যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
১৭:১
বাংলা অনুবাদ
মহিমান্বিত তিনি, যিনি তাঁর বান্দাকে রাতের এক সময়ে পবিত্র আত্মসমর্পনের স্থান থেকে দূরতম আত্মসমর্পনের স্থানে ভ্রমন করালেন, যার চারপাশ আমরা কল্যাণময় করেছি, যেন আমরা তাকে আমাদের কিছু নিদর্শনাবলী দেখাই। নিশ্চই তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।
ইংরেজি অনুবাদ
Exalted is He who took His Servant by night from al-Masjid al-Haram to al-Masjid al-Aqsa, whose surroundings We have blessed, to show him of Our signs. Indeed, He is the Hearing, the Seeing.
১৭:২
বাংলা অনুবাদ
আর আমরা মূসাকে দিয়েছিলাম লিখিত বিধান এবং সেটিকে ইসরাঈলী বংশধরদের জন্য বানিয়েছিলাম পথনির্দেশস্বরূপ, এই মর্মে যে, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক হিসেবে গ্রহণ করো না।
ইংরেজি অনুবাদ
And We gave Moses the Scripture and made it a guidance for the Children of Israel that you not take other than Me as Disposer of affairs,
১৭:৩
বাংলা অনুবাদ
তোমরাইতো তাদের বংশধর যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম, নিশ্চই সে ছিল পরম কৃতজ্ঞ দাস।
ইংরেজি অনুবাদ
O descendants of those We carried [in the ship] with Noah. Indeed, he was a grateful servant.
১৭:৪
বাংলা অনুবাদ
আর আমরা ইসরাঈলী বংশধরদের বিধানের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে, তোমরা অবশ্যই পৃথিবীতে দুইবার বিপর্যয় সৃষ্টি করবে, এবং অবশ্যই প্রবলভাবে ঔদ্ধত্য প্রদর্শনকারী হবে।
ইংরেজি অনুবাদ
And We conveyed to the Children of Israel in the Scripture that, "You will surely cause corruption on the earth twice, and you will surely reach [a degree of] great haughtiness.
১৭:৫
বাংলা অনুবাদ
অতঃপর যখন সেই দুইটির প্রথমটির প্রতিশ্রুত সময় উপস্থিত হলো, তখন আমরা তোমাদের বিরুদ্ধে আমাদের প্রবল শক্তিধর কিছু বান্দাকে পাঠালাম; তারা তোমাদের বসতিগুলোর মধ্যে চষে বেড়াল; আর তা ছিল এক বাস্তবায়িত হওয়ারই প্রতিশ্রুতি।
ইংরেজি অনুবাদ
So when the [time of] promise came for the first of them, We sent against you servants of Ours - those of great military might, and they probed [even] into the homes, and it was a promise fulfilled.
১৭:৬
বাংলা অনুবাদ
তারপর আমরা তাদের বিরুদ্ধে তোমাদের পুনরায় প্রাধান্য ফিরিয়ে দিলাম এবং সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করলাম, আর তোমাদের করলাম অধিক জনবলসম্পন্ন।
ইংরেজি অনুবাদ
Then We gave back to you a return victory over them. And We reinforced you with wealth and sons and made you more numerous in manpower
১৭:৭
বাংলা অনুবাদ
যদি তোমরা ভালো কাজ করে থাকো, তবে যা ভালো কাজ করো তা তোমাদের নিজেদের জন্য; আর যদি মন্দ কাজ করে থাকো, তাও তোমাদের নিজেদের জন্যই। তারপর যখন শেষ প্রতিশ্রুত সময় এলো, যাতে তারা তোমাদের মুখমণ্ডলে কালিমালেপন করে, আত্মসমর্পনের স্থানসমূহে প্রবেশ করে যেমন প্রথমবার প্রবেশ করেছিল, এবং যার ওপর তারা আধিপত্য লাভ করেছিল তা সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে।
ইংরেজি অনুবাদ
[And said], "If you do good, you do good for yourselves; and if you do evil, [you do it] to yourselves." Then when the final promise came, [We sent your enemies] to sadden your faces and to enter the temple in Jerusalem, as they entered it the first time, and to destroy what they had taken over with [total] destruction.
১৭:৮
বাংলা অনুবাদ
আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন। কিন্তু যদি তোমরা আবার ফিরে আসো (আগের পাপ কাজে) তবে আমরাও ফিরে আসব। আর আমরা জাহান্নামকে বানিয়েছি অবিশ্বাসীদের জন্য এক আবেষ্টনকারী বন্দিশালা।
ইংরেজি অনুবাদ
[Then Allah said], "It is expected, [if you repent], that your Lord will have mercy upon you. But if you return [to sin], We will return [to punishment]. And We have made Hell, for the disbelievers, a prison-bed."
১৭:৯
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এই কুরআন সেই পথের দিকে দিকনির্দেশ করে, যা সবচেয়ে সরল। এবং এটি সুসংবাদ দেয় বিশ্বাসীদের, যারা নিজেদের কর্ম সংশোধন করে, এই মর্মে যে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার।
ইংরেজি অনুবাদ
Indeed, this Qur'an guides to that which is most suitable and gives good tidings to the believers who do righteous deeds that they will have a great reward.
১৭:১০
বাংলা অনুবাদ
আর যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না, তাদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি এক যন্ত্রণাদায়ক শাস্তি।
ইংরেজি অনুবাদ
And that those who do not believe in the Hereafter - We have prepared for them a painful punishment.
১৭:১১
বাংলা অনুবাদ
মানুষ কখনো কখনো অকল্যাণের জন্যও প্রার্থনা করে, যেভাবে সে কল্যাণের জন্য প্রার্থনা করে। আর মানুষ স্বভাবতই তাড়াহুড়া-প্রবণ।
ইংরেজি অনুবাদ
And man supplicates for evil as he supplicates for good, and man is ever hasty.
১৭:১২
বাংলা অনুবাদ
আর আমরা রাত ও দিনকে দুটি নিদর্শন হিসেবে স্থাপন করেছি। তারপর রাতের নিদর্শনকে আমরা আচ্ছাদিত করে দিয়েছি এবং দিনের নিদর্শনকে করেছি স্পষ্ট ও দৃশ্যমান, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ অনুসন্ধান করতে পারো এবং বছরগুলোর সংখ্যা ও হিসাব জানতে পারো। আর আমরা সবকিছুই স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি।
ইংরেজি অনুবাদ
And We have made the night and day two signs, and We erased the sign of the night and made the sign of the day visible that you may seek bounty from your Lord and may know the number of years and the account [of time]. And everything We have set out in detail.
১৭:১৩
বাংলা অনুবাদ
আর আমরা প্রত্যেক মানুষের ঘাড়ে তার কর্মফলকে যুক্ত করে দিয়েছি। আর কিয়ামতের দিন আমরা তার জন্য একটি লিখিত গ্রন্থ বের করব, যা সে উন্মুক্ত অবস্থায় সামনে পাবে।
ইংরেজি অনুবাদ
And [for] every person We have imposed his fate upon his neck, and We will produce for him on the Day of Resurrection a record which he will encounter spread open.
