বাংলা অনুবাদ
হা-মীম।
ইংরেজি অনুবাদ
Ha, Meem.
৫৯ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
হা-মীম।
ইংরেজি অনুবাদ
Ha, Meem.
বাংলা অনুবাদ
শপথ সুস্পষ্ট লিখিত বিধানের।
ইংরেজি অনুবাদ
By the clear Book,
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা তা এক কল্যাণময় রাতে অবতীর্ণ করেছি। নিশ্চয়ই আমরা সতর্ককারী ছিলাম।
ইংরেজি অনুবাদ
Indeed, We sent it down during a blessed night. Indeed, We were to warn [mankind].
বাংলা অনুবাদ
তার মধ্যে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় পৃথক করা হয়-
ইংরেজি অনুবাদ
On that night is made distinct every precise matter -
বাংলা অনুবাদ
আমাদের নির্দেশক্রমে; নিশ্চয়ই আমরা তা প্রেরণকারী ছিলাম-
ইংরেজি অনুবাদ
[Every] matter [proceeding] from Us. Indeed, We were to send [a messenger]
বাংলা অনুবাদ
তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ। নিশ্চই তিনিই সবকিছু শোনেন, সবকিছু জানেন,
ইংরেজি অনুবাদ
As mercy from your Lord. Indeed, He is the Hearing, the Knowing.
বাংলা অনুবাদ
আসমানসমূহ, পৃথিবী এবং তাদের উভয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক, যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।
ইংরেজি অনুবাদ
Lord of the heavens and the earth and that between them, if you would be certain.
বাংলা অনুবাদ
তিনি ছাড়া কোন বিধানদাতা নেই, তিনিই জীবনদাতা ও তিনিই মৃত্যুদাতা। তিনি তোমাদের প্রতিপালক ও তিনি তোমাদের পূর্ববর্তী পিতৃ-পুরুষদেরও প্রতিপালক।
ইংরেজি অনুবাদ
There is no deity except Him; He gives life and causes death. [He is] your Lord and the Lord of your first forefathers.
বাংলা অনুবাদ
বরং তারা সন্দেহের বশবর্তী হয়ে অর্থহীন ব্যস্ততায় নিমগ্ন রয়েছে।
ইংরেজি অনুবাদ
But they are in doubt, amusing themselves.
বাংলা অনুবাদ
অতএব অপেক্ষা কর সেই দিনের, যেদিন আকাশ উপস্থিত হবে সুস্পষ্ট ধোয়া নিয়ে।
ইংরেজি অনুবাদ
Then watch for the Day when the sky will bring a visible smoke.
বাংলা অনুবাদ
তা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। এটি হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি।
ইংরেজি অনুবাদ
Covering the people; this is a painful torment.
বাংলা অনুবাদ
(তখন তারা বলবে): হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে শাস্তি সরিয়ে দাও; নিশ্চয়ই আমরা বিশ্বাসী হব।
ইংরেজি অনুবাদ
[They will say], "Our Lord, remove from us the torment; indeed, we are believers."
বাংলা অনুবাদ
তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে? আর নিশ্চই তাদের কাছে এসেছিল প্রকাশ্য রাসূল।
ইংরেজি অনুবাদ
How will there be for them a reminder [at that time]? And there had come to them a clear Messenger.
বাংলা অনুবাদ
তারপরও তারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল: ‘প্রশিক্ষণপ্রাপ্ত উন্মাদ।’
ইংরেজি অনুবাদ
Then they turned away from him and said, "[He was] taught [and is] a madman."
বাংলা অনুবাদ
(তবুও) নিশ্চয়ই আমরা শাস্তি কিছুটা দূর করে দেব; নিশ্চয়ই তোমরা ফিরে আসবে।
ইংরেজি অনুবাদ
Indeed, We will remove the torment for a little. Indeed, you [disbelievers] will return [to disbelief].
বাংলা অনুবাদ
যেদিন আমরা প্রবলভাবে পাকড়াও করব, সেদিন নিশ্চয় আমরা হব প্রতিশোধ গ্রহণকারী।
ইংরেজি অনুবাদ
The Day We will strike with the greatest assault, indeed, We will take retribution.
বাংলা অনুবাদ
আর অবশ্যই তাদের আগে আমরা ফিরআউনের সম্প্রদায়কে পরীক্ষা করেছিলাম; তাদের কাছে একজন মর্যাদাসম্পন্ন রসূলও এসেছিল।
ইংরেজি অনুবাদ
And We had already tried before them the people of Pharaoh, and there came to them a noble messenger,
বাংলা অনুবাদ
(সে বরেছিল): ’আল্লাহর দাসদের আমার কাছে ফিরিয়ে দাও; নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসূল।’
ইংরেজি অনুবাদ
[Saying], "Render to me the servants of Allah. Indeed, I am to you a trustworthy messenger,"
বাংলা অনুবাদ
‘আর আল্লাহর বিরুদ্ধে ঔদ্ধত্য প্রকাশ করো না। নিশ্চয় আমি তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি।’
ইংরেজি অনুবাদ
And [saying], "Be not haughty with Allah. Indeed, I have come to you with clear authority.
