বাংলা অনুবাদ
শপথ রাতের, যখন তা আচ্ছাদিত করে,
ইংরেজি অনুবাদ
By the night when it covers
২১ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
শপথ রাতের, যখন তা আচ্ছাদিত করে,
ইংরেজি অনুবাদ
By the night when it covers
বাংলা অনুবাদ
শপথ দিনের, যখন তা প্রকাশিত হয়,
ইংরেজি অনুবাদ
And [by] the day when it appears
বাংলা অনুবাদ
এবং যিনি পুরুষ ও নারী সৃষ্টি করেছেন।
ইংরেজি অনুবাদ
And [by] He who created the male and female,
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন।
ইংরেজি অনুবাদ
Indeed, your efforts are diverse.
বাংলা অনুবাদ
অতএব যে দান করেছে ও সচেতনতা অবলম্বন করেছে,
ইংরেজি অনুবাদ
As for he who gives and fears Allah
বাংলা অনুবাদ
এবং উত্তম বিষয়কে সত্য বলে স্বীকার করেছে,
ইংরেজি অনুবাদ
And believes in the best [reward],
বাংলা অনুবাদ
ফলে আমরা তার জন্য সহজ পথে চলা সহজ করে দেব।
ইংরেজি অনুবাদ
We will ease him toward ease.
বাংলা অনুবাদ
আর যে ব্যক্তি কৃপণতা করেছে এবং নিজেকে অমুখাপেক্ষী মনে করেছে,
ইংরেজি অনুবাদ
But as for he who withholds and considers himself free of need
বাংলা অনুবাদ
আর উত্তম বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করেছে,
ইংরেজি অনুবাদ
And denies the best [reward],
বাংলা অনুবাদ
ফলে আমরা তার জন্য কঠিন পথে চলা সহজ করে দিব।
ইংরেজি অনুবাদ
We will ease him toward difficulty.
বাংলা অনুবাদ
আর সে যখন পতিত হবে, তার সম্পদ তার কোনো কাজে আসবে না।
ইংরেজি অনুবাদ
And what will his wealth avail him when he falls?
বাংলা অনুবাদ
নিশ্চয়ই পথনির্দেশ দেওয়া আমাদের দায়িত্বে।
ইংরেজি অনুবাদ
Indeed, [incumbent] upon Us is guidance.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই পরকাল ও প্রথম জীবন - উভয়টি আমাদেরই অধিকারে।
ইংরেজি অনুবাদ
And indeed, to Us belongs the Hereafter and the first [life].
বাংলা অনুবাদ
সুতরাং আমি তোমাদের একটি প্রজ্বলিত আগুন সম্পর্কে সতর্ক করেছি।
ইংরেজি অনুবাদ
So I have warned you of a Fire which is blazing.
বাংলা অনুবাদ
অধিক দুর্দশাগ্রস্ত ছাড়া কেউ তাতে দগ্ধ হবে না।
ইংরেজি অনুবাদ
None will [enter to] burn therein except the most wretched one.
বাংলা অনুবাদ
যে মিথ্যারোপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।
ইংরেজি অনুবাদ
Who had denied and turned away.
বাংলা অনুবাদ
এবং অধিক সচেতন ও সংযমীকে তা থেকে দূরে রাখা হবে।
ইংরেজি অনুবাদ
But the righteous one will avoid it -
বাংলা অনুবাদ
যে পরিশুদ্ধতা অর্জনের লক্ষ্যে, তার সম্পদ দান করে,
ইংরেজি অনুবাদ
[He] who gives [from] his wealth to purify himself
বাংলা অনুবাদ
এবং তার প্রতি কারও অনুগ্রহের প্রতিদান হিসাবে নয়,
ইংরেজি অনুবাদ
And not [giving] for anyone who has [done him] a favor to be rewarded
বাংলা অনুবাদ
সে শুধুই তার মহান প্রতিপালকের সন্তুষ্টির অনুসন্ধান করে।
ইংরেজি অনুবাদ
But only seeking the countenance of his Lord, Most High.
বাংলা অনুবাদ
আর শিঘ্রই সে সন্তোষ লাভ করবে।
ইংরেজি অনুবাদ
And he is going to be satisfied.