১৭:১৪
বাংলা অনুবাদ
(তাকে বলা হবে) পাঠ করো তোমার কিতাব, আজ তুমি নিজেই তোমার হিসেব-নিকেশের জন্য যথেষ্ট।
ইংরেজি অনুবাদ
[It will be said], "Read your record. Sufficient is yourself against you this Day as accountant."
১৭:১৫
বাংলা অনুবাদ
যে ব্যক্তি সঠিক পথে আসে, সে আসলে নিজেরই কল্যাণের জন্য সঠিক পথে আসে। আর যে পথভ্রষ্ট হয়, সে নিজেরই ক্ষতির জন্য পথভ্রষ্ট হয়। কোনো ব্যক্তি অন্যের পাপের বোঝা বহন করবে না। আর আমরা কোনো জাতিকে শাস্তি দিই না যতক্ষণ না তাদের কাছে একজন বার্তাবাহক পাঠাই।
ইংরেজি অনুবাদ
Whoever is guided is only guided for [the benefit of] his soul. And whoever errs only errs against it. And no bearer of burdens will bear the burden of another. And never would We punish until We sent a messenger.
১৭:১৬
বাংলা অনুবাদ
আর যখন আমরা কোনো জনপদ ধ্বংস করার ইচ্ছা করি, তখন আমরা তার ভোগবিলাসে মত্ত লোকদের নির্দেশ দিই, ফলে তারা সেখানে অবাধ্যতা করে। তখন সেই জনপদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত সত্য হয়ে যায়, এবং আমরা সেটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিই।
ইংরেজি অনুবাদ
And when We intend to destroy a city, We command its affluent but they defiantly disobey therein; so the word comes into effect upon it, and We destroy it with [complete] destruction.
১৭:১৭
বাংলা অনুবাদ
আর নূহের পর আমরা বহু প্রজন্মকে ধ্বংস করেছি। আর তোমার প্রতিপালকই তাঁর বান্দাদের পাপ সম্পর্কে যথেষ্টভাবে জানেন এবং সবকিছু গভীরভাবে দেখেন।
ইংরেজি অনুবাদ
And how many have We destroyed from the generations after Noah. And sufficient is your Lord, concerning the sins of His servants, as Acquainted and Seeing.
১৭:১৮
বাংলা অনুবাদ
যে ব্যক্তি দুনিয়াবী জীবন কামনা করে, আমরা তাকে সেখানে যা ইচ্ছা করি, যার জন্য ইচ্ছা করি, দ্রুতই দিয়ে দিই। তারপর তার জন্য আমরা জাহান্নাম নির্ধারণ করে দিই, যেখানে সে প্রবেশ করবে নিন্দিত ও বিতাড়িত অবস্থায়।
ইংরেজি অনুবাদ
Whoever should desire the immediate - We hasten for him from it what We will to whom We intend. Then We have made for him Hell, which he will [enter to] burn, censured and banished.
১৭:১৯
বাংলা অনুবাদ
আর যে ব্যক্তি পরকালের কামনা করে এবং তার জন্য যথাযথ প্রচেষ্টা করে, এবং যখন সে বিশ্বাসীও হয়, তাহলে তাদের সেই প্রচেষ্টাই স্বীকৃত ও মূল্যায়িত হবে।
ইংরেজি অনুবাদ
But whoever desires the Hereafter and exerts the effort due to it while he is a believer - it is those whose effort is ever appreciated [by Allah].
১৭:২০
বাংলা অনুবাদ
আমরা এদের এবং ওদের সবাইকে তোমার প্রতিপালকের দান থেকে সহায়তা প্রদান করি। আর তোমার প্রতিপালকের দান কখনোই কারও জন্য সীমাবদ্ধ বা নিষিদ্ধ নয়।
ইংরেজি অনুবাদ
To each [category] We extend - to these and to those - from the gift of your Lord. And never has the gift of your Lord been restricted.
১৭:২১
বাংলা অনুবাদ
দেখো, কীভাবে আমরা তাদের কাউকে করো ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর অবশ্যই পরকাল মর্যাদার দিক থেকে অনেক বড় এবং শ্রেষ্ঠত্বের দিক থেকেও শ্রেষ্ঠতর।
ইংরেজি অনুবাদ
Look how We have favored [in provision] some of them over others. But the Hereafter is greater in degrees [of difference] and greater in distinction.
১৭:২২
বাংলা অনুবাদ
আল্লাহর সাথে অন্য কোনো বিধানদাতা সাব্যস্ত করো না; তাহলে তুমি নিন্দিত ও সাহায্যবঞ্চিত অবস্থায় পড়ে থাকবে।
ইংরেজি অনুবাদ
Do not make [as equal] with Allah another deity and [thereby] become censured and forsaken.
১৭:২৩
বাংলা অনুবাদ
আর তোমার প্রতিপালক চূড়ান্তভাবে বিধান দিয়েছেন, তোমরা তিনি ছাড়া আর কারও দাসত্ব করো না এবং পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণ করো। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, তবে তাদেরকে ‘উফ’ পর্যন্ত বলো না, তাদের ধমক দিও না; বরং তাদের সঙ্গে সম্মানপূর্ণ, মর্যাদাশীল কথা বলো।
ইংরেজি অনুবাদ
And your Lord has decreed that you not worship except Him, and to parents, good treatment. Whether one or both of them reach old age [while] with you, say not to them [so much as], "uff," and do not repel them but speak to them a noble word.
১৭:২৪
বাংলা অনুবাদ
আর মমতাবশে তাদের জন্য সদযভাবে নম্রতার বাহু প্রসারিত করো, এবং বলো: হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো, যেমন তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করেছেন।
ইংরেজি অনুবাদ
And lower to them the wing of humility out of mercy and say, "My Lord, have mercy upon them as they brought me up [when I was] small."
১৭:২৫
বাংলা অনুবাদ
তোমাদের অন্তরে যা আছে, তোমাদের প্রতিপালক তা ভালো করেই জানেন। যদি তোমরা সৎকর্মশীল হও, তবে নিশ্চই তিনি আল্লাহ অভিমূখীদের জন্য অবশ্যই অতি ক্ষমাশীল।
ইংরেজি অনুবাদ
Your Lord is most knowing of what is within yourselves. If you should be righteous [in intention] - then indeed He is ever, to the often returning [to Him], Forgiving.
১৭:২৬
বাংলা অনুবাদ
আর নিকটাত্মীয়কে তার প্রাপ্য অধিকার দাও, এবং অভাবগ্রস্তকে ও পথিককে (তার অধিকার দাও); আর অপব্যয় করে অপচয় করো না।
ইংরেজি অনুবাদ
And give the relative his right, and [also] the poor and the traveler, and do not spend wastefully.
১৭:২৭
বাংলা অনুবাদ
নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
ইংরেজি অনুবাদ
Indeed, the wasteful are brothers of the devils, and ever has Satan been to his Lord ungrateful.
১৭:২৮
বাংলা অনুবাদ
আর যদি তুমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে অনুগ্রহের আশা করছ তার প্রত্যাশায় তাদের থেকে আপাতত মুখ ফিরিয়ে নাও (অর্থাৎ দিতে অপারগ হও), তবে তাদের সাথে কোমল ও সান্ত্বনাদায়ক কথা বলো।
ইংরেজি অনুবাদ
And if you [must] turn away from the needy awaiting mercy from your Lord which you expect, then speak to them a gentle word.
