মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡجَاثِيَةِ

৪৫. আল-জাসিয়াহ

৩৭ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৪৫:১

বাংলা অনুবাদ

হা-মীম।

ইংরেজি অনুবাদ

Ha, Meem.

৪৫:২

বাংলা অনুবাদ

এই লিখিত বিধান পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে।

ইংরেজি অনুবাদ

The revelation of the Book is from Allah, the Exalted in Might, the Wise.

৪৫:৩

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীতে বিশ্বাসীদের জন্য বহু নিদর্শন রয়েছে।

ইংরেজি অনুবাদ

Indeed, within the heavens and earth are signs for the believers.

৪৫:৪

বাংলা অনুবাদ

এবং তোমাদের সৃষ্টিতে ও ছড়িয়ে থাকা চলনশীল জীবসমূহের মধ্যেও যারা নিশ্চিত জ্ঞানে উপনীত হয়, তাদের জন্য নিদর্শন রয়েছে।

ইংরেজি অনুবাদ

And in the creation of yourselves and what He disperses of moving creatures are signs for people who are certain [in faith].

৪৫:৫

বাংলা অনুবাদ

এবং রাত ও দিনের পরিবর্তনে, আল্লাহ আকাশ থেকে জীবিকা হিসেবে যা অবতীর্ণ করেন তাতে, যা দ্বারা তিনি পৃথিবীকে তার মৃত অবস্থার পর জীবিত করেন, এবং বাতাসসমূহের পরিবর্তনেও নিদর্শন রয়েছে, তাদের জন্য যারা বুদ্ধি-বিবেচনা কাজে লাগায়।

ইংরেজি অনুবাদ

And [in] the alternation of night and day and [in] what Allah sends down from the sky of provision and gives life thereby to the earth after its lifelessness and [in His] directing of the winds are signs for a people who reason.

৪৫:৬

বাংলা অনুবাদ

এসব আল্লাহর নিদর্শনাবলী; আমরা সেগুলো তোমার কাছে যথাযথভাবে পাঠ করছি। তাহলে আল্লাহ ও তাঁর নিদর্শনসমূহের পরে তারা আর কোন কথায় (হাদীসে) বিশ্বাস করবে?

ইংরেজি অনুবাদ

These are the verses of Allah which We recite to you in truth. Then in what statement after Allah and His verses will they believe?

৪৫:৭

বাংলা অনুবাদ

প্রত্যেক অভ্যাসগত মিথ্যাবাদী পাপিষ্ঠের জন্য দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

Woe to every sinful liar

৪৫:৮

বাংলা অনুবাদ

তার কাছে আল্লাহর বিধানসমূহ পাঠ করা হয়, আর সে তা শোনে; তারপরও সে অহংকারভরে অনড় থাকে, যেন সে সেগুলো শোনেনি। অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।

ইংরেজি অনুবাদ

Who hears the verses of Allah recited to him, then persists arrogantly as if he had not heard them. So give him tidings of a painful punishment.

৪৫:৯

বাংলা অনুবাদ

আর যখন সে আমাদের বিধানসমূহের কোনো বিষয় সম্পর্কে জানতে পারে, তখন সেটিকে উপহাসের বিষয় হিসেবে গ্রহণ করে। তারাই ঐসব লোক, যাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।

ইংরেজি অনুবাদ

And when he knows anything of Our verses, he takes them in ridicule. Those will have a humiliating punishment.

৪৫:১০

বাংলা অনুবাদ

তাদের পরে জাহান্নাম রয়েছে; তারা যা অর্জন করেছে তা তাদের কোনো উপকারে আসবে না, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে তারাও নয়। আর তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি।

ইংরেজি অনুবাদ

Before them is Hell, and what they had earned will not avail them at all nor what they had taken besides Allah as allies. And they will have a great punishment.

৪৫:১১

বাংলা অনুবাদ

এটি পথনির্দেশ। আর যারা তাদের প্রতিপালকের বিধানসমূহ অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে শাস্তি হতে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি।

ইংরেজি অনুবাদ

This [Qur'an] is guidance. And those who have disbelieved in the verses of their Lord will have a painful punishment of foul nature.