বাংলা অনুবাদ
তোমরা যাতে আমাকে প্রস্তরাঘাতে হত্যা করতে না পার তার জন্য আমি আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালকের আশ্রয় প্রার্থনা করেছি।
ইংরেজি অনুবাদ
And indeed, I have sought refuge in my Lord and your Lord, lest you stone me.
বাংলা অনুবাদ
আর যদি তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন না করো, তবে আমার থেকে দূরে থাকো।
ইংরেজি অনুবাদ
But if you do not believe me, then leave me alone."
বাংলা অনুবাদ
অতঃপর সে তার প্রতিপালককে আহ্বান করল: ‘নিশ্চয়ই এরা অপরাধী সম্প্রদায়।’
ইংরেজি অনুবাদ
And [finally] he called to his Lord that these were a criminal people.
বাংলা অনুবাদ
সুতরাং আমার দাসদের নিয়ে রাতে যাত্রা করো; নিশ্চয়ই তোমাদের অনুসরণ করা হবে।
ইংরেজি অনুবাদ
[Allah said], "Then set out with My servants by night. Indeed, you are to be pursued.
বাংলা অনুবাদ
আর সমুদ্রকে শান্ত অবস্থায় ছেড়ে দাও; নিশ্চয়ই তারা এমন এক বাহিনী, যাদের ডুবিয়ে দেওয়া হবে।
ইংরেজি অনুবাদ
And leave the sea in stillness. Indeed, they are an army to be drowned."
বাংলা অনুবাদ
তারা কত যে উদ্যান ও প্রস্রবণ পিছনে রেখে গিয়েছিল!
ইংরেজি অনুবাদ
How much they left behind of gardens and springs
বাংলা অনুবাদ
আর শস্যক্ষেতসমুহ ও সুরম্য আবাসস্থল!
ইংরেজি অনুবাদ
And crops and noble sites
বাংলা অনুবাদ
এবং এমন সমৃদ্ধি, যার মধ্যে তারা আনন্দে থাকত।
ইংরেজি অনুবাদ
And comfort wherein they were amused.
বাংলা অনুবাদ
এভাবেই, আর আমরা সেসব অন্য এক সম্প্রদায়কে উত্তরাধিকার হিসেবে দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ
Thus. And We caused to inherit it another people.
বাংলা অনুবাদ
অতঃপর আকাশ ও পৃথিবীর কেউই তাদের জন্য কাঁদেনি, এবং তাদের কোনো অবকাশও দেওয়া হয়নি।
ইংরেজি অনুবাদ
And the heaven and earth wept not for them, nor were they reprieved.
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমরা ইসরাঈলের সন্তানদের অপমানজনক শাস্তি থেকে রক্ষা করেছিলাম,
ইংরেজি অনুবাদ
And We certainly saved the Children of Israel from the humiliating torment -
বাংলা অনুবাদ
ফেরাউনের দেয়া। সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষে।
ইংরেজি অনুবাদ
From Pharaoh. Indeed, he was a haughty one among the transgressors.
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমরা জ্ঞানের ভিত্তিতে তাদেরকে বিশ্ববাসীর ওপর মনোনীত করেছিলাম।
ইংরেজি অনুবাদ
And We certainly chose them by knowledge over [all] the worlds.
বাংলা অনুবাদ
আর আমরা তাদেরকে এমন কিছু নিদর্শন দিয়েছিলাম, যার মধ্যে ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা।
ইংরেজি অনুবাদ
And We gave them of signs that in which there was a clear trial.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তারা বলে:
ইংরেজি অনুবাদ
Indeed, these [disbelievers] are saying,
বাংলা অনুবাদ
“এটি আমাদের প্রথম মৃত্যু, যা ছাড়া আর কিছু নেই; আর আমরা পুনরুত্থিত হব না।”
ইংরেজি অনুবাদ
"There is not but our first death, and we will not be resurrected.
বাংলা অনুবাদ
” তাহলে আমাদের পিতৃপুরুষদের নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও।”
ইংরেজি অনুবাদ
Then bring [back] our forefathers, if you should be truthful."
বাংলা অনুবাদ
তারা কি উত্তম, নাকি তুব্বা-এর সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তীরা? আমরা তাদের ধ্বংস করেছিলাম; নিশ্চয়ই তারা ছিল অপরাধী।”
ইংরেজি অনুবাদ
Are they better or the people of Tubba' and those before them? We destroyed them, [for] indeed, they were criminals.
বাংলা অনুবাদ
আর আমরা আকাশমণ্ডলী, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী যা কিছু রয়েছে, খেলাচ্ছলে সৃষ্টি করিনি।
ইংরেজি অনুবাদ
And We did not create the heavens and earth and that between them in play.