১৭:২৯
বাংলা অনুবাদ
আর তোমার হাতকে গলার সাথে বাঁধা করে রেখো না (অর্থাৎ কৃপণ হয়ো না), আবার একেবারে পুরোপুরি খুলেও দিও না (অর্থাৎ উজাড় করে ব্যয় করো না), তাহলে নিন্দিত ও নিঃস্ব হয়ে পড়ে থাকবে।
ইংরেজি অনুবাদ
And do not make your hand [as] chained to your neck or extend it completely and [thereby] become blamed and insolvent.
১৭:৩০
বাংলা অনুবাদ
নিশ্চয় তোমার প্রতিপালক যাকে উপযুক্ত মনে করেন তার জন্য রিযিক প্রশস্ত করেন এবং সীমিত করেন। নিশ্চয় তিনি তাঁর বান্দাদের সম্পর্কে গভীরভাবে অবহিত, সর্বদ্রষ্টা।
ইংরেজি অনুবাদ
Indeed, your Lord extends provision for whom He wills and restricts [it]. Indeed He is ever, concerning His servants, Acquainted and Seeing.
১৭:৩১
বাংলা অনুবাদ
তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার ভয়ে হত্যা করো না। আমরা তাদেরকে জীবিকা দেই এবং তোমাদেরকেও। নিশ্চই তাদেরকে হত্যা করা মহাপাপ।
ইংরেজি অনুবাদ
And do not kill your children for fear of poverty. We provide for them and for you. Indeed, their killing is ever a great sin.
১৭:৩২
বাংলা অনুবাদ
আর তোমরা ব্যভিচারের কাছেও যেও না; নিশ্চয় তা এক গুরুতর অশ্লীলতা এবং তা অত্যন্ত নিকৃষ্ট পথ।
ইংরেজি অনুবাদ
And do not approach unlawful sexual intercourse. Indeed, it is ever an immorality and is evil as a way.
১৭:৩৩
বাংলা অনুবাদ
আর যে প্রাণকে আল্লাহ সুরক্ষিত করেছেন, ন্যায্য কারণ ছাড়া তাকে হত্যা করো না। আর কেউ অন্যায়ভাবে নিহত হলে, তার অভিভাবকের জন্য আমরা অধিকার দিয়েছি; তবে সে যেন হত্যার ব্যাপারে সীমালঙ্ঘন না করে। নিশ্চয় সে (ন্যায়ের মাধ্যমে) সমর্থনপ্রাপ্ত।
ইংরেজি অনুবাদ
And do not kill the soul which Allah has forbidden, except by right. And whoever is killed unjustly - We have given his heir authority, but let him not exceed limits in [the matter of] taking life. Indeed, he has been supported [by the law].
১৭:৩৪
বাংলা অনুবাদ
আর এতিমের সম্পদের কাছে যেও না, তবে তার কল্যাণে সর্বোত্তম উপায়ে ছাড়া, যতক্ষণ না সে পরিণত বয়সে পৌঁছে। আর অঙ্গীকার পূর্ণ কর; নিশ্চয় অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।
ইংরেজি অনুবাদ
And do not approach the property of an orphan, except in the way that is best, until he reaches maturity. And fulfill [every] commitment. Indeed, the commitment is ever [that about which one will be] questioned.
১৭:৩৫
বাংলা অনুবাদ
আর যখন তোমরা মাপ দাও, তখন পরিমাপ পূর্ণভাবে দাও; এবং সঠিক দাঁড়িপাল্লায় ওজন করো। এটাই উত্তম এবং পরিণামেও উৎকৃষ্ট।
ইংরেজি অনুবাদ
And give full measure when you measure, and weigh with an even balance. That is the best [way] and best in result.
১৭:৩৬
বাংলা অনুবাদ
যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তার অনুসরণ করো না। কারণ কান, চোখ ও হৃদয়, সবই একদিন জবাবদিহির মুখোমুখি হবে।
ইংরেজি অনুবাদ
And do not pursue that of which you have no knowledge. Indeed, the hearing, the sight and the heart - about all those [one] will be questioned.
১৭:৩৭
বাংলা অনুবাদ
আর তুমি পৃথিবীতে অহংকারভরে চলাফেরা করো না। নিশ্চয় তুমি কখনো পৃথিবীতে ফাটল ধরাতে পারবে না, আর উচ্চতায় পাহাড়ের সমানও পৌঁছাতে পারবে না।
ইংরেজি অনুবাদ
And do not walk upon the earth exultantly. Indeed, you will never tear the earth [apart], and you will never reach the mountains in height.
১৭:৩৮
বাংলা অনুবাদ
এ সবের মধ্যে যা মন্দ তার প্রতিটি তোমার পালনকর্তার কাছে অপছন্দনীয়।
ইংরেজি অনুবাদ
All that - its evil is ever, in the sight of your Lord, detested.
১৭:৩৯
বাংলা অনুবাদ
এগুলোই তোমার প্রতিপালক তোমার কাছে প্রজ্ঞার অংশ হিসেবে প্রত্যাদেশের (ওহির) মাধ্যমে জানিয়েছেন। আর আল্লাহর সাথে অন্য কোনো বিধানদাতা নির্ধারন করো না; তাহলে তুমি নিন্দিত ও বিতাড়িত অবস্থায় জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
ইংরেজি অনুবাদ
That is from what your Lord has revealed to you, [O Muhammad], of wisdom. And, [O mankind], do not make [as equal] with Allah another deity, lest you be thrown into Hell, blamed and banished.
১৭:৪০
বাংলা অনুবাদ
তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে বিশেষভাবে পুত্র সন্তান দিয়েছেন, আর তিনি কি ফেরেশতাদেরকে কন্যা হিসেবে গ্রহণ করেছেন? নিশ্চয় তোমরা এক অত্যন্ত গুরুতর কথা বলছ।
ইংরেজি অনুবাদ
Then, has your Lord chosen you for [having] sons and taken from among the angels daughters? Indeed, you say a grave saying.
১৭:৪১
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা এই কোরআনে বিষয়গুলোকে বিভিন্নভাবে উপস্থাপন করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। কিন্তু এটি তাদের মধ্যে কেবল আরও বিমুখতাই বাড়িয়ে দেয়।
ইংরেজি অনুবাদ
And We have certainly diversified [the contents] in this Qur'an that mankind may be reminded, but it does not increase the disbelievers except in aversion.
১৭:৪২
বাংলা অনুবাদ
বল: যদি তাঁর সাথে অন্য কোনো বিধানদাতা থাকত যেমন তারা দাবি করে, তাহলে তারা অবশ্যই চূড়ান্ত কর্তৃত্বের অধিকারীর দিকে পথ খুঁজত।
ইংরেজি অনুবাদ
Say, [O Muhammad], "If there had been with Him [other] gods, as they say, then they [each] would have sought to the Owner of the Throne a way."
১৭:৪৩
বাংলা অনুবাদ
তিনি পবিত্র, মহিমান্বিত এবং তারা যা বলে তা থেকে তিনি বহু ঊর্ধ্বে।
ইংরেজি অনুবাদ
Exalted is He and high above what they say by great sublimity.
