বাংলা অনুবাদ
কালের প্রবাহে মানুষের উপর কি এমন সময় আসে নি, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
ইংরেজি অনুবাদ
Has there [not] come upon man a period of time when he was not a thing [even] mentioned?
৩১ আয়াত · মাদানী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
কালের প্রবাহে মানুষের উপর কি এমন সময় আসে নি, যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
ইংরেজি অনুবাদ
Has there [not] come upon man a period of time when he was not a thing [even] mentioned?
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা মানুষকে শুক্রমিশ্রিত এক ফোটা তরল থেকে সৃষ্টি করেছি, তাকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য; অতঃপর আমরা তাকে শ্রবণশক্তিসম্পন্ন ও দৃষ্টিশক্তিসম্পন্ন করেছি।
ইংরেজি অনুবাদ
Indeed, We created man from a sperm-drop mixture that We may try him; and We made him hearing and seeing.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা তাকে সঠিক পথটি দেখিয়েছি; সে হয় কৃতজ্ঞ হবে, নয়তো প্রবল অকৃতজ্ঞ বা অস্বীকারকারী।
ইংরেজি অনুবাদ
Indeed, We guided him to the way, be he grateful or be he ungrateful.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা অস্বীকারকারীদের জন্য শিকল, বেড়ি এবং প্রজ্বলিত আগুন প্রস্তুত করে রেখেছি।
ইংরেজি অনুবাদ
Indeed, We have prepared for the disbelievers chains and shackles and a blaze.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই সৎ ব্যক্তিরা একটি পানপাত্র থেকে পান করবে, যার সাথে মিশ্রিত থাকবে কর্পূর।
ইংরেজি অনুবাদ
Indeed, the righteous will drink from a cup [of wine] whose mixture is of Kafur,
বাংলা অনুবাদ
আল্লাহর বান্দারা একটি ঝর্ণা থেকে পান করবে। তারা এই ঝর্ণাকে (তাদের) ইচ্ছেমত প্রবাহিত করবে।
ইংরেজি অনুবাদ
A spring of which the [righteous] servants of Allah will drink; they will make it gush forth in force [and abundance].
বাংলা অনুবাদ
তারা তাদের মানত পূর্ণ করে, এবং এমন একটি দিনের ভয় করে, যার অনিষ্ট সর্বত্র ছড়িয়ে পড়বে।
ইংরেজি অনুবাদ
They [are those who] fulfill [their] vows and fear a Day whose evil will be widespread.
বাংলা অনুবাদ
এবং তারা খাদ্য প্রদান করে তার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও—অভাবগ্রস্তকে, এতিমকে এবং বন্দীকে।
ইংরেজি অনুবাদ
And they give food in spite of love for it to the needy, the orphan, and the captive,
বাংলা অনুবাদ
(তারা বলে): ‘আমরা কেবল তোমাদের খাদ্য দিই আল্লাহর উদ্দেশ্যে; আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো কৃতজ্ঞতাও নয়।’
ইংরেজি অনুবাদ
[Saying], "We feed you only for the countenance of Allah. We wish not from you reward or gratitude.
বাংলা অনুবাদ
‘নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের পক্ষ থেকে আসন্ন সেই কঠোর, দূরূহ দিনের ভয় করি।’
ইংরেজি অনুবাদ
Indeed, We fear from our Lord a Day austere and distressful."
বাংলা অনুবাদ
অতএব আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেই দিনের অনিষ্টতা হতে এবং তাদেরকে দিবেন উৎফুল্লতা ও আনন্দ।
ইংরেজি অনুবাদ
So Allah will protect them from the evil of that Day and give them radiance and happiness
বাংলা অনুবাদ
আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাদেরকে দান করবেন জান্নাত ও রেশমী পোশাক।
ইংরেজি অনুবাদ
And will reward them for what they patiently endured [with] a garden [in Paradise] and silk [garments].
বাংলা অনুবাদ
তারা সেখানে আরামদায়ক আসনগুলোর ওপর হেলান দিয়ে থাকবে; সেখানে তারা সূর্য দেখতে পাবে না এবং প্রচণ্ড শীতলতাও অনুভব করবে না।
ইংরেজি অনুবাদ
[They will be] reclining therein on adorned couches. They will not see therein any [burning] sun or [freezing] cold.
বাংলা অনুবাদ
আর সেখানকার ছায়াগুলো তাদের খুব কাছাকাছি থাকবে, এবং সেখানকার ফলগুলো সম্পূর্ণরূপে সহজলভ্য করে দেওয়া হবে।
ইংরেজি অনুবাদ
And near above them are its shades, and its [fruit] to be picked will be lowered in compliance.
বাংলা অনুবাদ
আর তাদের কাছে স্বচ্ছ কাঁচের মতো রূপার তৈরি পাত্র ও পেয়ালা পরিবেশন করা হবে,
ইংরেজি অনুবাদ
And there will be circulated among them vessels of silver and cups having been [created] clear [as glass],
বাংলা অনুবাদ
রূপালী কাঁচের পাত্রগুলো, যার মাপ তারা পরিমান মত নির্ধারণ করবে।
ইংরেজি অনুবাদ
Clear glasses [made] from silver of which they have determined the measure.
