তির চাবুকের কশাঘাত করলেন।

ইংরেজি অনুবাদ

So your Lord poured upon them a scourge of punishment.

৮৯:১৪

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তোমার প্রতিপালক নজরদারিস্থলে রয়েছেন।

ইংরেজি অনুবাদ

Indeed, your Lord is in observation.

৮৯:১৫

বাংলা অনুবাদ

আর মানুষের ক্ষেত্রে যখন তার প্রতিপালক তাকে পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মানিত করেন ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে: ‘আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন।’

ইংরেজি অনুবাদ

And as for man, when his Lord tries him and [thus] is generous to him and favors him, he says, "My Lord has honored me."

৮৯:১৬

বাংলা অনুবাদ

আর যখন তাকে পরীক্ষা করেন, তার জীবিকা সীমিত করে দেন, তখন সে বলে: ‘আমার প্রতিপালক আমাকে অপমান করেছেন।’

ইংরেজি অনুবাদ

But when He tries him and restricts his provision, he says, "My Lord has humiliated me."

৮৯:১৭

বাংলা অনুবাদ

না, তা নয়; বরং তোমরা এতিমকে সম্মান করো না।

ইংরেজি অনুবাদ

No! But you do not honor the orphan

৮৯:১৮

বাংলা অনুবাদ

এবং অভাবগ্রস্থকে খাদ্য দেওয়ার ব্যাপারে তোমরা একে অপরকে উৎসাহিত করো না।

ইংরেজি অনুবাদ

And you do not encourage one another to feed the poor.

৮৯:১৯

বাংলা অনুবাদ

আর তোমরা উত্তরাধিকারীদের সব সম্পদ সম্পূর্ণরূপে গ্রাস কর।

ইংরেজি অনুবাদ

And you consume inheritance, devouring [it] altogether,

৮৯:২০

বাংলা অনুবাদ

আর তোমরা ধন-সম্পদকে খুবই ভালবাস।

ইংরেজি অনুবাদ

And you love wealth with immense love.

৮৯:২১

বাংলা অনুবাদ

কক্ষনো নয়। যখন পৃথিবীকে সম্পূর্ণভাবে চূর্ণ-বিচূর্ণ করা হবে।

ইংরেজি অনুবাদ

No! When the earth has been leveled - pounded and crushed -

৮৯:২২

বাংলা অনুবাদ

আর তোমার প্রতিপালক ও সারি সারি ফেরেশতারা আসবেন,

ইংরেজি অনুবাদ

And your Lord has come and the angels, rank upon rank,

৮৯:২৩

বাংলা অনুবাদ

সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, আর এ স্মরণ তার জন্য কি উপকারে আসবে?

ইংরেজি অনুবাদ

And brought [within view], that Day, is Hell - that Day, man will remember, but what good to him will be the remembrance?

৮৯:২৪

বাংলা অনুবাদ

সে বলবে: ‘হায়! আমার এ জীবনের জন্য আমি যদি কিছু আগে পাঠাতাম?’

ইংরেজি অনুবাদ

He will say, "Oh, I wish I had sent ahead [some good] for my life."

৮৯:২৫

বাংলা অনুবাদ

আর সেদিন তাঁর শাস্তির মতো শাস্তি কেউ দিতে পারবে না।

ইংরেজি অনুবাদ

So on that Day, none will punish [as severely] as His punishment,

৮৯:২৬

বাংলা অনুবাদ

এবং তাঁর বাঁধণের মত বাঁধতে কেউ পারবে না।

ইংরেজি অনুবাদ

And none will bind [as severely] as His binding [of the evildoers].

৮৯:২৭

বাংলা অনুবাদ

হে প্রশান্ত সত্তা!

ইংরেজি অনুবাদ

[To the righteous it will be said], "O reassured soul,

৮৯:২৮

বাংলা অনুবাদ

তোমার প্রতিপালকের কাছে ফিরে যাও, সন্তুষ্ট ও সন্তোষভাজন (সন্তুষ্টির পাত্র হয়ে) হয়ে।

ইংরেজি অনুবাদ

Return to your Lord, well-pleased and pleasing [to Him],

৮৯:২৯

বাংলা অনুবাদ

অতএব আমার বান্দাদের অন্তর্ভূক্ত হয়ে যাও।

ইংরেজি অনুবাদ

And enter among My [righteous] servants

৮৯:৩০

বাংলা অনুবাদ

এবং আমার জান্নাতে প্রবেশ করো।

ইংরেজি অনুবাদ

And enter My Paradise."