যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
১৮:১
বাংলা অনুবাদ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তাঁর দাসের প্রতি লিখিত বিধান অবতীর্ণ করেছেন এবং এতে কোনো প্রকার বক্রতা বা অসংগতি রাখেননি।
ইংরেজি অনুবাদ
[All] praise is [due] to Allah, who has sent down upon His Servant the Book and has not made therein any deviance.
১৮:২
বাংলা অনুবাদ
যা সুপ্রতিষ্ঠিত, যাতে তিনি তাঁর পক্ষ থেকে কঠিন শাস্তির বিষয়ে সতর্ক করতে পারেন এবং যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকাজ করে তাদেরকে এই সুসংবাদ দিতে পারেন যে তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট পুরস্কার।
ইংরেজি অনুবাদ
[He has made it] straight, to warn of severe punishment from Him and to give good tidings to the believers who do righteous deeds that they will have a good reward
১৮:৩
বাংলা অনুবাদ
যেখানে তারা চিরকাল থাকবে।
ইংরেজি অনুবাদ
In which they will remain forever
১৮:৪
বাংলা অনুবাদ
এবং যাতে তিনি তাদেরকে সতর্ক করেন, যারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।
ইংরেজি অনুবাদ
And to warn those who say, "Allah has taken a son."
১৮:৫
বাংলা অনুবাদ
এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, এমনকি তাদের পূর্বপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে যে কথা বের হয় তা কতই না ভয়াবহ! তারা কেবল মিথ্যাই বলে।
ইংরেজি অনুবাদ
They have no knowledge of it, nor had their fathers. Grave is the word that comes out of their mouths; they speak not except a lie.
১৮:৬
বাংলা অনুবাদ
তুমি কি তবে তাদের পেছনে দুঃখে নিজেকে প্রায় ধ্বংস করে ফেলবে, যদি তারা এই বাণীতে (হাদিসে) বিশ্বাস স্থাপন না করে?
ইংরেজি অনুবাদ
Then perhaps you would kill yourself through grief over them, [O Muhammad], if they do not believe in this message, [and] out of sorrow.
১৮:৭
বাংলা অনুবাদ
পৃথিবীর উপর যা কিছু আছে আমরা সেগুলিকে তাদের জন্য শোভনীয় করেছি, তাদেরকে এই পরীক্ষা করার জন্য যে, তাদের মধ্যে কর্মে কে উত্তম?
ইংরেজি অনুবাদ
Indeed, We have made that which is on the earth adornment for it that We may test them [as to] which of them is best in deed.
১৮:৮
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা (পৃথিবীর) এর উপরিস্থিত সবকিছুকে একদিন একেবারে সমতল, শুষ্ক ও উদ্ভিদহীন (বিরান) ভূমিতে পরিণত করব।
ইংরেজি অনুবাদ
And indeed, We will make that which is upon it [into] a barren ground.
১৮:৯
বাংলা অনুবাদ
তুমি কি মনে করেছো যে, গুহাবাসী ও রাকীমের অধিবাসীরা আমাদের নিদর্শনসমূহের মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছিল?
ইংরেজি অনুবাদ
Or have you thought that the companions of the cave and the inscription were, among Our signs, a wonder?
১৮:১০
বাংলা অনুবাদ
যখন সেই যুবকেরা গুহায় আশ্রয় নিল, তখন তারা বলল: ‘হে আমাদের রব, তোমার পক্ষ থেকে আমাদের জন্য অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কর্মগুলো সঠিক করে দাও।
ইংরেজি অনুবাদ
[Mention] when the youths retreated to the cave and said, "Our Lord, grant us from Yourself mercy and prepare for us from our affair right guidance."
১৮:১১
বাংলা অনুবাদ
অতঃপর আমরা গুহায় তাদের কানকে (শ্রবণ বন্ধ করে) বহু বছর ধরে গভীর নিদ্রায় আচ্ছাদিত করলাম।
ইংরেজি অনুবাদ
So We cast [a cover of sleep] over their ears within the cave for a number of years.
১৮:১২
বাংলা অনুবাদ
এরপর আমরা তাদেরকে জাগিয়ে দিলাম জানার জন্য যে, দু’দলের মধ্যে কোনটি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে।
ইংরেজি অনুবাদ
Then We awakened them that We might show which of the two factions was most precise in calculating what [extent] they had remained in time.
১৮:১৩
বাংলা অনুবাদ
আমরা তোমার কাছে তাদের সত্য ঘটনা বর্ণনা করছি। নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক, যারা তাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আর আমরা তাদের সঠিক পথে চলার শক্তি আরও বৃদ্ধি করে দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ
It is We who relate to you, [O Muhammad], their story in truth. Indeed, they were youths who believed in their Lord, and We increased them in guidance.
১৮:১৪
বাংলা অনুবাদ
আর আমরা তাদের হৃদয়গুলোকে দৃঢ় করে দিয়েছিলাম, যখন তারা উঠে দাঁড়িয়েছিল এবং বলেছিল: ‘আমাদের পালনকর্তা আসমান ও পৃথিবীর পালনকর্তা। আমরা কখনো তাঁকে ছাড়া অন্য কোনো বিধানদাতাকে ডাকব না। যদি আমরা তা করি, তবে তা হবে চরম অন্যায়।
ইংরেজি অনুবাদ
And We made firm their hearts when they stood up and said, "Our Lord is the Lord of the heavens and the earth. Never will we invoke besides Him any deity. We would have certainly spoken, then, an excessive transgression.
১৮:১৫
বাংলা অনুবাদ
এরা আমাদেরই সম্প্রদায়; তারা আল্লাহকে বাদ দিয়ে অনেক বিধানদাতা গ্রহণ করেছে। তারা কেন এ বিষয়ে কোনো স্পষ্ট প্রমাণ উপস্থাপন করে না? আর তার চেয়ে বড় পাপী আর কে, যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে?
ইংরেজি অনুবাদ
These, our people, have taken besides Him deities. Why do they not bring for [worship of] them a clear authority? And who is more unjust than one who invents about Allah a lie?"
১৮:১৬
বাংলা অনুবাদ
আর যখন তোমরা তাদের থেকে এবং তারা আল্লাহ ছাড়া যাদের দাসত্ব করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে, তখন গুহায় আশ্রয় নাও। তোমাদের প্রতিপালক তাঁর অনুগ্রহ তোমাদের জন্য বিস্তৃত করবেন এবং তোমাদের কাজের মধ্যে তিনি তোমাদের জন্য সহজতা ও কল্যাণকর ব্যবস্থা করে দেবেন।
ইংরেজি অনুবাদ
[The youths said to one another], "And when you have withdrawn from them and that which they worship other than Allah, retreat to the cave. Your Lord will spread out for you of His mercy and will prepare for you from your affair facility."
