মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الشَّمۡسِ

৯১. আশ-শামস

১৫ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৯১:১

বাংলা অনুবাদ

শপথ সূর্যের এবং তার পূর্বাহ্নের আলোর।

ইংরেজি অনুবাদ

By the sun and its brightness

৯১:২

বাংলা অনুবাদ

শপথ চাঁদের, যখন তা সূর্যের অনুসরণ করে।

ইংরেজি অনুবাদ

And [by] the moon when it follows it

৯১:৩

বাংলা অনুবাদ

শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে।

ইংরেজি অনুবাদ

And [by] the day when it displays it

৯১:৪

বাংলা অনুবাদ

শপথ রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।

ইংরেজি অনুবাদ

And [by] the night when it covers it

৯১:৫

বাংলা অনুবাদ

শপথ আকাশের ও তার নির্মাণ প্রক্রিয়ার।

ইংরেজি অনুবাদ

And [by] the sky and He who constructed it

৯১:৬

বাংলা অনুবাদ

শপথ পৃথিবীর এবং তার বিস্তৃতির।

ইংরেজি অনুবাদ

And [by] the earth and He who spread it

৯১:৭

বাংলা অনুবাদ

শপথ নফসের এবং তার সুষম বিন্যাসের।

ইংরেজি অনুবাদ

And [by] the soul and He who proportioned it

৯১:৮

বাংলা অনুবাদ

অতঃপর তাকে তার সীমালঙ্ঘন প্রবনতা ও আত্মসচেতনতা সম্পর্কে উপলব্ধি দিয়েছেন।

ইংরেজি অনুবাদ

And inspired it [with discernment of] its wickedness and its righteousness,

৯১:৯

বাংলা অনুবাদ

নিশ্চয়ই সে সফল হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে।

ইংরেজি অনুবাদ

He has succeeded who purifies it,

৯১:১০

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই সে ব্যর্থ হয়েছে, যে নিজেকে অবদমিত করেছে।

ইংরেজি অনুবাদ

And he has failed who instills it [with corruption].

৯১:১১

বাংলা অনুবাদ

সামূদ তার সীমালঙ্ঘনের কারণে মিথ্যারোপ করেছিল,

ইংরেজি অনুবাদ

Thamud denied [their prophet] by reason of their transgression,

৯১:১২

বাংলা অনুবাদ

যখন তাদের মধ্যে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তিটি উঠে দাঁড়িয়েছিল।

ইংরেজি অনুবাদ

When the most wretched of them was sent forth.

৯১:১৩

বাংলা অনুবাদ

তখন আল্লাহর রাসূল তাদের বলল: ‘আল্লাহর উটনী ও তার পানি পান করার ব্যাপারে (সতর্ক থাকো)।’

ইংরেজি অনুবাদ

And the messenger of Allah [Salih] said to them, "[Do not harm] the she-camel of Allah or [prevent her from] her drink."

৯১:১৪

বাংলা অনুবাদ

অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল এবং তাকে আঘাত করে অক্ষম করে দিল। এরপর তাদের প্রতিপালক তাদের অপরাধের কারণে তাদের ওপর প্রবলভাবে আঘাত করলেন, অতঃপর তাদের সমান করে দিলেন।

ইংরেজি অনুবাদ

But they denied him and hamstrung her. So their Lord brought down upon them destruction for their sin and made it equal [upon all of them].

৯১:১৫

বাংলা অনুবাদ

আর তিনি এর (শাস্তি দেওয়ার) পরিণতি নিয়ে ভীত নন।

ইংরেজি অনুবাদ

And He does not fear the consequence thereof.