মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الزَّلۡزَلَةِ

৯৯. আয-যিলযাল

৮ আয়াত · মাদানী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৯৯:১

বাংলা অনুবাদ

যখন পৃথিবী তার প্রবল কম্পনে কেঁপে উঠবে,

ইংরেজি অনুবাদ

When the earth is shaken with its [final] earthquake

৯৯:২

বাংলা অনুবাদ

এবং পৃথিবী তার বোঝাসমূহ বের করে দেবে।

ইংরেজি অনুবাদ

And the earth discharges its burdens

৯৯:৩

বাংলা অনুবাদ

আর মানুষ বলবে: ‘এর কী হয়েছে?’

ইংরেজি অনুবাদ

And man says, "What is [wrong] with it?" -

৯৯:৪

বাংলা অনুবাদ

সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে।

ইংরেজি অনুবাদ

That Day, it will report its news

৯৯:৫

বাংলা অনুবাদ

এই কারণে যে তোমার প্রতিপালক তাকে নির্দেশ দিয়েছেন।

ইংরেজি অনুবাদ

Because your Lord has commanded it.

৯৯:৬

বাংলা অনুবাদ

সেদিন মানুষ বিভিন্ন দলে বেরিয়ে যাবে, যাতে তাদের কৃতকর্মসমূহ তাদের দেখানো হয়।

ইংরেজি অনুবাদ

That Day, the people will depart separated [into categories] to be shown [the result of] their deeds.

৯৯:৭

বাংলা অনুবাদ

অতএব যে অতি ক্ষুদ্র একটি কণার ওজন পরিমাণ ভালো কাজ করবে, সে তা দেখতে পাবে।

ইংরেজি অনুবাদ

So whoever does an atom's weight of good will see it,

৯৯:৮

বাংলা অনুবাদ

এবং যে অতি ক্ষুদ্র একটি কণার ওজন পরিমাণ মন্দ কাজ করবে, সে তা দেখতে পাবে।

ইংরেজি অনুবাদ

And whoever does an atom's weight of evil will see it.