বাংলা অনুবাদ
আমরা উভয়কেই যথাযথভাবে ছাড়া সৃষ্টি করিনি; কিন্তু তাদের অধিকাংশই জানে না।
ইংরেজি অনুবাদ
We did not create them except in truth, but most of them do not know.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই সকলের জন্য তাদের মিাংসার দিবসটি নির্ধারিত রয়েছে।
ইংরেজি অনুবাদ
Indeed, the Day of Judgement is the appointed time for them all -
বাংলা অনুবাদ
সেদিন কোনো ঘনিষ্ঠজন অন্য কোনো ঘনিষ্ঠজনের কোনো উপকারে আসবে না এবং তাদের সাহায্য করা হবে না।
ইংরেজি অনুবাদ
The Day when no relation will avail a relation at all, nor will they be helped -
বাংলা অনুবাদ
তবে যাকে আল্লাহ দয়া করবেন, সে ছাড়া। নিশ্চয়ই তিনিই পরাক্রমশালী, দয়ালু।
ইংরেজি অনুবাদ
Except those [believers] on whom Allah has mercy. Indeed, He is the Exalted in Might, the Merciful.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যাক্কূমের গাছ,
ইংরেজি অনুবাদ
Indeed, the tree of zaqqum
বাংলা অনুবাদ
অপরাধীদের খাদ্য।
ইংরেজি অনুবাদ
Is food for the sinful.
বাংলা অনুবাদ
গলিত পদার্থের মতো; তা উদরের মধ্যে ফুটতে থাকবে,
ইংরেজি অনুবাদ
Like murky oil, it boils within bellies
বাংলা অনুবাদ
ফুটন্ত পানির মতো।
ইংরেজি অনুবাদ
Like the boiling of scalding water.
বাংলা অনুবাদ
(বলা হবে:) “তাকে ধরো, তারপর তাকে জাহীমের মধ্যভাগে টেনে নিয়ে যাও।”
ইংরেজি অনুবাদ
[It will be commanded], "Seize him and drag him into the midst of the Hellfire,
বাংলা অনুবাদ
” তারপর তার মাথার উপর ফুটন্ত পানির শাস্তি ঢেলে দাও।”
ইংরেজি অনুবাদ
Then pour over his head from the torment of scalding water."
বাংলা অনুবাদ
(বলা হবে:) “আস্বাদন করো;” নিশ্চয়ই তুমিই সেই পরাক্রমশালী, সম্মানিত।
ইংরেজি অনুবাদ
[It will be said], "Taste! Indeed, you are the honored, the noble!
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এটাই তা, যা নিয়ে তোমরা সন্দেহ পোষণ করতে।
ইংরেজি অনুবাদ
Indeed, this is what you used to dispute."
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আত্মসচেতন ও আত্মসংযমীরা (মুত্তাকীরা) থাকবে নিরাপদ স্থানে —
ইংরেজি অনুবাদ
Indeed, the righteous will be in a secure place;
বাংলা অনুবাদ
বাগ-বাগিচা ও ঝর্নাধারার মাঝে।
ইংরেজি অনুবাদ
Within gardens and springs,
বাংলা অনুবাদ
তারা সূক্ষ্ম ও পুরু রেশম পরিধান করবে; তারা পরস্পরের মুখোমুখি থাকবে।
ইংরেজি অনুবাদ
Wearing [garments of] fine silk and brocade, facing each other.
বাংলা অনুবাদ
এভাবেই ঘটবে। আর আমরা তাদের সঙ্গী করবো উজ্জ্বল-চোখবিশিষ্ট প্রশস্তনয়নাদের।
ইংরেজি অনুবাদ
Thus. And We will marry them to fair women with large, [beautiful] eyes.
বাংলা অনুবাদ
সেখানে তারা প্রশান্তচিত্তে বিভিন্ন রকম ফলমূল আনতে বলবে।
ইংরেজি অনুবাদ
They will call therein for every [kind of] fruit - safe and secure.
বাংলা অনুবাদ
তারা সেখানে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না, প্রথম মৃত্যু ছাড়া; আর তিনি তাদেরকে প্রচন্ডভাবে জ্বলন্ত আগুনের শাস্তি থেকে রক্ষা করবেন।
ইংরেজি অনুবাদ
They will not taste death therein except the first death, and He will have protected them from the punishment of Hellfire
বাংলা অনুবাদ
তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ। এটাই মহা সাফল্য।
ইংরেজি অনুবাদ
As bounty from your Lord. That is what is the great attainment.
বাংলা অনুবাদ
অতএব, আমরা তো এটিকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি, যাতে তারা উপদেশ গ্রহন করে।
ইংরেজি অনুবাদ
And indeed, We have eased the Qur'an in your tongue that they might be reminded.
বাংলা অনুবাদ
অতএব, অপেক্ষা করো; নিশ্চয়ই তারাও অপেক্ষমাণ।
ইংরেজি অনুবাদ
So watch, [O Muhammad]; indeed, they are watching [for your end].