৪৫:১২

বাংলা অনুবাদ

আল্লাহই তোমাদের জন্য সমুদ্রকে অধীন করে দিয়েছেন, যাতে তাঁর নির্দেশে জাহাজসমূহ তাতে চলাচল করে এবং তোমরা তাঁর অনুগ্রহ থেকে অনুসন্ধান করতে পারো; আর যাতে তোমরা কৃতজ্ঞ হও।

ইংরেজি অনুবাদ

It is Allah who subjected to you the sea so that ships may sail upon it by His command and that you may seek of His bounty; and perhaps you will be grateful.

৪৫:১৩

বাংলা অনুবাদ

আর তিনি তোমাদের জন্য আসমানসমূহে ও পৃথিবীতে যা কিছু আছে, সবই তাঁর পক্ষ থেকে নিয়োজিত করে দিয়েছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।

ইংরেজি অনুবাদ

And He has subjected to you whatever is in the heavens and whatever is on the earth - all from Him. Indeed in that are signs for a people who give thought.

৪৫:১৪

বাংলা অনুবাদ

যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের বল: তারা যেন তাদের ক্ষমা করে যারা আল্লাহর দিনসমূহের (প্রতিদান দিবস) প্রত্যাশা করে না। যাতে তিনি কোন সম্প্রদায়কে তাদের কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেন।

ইংরেজি অনুবাদ

Say, [O Muhammad], to those who have believed that they [should] forgive those who expect not the days of Allah so that He may recompense a people for what they used to earn.

৪৫:১৫

বাংলা অনুবাদ

যে সৎকাজ করবে, তা তার নিজের জন্য; আর যে মন্দ কাজ করবে, তা তার নিজের ওপরই বর্তাবে। তারপর তোমাদের প্রতিপারকের কাছেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

Whoever does a good deed - it is for himself; and whoever does evil - it is against the self. Then to your Lord you will be returned.

৪৫:১৬

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমরা বনী ইসরাঈলকে লিখিত বিধান, প্রজ্ঞা (কর্তৃত্ব) ও নবুওয়াত দিয়েছিলাম; তাদের উত্তম বস্তু থেকে জীবিকা দিয়েছিলাম এবং সারা পৃথিবীর মানুষের ওপর তাদের বিশেষ মর্যাদা দিয়েছিলাম।

ইংরেজি অনুবাদ

And We did certainly give the Children of Israel the Scripture and judgement and prophethood, and We provided them with good things and preferred them over the worlds.

৪৫:১৭

বাংলা অনুবাদ

আর আমরা তাদেরকে দিয়েছিলাম সেই নির্দেশাবলীর ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ। কিন্তু তাদের কাছে জ্ঞান আসার পরই তারা নিজেদের মধ্যে পারষ্পরিক বিদ্বেষের কারণে মতভেদ করেছিল। নিশ্চয়ই তোমার প্রতিপালক কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে মিমাংসা করে দিবেন, যে বিষয়ে তারা মতভেদ করত।

ইংরেজি অনুবাদ

And We gave them clear proofs of the matter [of religion]. And they did not differ except after knowledge had come to them - out of jealous animosity between themselves. Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ.

৪৫:১৮

বাংলা অনুবাদ

তারপর আমরা তোমাকে সেই বিষয়ের একটি নির্ধারিত বিধিবদ্ধ পথ দিয়েছি। অতএব তা অনুসরণ করো এবং যারা জানে না তাদের প্রবৃত্তি অনুসরণ করো না।

ইংরেজি অনুবাদ

Then We put you, [O Muhammad], on an ordained way concerning the matter [of religion]; so follow it and do not follow the inclinations of those who do not know.

৪৫:১৯

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তারা আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো কাজে আসবে না। আর নিশ্চয়ই অন্যায়কারীরা পরস্পরের অভিভাবক; আর আল্লাহ আত্মসচেতন ও আত্মসংযমীদের অভিভাবক।

ইংরেজি অনুবাদ

Indeed, they will never avail you against Allah at all. And indeed, the wrongdoers are allies of one another; but Allah is the protector of the righteous.

৪৫:২০

বাংলা অনুবাদ

এটি মানুষের জন্য অন্তর্দৃষ্টির মাধ্যম এবং যারা নিশ্চিত জ্ঞান অর্জন করে তাদের জন্য পথনির্দেশ ও দয়া।

ইংরেজি অনুবাদ

This [Qur'an] is enlightenment for mankind and guidance and mercy for a people who are certain [in faith].