১৮:১৭
বাংলা অনুবাদ
আর তুমি যদি দেখতে যে, সূর্য যখন উদিত হয় তখন তাদের গুহার ডান পাশ দিয়ে কাত হয়ে সরে যায়, আর যখন অস্ত যায় তখন বাম পাশ দিয়ে তাদেরকে পাশ কাটিয়ে চলে যায়; আর তারা ছিল গুহার এক প্রশস্ত অভ্যন্তরীণ স্থানে। এটি আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। আল্লাহ যাকে পথনির্দেশ দেন, সেই-ই সঠিক পথপ্রাপ্ত; আর যাকে তিনি পথভ্রষ্ট হতে দেন, তার জন্য তুমি কোনো অভিভাবক ও সঠিক পথপ্রদর্শক পাবে না।
ইংরেজি অনুবাদ
And [had you been present], you would see the sun when it rose, inclining away from their cave on the right, and when it set, passing away from them on the left, while they were [laying] within an open space thereof. That was from the signs of Allah. He whom Allah guides is the [rightly] guided, but he whom He leaves astray - never will you find for him a protecting guide.
১৮:১৮
বাংলা অনুবাদ
আর তুমি তাদের জাগ্রত মনে করতে, অথচ তারা ছিল নিদ্রিত। আর আমরা তাদের ডান ও বাম দিকে পাশ পরিবর্তন করাতাম। আর তাদের কুকুরটি তার দুই সামনের পা গুহার প্রবেশমুখে প্রসারিত করে ছিল। যদি তুমি তাদের উপর হঠাৎ নজর দিতে, তবে অবশ্যই তাদের থেকে পালিয়ে ফিরে যেতে এবং তাদের ভয়ে আতংকগ্রস্ত হয়ে পড়্তে।
ইংরেজি অনুবাদ
And you would think them awake, while they were asleep. And We turned them to the right and to the left, while their dog stretched his forelegs at the entrance. If you had looked at them, you would have turned from them in flight and been filled by them with terror.
১৮:১৯
বাংলা অনুবাদ
আর এভাবেই আমরা তাদের জাগিয়ে তুললাম, যাতে তারা নিজেদের মধ্যে প্রশ্নোত্তর করে। তাদের একজন বলল: “তোমরা কত সময় অবস্থান করেছ?” তারা বলেছিল: “আমরা একদিন অথবা দিনের কিছু অংশ ছিলাম।” তারা বলেছিল: “তোমাদের প্রতিপালকই ভালো জানেন তোমরা কতকাল ছিলে। এখন তোমাদের একজনকে এই মুদ্রা নিয়ে শহরে পাঠাও; সে দেখুক কোন খাদ্য অধিক বিশুদ্ধ ও উত্তম, তারপর সেখান থেকে তোমাদের জন্য কিছু উপজীবিকা নিয়ে আসুক। আর সে যেন খুব সতর্ক আচরণ করে এবং তোমাদের ব্যাপারে কাউকে যেন কিছু টের পেতে না দেয়।
ইংরেজি অনুবাদ
And similarly, We awakened them that they might question one another. Said a speaker from among them, "How long have you remained [here]?" They said, "We have remained a day or part of a day." They said, "Your Lord is most knowing of how long you remained. So send one of you with this silver coin of yours to the city and let him look to which is the best of food and bring you provision from it and let him be cautious. And let no one be aware of you.
১৮:২০
বাংলা অনুবাদ
নিশ্চয় তোমাদের বিষয় যদি তাদের কাছে প্রকাশিত হয়, তবে তারা তোমাদের পাথরের আঘাতে হত্যা করবে, অথবা তাদের ধর্মাদর্শে ফিরিয়ে নেবে; আর সে ক্ষেত্রে তোমরা কখনোই সফল হবে না।
ইংরেজি অনুবাদ
Indeed, if they come to know of you, they will stone you or return you to their religion. And never would you succeed, then - ever."
১৮:২১
বাংলা অনুবাদ
আর এভাবেই আমরা লোকদের তাদের সম্পর্কে জানিয়ে দিলাম, যাতে তারা জানে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং এতে কোনো সন্দেহ নেই যে, কেয়ামত আসবেই। যখন তারা নিজেদের বিষয় নিয়ে বিতর্ক করছিল, তখন কেউ বলল: “তাদের উপর একটি স্থাপনা নির্মাণ কর।” তাদের পালনকর্তাই তাদের বিষয়ে অধিক জানেন। আর সিদ্ধান্ত গ্রহণে যাদের মতামত প্রাধান্য পেল তারা বলল: “আমরা অবশ্যই তাদের স্থানে নির্মাণ করব একটি সমর্পন কেন্দ্র।”
ইংরেজি অনুবাদ
And similarly, We caused them to be found that they [who found them] would know that the promise of Allah is truth and that of the Hour there is no doubt. [That was] when they disputed among themselves about their affair and [then] said, "Construct over them a structure. Their Lord is most knowing about them." Said those who prevailed in the matter, "We will surely take [for ourselves] over them a masjid."
১৮:২২
বাংলা অনুবাদ
শীঘ্রই কেউ বলবে, তারা ছিল তিনজন, আর চতুর্থ ছিল তাদের কুকুর। আবার কেউ বলবে, তারা ছিল পাঁচজন, ষষ্ঠ ছিল তাদের কুকুর, (সবই) অদেখা বিষয়ের অনুমান। আর কেউ বলবে, তারা ছিল সাতজন, আর অষ্টম ছিল তাদের কুকুর। বল: “আমার প্রতিপালকই তাদের সংখ্যা সম্পর্কে অধিক জানেন; অল্প কয়েকজন ছাড়া কেউ তা জানে না।” অতএব তাদের বিষয়ে কেবল সীমিত ও স্পষ্ট আলোচনা ছাড়া বিতর্কে জড়িও না, এবং এ বিষয়ে তাদের কারও কাছেই চূড়ান্ত মতামত জানতে চেয়ো না।
ইংরেজি অনুবাদ
They will say there were three, the fourth of them being their dog; and they will say there were five, the sixth of them being their dog - guessing at the unseen; and they will say there were seven, and the eighth of them was their dog. Say, [O Muhammad], "My Lord is most knowing of their number. None knows them except a few. So do not argue about them except with an obvious argument and do not inquire about them among [the speculators] from anyone."
১৮:২৩
বাংলা অনুবাদ
আর কোনো বিষয়ে কখনো বলো না: “আমি নিশ্চয় আগামীকাল এটা করব।”
ইংরেজি অনুবাদ
And never say of anything, "Indeed, I will do that tomorrow,"
১৮:২৪
বাংলা অনুবাদ
তবে এ ছাড়া যে: “যদি আল্লাহ ইচ্ছা করেন।” আর যদি ভুলে যাও, তবে তোমার পালনকর্তাকে স্মরণ করো এবং বল: “আশা করি, আমার পালনকর্তা আমাকে যে পথ দেখাবেন, তা সত্য পথের এর চেয়েও (বিবরণকৃত গুহাবাসীর ঘটনা) অধিক নিকটবর্তী।
ইংরেজি অনুবাদ
Except [when adding], "If Allah wills." And remember your Lord when you forget [it] and say, "Perhaps my Lord will guide me to what is nearer than this to right conduct."
১৮:২৫
বাংলা অনুবাদ
আর তারা তাদের গুহায় অবস্থান করেছিল তিনশ বছর এবং তারা বৃদ্ধি করেছিল আরও নয়।
ইংরেজি অনুবাদ
And they remained in their cave for three hundred years and exceeded by nine.
