যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
১০১:১
বাংলা অনুবাদ
সেই প্রচণ্ড আঘাত হানা মহাবিপর্যয়,
ইংরেজি অনুবাদ
The Striking Calamity -
১০১:২
বাংলা অনুবাদ
কি সেই প্রচণ্ড আঘাত হানা মহাবিপর্যয়?
ইংরেজি অনুবাদ
What is the Striking Calamity?
১০১:৩
বাংলা অনুবাদ
আর কীসে তোমাকে জানাবে, সেই প্রচন্ড আঘাত হানা মহাবিপর্যয় কী?
ইংরেজি অনুবাদ
And what can make you know what is the Striking Calamity?
১০১:৪
বাংলা অনুবাদ
সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত।
ইংরেজি অনুবাদ
It is the Day when people will be like moths, dispersed,
১০১:৫
বাংলা অনুবাদ
পাহাড়গুলো হবে আলগা পশমের ন্যায়, হাওয়ায় ছড়িয়ে পড়া।
ইংরেজি অনুবাদ
And the mountains will be like wool, fluffed up.
১০১:৬
বাংলা অনুবাদ
অতঃপর যার পাল্লাসমূহ ভারী হবে,
ইংরেজি অনুবাদ
Then as for one whose scales are heavy [with good deeds],
১০১:৭
বাংলা অনুবাদ
সে থাকবে শান্তিময় জীবনে।
ইংরেজি অনুবাদ
He will be in a pleasant life.
১০১:৮
বাংলা অনুবাদ
আর যার পাল্লাসমূহ হাল্কা হবে,
ইংরেজি অনুবাদ
But as for one whose scales are light,
১০১:৯
বাংলা অনুবাদ
তার আশ্রয়স্থল হবে গভীর ধ্বংস গহ্বর। (হাউইয়াহ- ধাতুর মূল অর্থগুলো হলো- উপর থেকে নিচে পড়ে যাওয়া, গভীর খাদে ধসে পড়া, সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে পতন, এমন পতন, যার তল দেখা যায় না)
ইংরেজি অনুবাদ
His refuge will be an abyss.
১০১:১০
বাংলা অনুবাদ
এবং কিসে তোমাকে জানাবে, সেটা কি?
ইংরেজি অনুবাদ
And what can make you know what that is?
১০১:১১
বাংলা অনুবাদ
এক ভয়ংকর উত্তপ্ত আগুন। (হামিয়াহ- যে নিজে জ্বলছে, যার বৈশিষ্ট্যই হলো জ্বালানো, সর্বদা উত্তপ্ত অবস্থায় থাকা। এটা ক্ষণস্থায়ী উত্তাপ নয়, বরং স্থায়ী, সক্রিয় তাপের অবস্থা।)