মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡمُرۡسَلَاتِ

৭৭. আল-মুরসালাত

৫০ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৭৭:১

বাংলা অনুবাদ

শপথ যা স্বাভাবিকভাবে প্রেরিত হয়!

ইংরেজি অনুবাদ

By those [winds] sent forth in gusts

৭৭:২

বাংলা অনুবাদ

অতঃপর যা প্রবলভাবে ধাবিত হয়, প্রচন্ড বেগে।

ইংরেজি অনুবাদ

And the winds that blow violently

৭৭:৩

বাংলা অনুবাদ

এবং যারা বিস্তার করে—বিস্তৃতভাবে।

ইংরেজি অনুবাদ

And [by] the winds that spread [clouds]

৭৭:৪

বাংলা অনুবাদ

অতঃপর পৃথককারীরা, যা পৃথক করে।

ইংরেজি অনুবাদ

And those [angels] who bring criterion

৭৭:৫

বাংলা অনুবাদ

অতঃপর যারা উপদেশ পৌছে দেয়,

ইংরেজি অনুবাদ

And those [angels] who deliver a message

৭৭:৬

বাংলা অনুবাদ

অজুহাত হিসেবে অথবা সতর্কবার্তা হিসেবে।

ইংরেজি অনুবাদ

As justification or warning,

৭৭:৭

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তোমাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই ঘটবে।

ইংরেজি অনুবাদ

Indeed, what you are promised is to occur.

৭৭:৮

বাংলা অনুবাদ

অতঃপর যখন নক্ষত্রগুলো (চিহ্ন) মুছে দেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

So when the stars are obliterated

৭৭:৯

বাংলা অনুবাদ

আর যখন আকাশ বিদীর্ণ করা হবে।

ইংরেজি অনুবাদ

And when the heaven is opened

৭৭:১০

বাংলা অনুবাদ

আর যখন পর্বতসমূহকে উড়িয়ে দেয়া হবে।

ইংরেজি অনুবাদ

And when the mountains are blown away

৭৭:১১

বাংলা অনুবাদ

আর যখন রাসূলদের জন্য সময় নির্দ্দিষ্ট করা হবে।

ইংরেজি অনুবাদ

And when the messengers' time has come...

৭৭:১২

বাংলা অনুবাদ

কোন দিনের জন্য তা স্থগিত করা হয়েছিল?

ইংরেজি অনুবাদ

For what Day was it postponed?

৭৭:১৩

বাংলা অনুবাদ

ফয়সালার (চুড়ান্ত সিদ্ধান্তের/পৃথককারী) দিনের জন্য।

ইংরেজি অনুবাদ

For the Day of Judgement.

৭৭:১৪

বাংলা অনুবাদ

আর তুমি কীভাবে জানবে, ফয়সালার দিন কী?

ইংরেজি অনুবাদ

And what can make you know what is the Day of Judgement?

৭৭:১৫

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:১৬

বাংলা অনুবাদ

আমরা কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?

ইংরেজি অনুবাদ

Did We not destroy the former peoples?

৭৭:১৭

বাংলা অনুবাদ

অতঃপর আমরা পরবর্তীদেরকে তাদের অনুগামী করব।

ইংরেজি অনুবাদ

Then We will follow them with the later ones.

৭৭:১৮

বাংলা অনুবাদ

অপরাধীদের প্রতি আমরা এরূপই করে থাকি।

ইংরেজি অনুবাদ

Thus do We deal with the criminals.

৭৭:১৯

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:২০

বাংলা অনুবাদ

আমরা কি তোমাদের এক নগণ্য পানি থেকে সৃষ্টি করিনি?

ইংরেজি অনুবাদ

Did We not create you from a liquid disdained?

৭৭:২১

বাংলা অনুবাদ

অতঃপর আমরা তা স্থাপন করেছি সুরক্ষিত ও নিরাপদ স্থানে,

ইংরেজি অনুবাদ

And We placed it in a firm lodging

৭৭:২২

বাংলা অনুবাদ

এক নির্দিষ্ট সময় পর্যন্ত,

ইংরেজি অনুবাদ

For a known extent.

৭৭:২৩

বাংলা অনুবাদ

অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী!

ইংরেজি অনুবাদ

And We determined [it], and excellent [are We] to determine.

৭৭:২৪

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:২৫

বাংলা অনুবাদ

আমরা কি পৃথিবীকে ধারণক্ষম স্থান করিনি?

ইংরেজি অনুবাদ

Have We not made the earth a container

৭৭:২৬

বাংলা অনুবাদ

জীবিতদের এবং মৃতদের।

ইংরেজি অনুবাদ

Of the living and the dead?

