মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الذَّارِيَاتِ

৫১. আয-যারিয়াত

৬০ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৫১:১

বাংলা অনুবাদ

শপথ তাদের, যারা চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে দেয় (বাতাস)।

ইংরেজি অনুবাদ

By those [winds] scattering [dust] dispersing

৫১:২

বাংলা অনুবাদ

এরপর শপথ তাদের, যারা ভার বহন করে (মেঘমালা)।

ইংরেজি অনুবাদ

And those [clouds] carrying a load [of water]

৫১:৩

বাংলা অনুবাদ

অতঃপর শপথ তাদের, যা ধীর ও শান্ত গতিতে বয়ে চলে।

ইংরেজি অনুবাদ

And those [ships] sailing with ease

৫১:৪

বাংলা অনুবাদ

এরপর শপথ সেইসব সত্তার, যারা বিভিন্ন বিষয় সুশৃঙ্খলভাবে বণ্টন করে।

ইংরেজি অনুবাদ

And those [angels] apportioning [each] matter,

৫১:৫

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তা অবশ্যই সত্য।

ইংরেজি অনুবাদ

Indeed, what you are promised is true.

৫১:৬

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই প্রতিদানের দিবস অবশ্যই আসবে।

ইংরেজি অনুবাদ

And indeed, the recompense is to occur.

৫১:৭

বাংলা অনুবাদ

শপথ সেই আকাশের, যা সুসংবদ্ধ ও সুশৃঙ্খল বিন্যাসে গঠিত।

ইংরেজি অনুবাদ

By the heaven containing pathways,

৫১:৮

বাংলা অনুবাদ

নিশ্চয় তোমরা পরস্পর বিরোধী কথায় লিপ্ত।

ইংরেজি অনুবাদ

Indeed, you are in differing speech.

৫১:৯

বাংলা অনুবাদ

তাকেই ফিরিয়ে রাখা হয় তা থেকে যে বিমুখ হয়েছে।

ইংরেজি অনুবাদ

Deluded away from the Qur'an is he who is deluded.

৫১:১০

বাংলা অনুবাদ

ভিত্তিহীন অনুমানকারীরা ধ্বংসপ্রাপ্ত হোক।

ইংরেজি অনুবাদ

Destroyed are the falsifiers

৫১:১১

বাংলা অনুবাদ

যারা এক গভীর আচ্ছন্ন অবস্থার মধ্যে উদাসীন হয়ে আছে।

ইংরেজি অনুবাদ

Who are within a flood [of confusion] and heedless.

৫১:১২

বাংলা অনুবাদ

তারা জিজ্ঞাসা করে: ‘প্রতিদান বা বিচারের দিন কখন?’

ইংরেজি অনুবাদ

They ask, "When is the Day of Recompense?"

৫১:১৩

বাংলা অনুবাদ

যে দিন তাদেরকে আগুনের উপর কঠিন পরীক্ষার মধ্যে ফেলা হবে।

ইংরেজি অনুবাদ

[It is] the Day they will be tormented over the Fire

৫১:১৪

বাংলা অনুবাদ

তোমাদের পরীক্ষার স্বাদ গ্রহণ করো। এটাই সেই বিষয়, যা তোমরা দ্রুত ঘটাতে চাইতে।

ইংরেজি অনুবাদ

[And will be told], "Taste your torment. This is that for which you were impatient."

৫১:১৫

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা আত্মসচেতন ও আত্মসংযমী (মুত্তাকী), তারা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়।

ইংরেজি অনুবাদ

Indeed, the righteous will be among gardens and springs,

৫১:১৬

বাংলা অনুবাদ

তাদের প্রতিপালকের দেওয়া সবকিছু তারা গ্রহণ করবে। কারণ নিশ্চয়ই এর আগে তারাই ছিল সৎকর্মশীল।

ইংরেজি অনুবাদ

Accepting what their Lord has given them. Indeed, they were before that doers of good.

৫১:১৭

বাংলা অনুবাদ

তারা রাতের অল্প অংশই ঘুমাত।

ইংরেজি অনুবাদ

They used to sleep but little of the night,

৫১:১৮

বাংলা অনুবাদ

আর রাতের শেষ প্রহরগুলোতে তারা ক্ষমা প্রার্থনা করত।

ইংরেজি অনুবাদ

And in the hours before dawn they would ask forgiveness,

৫১:১৯

বাংলা অনুবাদ

আর তাদের সম্পদে সাহায্যপ্রার্থী এবং বঞ্চিত ব্যক্তির একটি প্রাপ্য অধিকার থাকত (যা তারা আদায় করত)।

ইংরেজি অনুবাদ

And from their properties was [given] the right of the [needy] petitioner and the deprived.

