মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ قٓ

৫০. ক্বাফ

৪৫ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৫০:১

বাংলা অনুবাদ

কাফ। মহিমান্বিত কুরআনের শপথ।

ইংরেজি অনুবাদ

Qaf. By the honored Qur'an...

৫০:২

বাংলা অনুবাদ

বরং তারা অবাক হলো যে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী তাদের কাছে এসেছে। ফলে স্বীকারকারীরা বলে: “এটি তো এক বিস্ময়কর বিষয়!”

ইংরেজি অনুবাদ

But they wonder that there has come to them a warner from among themselves, and the disbelievers say, "This is an amazing thing.

৫০:৩

বাংলা অনুবাদ

আমরা যখন মারা যাব এবং মাটি হয়ে যাব, তখন (আমরা পুনরুত্থিত হব) কি? সেই ফিরে আসা তো সুদূর পরাহত।

ইংরেজি অনুবাদ

When we have died and have become dust, [we will return to life]? That is a distant return."

৫০:৪

বাংলা অনুবাদ

অবশ্যই আমরা জানি তাদের কতটুকু মাটি ক্ষয় করে এবং আমাদের কাছে আছে সকল কিছু সংরক্ষণকারী লিখিত গ্রন্থ।

ইংরেজি অনুবাদ

We know what the earth diminishes of them, and with Us is a retaining record.

৫০:৫

বাংলা অনুবাদ

বরং যখন সত্য তাদের কাছে এসেছে, তখন তারা তা মিথ্যা প্রতিপন্ন করেছে; ফলে তারা এক অগোছালো অবস্থার মধ্যে রয়েছে। তাই তারা এ বিষয়ে সংশয়ে দোদুল্যমান অবস্থায় নিপতিত।

ইংরেজি অনুবাদ

But they denied the truth when it came to them, so they are in a confused condition.

৫০:৬

বাংলা অনুবাদ

তবে কি তারা তাদের উপরের আকাশের দিকে লক্ষ্য করে না—কীভাবে আমরা তা নির্মাণ করেছি ও শোভিত করেছি, আর তাতে নেই কোনো ফাটল?

ইংরেজি অনুবাদ

Have they not looked at the heaven above them - how We structured it and adorned it and [how] it has no rifts?

৫০:৭

বাংলা অনুবাদ

আর পৃথিবীকে আমরা বিস্তৃত করেছি, তাতে স্থাপন করেছি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত পর্বতসমূহ এবং তাতে উৎপন্ন করেছি প্রত্যেক প্রকারের মনোরম (উদ্ভিদ)।

ইংরেজি অনুবাদ

And the earth - We spread it out and cast therein firmly set mountains and made grow therein [something] of every beautiful kind,

৫০:৮

বাংলা অনুবাদ

প্রত্যেক প্রত্যাবর্তনকারী দাসের জন্য উপলব্ধি ও উপদেশ।

ইংরেজি অনুবাদ

Giving insight and a reminder for every servant who turns [to Allah].

৫০:৯

বাংলা অনুবাদ

আর আমরা আকাশ থেকে কল্যাণময় পানি অবতীর্ণ করেছি; অতঃপর তার দ্বারা উৎপন্ন করেছি উদ্যানসমূহ এবং কর্তণযোগ্য ফসলের শস্যদানা।

ইংরেজি অনুবাদ

And We have sent down blessed rain from the sky and made grow thereby gardens and grain from the harvest

৫০:১০

বাংলা অনুবাদ

আর সুউচ্চ খেজুরগাছসমূহ, যার স্তরে স্তরে বিন্যস্ত খেজুরগুচ্ছ।

ইংরেজি অনুবাদ

And lofty palm trees having fruit arranged in layers -

৫০:১১

বাংলা অনুবাদ

দাসদের জন্য জীবিকাস্বরূপ। আর তা দিয়ে আমরা মৃত ভূমিকে জীবিত করি। এভাবেই হবে পুনরুত্থান।

ইংরেজি অনুবাদ

As provision for the servants, and We have given life thereby to a dead land. Thus is the resurrection.