১৭:৪৪
বাংলা অনুবাদ
সাত আকাশ, পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ঘোষণা করে। আর এমন কোনো কিছু নেই যা তাঁর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করে না, কিন্তু তোমরা তাদের সেই পবিত্রতার ঘোষণা বুঝতে পারো না। নিশ্চয় তিনি পরম সহনশীল, ক্ষমাশীল।
ইংরেজি অনুবাদ
The seven heavens and the earth and whatever is in them exalt Him. And there is not a thing except that it exalts [Allah] by His praise, but you do not understand their [way of] exalting. Indeed, He is ever Forbearing and Forgiving.
১৭:৪৫
বাংলা অনুবাদ
আর যখন তুমি কোরআন পাঠ করো, তখন আমরা তোমার ও যারা পরকাল বিশ্বাস করেনা, তাদের মাঝে এক অদৃশ্য পর্দা স্থাপন করি।
ইংরেজি অনুবাদ
And when you recite the Qur'an, We put between you and those who do not believe in the Hereafter a concealed partition.
১৭:৪৬
বাংলা অনুবাদ
আর আমরা তাদের হৃদয়ের ওপর এমন এক আবরণ স্থাপন করে দেই যাতে তারা তা বুঝতে না পারে, এবং তাদের কানে দেই বধিরতা। আর যখন তুমি কোরআনে তোমার প্রতিপালককে একক স্বত্ত্বা হিসেবে স্মরণ করো, তখন তারা বিমুখ হয়ে পেছন ফিরে চলে যায়।
ইংরেজি অনুবাদ
And We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And when you mention your Lord alone in the Qur'an, they turn back in aversion.
১৭:৪৭
বাংলা অনুবাদ
তারা যখন তোমার কথা শোনে, তখন কী উদ্দেশ্যে শোনে তা আমরা ভালোভাবেই জানি; আর যখন তারা তোমার কাছে মনোযোগ দিয়ে শোনে এবং নিজেদের মধ্যে গোপনে আলোচনা করে, তখন পাপীষ্ঠরা বলে: তোমরা তো শুধু একজন জাদুগ্রস্ত মানুষের অনুসরণ করছ।
ইংরেজি অনুবাদ
We are most knowing of how they listen to it when they listen to you and [of] when they are in private conversation, when the wrongdoers say, "You follow not but a man affected by magic."
১৭:৪৮
বাংলা অনুবাদ
দেখো, তারা তোমাকে নিয়ে কী ধরনের কথা ও উপমা তৈরি করছে; এতে তারা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়েছে, ফলে আর কোনো পথ খুঁজে পায় না।
ইংরেজি অনুবাদ
Look how they strike for you comparisons; but they have strayed, so they cannot [find] a way.
১৭:৪৯
বাংলা অনুবাদ
আর তারা বলে: যখন আমরা হাড়ে পরিণত হব এবং সম্পূর্ণ ধুলায় মিশে যাব, তখন কি সত্যিই আমাদেরকে আবার নতুনভাবে সৃষ্টি করে উঠানো হবে?
ইংরেজি অনুবাদ
And they say, "When we are bones and crumbled particles, will we [truly] be resurrected as a new creation?"
১৭:৫০
বাংলা অনুবাদ
বল: তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা হয়ে যাও।
ইংরেজি অনুবাদ
Say, "Be you stones or iron
১৭:৫১
বাংলা অনুবাদ
অথবা এমন কোনো সৃষ্ট বস্তু, যা তোমাদের মনে খুবই দুরূহ বা বড় মনে হয়। তখন তারা বলবে: “কে আমাদের আবার ফিরিয়ে আনবে?” বল: “যিনি প্রথমবার তোমাদের সৃষ্টি করেছিলেন।” তখন তারা বিদ্রূপভরে তোমার দিকে মাথা নাড়বে এবং বলবে: “তা কখন হবে?” বল: “হয়তো তা খুব নিকটেই।”
ইংরেজি অনুবাদ
Or [any] creation of that which is great within your breasts." And they will say, "Who will restore us?" Say, "He who brought you forth the first time." Then they will nod their heads toward you and say, "When is that?" Say, "Perhaps it will be soon -
১৭:৫২
বাংলা অনুবাদ
যেদিন তিনি তোমাদের আহ্বান করবেন, তোমরা তাঁর প্রশংসা করতে করতে সাড়া দেবে, এবং মনে করবে তোমরা মাত্র অল্পকালই (পৃথিবী ও কবরে) অবস্থান করেছিলে।
ইংরেজি অনুবাদ
On the Day He will call you and you will respond with praise of Him and think that you had not remained [in the world] except for a little."
১৭:৫৩
বাংলা অনুবাদ
আর বল আমার বান্দাদের, তারা যেন এমন কথাই বলে যা উত্তম। নিশ্চয় শয়তান তাদের মধ্যে উসকানি সৃষ্টি করে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।
ইংরেজি অনুবাদ
And tell My servants to say that which is best. Indeed, Satan induces [dissension] among them. Indeed Satan is ever, to mankind, a clear enemy.
১৭:৫৪
বাংলা অনুবাদ
তোমাদের প্রতিপালক তোমাদের সম্পর্কে ভালো জানেন। তিনি উপযুক্ত মনে করলে তোমাদের প্রতি দয়া করবেন অথবা শাস্তি দেবেন। আর আমরা তোমাকে তাদের ওপর কোনো তত্ত্বাবধায়ক বা কর্তৃত্বপ্রাপ্ত অভিভাবক করে পাঠাইনি।
ইংরেজি অনুবাদ
Your Lord is most knowing of you. If He wills, He will have mercy upon you; or if He wills, He will punish you. And We have not sent you, [O Muhammad], over them as a manager.
১৭:৫৫
বাংলা অনুবাদ
আর তোমার প্রতিপালক আসমানসমূহ ও পৃথিবীতে যারা আছে তাদের সম্পর্কে সবচেয়ে ভালো জানেন। আর অবশ্যই আমরা নবীদের মধ্যে কাউকে কারো উপর বিশেষ বৈশিষ্ট প্রদান করেছি, এবং দাউদকে যবুর দিয়েছি।
ইংরেজি অনুবাদ
And your Lord is most knowing of whoever is in the heavens and the earth. And We have made some of the prophets exceed others [in various ways], and to David We gave the book [of Psalms].
১৭:৫৬
বাংলা অনুবাদ
বল: ‘তাদেরকে ডাক, আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে (বিধানদাতা) মনে কর। তারা তো তোমাদের দুঃখ-দুর্দশা দূর করার ও পরিবর্তন করার ক্ষমতা রাখে না’।
ইংরেজি অনুবাদ
Say, "Invoke those you have claimed [as gods] besides Him, for they do not possess the [ability for] removal of adversity from you or [for its] transfer [to someone else]."
১৭:৫৭
বাংলা অনুবাদ
যাদের তারা ডাকে, তারাই নিজেরা তাদের প্রতিপালকের নৈকট্যের উপায় খোঁজে, কে বেশি নিকট হতে পারে তা কামনা করে; তারা তাঁর দয়ার আশা করে এবং তাঁর শাস্তিকে ভয় করে। নিশ্চয় তোমার রবের শাস্তি এমন যা থেকে সতর্ক থাকা উচিত।
ইংরেজি অনুবাদ
Those whom they invoke seek means of access to their Lord, [striving as to] which of them would be nearest, and they hope for His mercy and fear His punishment. Indeed, the punishment of your Lord is ever feared.
