সূরা বনি ইসরাঈল, আয়াত ১৭:৫৪
رَبُّكُمۡ اَعۡلَمُ بِكُمۡؕ اِنۡ يَّشَاۡ يَرۡحَمۡكُمۡ اَوۡ اِنۡ يَّشَاۡ يُعَذِّبۡكُمۡ ؕ وَمَاۤ اَرۡسَلۡنٰكَ عَلَيۡهِمۡ وَكِيۡلًا
বাংলা অনুবাদ
তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে ভালো জানেন। তিনি উপযুক্ত মনে করলে তোমাদের প্রতি দয়া করবেন অথবা শাস্তি দেবেন। আর আমরা তোমাকে তাদের ওপর কোনো তত্ত্বাবধায়ক বা কর্তৃত্বপ্রাপ্ত অভিভাবক করে পাঠাইনি।
ইংরেজি অনুবাদ (Saheeh)
Your Lord is most knowing of you. If He wills, He will have mercy upon you; or if He wills, He will punish you. And We have not sent you, [O Muhammad], over them as a manager.
| আরবি | শব্দার্থ | মূল | ব্যাকরণ |
|---|---|---|---|
| رَبُّكُمۡ | প্রতিপালক, পালনকর্তা, মালিক বা অধিপতি, যিনি টিকিয়ে রাখেন বা রক্ষণাবেক্ষণ করেন, যিনি লালন-পালন করেন, | ربب | বিশেষ্য + বিশেষ্য |
| اَعۡلَمُ | জানা, জ্ঞান, অবগত হওয়া | علم | বিশেষ্য |
| بِكُمۡؕ | অব্যয় + বিশেষ্য | ||
| اِنۡ | যদি | অব্যয় | |
| يَّشَاۡ | ইচ্ছা করল, চাইল, অভিপ্রায় করল, উপযুক্ত মনে করল | شيأ | ক্রিয়া |
| يَرۡحَمۡكُمۡ | দয়া, করুনা, অনুগ্রহ | رحم | ক্রিয়া + বিশেষ্য |
| اَوۡ | অথবা / বা | অব্যয় | |
| اِنۡ | যদি | অব্যয় | |
| يَّشَاۡ | ইচ্ছা করল, চাইল, অভিপ্রায় করল, উপযুক্ত মনে করল | شيأ | ক্রিয়া |
| يُعَذِّبۡكُمۡ ؕ | عذب | ক্রিয়া + বিশেষ্য | |
| وَمَاۤ | যা, যা কিছু, কী, না, নয়, যতটুকু | অব্যয় + অব্যয় | |
| اَرۡسَلۡنٰكَ | পাঠাল, প্রেরণ করল, কাউকে কোনো কাজে নিযুক্ত করে পাঠাল | رسل | ক্রিয়া + বিশেষ্য + বিশেষ্য |
| عَلَيۡهِمۡ | উপরে, ওপর, ওপর দিয়ে, ঊর্ধ্বে, বিরুদ্ধে, ওপর কর্তৃত্ব, সম্পর্কে, বিষয়ে, ওপর আবশ্যক, জন্য দায়ী | অব্যয় + বিশেষ্য | |
| وَكِيۡلًا | وكل | বিশেষ্য |