৫০:১২

বাংলা অনুবাদ

তাদের আগে মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, রাস এবং সামূদ জাতি।

ইংরেজি অনুবাদ

The people of Noah denied before them, and the companions of the well and Thamud

৫০:১৩

বাংলা অনুবাদ

আর আদ, ফিরআউন ও লুত সম্প্রদায়।

ইংরেজি অনুবাদ

And 'Aad and Pharaoh and the brothers of Lot

৫০:১৪

বাংলা অনুবাদ

আর আইকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়; তারা সকলেই রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল, ফলে তাদের উপর আমার শাস্তি অবধারিত হয়েছে।

ইংরেজি অনুবাদ

And the companions of the thicket and the people of Tubba'. All denied the messengers, so My threat was justly fulfilled.

৫০:১৫

বাংলা অনুবাদ

তবে কি আমরা প্রথম সৃষ্টি করে অক্ষম হয়ে পড়েছি। বরং তারা নতুন সৃষ্টি সম্পর্কে বিভ্রান্তিতে রয়েছে।

ইংরেজি অনুবাদ

Did We fail in the first creation? But they are in confusion over a new creation.

৫০:১৬

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি এবং তার নিজ প্রবৃত্তি যে বিষয় তাকে কুমন্ত্রণা দেয়, আমরা তা জানি। আর আমরা তার কাছে তার গ্রীবাদেশীয় শিরার চেয়েও অধিক নিকট।

ইংরেজি অনুবাদ

And We have already created man and know what his soul whispers to him, and We are closer to him than [his] jugular vein

৫০:১৭

বাংলা অনুবাদ

যখন ডানে ও বামে বসা দুজন লিপিবদ্ধকারী পরস্পর গ্রহণ করে (লিখে)।

ইংরেজি অনুবাদ

When the two receivers receive, seated on the right and on the left.

৫০:১৮

বাংলা অনুবাদ

সে যে কথাই উচ্চারণ করে তা গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে।

ইংরেজি অনুবাদ

Man does not utter any word except that with him is an observer prepared [to record].

৫০:১৯

বাংলা অনুবাদ

আর মৃত্যুর আচ্ছন্নতা সত্যসহ উপস্থিত হবে। এটাই সেই বিষয়, যা থেকে তুমি পালিয়ে যেতে চাইতে।

ইংরেজি অনুবাদ

And the intoxication of death will bring the truth; that is what you were trying to avoid.

৫০:২০

বাংলা অনুবাদ

আর শিঙায় ফুঁ দেওয়া হবে; এটিই সেই দিন, যার ভয় দেখানো হত।

ইংরেজি অনুবাদ

And the Horn will be blown. That is the Day of [carrying out] the threat.

৫০:২১

বাংলা অনুবাদ

আর প্রত্যেক সত্তা আসবে, তার সঙ্গে থাকবে একজন তাকে এগিয়ে নিয়ে যাবে এবং থাকবে একজন সাক্ষী।

ইংরেজি অনুবাদ

And every soul will come, with it a driver and a witness.

৫০:২২

বাংলা অনুবাদ

অবশ্যই তুমি এ দিন সম্মন্ধে উদাসীন ছিলে, অতঃপর আমরা তোমাদের সামনে থেকে পর্দা সরিয়ে নিয়েছি। তাই আজ তোমার দৃষ্টি প্রখর।

ইংরেজি অনুবাদ

[It will be said], "You were certainly in unmindfulness of this, and We have removed from you your cover, so your sight, this Day, is sharp."

৫০:২৩

বাংলা অনুবাদ

আর তার সঙ্গী বলবে: “এটি হলো আমার কাছে প্রস্তুত থাকা বিষয় (কর্মবিবরণী গ্রন্থ)।”

ইংরেজি অনুবাদ

And his companion, [the angel], will say, "This [record] is what is with me, prepared."

