মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡمُدَّثِّرِ

৭৪. আল-মুদ্দাসসির

৫৬ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৭৪:১

বাংলা অনুবাদ

হে নিজেকে বস্ত্রে ঢেকে নেওয়া ব্যক্তি!

ইংরেজি অনুবাদ

O you who covers himself [with a garment],

৭৪:২

বাংলা অনুবাদ

উঠে দাঁড়াও এবং সতর্ক করো।

ইংরেজি অনুবাদ

Arise and warn

৭৪:৩

বাংলা অনুবাদ

আর তোমার প্রাতপালককে মহান বলে ঘোষণা করো।

ইংরেজি অনুবাদ

And your Lord glorify

৭৪:৪

বাংলা অনুবাদ

আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র কর।

ইংরেজি অনুবাদ

And your clothing purify

৭৪:৫

বাংলা অনুবাদ

আর অপবিত্র বিষয় থেকে দূরে থাকো।

ইংরেজি অনুবাদ

And uncleanliness avoid

৭৪:৬

বাংলা অনুবাদ

এবং অনুগ্রহ করে তা বেশি মনে করো না।

ইংরেজি অনুবাদ

And do not confer favor to acquire more

৭৪:৭

বাংলা অনুবাদ

আর তোমার প্রতিপালকের (সন্তুষ্টির) জন্য ধৈর্য ধারণ কর।

ইংরেজি অনুবাদ

But for your Lord be patient.

৭৪:৮

বাংলা অনুবাদ

অতঃপর যখন শিঙ্গায় ফুঁক দেয়া হবে,

ইংরেজি অনুবাদ

And when the trumpet is blown,

৭৪:৯

বাংলা অনুবাদ

ফলে সেদিনটি হবে বড়ই কঠিন দিন,

ইংরেজি অনুবাদ

That Day will be a difficult day

৭৪:১০

বাংলা অনুবাদ

অস্বীকারকারীদের উপর তা সহজ নয়।

ইংরেজি অনুবাদ

For the disbelievers - not easy.

৭৪:১১

বাংলা অনুবাদ

আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও।

ইংরেজি অনুবাদ

Leave Me with the one I created alone

৭৪:১২

বাংলা অনুবাদ

আর আমি তার জন্য বানিয়েছি বিস্তৃত সম্পদ।

ইংরেজি অনুবাদ

And to whom I granted extensive wealth

৭৪:১৩

বাংলা অনুবাদ

এবং সদা উপস্থিত (নিত্যসঙ্গী) পুত্রগণ।

ইংরেজি অনুবাদ

And children present [with him]

৭৪:১৪

বাংলা অনুবাদ

এবং আমি তার জন্য সবকিছু যথাযথভাবে প্রস্তুত ও সুবিন্যস্ত করে দিয়েছি।

ইংরেজি অনুবাদ

And spread [everything] before him, easing [his life].

৭৪:১৫

বাংলা অনুবাদ

তারপর সে প্রত্যাশা করে যে আমি আরও বাড়িয়ে দেব।

ইংরেজি অনুবাদ

Then he desires that I should add more.

৭৪:১৬

বাংলা অনুবাদ

কখনোই নয়; নিশ্চয়ই সে আমাদের বিধানগুলোর বিরোধিতায় ছিল একগুঁয়ে।

ইংরেজি অনুবাদ

No! Indeed, he has been toward Our verses obstinate.

৭৪:১৭

বাংলা অনুবাদ

আমি তাকে ঊর্ধ্বগমনের কষ্টে ফেলব।

ইংরেজি অনুবাদ

I will cover him with arduous torment.

৭৪:১৮

বাংলা অনুবাদ

নিশ্চয়ই সে চিন্তা করল এবং মূল্যায়ন করল।

ইংরেজি অনুবাদ

Indeed, he thought and deliberated.

৭৪:১৯

বাংলা অনুবাদ

ধিক্কার তাকে, সে কীভাবে মূল্যায়ন করল!

ইংরেজি অনুবাদ

So may he be destroyed [for] how he deliberated.

৭৪:২০

বাংলা অনুবাদ

অতঃপর ধিক্কার তাকে, সে কীভাবে মূল্যায়ন করল!

ইংরেজি অনুবাদ

Then may he be destroyed [for] how he deliberated.

