মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡبَيِّنَةِ

৯৮. আল-বাইয়্যিনাহ

৮ আয়াত · মাদানী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৯৮:১

বাংলা অনুবাদ

বিধানপ্রাপ্ত ও অংশীদার স্থাপনকারীদের মধ্য হতে যারা অস্বীকার করেছে, তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না, যতক্ষন না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসবে,

ইংরেজি অনুবাদ

Those who disbelieved among the People of the Scripture and the polytheists were not to be parted [from misbelief] until there came to them clear evidence -

৯৮:২

বাংলা অনুবাদ

আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল পরিশুদ্ধ লিখিত পত্রসমূহ (সহীফাসমূহ) পাঠ করবে,

ইংরেজি অনুবাদ

A Messenger from Allah, reciting purified scriptures

৯৮:৩

বাংলা অনুবাদ

তাতে থাকবে সুপ্রতিষ্ঠিত লিখিত বিধানাবলী।

ইংরেজি অনুবাদ

Within which are correct writings.

৯৮:৪

বাংলা অনুবাদ

আর যাদের লিখিত বিধান দেওয়া হয়েছিল, তারা কেবল তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই বিভক্ত হয়েছিল।

ইংরেজি অনুবাদ

Nor did those who were given the Scripture become divided until after there had come to them clear evidence.

৯৮:৫

বাংলা অনুবাদ

আর তাদের কেবল এই নির্দেশই দেওয়া হয়েছিল যে, তারা আল্লাহর বন্দেগী করবে, একনিষ্ঠভাবে তাঁর জীবনবিধানের জন্য, তাঁর দিকে অভিমুখী হয়ে, বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে (যোগাযোগ প্রতিষ্ঠা করবে) এবং পরিশুদ্ধতা অর্জন করবে। আর এটাই সুপ্রতিষ্ঠিত জীবনব্যবস্থা।

ইংরেজি অনুবাদ

And they were not commanded except to worship Allah, [being] sincere to Him in religion, inclining to truth, and to establish prayer and to give zakah. And that is the correct religion.

৯৮:৬

বাংলা অনুবাদ

নিশ্চয়ই বিধানপ্রাপ্ত ও অংশীদার স্থাপনকারীদের মধ্য হতে যারা অস্বীকার করেছে, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। তারাই সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট।

ইংরেজি অনুবাদ

Indeed, they who disbelieved among the People of the Scripture and the polytheists will be in the fire of Hell, abiding eternally therein. Those are the worst of creatures.

৯৮:৭

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কাজ করেছে, তারাই সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে উত্তম।

ইংরেজি অনুবাদ

Indeed, they who have believed and done righteous deeds - those are the best of creatures.

৯৮:৮

বাংলা অনুবাদ

তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে—স্থায়ী জান্নাতসমূহ, যার নিচ দিয়ে নদীগুলো প্রবাহিত হয়; তারা তাতে চিরকাল থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছে। সেটিই তার জন্য, যে তার প্রতিপালককে সচেতনভাবে ভয় করে।

ইংরেজি অনুবাদ

Their reward with Allah will be gardens of perpetual residence beneath which rivers flow, wherein they will abide forever, Allah being pleased with them and they with Him. That is for whoever has feared his Lord.