৫০:২৪

বাংলা অনুবাদ

(আর বলা হবে:) তোমরা দুজন প্রত্যেক একগুঁয়ে ও প্রবল অস্বীকারকারীকে জাহান্নামে নিক্ষেপ করো।

ইংরেজি অনুবাদ

[Allah will say], "Throw into Hell every obstinate disbeliever,

৫০:২৫

বাংলা অনুবাদ

কল্যাণকর কাজে প্রবল বাধাদানকারী, সীমলঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী,

ইংরেজি অনুবাদ

Preventer of good, aggressor, and doubter,

৫০:২৬

বাংলা অনুবাদ

যে আল্লাহর সঙ্গে অন্যকে বিধানদাতা বানিয়ে নিয়েছিল। কাজেই তোমরা দুজনে তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।

ইংরেজি অনুবাদ

Who made [as equal] with Allah another deity; then throw him into the severe punishment."

৫০:২৭

বাংলা অনুবাদ

তার সঙ্গী (শয়তান) বলবে: ‘হে আমাদের প্রতিপালক! আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি। বরং সে নিজেই ছিল সুদূর পথভ্রষ্টতার মধ্যে।’

ইংরেজি অনুবাদ

His [devil] companion will say, "Our Lord, I did not make him transgress, but he [himself] was in extreme error."

৫০:২৮

বাংলা অনুবাদ

তিনি বলবেন: “আমার সামনে তোমরা পরস্পর বিবাদ করো না। আমি তো তোমাদের আগেই সতর্কবার্তা জানিয়েছিলাম।”

ইংরেজি অনুবাদ

[Allah] will say, "Do not dispute before Me, while I had already presented to you the warning.

৫০:২৯

বাংলা অনুবাদ

আমার কাছে কথার কোন পরিবর্তন করা হয় না; আর আমি দাসদের প্রতি মোটেই অন্যায়কারী নই।

ইংরেজি অনুবাদ

The word will not be changed with Me, and never will I be unjust to the servants."

৫০:৩০

বাংলা অনুবাদ

সেদিন আমরা জাহান্নামকে বলব: “তুমি কি পূর্ণ হয়ে গেছ?” আর সে বলবে: “আরও কিছু আছে কি?”

ইংরেজি অনুবাদ

On the Day We will say to Hell, "Have you been filled?" and it will say, "Are there some more,"

৫০:৩১

বাংলা অনুবাদ

আর জান্নাতকে আত্মসচেতন ও আত্মসংযমীদের (মুত্তাকিদের) জন্য নিকটে আনা হবে, তা মোটেই দূরে থাকবে না।

ইংরেজি অনুবাদ

And Paradise will be brought near to the righteous, not far,

৫০:৩২

বাংলা অনুবাদ

এটাই তোমাদের জন্য প্রতিশ্রুত বিষয়—প্রত্যেক বারবার প্রত্যাবর্তনকারী ও সতর্ক সংরক্ষণকারীর জন্য।

ইংরেজি অনুবাদ

[It will be said], "This is what you were promised - for every returner [to Allah] and keeper [of His covenant]

৫০:৩৩

বাংলা অনুবাদ

যে না দেখেও পরম দয়াময়কে ভয় করত এবং এসেছে প্রত্যাবর্তনশীল অন্তর নিয়ে।

ইংরেজি অনুবাদ

Who feared the Most Merciful unseen and came with a heart returning [in repentance].

৫০:৩৪

বাংলা অনুবাদ

তোমরা তাতে নিরাপত্তা ও শান্তির সাথে প্রবেশ করো। এটিই চিরস্থায়ী জীবনের দিন।

ইংরেজি অনুবাদ

Enter it in peace. This is the Day of Eternity."

৫০:৩৫

বাংলা অনুবাদ

সেখানে তারা যা কামনা করবে তাই পাবে এবং আমাদের নিকট রয়েছে আরও অনেক।

ইংরেজি অনুবাদ

They will have whatever they wish therein, and with Us is more.

