মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡغَاشِيَةِ

৮৮. আল-গাশিয়াহ

২৬ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৮৮:১

বাংলা অনুবাদ

তোমার কাছে কি সেই আচ্ছন্নকারী ঘটনার সংবাদ পৌঁছেছে?

ইংরেজি অনুবাদ

Has there reached you the report of the Overwhelming [event]?

৮৮:২

বাংলা অনুবাদ

সেদিন কিছু মুখমণ্ডল অবনত থাকবে।

ইংরেজি অনুবাদ

[Some] faces, that Day, will be humbled,

৮৮:৩

বাংলা অনুবাদ

কাজে নিয়োজিত, পরিশ্রমে ক্লান্ত।

ইংরেজি অনুবাদ

Working [hard] and exhausted.

৮৮:৪

বাংলা অনুবাদ

তারা প্রবেশ করবে এক উত্তপ্ত আগুনে।

ইংরেজি অনুবাদ

They will [enter to] burn in an intensely hot Fire.

৮৮:৫

বাংলা অনুবাদ

তাদের পান করানো হবে এক উত্তপ্ত ঝর্ণা থেকে।

ইংরেজি অনুবাদ

They will be given drink from a boiling spring.

৮৮:৬

বাংলা অনুবাদ

তাদের জন্য খাদ্য কেবল কাঁটাযুক্ত রুক্ষ উদ্ভিদ।

ইংরেজি অনুবাদ

For them there will be no food except from a poisonous, thorny plant

৮৮:৭

বাংলা অনুবাদ

তা পুষ্টি দেয় না এবং ক্ষুধাও দূর করে না।

ইংরেজি অনুবাদ

Which neither nourishes nor avails against hunger.

৮৮:৮

বাংলা অনুবাদ

সেদিন কিছু মুখমণ্ডল সুখময় থাকবে।

ইংরেজি অনুবাদ

[Other] faces, that Day, will show pleasure.

৮৮:৯

বাংলা অনুবাদ

তারা তাদের প্রচেষ্টায় সন্তুষ্ট থাকবে।

ইংরেজি অনুবাদ

With their effort [they are] satisfied

৮৮:১০

বাংলা অনুবাদ

এক সুউচ্চ জান্নাতে।

ইংরেজি অনুবাদ

In an elevated garden,

৮৮:১১

বাংলা অনুবাদ

তুমি সেখানে কোনো অনর্থক কথা শুনবে না।

ইংরেজি অনুবাদ

Wherein they will hear no unsuitable speech.

৮৮:১২

বাংলা অনুবাদ

তার মধ্যে থাকবে এক প্রবাহমান ঝর্ণা।

ইংরেজি অনুবাদ

Within it is a flowing spring.

৮৮:১৩

বাংলা অনুবাদ

সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।

ইংরেজি অনুবাদ

Within it are couches raised high

৮৮:১৪

বাংলা অনুবাদ

আর প্রস্তুত থাকবে পেয়ালাসমূহ।

ইংরেজি অনুবাদ

And cups put in place

৮৮:১৫

বাংলা অনুবাদ

এবং সারিবদ্ধভাবে রাখা বালিশসমূহ।

ইংরেজি অনুবাদ

And cushions lined up

৮৮:১৬

বাংলা অনুবাদ

এবং বিছানো গালিচাসমূহ।

ইংরেজি অনুবাদ

And carpets spread around.

৮৮:১৭

বাংলা অনুবাদ

তবে কি তারা লক্ষ্য করে না, উটকে কীভাবে সৃষ্টি করা হয়েছে?

ইংরেজি অনুবাদ

Then do they not look at the camels - how they are created?

৮৮:১৮

বাংলা অনুবাদ

এবং আকাশের দিকে—কীভাবে তা উঁচু করা হয়েছে?

ইংরেজি অনুবাদ

And at the sky - how it is raised?

৮৮:১৯

বাংলা অনুবাদ

এবং পর্বতমালার দিকে—কীভাবে তা স্থাপন করা হয়েছে?

ইংরেজি অনুবাদ

And at the mountains - how they are erected?

৮৮:২০

বাংলা অনুবাদ

এবং পৃথিবীর দিকে—কীভাবে তা সমতলভাবে বিস্তৃত করা হয়েছে?

ইংরেজি অনুবাদ

And at the earth - how it is spread out?

৮৮:২১

বাংলা অনুবাদ

অতএব উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।

ইংরেজি অনুবাদ

So remind, [O Muhammad]; you are only a reminder.

৮৮:২২

বাংলা অনুবাদ

তুমি তাদের ওপর কর্তৃত্ব করার জন্য নিযুক্ত নও।

ইংরেজি অনুবাদ

You are not over them a controller.

৮৮:২৩

বাংলা অনুবাদ

তবে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় এবং অস্বীকার করে,

ইংরেজি অনুবাদ

However, he who turns away and disbelieves -

৮৮:২৪

বাংলা অনুবাদ

আল্লাহ তাকে কঠোর দন্ডে দন্ডিত করবেন।

ইংরেজি অনুবাদ

Then Allah will punish him with the greatest punishment.

৮৮:২৫

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমাদের দিকেই হবে তাদের প্রত্যাবর্তন।

ইংরেজি অনুবাদ

Indeed, to Us is their return.

৮৮:২৬

বাংলা অনুবাদ

তারপর নিশ্চয়ই তাদের হিসাবের দায়িত্ব আমাদেরই ওপর।

ইংরেজি অনুবাদ

Then indeed, upon Us is their account.