৭৪:২১

বাংলা অনুবাদ

তারপর সে তাকাল।

ইংরেজি অনুবাদ

Then he considered [again];

৭৪:২২

বাংলা অনুবাদ

তারপর সে ভ্রু কুঁচকালো এবং মুখে কঠোর ভাব প্রকাশ করল।

ইংরেজি অনুবাদ

Then he frowned and scowled;

৭৪:২৩

বাংলা অনুবাদ

অতঃপর সে পৃষ্ঠ প্রদর্শন করল এবং অহংকার করল।

ইংরেজি অনুবাদ

Then he turned back and was arrogant

৭৪:২৪

বাংলা অনুবাদ

তারপর সে বলল: ‘এটি তো কেবল প্রচলিত জাদু।’

ইংরেজি অনুবাদ

And said, "This is not but magic imitated [from others].

৭৪:২৫

বাংলা অনুবাদ

‘এটি তো কেবল মানুষের কথা।’

ইংরেজি অনুবাদ

This is not but the word of a human being."

৭৪:২৬

বাংলা অনুবাদ

শিঘ্রই আমি তাকে ‘সাকারে’ প্রবেশ করাব।

ইংরেজি অনুবাদ

I will drive him into Saqar.

৭৪:২৭

বাংলা অনুবাদ

আর তুমি কী করে জানবে, ‘সাকার’ কী?

ইংরেজি অনুবাদ

And what can make you know what is Saqar?

৭৪:২৮

বাংলা অনুবাদ

তা কিছুই অবশিষ্ট রাখে না এবং কিছুই ছেড়ে যায় না,

ইংরেজি অনুবাদ

It lets nothing remain and leaves nothing [unburned],

৭৪:২৯

বাংলা অনুবাদ

যা মানুষকে ঝলসে দেয়।

ইংরেজি অনুবাদ

Blackening the skins.

৭৪:৩০

বাংলা অনুবাদ

এর ওপর রয়েছে উনিশ।

ইংরেজি অনুবাদ

Over it are nineteen [angels].

৭৪:৩১

বাংলা অনুবাদ

আর আমরা আগুনের সঙ্গীদের কেবল ফেরেশতাদের মধ্য থেকে নির্ধারণ করেছি। আর তাদের সংখ্যাকে আমরা কেবল যারা অস্বীকার করেছে তাদের জন্য একটি পরীক্ষা হিসেবে নির্ধারণ করেছি—যাতে যাদের লিখিত বিধান দেওয়া হয়েছে তারা নিশ্চিত হয়, যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের বিশ্বাস আরও বৃদ্ধি পায় এবং যাদের লিখিত বিধান দেওয়া হয়েছে ও বিশ্বাসীরা সন্দেহ না করে। আর যাদের অন্তরে রোগ রয়েছে এবং অস্বীকারকারীরা যেন বলে: ‘আল্লাহ এই দৃষ্টান্ত দ্বারা কী বোঝাতে চেয়েছেন?’ এভাবেই আল্লাহ যাকে উপযুক্ত মনে করেন তাকে পথভ্রষ্ট করেন এবং যে উপযুক্ত, তাকে পথনির্দেশ প্রদান করেন। আর তিনি ছাড়া তোমার প্রতিপালকের বাহিনীসমূহ সম্পর্কে আর কেউ জানে না। আর এটি মানুষের জন্য কেবল একটি উপদেশ বাণী।

ইংরেজি অনুবাদ

And We have not made the keepers of the Fire except angels. And We have not made their number except as a trial for those who disbelieve - that those who were given the Scripture will be convinced and those who have believed will increase in faith and those who were given the Scripture and the believers will not doubt and that those in whose hearts is hypocrisy and the disbelievers will say, "What does Allah intend by this as an example?" Thus does Allah leave astray whom He wills and guides whom He wills. And none knows the soldiers of your Lord except Him. And mention of the Fire is not but a reminder to humanity.

৭৪:৩২

বাংলা অনুবাদ

কখনোই নয়! চাঁদের শপথ।

ইংরেজি অনুবাদ

No! By the moon

৭৪:৩৩

বাংলা অনুবাদ

আর রাতের শপথ, যখন তা সরে যায়।

ইংরেজি অনুবাদ

And [by] the night when it departs

৭৪:৩৪

বাংলা অনুবাদ

আর প্রভাতের শপথ, যখন তা প্রকাশিত হয়।

ইংরেজি অনুবাদ

And [by] the morning when it brightens,

৭৪:৩৫

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তা বড় বিষয়গুলোর একটি।

ইংরেজি অনুবাদ

Indeed, the Fire is of the greatest [afflictions]

৭৪:৩৬

বাংলা অনুবাদ

মানুষের জন্য একটি সতর্কবার্তা,

ইংরেজি অনুবাদ

As a warning to humanity -

৭৪:৩৭

বাংলা অনুবাদ

তোমাদের মধ্যে যে এগিয়ে যেতে চায় অথবা পিছিয়ে যেতে চায়, তার জন্য।

ইংরেজি অনুবাদ

To whoever wills among you to proceed or stay behind.

