মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ صٓ

৩৮. ছোয়াদ

৮৮ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৩৮:১

বাংলা অনুবাদ

সোয়াদ। স্মরণ, উপদেশ ও স্মারকবাণীতে সমৃদ্ধ কুরআনের শপথ।

ইংরেজি অনুবাদ

Sad. By the Qur'an containing reminder...

৩৮:২

বাংলা অনুবাদ

বরং যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, তারা অহংকার ও বিরুদ্ধাচরণে লিপ্ত।

ইংরেজি অনুবাদ

But those who disbelieve are in pride and dissension.

৩৮:৩

বাংলা অনুবাদ

তাদের আগে আমরা বহু জনগোষ্ঠীকে ধ্বংস করেছি। তখন তারা সাহায্যের জন্য আর্তনাদ করেছিল, কিন্তু তখন আর রক্ষা পাওয়ার কোনো অবকাশ ছিল না।

ইংরেজি অনুবাদ

How many a generation have We destroyed before them, and they [then] called out; but it was not a time for escape.

৩৮:৪

বাংলা অনুবাদ

তারা আশ্চর্য হলো যে, তাদেরই মধ্য থেকে তাদের কাছে একজন সতর্কবার্তা প্রদানকারী এসেছে। আর সত্য অস্বীকারকারীরা বলল: “এ একজন যাদুকর, মহা মিথ্যাবাদী।

ইংরেজি অনুবাদ

And they wonder that there has come to them a warner from among themselves. And the disbelievers say, "This is a magician and a liar.

৩৮:৫

বাংলা অনুবাদ

সে কি বহু বিধানদাতার পরিবর্তে একক বিধানদাতা বানিয়ে নিয়েছে? নিশ্চয়ই এটি এক অত্যন্ত বিস্ময়কর বিষয়।

ইংরেজি অনুবাদ

Has he made the gods [only] one God? Indeed, this is a curious thing."

৩৮:৬

বাংলা অনুবাদ

আর তাদের মধ্যকার প্রভাবশালী ব্যক্তিরা বেরিয়ে গিয়ে বলল: ‘চলে যাও এবং তোমাদের বিধানদাতাদের প্রতি অবিচল থাকো। নিশ্চয়ই এটি এমন একটি বিষয়, যা উদ্দেশ্যপ্রণোদিত।’

ইংরেজি অনুবাদ

And the eminent among them went forth, [saying], "Continue, and be patient over [the defense of] your gods. Indeed, this is a thing intended.

৩৮:৭

বাংলা অনুবাদ

আমরা এ বিষয়ে সর্শেষ প্রতিষ্ঠিত ধর্মাদর্শে এমন কোনো কথা শুনিনি। এটি তো মনগড়া রচনা ছাড়া আর কিছু নয়।

ইংরেজি অনুবাদ

We have not heard of this in the latest religion. This is not but a fabrication.

৩৮:৮

বাংলা অনুবাদ

আমাদের মধ্য থেকে কি তার ওপরই এই উপদেশবাণী অবতীর্ণ করা হয়েছে? বরং তারা আমার উপদেশবাণী সম্পর্কে সন্দেহে রয়েছে। বরং তারা এখনো আমার শাস্তির স্বাদ আস্বাদন করেনি।

ইংরেজি অনুবাদ

Has the message been revealed to him out of [all of] us?" Rather, they are in doubt about My message. Rather, they have not yet tasted My punishment.

৩৮:৯

বাংলা অনুবাদ

তবে কি পরাক্রমশালী, অফুরন্ত দানকারী তোমার প্রতিপালকের অনুগ্রহের ভাণ্ডার তাদেরই অধিকারে রয়েছে?

ইংরেজি অনুবাদ

Or do they have the depositories of the mercy of your Lord, the Exalted in Might, the Bestower?

৩৮:১০

বাংলা অনুবাদ

নাকি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর কর্তৃত্ব তাদের? তাহলে তারা সে মাধ্যমগুলো ব্যবহার করে ঊর্ধ্বে আরোহণ করুক।

ইংরেজি অনুবাদ

Or is theirs the dominion of the heavens and the earth and what is between them? Then let them ascend through [any] ways of access.

৩৮:১১

বাংলা অনুবাদ

সেখানে বিভিন্ন দলের মধ্য থেকে একটি বাহিনী পরাজিত হবে।

ইংরেজি অনুবাদ

[They are but] soldiers [who will be] defeated there among the companies [of disbelievers].

