মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡبَلَدِ

৯০. আল-বালাদ

২০ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৯০:১

বাংলা অনুবাদ

আমি শপথ করছি এই শহরের।

ইংরেজি অনুবাদ

I swear by this city, Makkah -

৯০:২

বাংলা অনুবাদ

আর তুমি এই শহরের বৈধ অধিবাসী।

ইংরেজি অনুবাদ

And you, [O Muhammad], are free of restriction in this city -

৯০:৩

বাংলা অনুবাদ

আর শপথ সেই জন্মদাতার ও তিনি যা জন্ম দিয়েছেন।

ইংরেজি অনুবাদ

And [by] the father and that which was born [of him],

৯০:৪

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমরা মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি।

ইংরেজি অনুবাদ

We have certainly created man into hardship.

৯০:৫

বাংলা অনুবাদ

সে কি মনে করে যে, তাকে কেউ নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না?

ইংরেজি অনুবাদ

Does he think that never will anyone overcome him?

৯০:৬

বাংলা অনুবাদ

সে বলে: ‘আমি বিপুল পরিমাণ সম্পদ ব্যয় করে শেষ করেছি।’

ইংরেজি অনুবাদ

He says, "I have spent wealth in abundance."

৯০:৭

বাংলা অনুবাদ

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

ইংরেজি অনুবাদ

Does he think that no one has seen him?

৯০:৮

বাংলা অনুবাদ

আমরা কি তার জন্য দুটো চোখ বানাইনি?

ইংরেজি অনুবাদ

Have We not made for him two eyes?

৯০:৯

বাংলা অনুবাদ

আর একটি জিহ্বা ও দুটি ঠোঁট।

ইংরেজি অনুবাদ

And a tongue and two lips?

৯০:১০

বাংলা অনুবাদ

আর আমরা তাকে দেখিয়েছি দুটি উচ্চ পথ।

ইংরেজি অনুবাদ

And have shown him the two ways?

৯০:১১

বাংলা অনুবাদ

কিন্তু সে সেই দুর্গম পথ অতিক্রম করার চেষ্টা করলো না।

ইংরেজি অনুবাদ

But he has not broken through the difficult pass.

৯০:১২

বাংলা অনুবাদ

আর তুমি কীভাবে জানবে, সেই দুর্গম পথটি কী?

ইংরেজি অনুবাদ

And what can make you know what is [breaking through] the difficult pass?

৯০:১৩

বাংলা অনুবাদ

একজন দাসকে মুক্ত করা,

ইংরেজি অনুবাদ

It is the freeing of a slave

৯০:১৪

বাংলা অনুবাদ

অথবা ক্ষুধার সময় খাদ্য খাওয়ানো,

ইংরেজি অনুবাদ

Or feeding on a day of severe hunger

৯০:১৫

বাংলা অনুবাদ

এতিম নিকটআত্মীয়কে,

ইংরেজি অনুবাদ

An orphan of near relationship

৯০:১৬

বাংলা অনুবাদ

অথবা চরম অভাবগ্রস্ত একজন অসহায়কে।

ইংরেজি অনুবাদ

Or a needy person in misery

৯০:১৭

বাংলা অনুবাদ

তারপর সে তাদের অন্তর্ভুক্ত হলো, যারা বিশ্বাস স্থাপন করেছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, আর পরস্পরকে দয়া প্রদর্শনের উপদেশ দিয়েছে।

ইংরেজি অনুবাদ

And then being among those who believed and advised one another to patience and advised one another to compassion.

৯০:১৮

বাংলা অনুবাদ

তারাই ডান দিকের অধিকারী। (সৌভাগ্যশালী)

ইংরেজি অনুবাদ

Those are the companions of the right.

৯০:১৯

বাংলা অনুবাদ

আর যারা আমাদের বিধানসমূহকে অস্বীকার করেছে, তারাই বাম দিকের অধিকারী। (হতভাগ্য)

ইংরেজি অনুবাদ

But they who disbelieved in Our signs - those are the companions of the left.

৯০:২০

বাংলা অনুবাদ

তাদের উপর থাকবে পরিবেষ্টনকারী আগুন।

ইংরেজি অনুবাদ

Over them will be fire closed in.