৫০:৩৬

বাংলা অনুবাদ

আর তাদের আগে কত বহু জনসমষ্টিকে আমরা ধ্বংস করেছি, যারা তাদের চেয়ে শক্তি প্রয়োগে অধিক প্রবল ছিল। ফলে তারা বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াতো; তাদের জন্য কোনো আশ্রয়স্থল ছিল কি?

ইংরেজি অনুবাদ

And how many a generation before them did We destroy who were greater than them in [striking] power and had explored throughout the lands. Is there any place of escape?

৫০:৩৭

বাংলা অনুবাদ

নিশ্শয়ই এতে উপদেশ রয়েছে তার জন্য যার আছে (বোধশক্তিসম্পন্ন) অন্তর কিংবা যে খুব মন দিয়ে কথা শুনে।

ইংরেজি অনুবাদ

Indeed in that is a reminder for whoever has a heart or who listens while he is present [in mind].

৫০:৩৮

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরা আসমানসমূহ, পৃথিবী এবং তাদের উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে, ছয় সময় পর্বে সৃষ্টি করেছি; আর কোনো ক্লান্তি আমাদের স্পর্শ করেনি।

ইংরেজি অনুবাদ

And We did certainly create the heavens and earth and what is between them in six days, and there touched Us no weariness.

৫০:৩৯

বাংলা অনুবাদ

অতএব তারা যা বলে, সে বিষয়ে ধৈর্য ধরো এবং তোমার প্রতিপালকের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করো, সূর্যের উদয়ের আগে এবং অস্ত যাওয়ার আগে।

ইংরেজি অনুবাদ

So be patient, [O Muhammad], over what they say and exalt [Allah] with praise of your Lord before the rising of the sun and before its setting,

৫০:৪০

বাংলা অনুবাদ

আর রাতের কিছু অংশে তাঁর পবিত্রতা ঘোষণা করো এবং আনুগত্য প্রকাশের পরবর্তী সময়েও।

ইংরেজি অনুবাদ

And [in part] of the night exalt Him and after prostration.

৫০:৪১

বাংলা অনুবাদ

আর মনোযোগ দিয়ে শোনো, যেদিন আহ্বানকারী একটি নিকটবর্তী স্থান থেকে আহ্বান করবে।

ইংরেজি অনুবাদ

And listen on the Day when the Caller will call out from a place that is near -

৫০:৪২

বাংলা অনুবাদ

যেদিন তারা সেই প্রবল ধ্বনি যথার্থভাবে শুনবে; সেটিই হবে বের হয়ে আসার দিন।

ইংরেজি অনুবাদ

The Day they will hear the blast [of the Horn] in truth. That is the Day of Emergence [from the graves].

৫০:৪৩

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমরাই জীবন দিই এবং মৃত্যু ঘটাই, আর আমাদের কাছেই সকলের প্রত্যাবর্তণ।

ইংরেজি অনুবাদ

Indeed, it is We who give life and cause death, and to Us is the destination

৫০:৪৪

বাংলা অনুবাদ

যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং এর ভিতর থেকে তারা দ্রুত বেরিয়ে আসবে; এই সমবেতকরণ আমাদের জন্য খুবই সহজ।

ইংরেজি অনুবাদ

On the Day the earth breaks away from them [and they emerge] rapidly; that is a gathering easy for Us.

৫০:৪৫

বাংলা অনুবাদ

তারা যা বলেছে, আমরা তা সবচেয়ে ভালোভাবে জানি; আর তুমি তাদের ওপর কোনো জবরদস্তিকারী নও। অতএব কুরআনের মাধ্যমে তাকে উপদেশ দাও, যে আমার সতর্ক ঘোষণাকে ভয় করে।

ইংরেজি অনুবাদ

We are most knowing of what they say, and you are not over them a tyrant. But remind by the Qur'an whoever fears My threat.