১৭:৫৮
বাংলা অনুবাদ
এমন কোনো জনপদ নেই, যাকে আমরা কিয়ামতের দিনের আগে ধ্বংস করব না, অথবা কঠোর শাস্তি দেব না; তা কিতাবে লিপিবদ্ধ রয়েছে।
ইংরেজি অনুবাদ
And there is no city but that We will destroy it before the Day of Resurrection or punish it with a severe punishment. That has ever been in the Register inscribed.
১৭:৫৯
বাংলা অনুবাদ
আর আমাদেরকে নিদর্শনাবলী পাঠানো থেকে কোনো কিছুই বাধা দেয়নি, শুধু এটাই যে পূর্ববর্তী লোকেরা তা অস্বীকার করেছিল। আর আমরা সামূদ জাতিকে একটি স্পষ্ট নিদর্শন হিসেবে উটনী দিয়েছিলাম, কিন্তু তারা তার প্রতি অন্যায় করেছিল। আর আমরা নিদর্শন পাঠাই শুধু সতর্ক করার জন্য।
ইংরেজি অনুবাদ
And nothing has prevented Us from sending signs except that the former peoples denied them. And We gave Thamud the she-camel as a visible sign, but they wronged her. And We send not the signs except as a warning.
১৭:৬০
বাংলা অনুবাদ
আর যখন আমরা তোমাকে বলেছিলাম, নিশ্চয় তোমার পালনকর্তা মানুষের ওপর পূর্ণভাবে পরিবেষ্টনকারী (অর্থাৎ সবকিছু নিয়ন্ত্রণকারী)। আর আমরা যে দৃশ্য/নিদর্শন তোমাকে দেখিয়েছিলাম, তা মানুষের জন্য শুধু একটি পরীক্ষা হিসেবে দিয়েছিলাম এবং কুরআনে উল্লেখিত অভিশপ্ত গাছটিও (একটি পরীক্ষা ছিল)। আর আমরা তাদের সতর্ক করি, কিন্তু তা কেবল তাদের অবাধ্যতা আরও বাড়িয়ে দেয়।
ইংরেজি অনুবাদ
And [remember, O Muhammad], when We told you, "Indeed, your Lord has encompassed the people." And We did not make the sight which We showed you except as a trial for the people, as was the accursed tree [mentioned] in the Qur'an. And We threaten them, but it increases them not except in great transgression.
১৭:৬১
বাংলা অনুবাদ
আর যখন আমরা ফেরেশতাদের বলেছিলাম: “আদমকে মেনে নাও (পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি),” তখন তারা মেনে নিল, কিন্তু ইবলিস ছাড়া। সে বলল: “আমি কি তাকে মেনে নিব, যাকে আপনি কাদা মাটি থেকে সৃষ্টি করেছেন?”
ইংরেজি অনুবাদ
And [mention] when We said to the angles, "Prostrate to Adam," and they prostrated, except for Iblees. He said, "Should I prostrate to one You created from clay?"
১৭:৬২
বাংলা অনুবাদ
সে বলল: “আপনি কি মনে করেন, যাকে আপনি আমার ওপর সম্মানিত করেছেন? যদি আপনি আমাকে কিয়ামতের দিন পর্যন্ত সময় দেন, তবে আমি অবশ্যই তার বংশধরদের সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেব, অল্প কিছু ছাড়া।”
ইংরেজি অনুবাদ
[Iblees] said, "Do You see this one whom You have honored above me? If You delay me until the Day of Resurrection, I will surely destroy his descendants, except for a few."
১৭:৬৩
বাংলা অনুবাদ
তিনি বললেন: “চলে যাও; তাদের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে, তবে জাহান্নামই হবে তোমাদের প্রতিদান, একটি পূর্ণ ও যথাযথ প্রতিদান।”
ইংরেজি অনুবাদ
[Allah] said, "Go, for whoever of them follows you, indeed Hell will be the recompense of you - an ample recompense.
১৭:৬৪
বাংলা অনুবাদ
তুমি যাদের পারো তাদেরকে তোমার আওয়াজ দিয়ে বিভ্রান্ত করো, তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে তাদের ওপর আক্রমণ চালাও, তাদের সম্পদ ও সন্তান-সন্ততিতে অংশীদার হয়ে যাও এবং তাদের প্রতিশ্রুতি দাও। কিন্তু শয়তান যা কিছু প্রতিশ্রুতি দেয়, তা শুধু প্রতারণা ছাড়া কিছু নয়।
ইংরেজি অনুবাদ
And incite [to senselessness] whoever you can among them with your voice and assault them with your horses and foot soldiers and become a partner in their wealth and their children and promise them." But Satan does not promise them except delusion.
১৭:৬৫
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমার দাসদের উপর তোমার কোন ক্ষমতা নেই; কর্ম বিধায়ক হিসাবে তোমার প্রতিপালকই যথেষ্ট।
ইংরেজি অনুবাদ
Indeed, over My [believing] servants there is for you no authority. And sufficient is your Lord as Disposer of affairs.
১৭:৬৬
বাংলা অনুবাদ
তোমাদের (প্রকৃত) প্রতিপালক তো তিনিই, যিনি সমুদ্রে তোমাদের জন্য সুস্থিরভাবে নৌযান পরিচালনা করেন, যাতে তোমরা তাঁর অনুগ্রহ সন্ধান করতে পার, তিনি তোমাদের প্রতি বড়ই দয়ালু।
ইংরেজি অনুবাদ
It is your Lord who drives the ship for you through the sea that you may seek of His bounty. Indeed, He is ever, to you, Merciful.
১৭:৬৭
বাংলা অনুবাদ
আর যখন সমুদ্রে তোমাদেরকে বিপদ স্পর্শ করে, তখন তোমরা শুধু তাঁকে ছাড়া যাদের ডাকো তারা সবাই অকার্যকর হয়ে যায়। তারপর যখন তিনি তোমাদের উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, তখন তোমরা মুখ ফিরিয়ে নাও। আর মানুষ বড়ই অকৃতজ্ঞ।
ইংরেজি অনুবাদ
And when adversity touches you at sea, lost are [all] those you invoke except for Him. But when He delivers you to the land, you turn away [from Him]. And ever is man ungrateful.
১৭:৬৮
বাংলা অনুবাদ
তোমরা কি নিরাপদ হয়ে গেছ যে তিনি তোমাদেরকে স্থলের কোনো অংশে মাটির নিচে ধসিয়ে দেবেন না, অথবা তোমাদের ওপর পাথর বর্ষণকারী ঝড় পাঠাবেন না, তারপর তোমরা নিজেদের জন্য কোনো রক্ষাকারীও পাবে না?
ইংরেজি অনুবাদ
Then do you feel secure that [instead] He will not cause a part of the land to swallow you or send against you a storm of stones? Then you would not find for yourselves an advocate.
১৭:৬৯
বাংলা অনুবাদ
তোমরা কি এই নিশ্চয়তা পেয়েছ যে, তিনি তোমাদের আবার সমুদ্রে ফিরিয়ে নিতে পারেন, তারপর তোমাদের ওপর ধ্বংসাত্মক ঝড় পাঠিয়ে তোমাদেরকে ডুবিয়ে দিতে পারেন তোমাদের অবিশ্বাসের কারণে? তখন তোমরা আমাদের বিরুদ্ধে কোনো সহায়তাকারীও পাবে না।
ইংরেজি অনুবাদ
Or do you feel secure that He will not send you back into the sea another time and send upon you a hurricane of wind and drown you for what you denied? Then you would not find for yourselves against Us an avenger.