৪৫:২১

বাংলা অনুবাদ

তবে কি যারা মন্দ কাজ করেছে তারা মনে করেছে যে, আমরা তাদেরকে তাদের মতো করে দেব যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে, এবং তাদের জীবন ও মৃত্যুকে সমান করব? তারা যে বিচার করে, তা কতই না মন্দ!

ইংরেজি অনুবাদ

Or do those who commit evils think We will make them like those who have believed and done righteous deeds - [make them] equal in their life and their death? Evil is that which they judge.

৪৫:২২

বাংলা অনুবাদ

আর আল্লাহ আসমানসমূহ ও পৃথিবীকে যথার্থভাবে সৃষ্টি করেছেন, যাতে প্রত্যেক সত্তাকে সে যা অর্জন করেছে তার ভিত্তিতে প্রতিদান দেওয়া হয়; আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না।

ইংরেজি অনুবাদ

And Allah created the heavens and earth in truth and so that every soul may be recompensed for what it has earned, and they will not be wronged.

৪৫:২৩

বাংলা অনুবাদ

তবে কি তুমি ভেবে দেখেছ তাকে, যে তার নিজ প্রবৃত্তিকেই তার বিধানদাতা হিসেবে গ্রহণ করেছে, আর আল্লাহ তাকে জ্ঞান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট করেছেন এবং তার শ্রবণ ও হৃদয়ের ওপর সীলমোহর করেছেন এবং তার দৃষ্টির ওপর একটি আবরণ স্থাপন করেছেন? তাহলে আল্লাহর পরে কে তাকে পথ দেখাবে? তবুও কি তোমরা উপদেশ/শিক্ষা গ্রহণ করবে না?

ইংরেজি অনুবাদ

Have you seen he who has taken as his god his [own] desire, and Allah has sent him astray due to knowledge and has set a seal upon his hearing and his heart and put over his vision a veil? So who will guide him after Allah? Then will you not be reminded?

৪৫:২৪

বাংলা অনুবাদ

আর তারা বলে: আমাদের এই দুনিয়ার জীবন ছাড়া আর কিছু নেই; আমরা মরি ও বাঁচি (সব এখানেই), আর সময়ের প্রবাহ ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না। অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই; তারা কেবল অনুমান করে।

ইংরেজি অনুবাদ

And they say, "There is not but our worldly life; we die and live, and nothing destroys us except time." And they have of that no knowledge; they are only assuming.

৪৫:২৫

বাংলা অনুবাদ

আর যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট বিধানসমূহ পাঠ করা হয়, তখন তাদের যুক্তি ছিল কেবল এই কথা: ‘তোমরা আমাদের পূর্বপুরুষদের নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও।’

ইংরেজি অনুবাদ

And when Our verses are recited to them as clear evidences, their argument is only that they say, "Bring [back] our forefathers, if you should be truthful."

৪৫:২৬

বাংলা অনুবাদ

বল: আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন ও তোমাদের মৃত্যু ঘটান। অতঃপর তিনি তোমাদেরকে কিয়ামাত দিবসে একত্রিত করবেন যাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিকাংশ মানুষ তা জানেনা।

ইংরেজি অনুবাদ

Say, "Allah causes you to live, then causes you to die; then He will assemble you for the Day of Resurrection, about which there is no doubt, but most of the people do not know."

৪৫:২৭

বাংলা অনুবাদ

আর আসমানসমূহ ও পৃথিবীর কর্তৃত্ব আল্লাহরই। আর যেদিন সেই নির্ধারিত সময় উপস্থিত হবে, সেদিন বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

ইংরেজি অনুবাদ

And to Allah belongs the dominion of the heavens and the earth. And the Day the Hour appears - that Day the falsifiers will lose.

৪৫:২৮

বাংলা অনুবাদ

আর তুমি প্রত্যেক সম্প্রদায়কে নতজানু অবস্থায় দেখবে। প্রত্যেক সম্প্রদায়কে তার কর্ম বিবরণী গ্রন্থের দিকে ডাকা হবে। সেদিন তোমরা যে কাজ করতে, তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

And you will see every nation kneeling [from fear]. Every nation will be called to its record [and told], "Today you will be recompensed for what you used to do.