৭৭:২৭

বাংলা অনুবাদ

আর আমরা তাতে দৃঢ়ভাবে স্থিত সুউচ্চ পর্বত স্থাপন করেছি এবং তোমাদের পান করিয়েছি মিষ্টি পানি।

ইংরেজি অনুবাদ

And We placed therein lofty, firmly set mountains and have given you to drink sweet water.

৭৭:২৮

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:২৯

বাংলা অনুবাদ

তোমরা এগিয়ে যাও সেই দিকে, যা তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে।

ইংরেজি অনুবাদ

[They will be told], "Proceed to that which you used to deny.

৭৭:৩০

বাংলা অনুবাদ

তোমরা তিন শাখাবিশিষ্ট এক ছায়ার দিকে এগিয়ে যাও,

ইংরেজি অনুবাদ

Proceed to a shadow [of smoke] having three columns

৭৭:৩১

বাংলা অনুবাদ

যা ছায়া দেয় না এবং অগ্নিশিখা থেকে রক্ষাও করে না।

ইংরেজি অনুবাদ

[But having] no cool shade and availing not against the flame."

৭৭:৩২

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তা প্রাসাদের মতো স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে।

ইংরেজি অনুবাদ

Indeed, it throws sparks [as huge] as a fortress,

৭৭:৩৩

বাংলা অনুবাদ

যেন তা হলুদ বর্ণের উটের দল।

ইংরেজি অনুবাদ

As if they were yellowish [black] camels.

৭৭:৩৪

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:৩৫

বাংলা অনুবাদ

এটা এমন এক দিন যেদিন তারা কথা বলবে না।

ইংরেজি অনুবাদ

This is a Day they will not speak,

৭৭:৩৬

বাংলা অনুবাদ

আর তাদের অনুমতি দেওয়া হবে না; ফলে তারা কোনো অজুহাত পেশ করতে পারবে না।

ইংরেজি অনুবাদ

Nor will it be permitted for them to make an excuse.

৭৭:৩৭

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:৩৮

বাংলা অনুবাদ

এটি ফয়সালার দিন; আমরা তোমাদের এবং পূর্ববর্তীদের একত্র করেছি।

ইংরেজি অনুবাদ

This is the Day of Judgement; We will have assembled you and the former peoples.

৭৭:৩৯

বাংলা অনুবাদ

অতএব, তোমাদের কোনো কৌশল থাকলে, আমার বিরুদ্ধে তা অবলম্বন করো।

ইংরেজি অনুবাদ

So if you have a plan, then plan against Me.

৭৭:৪০

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:৪১

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা আত্মসচেতন ও আত্মসংযমী (মুত্তাকী), তারা ছায়াময় পরিবেশ ও ঝরনাসমূহের মধ্যে থাকবে।

ইংরেজি অনুবাদ

Indeed, the righteous will be among shades and springs

৭৭:৪২

বাংলা অনুবাদ

এবং তাদের জন্য থাকবে তারা যা আকাঙ্ক্ষা করে, সেই ফলমূল।

ইংরেজি অনুবাদ

And fruits from whatever they desire,

৭৭:৪৩

বাংলা অনুবাদ

(বলা হবে): তোমরা যে কর্ম করে আসছিলে, তার কারণে তোমরা তৃপ্তির সঙ্গে খাও ও পান করো।

ইংরেজি অনুবাদ

[Being told], "Eat and drink in satisfaction for what you used to do."

৭৭:৪৪

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিই।

ইংরেজি অনুবাদ

Indeed, We thus reward the doers of good.

৭৭:৪৫

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:৪৬

বাংলা অনুবাদ

তোমরা খাও এবং অল্প উপভোগ করো; নিশ্চয়ই তোমরা অপরাধী।

ইংরেজি অনুবাদ

[O disbelievers], eat and enjoy yourselves a little; indeed, you are criminals.

৭৭:৪৭

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:৪৮

বাংলা অনুবাদ

আর যখন তাদের বলা হয়: ‘নত হও’, তখন তারা নত হয় না।

ইংরেজি অনুবাদ

And when it is said to them, "Bow [in prayer]," they do not bow.

৭৭:৪৯

বাংলা অনুবাদ

সেদিন মিথ্যারোপকারীদের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe, that Day, to the deniers.

৭৭:৫০

বাংলা অনুবাদ

তাহলে এর পরে আর কোন কথায় (হাদীসে) তারা বিশ্বাস স্থাপন করবে!

ইংরেজি অনুবাদ

Then in what statement after the Qur'an will they believe?