৫১:২০

বাংলা অনুবাদ

আর পৃথিবীতে নিশ্চিত জ্ঞানের অধিকারীদের জন্য রয়েছে বহু নিদর্শন,

ইংরেজি অনুবাদ

And on the earth are signs for the certain [in faith]

৫১:২১

বাংলা অনুবাদ

আর তোমাদের নিজেদের মধ্যেও। তবুও কি তোমরা লক্ষ্য করো না?

ইংরেজি অনুবাদ

And in yourselves. Then will you not see?

৫১:২২

বাংলা অনুবাদ

আর আকাশে রয়েছে তোমাদের জীবিকার ব্যবস্থা এবং যা তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ইংরেজি অনুবাদ

And in the heaven is your provision and whatever you are promised.

৫১:২৩

বাংলা অনুবাদ

অতএব আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ, নিশ্চয়ই এটি ততটাই সত্য, যতটা নিশ্চিত যে তোমরা কথা বলো।

ইংরেজি অনুবাদ

Then by the Lord of the heaven and earth, indeed, it is truth - just as [sure as] it is that you are speaking.

৫১:২৪

বাংলা অনুবাদ

তোমার কাছে কি ইবরাহীমের সম্মানিত অতিথিদের ঘটনার বিবরণ পৌঁছেছে?

ইংরেজি অনুবাদ

Has there reached you the story of the honored guests of Abraham? -

৫১:২৫

বাংলা অনুবাদ

যখন তারা তার কাছে প্রবেশ করল, তখন তারা বলল: ‘শান্তি।’সে বলল: ‘শান্তি’। তোমরা একদল অপরিচিত লোক।’

ইংরেজি অনুবাদ

When they entered upon him and said, "[We greet you with] peace." He answered, "[And upon you] peace, [you are] a people unknown.

৫১:২৬

বাংলা অনুবাদ

অতঃপর সে নিঃশব্দে তাঁর পরিবারের কাছে গেল এবং একটি হৃষ্টপুষ্ট বাছুর নিয়ে এল।

ইংরেজি অনুবাদ

Then he went to his family and came with a fat [roasted] calf

৫১:২৭

বাংলা অনুবাদ

অতঃপর তা তাদের কাছে আনল, বলল: তোমরা খাচ্ছ না কেন?

ইংরেজি অনুবাদ

And placed it near them; he said, "Will you not eat?"

৫১:২৮

বাংলা অনুবাদ

তখন তাদের কারণে তার মনে এক ধরনের আশঙ্কা জাগল। তারা বলল: ‘ভয় করো না।’এবং তারা তাকে এক জ্ঞানবান পুত্রের সুসংবাদ দিল।

ইংরেজি অনুবাদ

And he felt from them apprehension. They said, "Fear not," and gave him good tidings of a learned boy.

৫১:২৯

বাংলা অনুবাদ

তখন তার স্ত্রী উচ্চস্বরে চিৎকার করতে করতে সামনে এল, এবং নিজের মুখ চাপড়িয়ে বলল: ‘আমি এক বৃদ্ধা, সন্তান জন্মদানে অক্ষম।’

ইংরেজি অনুবাদ

And his wife approached with a cry [of alarm] and struck her face and said, "[I am] a barren old woman!"

৫১:৩০

বাংলা অনুবাদ

তারা বলল, ‘হ্যাঁ, ঠিক এমনই। তোমার প্রতিপালক এভাবেই বলেছেন। নিশ্চয়ই তিনিই প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’

ইংরেজি অনুবাদ

They said, "Thus has said your Lord; indeed, He is the Wise, the Knowing."

৫১:৩১

বাংলা অনুবাদ

সে বলল: ‘হে প্রেরিতগণ, তাহলে তোমাদের আগমনের উদ্দেশ্য কী?’

ইংরেজি অনুবাদ

[Abraham] said, "Then what is your business [here], O messengers?"

৫১:৩২

বাংলা অনুবাদ

তারা বলল: ‘নিশ্চয়ই আমরা এক অপরাধকারী সম্প্রদায়ের কাছে প্রেরিত হয়েছি।’

ইংরেজি অনুবাদ

They said, "Indeed, we have been sent to a people of criminals

৫১:৩৩

বাংলা অনুবাদ

‘যেন আমরা তাদের ওপর কাদামাটির তৈরি পাথর নিক্ষেপ করি।’

ইংরেজি অনুবাদ

To send down upon them stones of clay,

৫১:৩৪

বাংলা অনুবাদ

যা তোমার প্রতিপালকের কাছে নির্দ্দিষ্টভাবে সীমালঙ্ঘনকারীদের জন্যে চিহ্নিত করা আছে।

ইংরেজি অনুবাদ

Marked in the presence of your Lord for the transgressors."