১৮:২৬
বাংলা অনুবাদ
বল: “আল্লাহই সবচেয়ে ভালো জানেন তারা কতকাল অবস্থান করেছিল। আসমান ও পৃথিবীর অদৃশ্য জ্ঞান তাঁরই। তিনি কতই না সুন্দর দ্রষ্টা ও কতই না সুন্দর শ্রোতা! তিনি ছাড়া তাদের জন্য নেই কোন অভিভাবক, এবং তিনি তাঁর সিদ্ধান্তে কাউকে অংশীদার করেন না।
ইংরেজি অনুবাদ
Say, "Allah is most knowing of how long they remained. He has [knowledge of] the unseen [aspects] of the heavens and the earth. How Seeing is He and how Hearing! They have not besides Him any protector, and He shares not His legislation with anyone."
১৮:২৭
বাংলা অনুবাদ
আর তোমার প্রতিপালকের লিখিত বিধান থেকে তোমার কাছে যা প্রত্যাদেশ করা হয়েছে তা পাঠ করো। তাঁর বাণীগুলো পরিবর্তন করার কেউ নেই, এবং তাঁর বাইরে তুমি কখনোই কোনো আশ্রয়স্থল পাবে না।
ইংরেজি অনুবাদ
And recite, [O Muhammad], what has been revealed to you of the Book of your Lord. There is no changer of His words, and never will you find in other than Him a refuge.
১৮:২৮
বাংলা অনুবাদ
আর তুমি নিজে ধৈর্য ধরো তাদের সঙ্গে, যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে ডাকে, তাঁর সন্তুষ্টি কামনা করে। আর তোমার দুচোখ যেন পার্থিব জীবনের বাহ্যিক সৌন্দর্য কামনা করে, তাদের থেকে সরে না যায়। আর তার আনুগত্য করো না, যার হৃদয়কে আমরা আমাদের স্মরণ থেকে উদাসীন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্মকান্ডগুলো হয়েছে সীমালঙ্ঘিত ও এলোমেলো।
ইংরেজি অনুবাদ
And keep yourself patient [by being] with those who call upon their Lord in the morning and the evening, seeking His countenance. And let not your eyes pass beyond them, desiring adornments of the worldly life, and do not obey one whose heart We have made heedless of Our remembrance and who follows his desire and whose affair is ever [in] neglect.
১৮:২৯
বাংলা অনুবাদ
আর বল: “তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে।” অতএব যার ইচ্ছা সে বিশ্বাস স্থাপন করুক, আর যার ইচ্ছা সে অবিশ্বাস করুক। নিশ্চয়ই আমরা পাপীদের জন্য এমন একটি আগুন প্রস্তুত করে রেখেছি, যার শিখা তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলবে। আর তারা যদি সাহায্য চায়, তবে তাদেরকে এমন পানি দেওয়া হবে যা গলিত ধাতুর মতো, যা তাদের মুখ ঝলসে দেবে। কতই না নিকৃষ্ট সেই পানীয়, আর কতই না নিকৃষ্ট সেই বিশ্রামের স্থান!
ইংরেজি অনুবাদ
And say, "The truth is from your Lord, so whoever wills - let him believe; and whoever wills - let him disbelieve." Indeed, We have prepared for the wrongdoers a fire whose walls will surround them. And if they call for relief, they will be relieved with water like murky oil, which scalds [their] faces. Wretched is the drink, and evil is the resting place.
১৮:৩০
বাংলা অনুবাদ
নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, আমরা উত্তম কর্ম সম্পাদনকারীর প্রতিদান কখনো বিনষ্ট করি না।
ইংরেজি অনুবাদ
Indeed, those who have believed and done righteous deeds - indeed, We will not allow to be lost the reward of any who did well in deeds.
১৮:৩১
বাংলা অনুবাদ
তারাই এমন লোক, যাদের জন্য রয়েছে চিরস্থায়ী জান্নাতসমূহ; যার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে। সেখানে তাদের সোনার কঙ্কন দ্বারা অলংকৃত করা হবে এবং তারা সূক্ষ্ম ও মোটা রেশমের সবুজ পোশাক পরবে। সেখানে তারা সুশোভিত আসনে আরাম করে হেলান দেবে। কতই না উত্তম প্রতিদান এবং কতই না সুন্দর সেই বিশ্রামের স্থান!
ইংরেজি অনুবাদ
Those will have gardens of perpetual residence; beneath them rivers will flow. They will be adorned therein with bracelets of gold and will wear green garments of fine silk and brocade, reclining therein on adorned couches. Excellent is the reward, and good is the resting place.
১৮:৩২
বাংলা অনুবাদ
আর তাদের কাছে দুই ব্যক্তির এক দৃষ্টান্ত তুলে ধর, তাদের একজনের জন্য আমরা আঙ্গুরের দুটি বাগান স্থাপন করেছিলাম, দুটিকে খেজুরগাছ দিয়ে পরিবেষ্টিত করেছিলাম, আর তাদের মাঝখানে শস্যক্ষেত সৃষ্টি করেছিলাম।
ইংরেজি অনুবাদ
And present to them an example of two men: We granted to one of them two gardens of grapevines, and We bordered them with palm trees and placed between them [fields of] crops.
১৮:৩৩
বাংলা অনুবাদ
দুটি বাগানের দুটোই তাদের পূর্ণ ফলন দিত এবং তাতে কোনো ঘাটতি করত না; আর আমরা তাদের মাঝখান দিয়ে একটি নদী প্রবাহিত করেছিলাম।
ইংরেজি অনুবাদ
Each of the two gardens produced its fruit and did not fall short thereof in anything. And We caused to gush forth within them a river.
১৮:৩৪
বাংলা অনুবাদ
আর তার ছিল প্রচুর ফলসম্পদ। তখন সে তার সঙ্গীকে, তার সঙ্গে কথোপকথনের সময়, বলল: আমি সম্পদে তোমার চেয়ে বেশি এবং জনবল ও প্রভাবেও অধিক শক্তিশালী।
ইংরেজি অনুবাদ
And he had fruit, so he said to his companion while he was conversing with him, "I am greater than you in wealth and mightier in [numbers of] men."
১৮:৩৫
বাংলা অনুবাদ
আর সে নিজের প্রতি অন্যায়কারী অবস্থায় তার বাগানে প্রবেশ করে বলল: আমি মনে করি না এই উদ্যান কখনো ধ্বংস হবে।
ইংরেজি অনুবাদ
And he entered his garden while he was unjust to himself. He said, "I do not think that this will perish - ever.
১৮:৩৬
বাংলা অনুবাদ
আর আমি মনে করি না কিয়ামত সংঘটিত হবে; আর অবশ্যই যদি আমি আমার পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হই, তবে অবশ্যই এর চেয়েও উত্তম প্রত্যাবর্তনস্থল আমি পাব।
ইংরেজি অনুবাদ
And I do not think the Hour will occur. And even if I should be brought back to my Lord, I will surely find better than this as a return."
১৮:৩৭
বাংলা অনুবাদ
তার সঙ্গী, তার সঙ্গে আলোচনা করতে করতে, বলল: তুমি কি সেই সত্তাকে অস্বীকার করছ, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর এক শুক্রবিন্দু থেকে, তারপর তোমাকে পূর্ণাঙ্গ মানুষরূপে গড়ে তুলেছেন?