বাংলা অনুবাদ
আর সেখানে তাদের এক পেয়ালা পানীয় পান করানো হবে, যার মিশ্রণ হবে আদা।
ইংরেজি অনুবাদ
And they will be given to drink a cup [of wine] whose mixture is of ginger
বাংলা অনুবাদ
সেখানে একটি ঝরনা থাকবে, যার নাম সালসাবীল।
ইংরেজি অনুবাদ
[From] a fountain within Paradise named Salsabeel.
বাংলা অনুবাদ
আর তাদের চারপাশে স্থায়ী অবস্থায় থাকা বালকেরা ঘুরে বেড়াবে। যখন তুমি তাদের দেখবে, তুমি তাদের ছড়ানো মুক্তা মনে করবে।
ইংরেজি অনুবাদ
There will circulate among them young boys made eternal. When you see them, you would think them [as beautiful as] scattered pearls.
বাংলা অনুবাদ
আর যখন তুমি সেখানে দেখবে, তখন তুমি দেখতে পাবে সুখ-স্বাচ্ছন্দ্য এবং বিরাট কর্তৃত্ব।
ইংরেজি অনুবাদ
And when you look there [in Paradise], you will see pleasure and great dominion.
বাংলা অনুবাদ
তাদের গায়ে থাকবে সূক্ষ্ম রেশমের সবুজ পোশাক ও মোটা রেশম বস্ত্র; তাদের রূপার কঙ্কণ পরানো হবে। আর তাদের প্রতিপালক তাদের পান করাবেন এক বিশুদ্ধ পানীয়।
ইংরেজি অনুবাদ
Upon the inhabitants will be green garments of fine silk and brocade. And they will be adorned with bracelets of silver, and their Lord will give them a purifying drink.
বাংলা অনুবাদ
নিশ্চয় এটা তোমাদের পুরস্কার; আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রসংশাযোগ্য।
ইংরেজি অনুবাদ
[And it will be said], "Indeed, this is for you a reward, and your effort has been appreciated."
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরাই তোমার প্রতি কুরআন অবতীর্ণ করেছি।
ইংরেজি অনুবাদ
Indeed, it is We who have sent down to you, [O Muhammad], the Qur'an progressively.
বাংলা অনুবাদ
অতএব তোমার প্রতিপালকের বিধাণের ব্যাপারে ধৈর্য ধারণ করো এবং তাদের মধ্যকার কোনো পাপী বা প্রবল অকৃতজ্ঞের আনুগত্য করো না।
ইংরেজি অনুবাদ
So be patient for the decision of your Lord and do not obey from among them a sinner or ungrateful [disbeliever].
বাংলা অনুবাদ
আর তোমার প্রতিপালকের নাম সকালে ও বিকেলে স্মরণ করো।
ইংরেজি অনুবাদ
And mention the name of your Lord [in prayer] morning and evening
বাংলা অনুবাদ
আর রাতের কিছু সময়ে তাঁর উদ্দেশ্যে নত হও এবং দীর্ঘ রাত ধরে তাঁর পবিত্রতা ঘোষণা করো।
ইংরেজি অনুবাদ
And during the night prostrate to Him and exalt Him a long [part of the] night.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এই লোকেরা তাৎক্ষণিক বিষয়কে ভালোবাসে এবং এক কঠিন ভারী দিনকে তাদের পেছনে উপেক্ষা করে।
ইংরেজি অনুবাদ
Indeed, these [disbelievers] love the immediate and leave behind them a grave Day.
বাংলা অনুবাদ
আমরাই তাদের সৃষ্টি করেছি এবং তাদের বন্ধন দৃঢ় করেছি; আর যখন আমরা চাইব, আমরা তাদের সদৃশ লোকদের পরিবর্তন করে দেব।
ইংরেজি অনুবাদ
We have created them and strengthened their forms, and when We will, We can change their likenesses with [complete] alteration.
বাংলা অনুবাদ
নিশ্চয় এটা এক উপদেশ, অতএব যে ইচ্ছে করে সে যেন তার প্রতিপালকের দিকে একটি পথ গ্রহণ করে।
ইংরেজি অনুবাদ
Indeed, this is a reminder, so he who wills may take to his Lord a way.
বাংলা অনুবাদ
আর আল্লাহ উপযুক্ত মনে না করলে তোমরা ইচ্ছা কার্যকর হয় না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।
ইংরেজি অনুবাদ
And you do not will except that Allah wills. Indeed, Allah is ever Knowing and Wise.
বাংলা অনুবাদ
তিনি যাকে উপযুক্ত মনে করেন, তাকে তাঁর করুণার মধ্যে প্রবেশ করান; আর অন্যায়কারীদের জন্য তিনি প্রস্তুত করে রেখেছেন এক যন্ত্রণাদায়ক শাস্তি।
ইংরেজি অনুবাদ
He admits whom He wills into His mercy; but the wrongdoers - He has prepared for them a painful punishment.