৪৫:২৯

বাংলা অনুবাদ

এটি আমাদের লিখিত গ্রন্থ, যা তোমাদের বিষয়ে সত্যের ভিত্তিতে কথা বলবে। নিশ্চয়ই তোমরা যা করতে, আমরা তার বিবরণী লিপিবদ্ধ করতাম।

ইংরেজি অনুবাদ

This, Our record, speaks about you in truth. Indeed, We were having transcribed whatever you used to do."

৪৫:৩০

বাংলা অনুবাদ

আর যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকাজ করবে, তাদের প্রতিপালক তাদেরকে তাঁর দয়ার মধ্যে প্রবেশ করাবেন। এটাই সেই সুস্পষ্ট সফলতা।

ইংরেজি অনুবাদ

So as for those who believed and did righteous deeds, their Lord will admit them into His mercy. That is what is the clear attainment.

৪৫:৩১

বাংলা অনুবাদ

আর যারা অস্বীকার করেছিল, তাদের বলা হবে: তবে কি আমার বিধানসমূহ তোমাদের সামনে পাঠ করা হয় না? তখন তোমরা অহংকার করেছিলে এবং তোমরা ছিলে অপরাধে লিপ্ত এক সম্প্রদায়।

ইংরেজি অনুবাদ

But as for those who disbelieved, [it will be said], "Were not Our verses recited to you, but you were arrogant and became a people of criminals?

৪৫:৩২

বাংলা অনুবাদ

আর যখন বলা হয়েছিল: ‘নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং সেই নির্ধারিত সময় সম্পর্কে কোনো সংশয় নেই’, তখন তোমরা বলেছিলে: ‘আমরা জানি না সেই নির্ধারিত সময় কী; আমরা তো কেবল অনুমানই করি, আর আমরা দৃঢ় বিশ্বাসী নই।’

ইংরেজি অনুবাদ

And when it was said, 'Indeed, the promise of Allah is truth and the Hour [is coming] - no doubt about it,' you said, 'We know not what is the Hour. We assume only assumption, and we are not convinced.' "

৪৫:৩৩

বাংলা অনুবাদ

আর তারা যে মন্দ কাজগুলো করেছিল, সেগুলো তাদের কাছে প্রকাশ পাবে; আর যা নিয়ে তারা উপহাস করত, তা-ই তাদেরকে ঘিরে ধরবে।

ইংরেজি অনুবাদ

And the evil consequences of what they did will appear to them, and they will be enveloped by what they used to ridicule.

৪৫:৩৪

বাংলা অনুবাদ

আর বলা হবে: ‘আজ আমরা তোমাদের ভুলে যাব, যেমন তোমরা তোমাদের এই দিনের সম্মুখীন হওয়াকে ভুলে গিয়েছিলে। আর তোমাদের আশ্রয়স্থল আগুন; তোমাদের কোনো সাহায্যকারী নেই।’

ইংরেজি অনুবাদ

And it will be said, "Today We will forget you as you forgot the meeting of this Day of yours, and your refuge is the Fire, and for you there are no helpers.

৪৫:৩৫

বাংলা অনুবাদ

এটি এজন্য যে তোমরা আল্লাহর নিদর্শনসমূহকে উপহাসের বিষয় করেছিলে এবং দুনিয়ার জীবন তোমাদের মোহগ্রস্ত করেছিল। অতএব আজ তাদের সেখান থেকে বের করা হবে না এবং তাদেরকে আর সন্তুষ্টি অর্জনের সুযোগ দেওয়া হবে না।

ইংরেজি অনুবাদ

That is because you took the verses of Allah in ridicule, and worldly life deluded you." So that Day they will not be removed from it, nor will they be asked to appease [Allah].

৪৫:৩৬

বাংলা অনুবাদ

সুতরাং সকল প্রশংসা আল্লাহরই; তিনি আকাশসমূহের প্রতিপালক, পৃথিবীর প্রতিপালক এবং জগতসমূহের প্রতিপালক।

ইংরেজি অনুবাদ

Then, to Allah belongs [all] praise - Lord of the heavens and Lord of the earth, Lord of the worlds.

৪৫:৩৭

বাংলা অনুবাদ

আর আকাশসমূহ ও পৃথিবীতে মহিমা ও শ্রেষ্ঠত্ব তাঁরই; তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।

ইংরেজি অনুবাদ

And to Him belongs [all] grandeur within the heavens and the earth, and He is the Exalted in Might, the Wise.