ইংরেজি অনুবাদ
His companion said to him while he was conversing with him, "Have you disbelieved in He who created you from dust and then from a sperm-drop and then proportioned you [as] a man?
১৮:৩৮
বাংলা অনুবাদ
বরং তিনি আল্লাহ, আমার প্রতিপালক; এবং আমি আমার প্রতিপালকের সাথে কাউকেই অংশীদার করি না।
ইংরেজি অনুবাদ
But as for me, He is Allah, my Lord, and I do not associate with my Lord anyone.
১৮:৩৯
বাংলা অনুবাদ
আর তুমি যখন তোমার বাগানে প্রবেশ করেছিলে, তখন কেন বললে না: ‘আল্লাহ যা চেয়েছেন (তাই হয়েছে); আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই’? যদি তুমি আমাকে সম্পদ ও সন্তান-সন্ততিতে তোমার চেয়ে কমও দেখো—
ইংরেজি অনুবাদ
And why did you, when you entered your garden, not say, 'What Allah willed [has occurred]; there is no power except in Allah '? Although you see me less than you in wealth and children,
১৮:৪০
বাংলা অনুবাদ
তবে আশা করি আমার প্রতিপালক আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দান করবেন, আর এর উপর আকাশ থেকে কোনো নির্ধারিত বিপর্যয় পাঠাবেন, ফলে তা পরিণত হবে উদ্ভিদশুন্য, অনুর্বর ভূমিতে।
ইংরেজি অনুবাদ
It may be that my Lord will give me [something] better than your garden and will send upon it a calamity from the sky, and it will become a smooth, dusty ground,
১৮:৪১
বাংলা অনুবাদ
অথবা এর পানি ভূগর্ভে নেমে যেতে পারে, ফলে তুমি তা আর কখনো খুঁজে বা ফিরিয়ে আনতে সক্ষম হবে না।
ইংরেজি অনুবাদ
Or its water will become sunken [into the earth], so you would never be able to seek it."
১৮:৪২
বাংলা অনুবাদ
আর বিপর্যয় তার সমস্ত ফল-ফসলকে ঘিরে ফেলল, ফলে সে তার ব্যয়ের জন্য হাত মুচড়ে আফসোস করতে লাগল, যখন তা উল্টে পড়ে ছিল তার মাচাগুলোর উপর, আর সে বলতে লাগল: হায়, আমি যদি আমার পালনকর্তার সাথে কাউকে অংশীদার না করতাম!
ইংরেজি অনুবাদ
And his fruits were encompassed [by ruin], so he began to turn his hands about [in dismay] over what he had spent on it, while it had collapsed upon its trellises, and said, "Oh, I wish I had not associated with my Lord anyone."
১৮:৪৩
বাংলা অনুবাদ
আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার মতো কোনো দল তার ছিল না, আর সে নিজেও তা রক্ষা করতে সক্ষম ছিল না।
ইংরেজি অনুবাদ
And there was for him no company to aid him other than Allah, nor could he defend himself.
১৮:৪৪
বাংলা অনুবাদ
এ ক্ষেত্রে চুড়ান্ত কর্তৃত্ব আল্লাহরই, যিনি সত্য। পুরস্কার প্রদানে ও পরিণাম নির্ধারণে তিনিই শ্রেষ্ঠ।
ইংরেজি অনুবাদ
There the authority is [completely] for Allah, the Truth. He is best in reward and best in outcome.
১৮:৪৫
বাংলা অনুবাদ
আর তাদের কাছে দুনিয়ার জীবনের দৃষ্টান্ত পেশ কর: তা পানি মতো, যা আমরা আকাশ থেকে বর্ষণ করি; এরপর তার সাথে মিশে জমিনে উদ্ভিদ ঘন হয়ে জন্মায়, অতঃপর তা হয়ে যায় শুকনো ভাঙা খড়, যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।
ইংরেজি অনুবাদ
And present to them the example of the life of this world, [its being] like rain which We send down from the sky, and the vegetation of the earth mingles with it and [then] it becomes dry remnants, scattered by the winds. And Allah is ever, over all things, Perfect in Ability.
১৮:৪৬
বাংলা অনুবাদ
ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য; আর স্থায়ী সৎকর্মসমূহ তোমার প্রতিপালকের নিকট প্রতিদান হিসেবেও উত্তম এবং প্রত্যাশার দিক থেকেও উত্তম।
ইংরেজি অনুবাদ
Wealth and children are [but] adornment of the worldly life. But the enduring good deeds are better to your Lord for reward and better for [one's] hope.
১৮:৪৭
বাংলা অনুবাদ
আর যেদিন আমরা পাহাড়গুলোকে গতিশীল করব, তুমি দেখবে পৃথিবী যেন এক শুন্য খোলা প্রান্তর, আর আমরা তাদের সবাইকে সমবেত করব, অতঃপর আমরা তাদের একজনকেও ছাড়বো না।
ইংরেজি অনুবাদ
And [warn of] the Day when We will remove the mountains and you will see the earth prominent, and We will gather them and not leave behind from them anyone.
১৮:৪৮
বাংলা অনুবাদ
আর তাদেরকে তোমার প্রতিপালকের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে। (বলা হবে:) নিশ্চয়ই তোমরা আমাদের কাছে এসেছ, যেমন আমরা তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। বরং তোমরা ভেবেছিলে আমরা তোমাদের জন্য কোনো নির্ধারিত সময় রাখব না।
ইংরেজি অনুবাদ
And they will be presented before your Lord in rows, [and He will say], "You have certainly come to Us just as We created you the first time. But you claimed that We would never make for you an appointment."
১৮:৪৯
বাংলা অনুবাদ
আর কর্মের হিসাব বইটি (আমলনামা) সামনে রাখা হবে, তখন তুমি অপরাধীদের দেখবে তারা তাতে যা আছে তা দেখে ভীত হয়ে পড়বে, আর তারা বলবে: হায় আমাদের দুর্ভাগ্য! এটা কেমন বই, যা ছোট-বড় কিছুই বাদ দেয় না, বরং সবকিছুই গণনা করে রেখেছে! আর তারা তাদের কৃতকর্মকে সামনে উপস্থিত পাবে, আর তোমার প্রতিপালক কারও প্রতি অন্যায় করেন না।
ইংরেজি অনুবাদ
And the record [of deeds] will be placed [open], and you will see the criminals fearful of that within it, and they will say, "Oh, woe to us! What is this book that leaves nothing small or great except that it has enumerated it?" And they will find what they did present [before them]. And your Lord does injustice to no one.
১৮:৫০
বাংলা অনুবাদ
আর (স্মরণ করো) যখন আমরা ফেরেশতাদেরকে বলেছিলাম: তোমরা আদমকে মেনে নাও (আমার প্রতিনিধি হিসেবে); তখন সবাই মেনে নিয়েছিল, ইবলিস ছাড়া। সে জিনদের অন্তর্ভুক্ত ছিল, তাই সে তার রবের আদেশ অমান্য করল। তাহলে কি তোমরা তাকে ও তার বংশধরদের আমাকে বাদ দিয়ে অভিভাবক হিসেবে গ্রহণ করেছ, অথচ তারা তোমাদের শত্রু? পাপীদের জন্য তা কতই না নিকৃষ্ট বিকল্প!