৭৪:৩৮

বাংলা অনুবাদ

প্রত্যেক স্বত্ত্বা তার কৃতকর্মের জন্য দায়ী,

ইংরেজি অনুবাদ

Every soul, for what it has earned, will be retained

৭৪:৩৯

বাংলা অনুবাদ

ডান দিকের লোকেরা ছাড়া-

ইংরেজি অনুবাদ

Except the companions of the right,

৭৪:৪০

বাংলা অনুবাদ

যারা জান্নাতের মধ্যে থাকবে; তারা পরষ্পরকে জিজ্ঞাসা করবে-

ইংরেজি অনুবাদ

[Who will be] in gardens, questioning each other

৭৪:৪১

বাংলা অনুবাদ

অপরাধীদের সম্পর্কে:

ইংরেজি অনুবাদ

About the criminals,

৭৪:৪২

বাংলা অনুবাদ

‘কী তোমাদের ‘সাকারে’ প্রবেশ করাল?’

ইংরেজি অনুবাদ

[And asking them], "What put you into Saqar?"

৭৪:৪৩

বাংলা অনুবাদ

তারা বলবে: ‘আমরা আল্লাহর বিধানের সাথে সংযোগ রক্ষাকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না।’

ইংরেজি অনুবাদ

They will say, "We were not of those who prayed,

৭৪:৪৪

বাংলা অনুবাদ

‘এবং আমরা অভাবগ্রস্তকে খাদ্য দিতাম না।’

ইংরেজি অনুবাদ

Nor did we used to feed the poor.

৭৪:৪৫

বাংলা অনুবাদ

‘এবং আমরা (অনর্থক বিষয়ে) আলোচনাকারীদের সাথে আলোচনায় নিমগ্ন থাকতাম –’

ইংরেজি অনুবাদ

And we used to enter into vain discourse with those who engaged [in it],

৭৪:৪৬

বাংলা অনুবাদ

‘এবং আমরা প্রতিদান দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম।’

ইংরেজি অনুবাদ

And we used to deny the Day of Recompense

৭৪:৪৭

বাংলা অনুবাদ

‘যতক্ষণ না নিশ্চিত বিষয়টি (মৃত্যু) আমাদের কাছে এলো।’

ইংরেজি অনুবাদ

Until there came to us the certainty."

৭৪:৪৮

বাংলা অনুবাদ

ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবেনা।

ইংরেজি অনুবাদ

So there will not benefit them the intercession of [any] intercessors.

৭৪:৪৯

বাংলা অনুবাদ

তাহলে তাদের কী হয়েছে যে, তারা উপদেশ বাণী হতে মুখ ফিরিয়ে নেয়?

ইংরেজি অনুবাদ

Then what is [the matter] with them that they are, from the reminder, turning away

৭৪:৫০

বাংলা অনুবাদ

যেন তারা ছুটে পালানো গাধার মতো,

ইংরেজি অনুবাদ

As if they were alarmed donkeys

৭৪:৫১

বাংলা অনুবাদ

যা কোনো শিকারির কাছ থেকে ছুটে পালিয়েছে।

ইংরেজি অনুবাদ

Fleeing from a lion?

৭৪:৫২

বাংলা অনুবাদ

বরং তাদের প্রত্যেক ব্যক্তি চায় যে তাকে উন্মুক্ত লিখিত পৃষ্ঠাসমূহ দেওয়া হোক।

ইংরেজি অনুবাদ

Rather, every person among them desires that he would be given scriptures spread about.

৭৪:৫৩

বাংলা অনুবাদ

কখনোই নয়; বরং তারা পরকালকে ভয় করে না।

ইংরেজি অনুবাদ

No! But they do not fear the Hereafter.

৭৪:৫৪

বাংলা অনুবাদ

কখনোই নয়; নিশ্চয়ই তা একটি উপদেশ বাণী।

ইংরেজি অনুবাদ

No! Indeed, the Qur'an is a reminder

৭৪:৫৫

বাংলা অনুবাদ

সুতরাং যে চাইবে, সে তা থেকে উপদেশ গ্রহণ করবে।

ইংরেজি অনুবাদ

Then whoever wills will remember it.

৭৪:৫৬

বাংলা অনুবাদ

আর আল্লাহ উপযুক্ত মনে না করলে, তারা উপদেশ গ্রহণ করবে না। তিনিই সেই সত্তা, যাঁর ব্যাপারে সচেতনতা অবলম্বন করা উচিত এবং তিনিই ক্ষমা করার অধিকারী।

ইংরেজি অনুবাদ

And they will not remember except that Allah wills. He is worthy of fear and adequate for [granting] forgiveness.