৫১:৩৫

বাংলা অনুবাদ

অতঃপর আমরা সেখানে যারা বিশ্বাসী ছিল, তাদের বের করে আনলাম।

ইংরেজি অনুবাদ

So We brought out whoever was in the cities of the believers.

৫১:৩৬

বাংলা অনুবাদ

তারপর সেখানে আমরা একটি পরিবার ছাড়া আর কোনো আত্মসমর্পণকারীদের পরিবার পাইনি।

ইংরেজি অনুবাদ

And We found not within them other than a [single] house of Muslims.

৫১:৩৭

বাংলা অনুবাদ

এবং আমরা সেখানে একটি নিদর্শন রেখে গেলাম তাদের জন্য, যারা বেদনাদায়ক শাস্তিকে ভয় করে।

ইংরেজি অনুবাদ

And We left therein a sign for those who fear the painful punishment.

৫১:৩৮

বাংলা অনুবাদ

আর মূসার ঘটনাতেও একটি নিদর্শন রয়েছে, যখন আমরা তাকে ফিরআউনের কাছে সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম।

ইংরেজি অনুবাদ

And in Moses [was a sign], when We sent him to Pharaoh with clear authority.

৫১:৩৯

বাংলা অনুবাদ

তখন সে নিজের ক্ষমতার ভরসায় বিমুখ হলো এবং বলল: ‘এ তো একজন যাদুকর, নতুবা একজন উন্মাদ’।

ইংরেজি অনুবাদ

But he turned away with his supporters and said," A magician or a madman."

৫১:৪০

বাংলা অনুবাদ

অতঃপর আমরা তাকে এবং তার বাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদের বৃহৎ জলরাশিতে নিক্ষেপ করলাম, আর সে হয়েছিল নিন্দিত।

ইংরেজি অনুবাদ

So We took him and his soldiers and cast them into the sea, and he was blameworthy.

৫১:৪১

বাংলা অনুবাদ

আর আদ জাতির ঘটনাতেও একটি নিদর্শন রয়েছে, যখন আমরা তাদের ওপর এক অকল্যাণকর বায়ু প্রেরণ করেছিলাম।

ইংরেজি অনুবাদ

And in 'Aad [was a sign], when We sent against them the barren wind.

৫১:৪২

বাংলা অনুবাদ

এটি যার ওপরই এসে পড়েছিল, কোনো কিছুই অবশিষ্ট রাখেনি; বরং তাকে জীর্ণ-ক্ষয়প্রাপ্ত বস্তুর মতো করে দিয়েছিল।

ইংরেজি অনুবাদ

It left nothing of what it came upon but that it made it like disintegrated ruins.

৫১:৪৩

বাংলা অনুবাদ

আর সামূদের ঘটনাতেও একটি নিদর্শন রয়েছে, যখন তাদেরকে বলা হয়েছিল, ‘তোমরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উপভোগ করো।’

ইংরেজি অনুবাদ

And in Thamud, when it was said to them, "Enjoy yourselves for a time."

৫১:৪৪

বাংলা অনুবাদ

অতঃপর তারা তাদের প্রতিপালকের নির্দেশের বিরুদ্ধে উদ্ধত হলো; তখন এক প্রচণ্ড বিধ্বংসী অভিঘাত তাদের গ্রাস করল, এমতাবস্থায যখন তারা তাকিয়ে দেখছিল।

ইংরেজি অনুবাদ

But they were insolent toward the command of their Lord, so the thunderbolt seized them while they were looking on.

৫১:৪৫

বাংলা অনুবাদ

ফলে তারা আর উঠে দাঁড়াতে পারল না এবং নিজেদের রক্ষা করারও কোনো সামর্থ্য তাদের ছিল না।

ইংরেজি অনুবাদ

And they were unable to arise, nor could they defend themselves.

৫১:৪৬

বাংলা অনুবাদ

আর এরও আগে আমরা নূহের জাতিকেও (পাকড়াও করেছিলাম); নিশ্চয়ই তারা ছিল সীমালঙ্ঘনকারী/অবাধ্য এক জাতি।

ইংরেজি অনুবাদ

And [We destroyed] the people of Noah before; indeed, they were a people defiantly disobedient.