ইংরেজি অনুবাদ
And [mention] when We said to the angels, "Prostrate to Adam," and they prostrated, except for Iblees. He was of the jinn and departed from the command of his Lord. Then will you take him and his descendants as allies other than Me while they are enemies to you? Wretched it is for the wrongdoers as an exchange.
১৮:৫১
বাংলা অনুবাদ
আমি তাদেরকে আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি দেখার জন্য উপস্থিত রাখিনি, আর তাদের নিজেদের সৃষ্টিতেও নয়। আর আমি কখনো পথভ্রষ্টকারীদেরকে সহায়ক হিসেবে গ্রহণ করিনি।
ইংরেজি অনুবাদ
I did not make them witness to the creation of the heavens and the earth or to the creation of themselves, and I would not have taken the misguiders as assistants.
১৮:৫২
বাংলা অনুবাদ
আর যেদিন তিনি বলবেন: ‘তোমরা যাদেরকে আমার অংশীদার মনে করেছিলে, তাদেরকে ডাকো।’ তখন তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা কোনো সাড়া দেবে না। আর আমরা তাদের মাঝে সৃষ্টি করে দেব এক ধ্বংস গহ্বর।
ইংরেজি অনুবাদ
And [warn of] the Day when He will say, "Call 'My partners' whom you claimed," and they will invoke them, but they will not respond to them. And We will put between them [a valley of] destruction.
১৮:৫৩
বাংলা অনুবাদ
আর অপরাধীরা যখন আগুনকে দেখবে, তখন তারা বুঝে নেবে যে তারা তাতে পতিত হবে। আর তারা সেখান থেকে ফেরার কোনো পথ খুঁজে পাবে না।
ইংরেজি অনুবাদ
And the criminals will see the Fire and will be certain that they are to fall therein. And they will not find from it a way elsewhere.
১৮:৫৪
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা এই কুরআনে মানুষের জন্য সব ধরনের উদাহরণ বার বার নানা ভাবে তুলে ধরেছি; তবুও মানুষ অধিকাংশ বিষয়েই বিতর্কপ্রিয়।
ইংরেজি অনুবাদ
And We have certainly diversified in this Qur'an for the people from every [kind of] example; but man has ever been, most of anything, [prone to] dispute.
১৮:৫৫
বাংলা অনুবাদ
আর যখন তাদের কাছে সঠিক পথনির্দেশ এসে গেছে, তখন মানুষের কী এমন জিনিস বাধা হয়ে দাঁড়ায় যে তারা বিশ্বাস স্থাপন করবে না এবং তাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাইবে না, শুধু এই অপেক্ষা ছাড়া যে তাদের কাছেও আসবে পূর্ববর্তীদের বেলায় অনুসৃত রীতি অথবা তাদের সামনে সরাসরি উপস্থিত হবে শাস্তি?
ইংরেজি অনুবাদ
And nothing has prevented the people from believing when guidance came to them and from asking forgiveness of their Lord except that there [must] befall them the [accustomed] precedent of the former peoples or that the punishment should come [directly] before them.
১৮:৫৬
বাংলা অনুবাদ
আর আমরা রাসূলদের পাঠাই না, শুধু সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে ছাড়া। কিন্তু যারা অবিশ্বাস করে, তারা মিথ্যার মাধ্যমে তর্ক করে, যাতে এর দ্বারা সত্যকে খণ্ডন করতে পারে। আর তারা আমার আয়াতসমূহ এবং যেসব বিষয়ে তাদের সতর্ক করা হয়েছে, সবকিছুকে উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করেছে।
ইংরেজি অনুবাদ
And We send not the messengers except as bringers of good tidings and warners. And those who disbelieve dispute by [using] falsehood to [attempt to] invalidate thereby the truth and have taken My verses, and that of which they are warned, in ridicule.
১৮:৫৭
বাংলা অনুবাদ
আর তার চেয়ে বড় অন্যায়কারী কে, যাকে তার পালনকর্তার নিদর্শনসমূহ দ্বারা স্মরণ করিয়ে দেয়া হয়েছে, তারপর সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তার নিজের হাতগুলো যা আগে করেছে তা ভুলে যায়? নিশ্চয়ই আমরা তাদের অন্তরের ওপর বসিয়ে দিয়েছি আবরণ, যাতে তারা তা বুঝতে না পারে, এবং তাদের কানে দিয়েছি বধিরতা। আর তুমি যদি তাদের সঠিক পথের দিকে ডাকো, তবুও তারা কখনোই সঠিক পথ পাবে না।
ইংরেজি অনুবাদ
And who is more unjust than one who is reminded of the verses of his Lord but turns away from them and forgets what his hands have put forth? Indeed, We have placed over their hearts coverings, lest they understand it, and in their ears deafness. And if you invite them to guidance - they will never be guided, then - ever.
১৮:৫৮
বাংলা অনুবাদ
আর তোমার পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল, দয়ার অধিকারী। যদি তিনি তাদেরকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করতেন, তবে অবশ্যই তাদের জন্য শাস্তি তাড়াতাড়ি এনে দিতেন। বরং তাদের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে, যা থেকে তারা কখনো কোনো পালানোর জায়গা খুঁজে পাবে না।
ইংরেজি অনুবাদ
And your Lord is the Forgiving, full of mercy. If He were to impose blame upon them for what they earned, He would have hastened for them the punishment. Rather, for them is an appointment from which they will never find an escape.
১৮:৫৯
বাংলা অনুবাদ
আর ঐসব জনপদ, আমরা তাদের ধ্বংস করেছি যখন তারা অন্যায় করেছিল; এবং তাদের ধ্বংসের জন্য আমরা একটি নির্ধারিত সময় স্থির করে দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ
And those cities - We destroyed them when they wronged, and We made for their destruction an appointed time.
১৮:৬০
বাংলা অনুবাদ
আর স্মরণ করো, যখন মূসা তার সহচরকে বলেছিল: ‘আমি থামব না, যতক্ষণ না আমি দুই সমুদ্রের মিলনস্থলে পৌঁছাই, অথবা আমি যুগ যুগ ধরে চলতেই থাকবো।’
ইংরেজি অনুবাদ
And [mention] when Moses said to his servant, "I will not cease [traveling] until I reach the junction of the two seas or continue for a long period."
১৮:৬১
বাংলা অনুবাদ
অতঃপর যখন তারা দুইজন দুই সাগরের মিলনস্থলে পৌঁছল, তারা তাদের মাছের কথা ভুলে গেল। তখন সেটি সমুদ্রের মধ্যে গোপন একটি পথ ধরে চলে গেল (অদৃশ্য হয়ে গেল)।
ইংরেজি অনুবাদ
But when they reached the junction between them, they forgot their fish, and it took its course into the sea, slipping away.
১৮:৬২
বাংলা অনুবাদ
অতঃপর যখন তারা আরও কিছুটা পথ অতিক্রম করল, সে তার সহচরকে বলল: ‘আমাদের খাবার নিয়ে এসো। নিশ্চয়ই আমরা এই সফরে ভীষণ ক্লান্তি অনুভব করেছি।’
ইংরেজি অনুবাদ
So when they had passed beyond it, [Moses] said to his boy, "Bring us our morning meal. We have certainly suffered in this, our journey, [much] fatigue."