১৭:৭০
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা আদম সন্তানকে সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও সমুদ্রে চলাচলের জন্য পরিবহণ দিয়েছি, তাদেরকে পবিত্র জীবিকা প্রদান করেছি, এবং আমরা যাদের মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি, তাদের অধিকাংশের উপর শ্রেষ্টত্ব দিয়েছি।
ইংরেজি অনুবাদ
And We have certainly honored the children of Adam and carried them on the land and sea and provided for them of the good things and preferred them over much of what We have created, with [definite] preference.
১৭:৭১
বাংলা অনুবাদ
যেদিন আমরা প্রত্যেক মানুষকে তাদের নেতাসহ ডাকব, এরপর যাকে তার কর্মফল এর কতাব (আমলনামা) ডান হাতে দেওয়া হবে, তারা তাদের কিতাব পড়বে, এবং তাদের প্রতি এক বিন্দু পরিমাণও অন্যায় করা হবে না।
ইংরেজি অনুবাদ
[Mention, O Muhammad], the Day We will call forth every people with their record [of deeds]. Then whoever is given his record in his right hand - those will read their records, and injustice will not be done to them, [even] as much as a thread [inside the date seed].
১৭:৭২
বাংলা অনুবাদ
যে ব্যক্তি এই পৃথিবীতে অন্ধ (অর্থাৎ সত্য অনুধাবনে অক্ষম), সে পরকালেও অন্ধ থাকবে এবং অধিকতর পথভ্রষ্ট থাকবে।
ইংরেজি অনুবাদ
And whoever is blind in this [life] will be blind in the Hereafter and more astray in way.
১৭:৭৩
বাংলা অনুবাদ
আর যদিও তারা প্রচেষ্টায় কোন ত্রুটি রাখেনি তা থেকে বিচ্যুত করতে, যা আমরা তোমার প্রতি ওহী করেছি, যাতে তুমি আমাদের নামে অন্য কিছু রচনা করো। তাহলে তারা তোমাকে অবশ্যই ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ করত।
ইংরেজি অনুবাদ
And indeed, they were about to tempt you away from that which We revealed to you in order to [make] you invent about Us something else; and then they would have taken you as a friend.
১৭:৭৪
বাংলা অনুবাদ
আর যদি আমরা তোমাকে অবিচল না রাখতাম, নিশ্চিত তুমি তাদের দিকে সামান্য কিছুটা হলেও প্রায় ঝুঁকে পড়তে।
ইংরেজি অনুবাদ
And if We had not strengthened you, you would have almost inclined to them a little.
১৭:৭৫
বাংলা অনুবাদ
তাহলে অবশ্যই আমরা তোমাকে পৃথিবীর জীবনে দুই গুন ও পরকালের জীবনে দুই গুণ শাস্তি আস্বাদন করাতাম; তখন আমাদের বিরুদ্ধে তোমার জন্য কোনো সাহায্যকারীও পেতে না
ইংরেজি অনুবাদ
Then [if you had], We would have made you taste double [punishment in] life and double [after] death. Then you would not find for yourself against Us a helper.
১৭:৭৬
বাংলা অনুবাদ
আর যদিও তারা প্রায় তোমাকে এই ভূমি থেকে উৎখাত করতে চেয়েছিল যাতে তোমাকে এখান থেকে বের করে দেওয়া হয়। তখন তোমার পর তারা এখানে খুব অল্প সময়ই টিকে থাকতে পারত।
ইংরেজি অনুবাদ
And indeed, they were about to drive you from the land to evict you therefrom. And then [when they do], they will not remain [there] after you, except for a little.
১৭:৭৭
বাংলা অনুবাদ
তোমার আগে যেসব রাসূল আমরা পাঠিয়েছিলাম, তাদের ক্ষেত্রে যে নিয়ম ছিল, সেটাই (এখানেও) প্রযোজ্য। আর তুমি আমাদের নিয়মে কোনো পরিবর্তন খুঁজে পাবে না।
ইংরেজি অনুবাদ
[That is Our] established way for those We had sent before you of Our messengers; and you will not find in Our way any alteration.
১৭:৭৮
বাংলা অনুবাদ
সূর্য ঢলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার ঘন হওয়া পর্যন্ত বিধানের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করো এবং ভোরের কুরআন তিলাওয়াত। নিশ্চয়ই ভোরের কুরআন পাঠ এমন এক সময়, যা প্রত্যক্ষভাবে অনুভূত ও সাক্ষ্যস্বরূপ।
ইংরেজি অনুবাদ
Establish prayer at the decline of the sun [from its meridian] until the darkness of the night and [also] the Qur'an of dawn. Indeed, the recitation of dawn is ever witnessed.
১৭:৭৯
বাংলা অনুবাদ
রাত্রির একাংশে এ (কুরআন) দ্বারা ঘুম থেকে জেগে প্রার্থণা কর। এটি তোমার জন্য অতিরিক্ত সাধনা। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে এক প্রশংসিত মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত করবেন।
ইংরেজি অনুবাদ
And from [part of] the night, pray with it as additional [worship] for you; it is expected that your Lord will resurrect you to a praised station.
১৭:৮০
বাংলা অনুবাদ
বল: ”হে আমার প্রতিপালক! আমাকে যেখানেই প্রবেশ করান, তা যেন হয় সৎ ও কল্যাণকর প্রবেশ; এবং যেখান থেকেই বের করেন, তাও যেন হয় সৎ ও কল্যাণকর। এবং আমার জন্য আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী শক্তি।”
ইংরেজি অনুবাদ
And say, "My Lord, cause me to enter a sound entrance and to exit a sound exit and grant me from Yourself a supporting authority."
১৭:৮১
বাংলা অনুবাদ
আর বল: সত্য এসে গেছে আর অসত্য বিলুপ্ত হয়েছে; নিশ্চয়ই অসত্য এমনই, তা বিলুপ্ত হওয়ারই।
ইংরেজি অনুবাদ
And say, "Truth has come, and falsehood has departed. Indeed is falsehood, [by nature], ever bound to depart."
১৭:৮২
বাংলা অনুবাদ
আর আমরা কুরআনের মধ্যে যা অবতীর্ণ করি, তা বিশ্বাসীদের জন্য নিরাময় ও করুণা; আর তা অন্যায়কারীদের কেবল ক্ষতিই বৃদ্ধি করে।
ইংরেজি অনুবাদ
And We send down of the Qur'an that which is healing and mercy for the believers, but it does not increase the wrongdoers except in loss.
১৭:৮৩
বাংলা অনুবাদ
আর যখন আমরা মানুষের ওপর অনুগ্রহ করি, সে মুখ ফিরিয়ে নেয় এবং অহংকার করে দূরে সরে যায়; আর যখন তাকে বিপদ স্পর্শ করে, তখন সে খুবই হতাশ হয়ে পড়ে।
ইংরেজি অনুবাদ
And when We bestow favor upon the disbeliever, he turns away and distances himself; and when evil touches him, he is ever despairing.
