মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡاَعۡلَى

৮৭. আল-আ'লা

১৯ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৮৭:১

বাংলা অনুবাদ

তোমার প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর, যিনি সর্বোচ্চ।

ইংরেজি অনুবাদ

Exalt the name of your Lord, the Most High,

৮৭:২

বাংলা অনুবাদ

যিনি সৃষ্টি করেছেন, অতঃপর সুবিন্যস্ত করেছেন।

ইংরেজি অনুবাদ

Who created and proportioned

৮৭:৩

বাংলা অনুবাদ

এবং যিনি পরিমিতভাবে নির্ধারণ করেছেন, অতঃপর পথনির্দেশ দিয়েছেন।

ইংরেজি অনুবাদ

And who destined and [then] guided

৮৭:৪

বাংলা অনুবাদ

এবং যিনি চারণের জন্য তৃণ-লতা উৎপন্ন করেছেন।

ইংরেজি অনুবাদ

And who brings out the pasture

৮৭:৫

বাংলা অনুবাদ

অতঃপর তাকে কালচে শুকনো উদ্ভিদাবশেষে পরিণত করলেন।

ইংরেজি অনুবাদ

And [then] makes it black stubble.

৮৭:৬

বাংলা অনুবাদ

শীঘ্রই আমরা তোমাকে পাঠ করাব; ফলে তুমি তা ভুলবে না,

ইংরেজি অনুবাদ

We will make you recite, [O Muhammad], and you will not forget,

৮৭:৭

বাংলা অনুবাদ

আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া। নিশ্চয়ই তিনি জানেন যা প্ৰকাশ্য ও যা গোপনীয়।

ইংরেজি অনুবাদ

Except what Allah should will. Indeed, He knows what is declared and what is hidden.

৮৭:৮

বাংলা অনুবাদ

এবং আমরা তোমার জন্য সহজতর পথ সুগম করব।

ইংরেজি অনুবাদ

And We will ease you toward ease.

৮৭:৯

বাংলা অনুবাদ

সুতরাং উপদেশ দাও, যদি উপদেশ কারো উপকারে আসে।

ইংরেজি অনুবাদ

So remind, if the reminder should benefit;

৮৭:১০

বাংলা অনুবাদ

সেই উপদেশ গ্রহণ করবে, যে ভয় করে।

ইংরেজি অনুবাদ

He who fears [Allah] will be reminded.

৮৭:১১

বাংলা অনুবাদ

আর সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি তা এড়িয়ে চলে।

ইংরেজি অনুবাদ

But the wretched one will avoid it -

৮৭:১২

বাংলা অনুবাদ

যে প্রবেশ করবে ভয়াবহ আগুনো।

ইংরেজি অনুবাদ

[He] who will [enter and] burn in the greatest Fire,

৮৭:১৩

বাংলা অনুবাদ

অতঃপর সেখানে সে না (মরার মত) মরবে, আর না (বাঁচার মত) বাঁচবে।

ইংরেজি অনুবাদ

Neither dying therein nor living.

৮৭:১৪

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যে পরিশুদ্ধ হয়েছে, সেই সাফল্য লাভ করবে।

ইংরেজি অনুবাদ

He has certainly succeeded who purifies himself

৮৭:১৫

বাংলা অনুবাদ

আর তার প্রতিপালকের নাম স্মরণ করবে, অতঃপর তার সাথে সংযুক্ত হবে।

ইংরেজি অনুবাদ

And mentions the name of his Lord and prays.

৮৭:১৬

বাংলা অনুবাদ

বরং তোমরা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও।

ইংরেজি অনুবাদ

But you prefer the worldly life,

৮৭:১৭

বাংলা অনুবাদ

অথচ পরকালের জীবনই অধিক উত্তম ও স্থায়ী।

ইংরেজি অনুবাদ

While the Hereafter is better and more enduring.

৮৭:১৮

বাংলা অনুবাদ

নিশ্চয়ই এই বিষয়টি পূর্ববর্তী লিখিত পত্রসমূহে (সহীফাসমূহে) রয়েছেৎ,

ইংরেজি অনুবাদ

Indeed, this is in the former scriptures,

৮৭:১৯

বাংলা অনুবাদ

ইবরাহিম ও মূসার লিখিত পত্রসমূহে (সহীফাসমূহে)।

ইংরেজি অনুবাদ

The scriptures of Abraham and Moses.