১৮:৬৩
বাংলা অনুবাদ
সে বলল: ‘তুমি কি দেখেছ, যখন আমরা পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম, তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম। আর আমাকে তা স্মরণ করাতে শয়তান ছাড়া আর কেউ বাধা দেয়নি। আর সেটি সমুদ্রের মধ্যে বিস্ময়করভাবে নিজের পথ তৈরি করে চলে গিয়েছিল।’
ইংরেজি অনুবাদ
He said, "Did you see when we retired to the rock? Indeed, I forgot [there] the fish. And none made me forget it except Satan - that I should mention it. And it took its course into the sea amazingly".
১৮:৬৪
বাংলা অনুবাদ
সে বলল: ‘সেটাই তো সেই স্থান, যা আমরা খুঁজছিলাম।’ তখন তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে আবার ফিরে গেল।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "That is what we were seeking." So they returned, following their footprints.
১৮:৬৫
বাংলা অনুবাদ
তখন তারা আমাদের দাসদের মধ্য থেকে একজন দাসকে পেল, যাকে আমরা আমাদের পক্ষ থেকে বিশেষ রহমত দান করেছিলাম এবং আমাদের পক্ষ থেকে বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ
And they found a servant from among Our servants to whom we had given mercy from us and had taught him from Us a [certain] knowledge.
১৮:৬৬
বাংলা অনুবাদ
মূসা তাকে বলল: ‘আমি কি আপনাকে অনুসরণ করতে পারি, এই শর্তে যে আপনি আমাকে সেই জ্ঞান থেকে শিক্ষা দেবেন, যে —সঠিক পথের জ্ঞান’ আপনাকে শেখানো হয়েছে?’
ইংরেজি অনুবাদ
Moses said to him, "May I follow you on [the condition] that you teach me from what you have been taught of sound judgement?"
১৮:৬৭
বাংলা অনুবাদ
সে বলল: ‘আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না।’
ইংরেজি অনুবাদ
He said, "Indeed, with me you will never be able to have patience.
১৮:৬৮
বাংলা অনুবাদ
আর আপনি কীভাবে ধৈর্য ধরবেন এমন বিষয়ে, যার পূর্ণ জ্ঞান বা গভীর অভিজ্ঞতা আপনি এখনো অর্জন করেন নি?
ইংরেজি অনুবাদ
And how can you have patience for what you do not encompass in knowledge?"
১৮:৬৯
বাংলা অনুবাদ
সে বললঃ আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোন আদেশ আমি অমান্য করবনা।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "You will find me, if Allah wills, patient, and I will not disobey you in [any] order."
১৮:৭০
বাংলা অনুবাদ
সে বলল: ‘যদি আপনি আমাকে অনুসরণ করেন, তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি নিজে আপনাকে সে সম্পর্কে জানাই।’
ইংরেজি অনুবাদ
He said, "Then if you follow me, do not ask me about anything until I make to you about it mention."
১৮:৭১
বাংলা অনুবাদ
অতঃপর তারা দুজন চলল, অবশেষে যখন তারা নৌকায় উঠল, তখন তিনি সেটিকে ছিদ্র করে দিলেন। মূসা বলল: ‘আপনি কি এটাকে ছিদ্র করলেন এর যাত্রীদের ডুবিয়ে দেয়ার জন্য? নিশ্চয়ই আপনি একটি ভয়ংকর অন্যায় কাজ করলেন।’
ইংরেজি অনুবাদ
So they set out, until when they had embarked on the ship, al-Khidh r tore it open. [Moses] said, "Have you torn it open to drown its people? You have certainly done a grave thing."
১৮:৭২
বাংলা অনুবাদ
সে বলল: ‘আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে কখনোই সক্ষম হবেন না?’
ইংরেজি অনুবাদ
[Al-Khidh r] said, "Did I not say that with me you would never be able to have patience?"
১৮:৭৩
বাংলা অনুবাদ
সে বলল: ‘আমার ভুলে যাওয়ার কারণে আমাকে পাকড়াও করবেন না, এবং আমার কাজের ব্যাপারে আমার উপর কঠোর হবেন না।’
ইংরেজি অনুবাদ
[Moses] said, "Do not blame me for what I forgot and do not cover me in my matter with difficulty."
১৮:৭৪
বাংলা অনুবাদ
অতঃপর তারা দুজন চলতে লাগলো, অবশেষে যখন তারা একটি বালকের দেখা পেল, তিনি তাকে হত্যা করলেন। মূসা বলল: ‘আপনি কি একটি নির্দোষ প্রাণকে হত্যা করলেন, কোনো হত্যার অপরাধ ছাড়াই? নিশ্চয়ই আপনি একটি ভয়ংকর কাজ করলেন।’
ইংরেজি অনুবাদ
So they set out, until when they met a boy, al-Khidh r killed him. [Moses] said, "Have you killed a pure soul for other than [having killed] a soul? You have certainly done a deplorable thing."
১৮:৭৫
বাংলা অনুবাদ
সে বলল: ‘আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে কখনোই সক্ষম হবেন না?’
ইংরেজি অনুবাদ
[Al-Khidh r] said, "Did I not tell you that with me you would never be able to have patience?"
১৮:৭৬
বাংলা অনুবাদ
(মূসা) সে বললঃ এরপর যদি আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞেস করি তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না; নিশ্চই আপনি আমার পক্ষ থেকে আপনার নিকট যথেষ্ট অযুহাত পেশ করা হয়ে গেছে।
ইংরেজি অনুবাদ
[Moses] said, "If I should ask you about anything after this, then do not keep me as a companion. You have obtained from me an excuse."
১৮:৭৭
বাংলা অনুবাদ
অতঃপর তারা দুজন রওনা হলো। অবশেষে তারা একটি জনপদের লোকদের কাছে পৌঁছাল এবং তাদের কাছে খাবার চাইল। কিন্তু তারা তাদের আতিথীয়তা করতে অস্বীকার করল। তারপর তারা সেখানে একটি দেয়াল পেল, যা ধসে পড়ার উপক্রম ছিল; তখন সে সেটিকে সোজা করে দাঁড় করাল। সে (মুসা) বলল: ‘আপনি চাইলে এর জন্য পারিশ্রমিক নিতে পারতেন।’
ইংরেজি অনুবাদ
So they set out, until when they came to the people of a town, they asked its people for food, but they refused to offer them hospitality. And they found therein a wall about to collapse, so al-Khidh r restored it. [Moses] said, "If you wished, you could have taken for it a payment."
১৮:৭৮
বাংলা অনুবাদ
সে বলল: ‘এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদ। আমি এখন আপনাকে সেই বিষয়গুলোর অন্তর্নিহিত ব্যাখ্যা জানাব, যেগুলোর উপরেআপনি ধৈর্য ধারন করতে পারেন নি।
ইংরেজি অনুবাদ
[Al-Khidh r] said, "This is parting between me and you. I will inform you of the interpretation of that about which you could not have patience.