১৭:৮৪
বাংলা অনুবাদ
বল: প্রত্যেকেই নিজ নিজ স্বভাব এর ধারা অনুযায়ী কাজ করে; আর তোমাদের প্রতিপালকই ভালো জানেন, কে পথের দিক থেকে অধিক সঠিক।
ইংরেজি অনুবাদ
Say, "Each works according to his manner, but your Lord is most knowing of who is best guided in way."
১৭:৮৫
বাংলা অনুবাদ
আর তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বল: ’রূহ’ হলো আমার প্রতিপালকের আদেশের অন্তর্গত। আর এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দেয়া হয়েছে।
ইংরেজি অনুবাদ
And they ask you, [O Muhammad], about the soul. Say, "The soul is of the affair of my Lord. And mankind have not been given of knowledge except a little."
১৭:৮৬
বাংলা অনুবাদ
আর যদি আমরা চাইতাম, তবে তোমার প্রতি যা প্রত্যাদেশ করা হয়েছে, তা অবশ্যই নিয়ে যেতাম; তারপর এর ব্যাপারে আমাদের বিরুদ্ধে তুমি কোনো কর্মবিধায়ক পেতে না।
ইংরেজি অনুবাদ
And if We willed, We could surely do away with that which We revealed to you. Then you would not find for yourself concerning it an advocate against Us.
১৭:৮৭
বাংলা অনুবাদ
তোমার প্রতিপালকের দয়া ছাড়া। নিশ্চই তোমার উপর তাঁর অনুগ্রহ (সত্যিই) বিরাট।
ইংরেজি অনুবাদ
Except [We have left it with you] as a mercy from your Lord. Indeed, His favor upon you has ever been great.
১৭:৮৮
বাংলা অনুবাদ
বল: যদি মানুষ ও জিন একত্র হয়ে এই কুরআনের মতো কিছু আনতে চায়, তারা এর মতো কিছু আনতে সক্ষম হবে না, যদি তারা পরস্পরের পূর্ণ সহযোগীও হয়।
ইংরেজি অনুবাদ
Say, "If mankind and the jinn gathered in order to produce the like of this Qur'an, they could not produce the like of it, even if they were to each other assistants."
১৭:৮৯
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমরা মানুষের জন্য এই কুরআনে সব ধরনের দৃষ্টান্ত বিভিন্নভাবে উপস্থাপন করেছি; কিন্তু অধিকাংশ মানুষ কেবল প্রত্যাখ্যান ও অবিশ্বাস ছাড়া আর কিছুই করেনি।
ইংরেজি অনুবাদ
And We have certainly diversified for the people in this Qur'an from every [kind] of example, but most of the people refused [anything] except disbelief.
১৭:৯০
বাংলা অনুবাদ
আর তারা বলল: ‘আমরা তোমার প্রতি কখনোই বিশ্বাস স্থাপন করবো না, যতক্ষণ না তুমি আমাদের জন্য ভূমি থেকে একটি ঝরনা প্রবাহিত করবে।’
ইংরেজি অনুবাদ
And they say, "We will not believe you until you break open for us from the ground a spring.
১৭:৯১
বাংলা অনুবাদ
অথবা তোমার জন্য খেজুর ও আঙুরসমৃদ্ধ একটি বাগান হয় এবং তুমি তার ভেতর দিয়ে নদীগুলো প্রবলভাবে প্রবাহিত করো।
ইংরেজি অনুবাদ
Or [until] you have a garden of palm tress and grapes and make rivers gush forth within them in force [and abundance]
১৭:৯২
বাংলা অনুবাদ
অথবা যেমন তুমি দাবি করেছ, আকাশকে আমাদের ওপর খণ্ড খণ্ড করে ফেলে দাও; অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে প্রকাশ্যে উপস্থিত করো।
ইংরেজি অনুবাদ
Or you make the heaven fall upon us in fragments as you have claimed or you bring Allah and the angels before [us]
১৭:৯৩
বাংলা অনুবাদ
অথবা তোমার জন্য স্বর্ণখচিত একটি ঘর থাকে, কিংবা তুমি আকাশে উঠে যাও; আর আমরা তোমার সেই আরোহনে কখনোই বিশ্বাস করব না, যতক্ষণ না তুমি আমাদের ওপর এমন একটি লিখিত গ্রন্থ নামাও, যা আমরা পড়তে পারি। বল: ‘আমার প্রতিপালক পবিত্র; আমি তো শুধু একজন মানুষ, একজন প্রেরিত দূত (রাসূল) ছাড়া আর কিছু নই।
ইংরেজি অনুবাদ
Or you have a house of gold or you ascend into the sky. And [even then], we will not believe in your ascension until you bring down to us a book we may read." Say, "Exalted is my Lord! Was I ever but a human messenger?"
১৭:৯৪
বাংলা অনুবাদ
আর যখন তাদের কাছে পথনির্দেশ এসেছে, মানুষকে বিশ্বাস স্থাপন করা থেকে আর কিছুই বাধা দেয়নি, শুধু এই কথা ছাড়া যে তারা বলেছে:‘আল্লাহ কি একজন মানুষকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন?’
ইংরেজি অনুবাদ
And what prevented the people from believing when guidance came to them except that they said, "Has Allah sent a human messenger?"
১৭:৯৫
বাংলা অনুবাদ
বলো: যদি পৃথিবীতে ফেরেশতারা স্বাভাবিকভাবে চলাফেরা করত, তবে আমরা অবশ্যই তাদের কাছে আকাশ থেকে একজন ফেরেশতাকে রাসূল হিসেবে পাঠাতাম।
ইংরেজি অনুবাদ
Say, "If there were upon the earth angels walking securely, We would have sent down to them from the heaven an angel [as a] messenger."
১৭:৯৬
বাংলা অনুবাদ
বল: আমার ও তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। নিশ্চয়ই তিনি তাঁর বান্দাদের বিষয়ে সর্বজ্ঞ ও সর্বদ্রষ্টা।
ইংরেজি অনুবাদ
Say, "Sufficient is Allah as Witness between me and you. Indeed he is ever, concerning His servants, Acquainted and Seeing."
১৭:৯৭
বাংলা অনুবাদ
আর আল্লাহ যাকে পথ দেখান, সেই সঠিক পথপ্রাপ্ত; আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তুমি তার জন্য তাঁকে ছাড়া কোনো অভিভাবক পাবে না। আর কিয়ামতের দিন আমরা তাদের মুখের উপর ভর করে একত্রিত করব, অন্ধ, বোবা ও বধির অবস্থায়। তাদের আশ্রয় হবে জাহান্নাম; যখনই তার আগুন কিছুটা নিভে যাবে, আমরা তাদের জন্য আগুন আরও বাড়িয়ে দেব।
ইংরেজি অনুবাদ
And whoever Allah guides - he is the [rightly] guided; and whoever He sends astray - you will never find for them protectors besides Him, and We will gather them on the Day of Resurrection [fallen] on their faces - blind, dumb and deaf. Their refuge is Hell; every time it subsides We increase them in blazing fire.
১৭:৯৮
বাংলা অনুবাদ
এটাই তাদের প্রতিফল, কারণ তারা আমাদের আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং বলেছে: ‘যখন আমরা হাড় ও ধ্বংসাবশেষে পরিণত হব, তখন কি সত্যিই আমাদেরকে নতুন করে সৃষ্টি করে পুনরুত্থিত করা হবে?’