৫১:৪৭

বাংলা অনুবাদ

আর আমরা আমাদের ক্ষমতাবলে আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয়ই আমরা তা সম্প্রসারণকারী।

ইংরেজি অনুবাদ

And the heaven We constructed with strength, and indeed, We are [its] expander.

৫১:৪৮

বাংলা অনুবাদ

আর পৃথিবীকে আমরা বসবাসের উপযোগী করে বিস্তৃত করেছি; তাই আমরা কতই না উত্তমরূপে তা প্রস্তুত করি।

ইংরেজি অনুবাদ

And the earth We have spread out, and excellent is the preparer.

৫১:৪৯

বাংলা অনুবাদ

আর প্রত্যেক জিনিসের মধ্যে থেকে আমরা এক জোড়া সৃষ্টি করেছি, যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো।

ইংরেজি অনুবাদ

And of all things We created two mates; perhaps you will remember.

৫১:৫০

বাংলা অনুবাদ

অতএব আল্লাহর দিকে আশ্রয়ের জন্য ছুটে যাও। নিশ্চয়ই আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী।

ইংরেজি অনুবাদ

So flee to Allah. Indeed, I am to you from Him a clear warner.

৫১:৫১

বাংলা অনুবাদ

আর আল্লাহর সঙ্গে অন্য কোনো বিধানদাতা গ্রহণ করো না। নিশ্চয়ই আমি তাঁর পক্ষ থেকে তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী।

ইংরেজি অনুবাদ

And do not make [as equal] with Allah another deity. Indeed, I am to you from Him a clear warner.

৫১:৫২

বাংলা অনুবাদ

এভাবেই তাদের পূর্ববর্তীদের কাছে কোনো রাসূলই আসেননি, যাকে তারা জাদুকর অথবা উন্মাদ বলে আখ্যায়িত করেনি।

ইংরেজি অনুবাদ

Similarly, there came not to those before them any messenger except that they said, "A magician or a madman."

৫১:৫৩

বাংলা অনুবাদ

তারা কি একে অপরকে এ বিষয়ে উপদেশ দিয়েছিল? বরং তারা ছিল সীমা অতিক্রমকারী এক জাতি।

ইংরেজি অনুবাদ

Did they suggest it to them? Rather, they [themselves] are a transgressing people.

৫১:৫৪

বাংলা অনুবাদ

অতএব তাদের থেকে মুখ ফিরিয়ে নাও; এর জন্য তুমি তিরষ্কৃত হবে না।

ইংরেজি অনুবাদ

So leave them, [O Muhammad], for you are not to be blamed.

৫১:৫৫

বাংলা অনুবাদ

আর তুমি উপদেশ দিতে থাক, কেননা উপদেশ বিশ্বাসীদের উপকার করবে।

ইংরেজি অনুবাদ

And remind, for indeed, the reminder benefits the believers.

৫১:৫৬

বাংলা অনুবাদ

আর আমি জিন ও মানুষকে সৃষ্টি করিনি, এছাড়া যে তারা কেবল আমারই দাসত্ব করবে।

ইংরেজি অনুবাদ

And I did not create the jinn and mankind except to worship Me.

৫১:৫৭

বাংলা অনুবাদ

আমি তাদের কাছ থেকে কোনো জীবিকা চাই না এবং আমি চাই না যে তারা আমাকে খাওয়াবে।

ইংরেজি অনুবাদ

I do not want from them any provision, nor do I want them to feed Me.

৫১:৫৮

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আল্লাহই জীবিকা প্রদানকারী, শক্তির অধিকারী, দৃঢ়।

ইংরেজি অনুবাদ

Indeed, it is Allah who is the [continual] Provider, the firm possessor of strength.

৫১:৫৯

বাংলা অনুবাদ

অতএব যারা অন্যায় করেছে, তাদের জন্য তাদের সঙ্গীদের অংশের অনুরূপ একটি অংশ রয়েছে; সুতরাং তারা যেন আমার কাছে তাড়াহুড়ো না করে (শাস্তির বিষয়ে)।

ইংরেজি অনুবাদ

And indeed, for those who have wronged is a portion [of punishment] like the portion of their predecessors, so let them not impatiently urge Me.

৫১:৬০

বাংলা অনুবাদ

অতএব যারা অস্বীকার করেছে তাদের জন্য দুর্ভোগ সেই দিনের কারণে, যার প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছে।

ইংরেজি অনুবাদ

And woe to those who have disbelieved from their Day which they are promised.