১৮:৭৯
বাংলা অনুবাদ
নৌকাটির বিষয হলো, তা ছিল কিছু অভাবগ্রস্ত লোকের, যারা সমুদ্রে কাজ করত। তাই আমি ইচ্ছা করলাম সেটিকে কিছুটা ত্রুটিযুক্ত করে দিই। আর তাদের পেছনে (বা সামনে) ছিল এমন এক রাজা, যে সব নৌকাই জোরপূর্বক দখল করে নিত।
ইংরেজি অনুবাদ
As for the ship, it belonged to poor people working at sea. So I intended to cause defect in it as there was after them a king who seized every [good] ship by force.
১৮:৮০
বাংলা অনুবাদ
আর সেই বালকটির ব্যাপার হলো, তার বাবা-মা উভয়ই ছিলেন বিশ্বাসী; তাই আমরা আশঙ্কা করেছিলাম যে সে তাদের দুজনকে এমন কষ্ট দেবে, যা তাদেরকে অবাধ্যতা ও অবিশ্বাসের দিকে ঠেলে দিবে।
ইংরেজি অনুবাদ
And as for the boy, his parents were believers, and we feared that he would overburden them by transgression and disbelief.
১৮:৮১
বাংলা অনুবাদ
তাই আমরা ইচ্ছা করলাম যে তাদের প্রতিপালক তাদের জন্য তার পরিবর্তে এমন কিছু দান করুন, যা তার চেয়ে উত্তম, অধিক পবিত্র এবং দয়ামায়ায় আরও নিকটতর।
ইংরেজি অনুবাদ
So we intended that their Lord should substitute for them one better than him in purity and nearer to mercy.
১৮:৮২
বাংলা অনুবাদ
আর দেয়ালটির কথা, তা ছিল শহরের দুই অনাথ কিশোরের। এর নিচে তাদের জন্য গুপ্তধন ছিল, আর তাদের দুজনের পিতা ছিলেন সৎ ব্যক্তি। তাই আপনার পালনকর্তা ইচ্ছা করলেন, তারা যেন পরিপক্ব বয়সে পৌঁছে তাদের গুপ্তধন বের করে নেয়, এটি আপনার পালনকর্তার পক্ষ থেকে একটি রহমত। আর আমি এটি আমার নিজের সিদ্ধান্তে করিনি। এটাই সেই বিষয়গুলোর প্রকৃত ব্যাখ্যা, যার উপর আপনি ধৈর্য ধরতে পারেন নি।
ইংরেজি অনুবাদ
And as for the wall, it belonged to two orphan boys in the city, and there was beneath it a treasure for them, and their father had been righteous. So your Lord intended that they reach maturity and extract their treasure, as a mercy from your Lord. And I did it not of my own accord. That is the interpretation of that about which you could not have patience."
১৮:৮৩
বাংলা অনুবাদ
আর তারা তোমাকে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে। বল: অচিরেই আমি তোমাদের সামনে তার কিছু বর্ণনা পাঠ করে শোনাবো।
ইংরেজি অনুবাদ
And they ask you, [O Muhammad], about Dhul-Qarnayn. Say, "I will recite to you about him a report."
১৮:৮৪
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা তাকে পৃথিবীতে শক্তভাবে প্রতিষ্ঠিত করেছিলাম এবং তাকে সব কিছুর জন্য প্রয়োজনীয় উপায় ও মাধ্যম প্রদান করেছিলাম।
ইংরেজি অনুবাদ
Indeed We established him upon the earth, and We gave him to everything a way.
১৮:৮৫
বাংলা অনুবাদ
অতঃপর সে সেই উপায়টি অনুসরণ করল (বা কাজে লাগাল)।
ইংরেজি অনুবাদ
So he followed a way
১৮:৮৬
বাংলা অনুবাদ
অবশেষে সে যখন সূর্যাস্তের স্থানে পৌঁছল, সে দেখল সূর্য যেন একটি কর্দমাক্ত জলাশয়ে অস্ত যাচ্ছে, আর সেখানে একটি জাতিকে পেল। আমরা বললাম: ‘হে যুলকারনাইন! তুমি চাইলে তাদের শাস্তি দিতে পারো, অথবা চাইলে তাদের সাথে ভালো আচরণ করতে পারো।
ইংরেজি অনুবাদ
Until, when he reached the setting of the sun, he found it [as if] setting in a spring of dark mud, and he found near it a people. Allah said, "O Dhul-Qarnayn, either you punish [them] or else adopt among them [a way of] goodness."
১৮:৮৭
বাংলা অনুবাদ
সে বলল: ‘যে ব্যাপারে তারা অন্যায় করেছে, সেকারণে শীঘ্রই আমরা তাকে শাস্তি দেব; তারপর তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে আনা হবে, অতঃপর তিনি তাকে আরো ভয়ংকর শাস্তি দেবেন।’
ইংরেজি অনুবাদ
He said, "As for one who wrongs, we will punish him. Then he will be returned to his Lord, and He will punish him with a terrible punishment.
১৮:৮৮
বাংলা অনুবাদ
আর এই ব্যাপারে যে বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করে, তার জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান। আর অচিরেই আমরা তাকে বলবো, আমাদের নির্দেশের মধ্যে যা সহজ।
ইংরেজি অনুবাদ
But as for one who believes and does righteousness, he will have a reward of Paradise, and we will speak to him from our command with ease."
১৮:৮৯
বাংলা অনুবাদ
এরপর সে আরো একটি উপায় অনুসরণ করল (বা কাজে লাগাল)।
ইংরেজি অনুবাদ
Then he followed a way
১৮:৯০
বাংলা অনুবাদ
অবশেষে সে যখন সূর্যোদয়ের স্থানে পৌঁছল, সে দেখল সূর্য এমন এক জাতির ওপর উদিত হচ্ছে, যাদের জন্য আমরা সূর্য থেকে কোনো আড়াল বা সুরক্ষা ব্যবস্থা তৈরি করিনি।
ইংরেজি অনুবাদ
Until, when he came to the rising of the sun, he found it rising on a people for whom We had not made against it any shield.
১৮:৯১
বাংলা অনুবাদ
প্রকৃত ঘটনা এটাই, আর তার কাছে যে বৃত্তান্ত ছিল তা আমরা সম্যক অবহিত আছি।
ইংরেজি অনুবাদ
Thus. And We had encompassed [all] that he had in knowledge.
১৮:৯২
বাংলা অনুবাদ
এরপর সে আরো একটি উপায় অনুসরণ করল (বা কাজে লাগাল)।
ইংরেজি অনুবাদ
Then he followed a way
১৮:৯৩
বাংলা অনুবাদ
অবশেষে সে যখন দুই প্রাচীরের মাঝখানে পৌঁছল, সে তাদের বাইরের দিকে একটি সম্প্রদায়কে পেল, যারা প্রায় কোনো কথাই বুঝতে পারছিল না।
ইংরেজি অনুবাদ
Until, when he reached [a pass] between two mountains, he found beside them a people who could hardly understand [his] speech.
১৮:৯৪
বাংলা অনুবাদ
তারা বলল: ‘হে যুলকারনাইন! ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা কি তোমাকে কিছু পারিশ্রমিক/কর দেব, যাতে তুমি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর তৈরি করে দাও?’