ইংরেজি অনুবাদ
That is their recompense because they disbelieved in Our verses and said, "When we are bones and crumbled particles, will we [truly] be resurrected [in] a new creation?"
১৭:৯৯
বাংলা অনুবাদ
তারা কি দেখে না যে, আল্লাহ, যিনি আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি তাদের অনুরূপ আবার সৃষ্টি করতেও সক্ষম? আর তিনি তাদের জন্য একটি নির্ধারিত সময় স্থির করে রেখেছেন, যাতে কোনো সন্দেহ নেই। তবুও পাপাচারীরা কেবল প্রত্যাখ্যান ও অবিশ্বাস ছাড়া আর কিছুই করেনি।
ইংরেজি অনুবাদ
Do they not see that Allah, who created the heavens and earth, is [the one] Able to create the likes of them? And He has appointed for them a term, about which there is no doubt. But the wrongdoers refuse [anything] except disbelief.
১৭:১০০
বাংলা অনুবাদ
বল: যদি তোমরা আমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডারসমূহের মালিক হতে, তবে ব্যয় হয়ে যাওয়ার আশঙ্কায় নিশ্চয়ই তা ধরে রাখতে; আর মানুষ তো স্বভাবতই খুব কৃপণ।
ইংরেজি অনুবাদ
Say [to them], "If you possessed the depositories of the mercy of my Lord, then you would withhold out of fear of spending." And ever has man been stingy.
১৭:১০১
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা মূসাকে নয়টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলাম। তুমি ইসরাঈলী বংশধরদেরকে জিজ্ঞেস কর, যখন সে তাদের কাছে এসেছিল, তখন ফিরআউন তাকে বলেছিল: ‘হে মূসা, আমি তো তোমাকে জাদুগ্রস্ত বলেই মনে করি।’
ইংরেজি অনুবাদ
And We had certainly given Moses nine evident signs, so ask the Children of Israel [about] when he came to them and Pharaoh said to him, "Indeed I think, O Moses, that you are affected by magic."
১৭:১০২
বাংলা অনুবাদ
সে বলছিল: তুমি তো নিশ্চয় জানো, এই নিদর্শনগুলো আসমানসমূহ ও পৃথিবীর প্রতিপালক ছাড়া আর কেউ প্রত্যক্ষ প্রমাণ হিসেবে নাযিল করেননি। আর হে ফিরআউন, আমি তো নিশ্চতভাবেই মনে করি তুমি ধ্বংসের মুখে পতিত।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "You have already known that none has sent down these [signs] except the Lord of the heavens and the earth as evidence, and indeed I think, O Pharaoh, that you are destroyed."
১৭:১০৩
বাংলা অনুবাদ
অতঃপর সে তাদের দেশ থেকে উৎখাত করতে চাইল; ফলে আমরা তাকে এবং তার সঙ্গে যারা ছিল তাদের সবাইকে ডুবিয়ে দিলাম।
ইংরেজি অনুবাদ
So he intended to drive them from the land, but We drowned him and those with him all together.
১৭:১০৪
বাংলা অনুবাদ
আর তার (ফিরআউনের) পরে আমরা ইসরাঈলী বংশধরদেরকে বলেছিলাম: তোমরা এ ভূখণ্ডে বসবাস করো। অতঃপর যখন শেষ প্রতিশ্রুত সময় আসবে, আমরা তোমাদের সবাইকে সমবেতভাবে একত্র করে নিয়ে আসব।
ইংরেজি অনুবাদ
And We said after Pharaoh to the Children of Israel, "Dwell in the land, and when there comes the promise of the Hereafter, We will bring you forth in [one] gathering."
১৭:১০৫
বাংলা অনুবাদ
আর আমরা এটিকে সত্যসহ অবতীর্ণ করেছি, এবং এটি সত্যসহই অবতীর্ণ হয়েছে। আর আমরা তোমাকে পাঠিয়েছি কেবল সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে।
ইংরেজি অনুবাদ
And with the truth We have sent the Qur'an down, and with the truth it has descended. And We have not sent you, [O Muhammad], except as a bringer of good tidings and a warner.
১৭:১০৬
বাংলা অনুবাদ
আর এই কুরআন আমরা ভাগে ভাগে নাযিল করেছি, যাতে তুমি তা মানুষের কাছে ধীরে ধীরে পাঠ কর; এবং আমরা এটিকে ধারাবাহিকভাবে অবতীর্ণ করেছি।
ইংরেজি অনুবাদ
And [it is] a Qur'an which We have separated [by intervals] that you might recite it to the people over a prolonged period. And We have sent it down progressively.
১৭:১০৭
বাংলা অনুবাদ
বল: তোমরা এতে বিশ্বাস স্থাপন করো বা না-ই করো, যাদের আগে জ্ঞান দেওয়া হয়েছিল, যখন এটি তাদের সামনে পাঠ করা হয়, তারা থুতনি নত করে পূর্ণ সমর্পিত অবস্থায় লুটিয়ে পড়ে (তখন তারা আবেগে ও বিনয়ে এমনভাবে নত হয়ে পড়ে যেন তারা সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছে)।
ইংরেজি অনুবাদ
Say, "Believe in it or do not believe. Indeed, those who were given knowledge before it - when it is recited to them, they fall upon their faces in prostration,
১৭:১০৮
বাংলা অনুবাদ
আর তারা বলে: ‘আমাদের প্রতিপালক পবিত্র; নিশ্চয়ই আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়িত হবে।’
ইংরেজি অনুবাদ
And they say, "Exalted is our Lord! Indeed, the promise of our Lord has been fulfilled."
১৭:১০৯
বাংলা অনুবাদ
আর তারা থুতনি নত করে লুটিয়ে পড়ে, কাঁদতে থাকে; এবং এটি তাদের বিনয় আরও বাড়িয়ে দেয়।
ইংরেজি অনুবাদ
And they fall upon their faces weeping, and the Qur'an increases them in humble submission.
১৭:১১০
বাংলা অনুবাদ
বল: তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, যেভাবেই ডাকো, সকল সুন্দর নাম তাঁরই। আর তোমার বিধানের সাথে সংযোগের সময় তা উচ্চস্বরে পাঠ করো না এবং খুব নিচুস্বরেও না; বরং এ দুইয়ের মাঝামাঝি একটি পথ অনুসরণ করো।
ইংরেজি অনুবাদ
Say, "Call upon Allah or call upon the Most Merciful. Whichever [name] you call - to Him belong the best names." And do not recite [too] loudly in your prayer or [too] quietly but seek between that an [intermediate] way.
১৭:১১১
বাংলা অনুবাদ
আর বল: সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি কোনো সন্তান গ্রহণ করেননি, তাঁর রাজত্বে কোনো অংশীদার নেই, এবং দুর্বলতার কারণে তাঁর কোনো অভিভাবকেরও প্রয়োজন নেই; আর তাঁর মহিমা সর্বোচ্চভাবে ঘোষণা করো।
ইংরেজি অনুবাদ
And say, "Praise to Allah, who has not taken a son and has had no partner in [His] dominion and has no [need of a] protector out of weakness; and glorify Him with [great] glorification."