ইংরেজি অনুবাদ
They said, "O Dhul-Qarnayn, indeed Gog and Magog are [great] corrupters in the land. So may we assign for you an expenditure that you might make between us and them a barrier?"
১৮:৯৫
বাংলা অনুবাদ
সে বলল: ‘আমার পালনকর্তা আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা-ই উত্তম। তবে তোমরা আমাকে শ্রমশক্তি দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করে দেব।’
ইংরেজি অনুবাদ
He said, "That in which my Lord has established me is better [than what you offer], but assist me with strength; I will make between you and them a dam.
১৮:৯৬
বাংলা অনুবাদ
তোমরা আমাকে লোহার বড় বড় টুকরো এনে দাও। অবশেষে যখন সে দুই পাহাড়ের ফাকা জায়গা সমান হলো, সে বলল: ‘তোমরা হাপরে দম দাও (ফুঁ দেয়)।’ যখন তা আগুনের মতো লাল হয়ে গেল, সে বলল: ‘আমাকে দাও, আমি এর উপর গলিত ধাতু (তামা) ঢেলে দেব।’
ইংরেজি অনুবাদ
Bring me sheets of iron" - until, when he had leveled [them] between the two mountain walls, he said, "Blow [with bellows]," until when he had made it [like] fire, he said, "Bring me, that I may pour over it molten copper."
১৮:৯৭
বাংলা অনুবাদ
অতএব তারা না পারল তার ওপর দিয়ে উঠতে, আর না পারল তা ভেদ করে ভেতরে প্রবেশ করতে।
ইংরেজি অনুবাদ
So Gog and Magog were unable to pass over it, nor were they able [to effect] in it any penetration.
১৮:৯৮
বাংলা অনুবাদ
সে বলল: ‘এটি আমার প্রতিপালকের পক্ষ থেকে একটি অনুগ্রহ। তবে যখন আমার প্রতিপালকের নির্ধারিত সময় আসবে, তখন তিনি এটিকে সম্পূর্ণ ভেঙে সমতল করে দেবেন। আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি নিশ্চিত সত্য।’
ইংরেজি অনুবাদ
[Dhul-Qarnayn] said, "This is a mercy from my Lord; but when the promise of my Lord comes, He will make it level, and ever is the promise of my Lord true."
১৮:৯৯
বাংলা অনুবাদ
আর সেদিন আমরা তাদের কাউকে এমনভাবে ছেড়ে দেব যে তারা একে অপরের মধ্যে ঢেউয়ের মতো অস্থিরভাবে আছড়ে পড়বে; আর শিঙ্গায় ফুঁ দেওয়া হবে, এবং আমরা তাদের সবাইকে সমবেতভাবে একত্রিত করব।
ইংরেজি অনুবাদ
And We will leave them that day surging over each other, and [then] the Horn will be blown, and We will assemble them in [one] assembly.
১৮:১০০
বাংলা অনুবাদ
আর সেদিন জাহান্নামকে অবিশ্বাসীদের জন্য সরাসরি উপস্থিত করবো।
ইংরেজি অনুবাদ
And We will present Hell that Day to the Disbelievers, on display -
১৮:১০১
বাংলা অনুবাদ
আমার স্মরণ থেকে যাদের চক্ষু ছিল আবরণে ঢাকা আর তারা শুনতেও সক্ষম ছিল না।
ইংরেজি অনুবাদ
Those whose eyes had been within a cover [removed] from My remembrance, and they were not able to hear.
১৮:১০২
বাংলা অনুবাদ
যারা অবিশ্বাসের নীতি গ্রহণ করেছে তারা কি মনে করেছে যে, তারা আমার পরিবর্তে আমার দাসদেরকে অভিভাবকরূপে গ্রহণ করবে? আমি অবিশ্বাসীদের মেহমানদারির জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি।
ইংরেজি অনুবাদ
Then do those who disbelieve think that they can take My servants instead of Me as allies? Indeed, We have prepared Hell for the disbelievers as a lodging.
১৮:১০৩
বাংলা অনুবাদ
বল: ‘আমরা কি তোমাদেরকে এমন লোকদের কথা জানাব, যারা কর্মের দিক দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত?’
ইংরেজি অনুবাদ
Say, [O Muhammad], "Shall we [believers] inform you of the greatest losers as to [their] deeds?
১৮:১০৪
বাংলা অনুবাদ
দুনিয়ার জীবনে যাদের সমস্ত প্রচেষ্টা পথভ্রষ্ট হয়ে গেছে, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো কাজই করছে।
ইংরেজি অনুবাদ
[They are] those whose effort is lost in worldly life, while they think that they are doing well in work."
১৮:১০৫
বাংলা অনুবাদ
তারাই সেই লোক, যারা তাদের প্রতিপালকের নিদর্শনসমূহ এবং তাঁর সাক্ষাৎকে অস্বীকার করেছে; ফলে তাদের সব কাজ নিষ্ফল হয়ে গেছে। তাই কিয়ামতের দিনে আমরা তাদের জন্য কোনো ওজনের ব্যবস্থাই রাখবো না।
ইংরেজি অনুবাদ
Those are the ones who disbelieve in the verses of their Lord and in [their] meeting Him, so their deeds have become worthless; and We will not assign to them on the Day of Resurrection any importance.
১৮:১০৬
বাংলা অনুবাদ
এটাই তাদের প্রতিদান, জাহান্নাম; কারণ তারা অস্বীকার করেছে এবং আমার নিদর্শনসমূহ ও আমার রাসূলদের উপহাসের বস্তু হিসেবে গ্রহণ করেছে।
ইংরেজি অনুবাদ
That is their recompense - Hell - for what they denied and [because] they took My signs and My messengers in ridicule.
১৮:১০৭
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের মেহমানদারির জন্য থাকবে ফিরদৌসের জান্নাতসমূহ (সর্বোচ্চ জান্নাত)।
ইংরেজি অনুবাদ
Indeed, those who have believed and done righteous deeds - they will have the Gardens of Paradise as a lodging,
১৮:১০৮
বাংলা অনুবাদ
সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে বের হয়ে আর অন্যত্র যেতে চাইবে না।
ইংরেজি অনুবাদ
Wherein they abide eternally. They will not desire from it any transfer.
১৮:১০৯
বাংলা অনুবাদ
বল: যদি সমুদ্র আমার প্রতিপালকের বাণীগুলো লেখার জন্য কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের বাণী শেষ হওয়ার আগেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে; এমনকি আমরা তার সমপরিমাণ আরও সমুদ্র আনলেও।
ইংরেজি অনুবাদ
Say, "If the sea were ink for [writing] the words of my Lord, the sea would be exhausted before the words of my Lord were exhausted, even if We brought the like of it as a supplement."
১৮:১১০
বাংলা অনুবাদ
বল: আমি তো কেবল তোমাদের মতো একজন মানুষ; আমার প্রতি প্রত্যাদেশ করা হয় যে, তোমাদের বিধানদাতাই একমাত্র বিধানদাতা। সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ প্রত্যাশা করে, সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের দাসত্বে কাউকে অংশীদার না করে।
ইংরেজি অনুবাদ
Say, "I am only a man like you, to whom has been revealed that your god is one God. So whoever would hope for the meeting with his Lord - let him do righteous work and not associate in the worship of his Lord anyone."