৩৮:১২

বাংলা অনুবাদ

তাদের আগেও নূহের সম্প্রদায়, আদ জাতি এবং উচু উচু ইমারতের অধিকারী ফিরআউন অস্বীকার করেছিল।

ইংরেজি অনুবাদ

The people of Noah denied before them, and [the tribe of] 'Aad and Pharaoh, the owner of stakes,

৩৮:১৩

বাংলা অনুবাদ

এবং সামূদ, লূতের সম্প্রদায় ও ঘন বনাঞ্চলের অধিবাসীরা। তারাই সেই দলসমূহ।

ইংরেজি অনুবাদ

And [the tribe of] Thamud and the people of Lot and the companions of the thicket. Those are the companies.

৩৮:১৪

বাংলা অনুবাদ

তাদের প্রত্যেকেই রাসূলগণের প্ৰতি মিথ্যারোপ করেছিল। ফলে তাদের ক্ষেত্রে আমার শাস্তি কার্যকর হয়েছিল।

ইংরেজি অনুবাদ

Each of them denied the messengers, so My penalty was justified.

৩৮:১৫

বাংলা অনুবাদ

আর এরা কেবল একটি মাত্র প্রচণ্ড গর্জনের অপেক্ষা করছে, যাতে দম ফেলার কোন অবকাশ থাকবে না।

ইংরেজি অনুবাদ

And these [disbelievers] await not but one blast [of the Horn]; for it there will be no delay.

৩৮:১৬

বাংলা অনুবাদ

আর তারা বলে: ‘হে আমাদের প্রতিপালক! হিসাবের দিনের আগে আমাদের অংশ আমাদের জন্য দ্রুত এনে দিন।’

ইংরেজি অনুবাদ

And they say, "Our Lord, hasten for us our share [of the punishment] before the Day of Account"

৩৮:১৭

বাংলা অনুবাদ

তারা যা বলে, তার ব্যাপারে ধৈর্য ধারণ করো এবং আমাদের দাস শক্তির অধিকারী দাউদকে স্মরণ করো। নিশ্চই সে ছিল বার বার প্রত্যাবর্তণকারী।

ইংরেজি অনুবাদ

Be patient over what they say and remember Our servant, David, the possessor of strength; indeed, he was one who repeatedly turned back [to Allah].

৩৮:১৮

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমরা পর্বতসমূহকে তার অনুগত করেছিলাম; তারা দিনের শেষভাগে এবং সকালে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত।

ইংরেজি অনুবাদ

Indeed, We subjected the mountains [to praise] with him, exalting [Allah] in the [late] afternoon and [after] sunrise.

৩৮:১৯

বাংলা অনুবাদ

আর সমবেত পাখিরাও, তারা প্রত্যেকেই ছিল তাঁরই দিকে প্রত্যাবর্তণকারী।

ইংরেজি অনুবাদ

And the birds were assembled, all with him repeating [praises].

৩৮:২০

বাংলা অনুবাদ

এবং আমরা তার রাজত্বকে শক্তিশালী করেছিলাম, তাকে প্রজ্ঞা দিয়েছিলাম এবং বিচারকার্য ও কথাবার্তায় উত্তম সিদ্ধান্ত দানের ক্ষমতা দিয়েছিলাম।

ইংরেজি অনুবাদ

And We strengthened his kingdom and gave him wisdom and discernment in speech.

৩৮:২১

বাংলা অনুবাদ

আর বিবাদে জড়িত পক্ষগুলোর সংবাদ কি তোমার কাছে এসেছে, যখন তারা মিহরাবের প্রাচীর টপকে প্রবেশ করেছিল?

ইংরেজি অনুবাদ

And has there come to you the news of the adversaries, when they climbed over the wall of [his] prayer chamber -

৩৮:২২

বাংলা অনুবাদ

যখন তারা দাউদের কাছে প্রবেশ করল, তখন সে তাদের দেখে আতঙ্কিত হল। তারা বলল: ‘ভয় করবেন না। আমরা দুই বিবাদমান পক্ষ; আমাদের একজন অন্যজনের ওপর অন্যায় করেছে। তাই আমাদের মধ্যে ন্যায্যভাবে বিচার করুন, বাড়াবাড়ি করবেন না এবং আমাদের সঠিক পথের দিকে পরিচালিত করুন।’

ইংরেজি অনুবাদ

When they entered upon David and he was alarmed by them? They said, "Fear not. [We are] two adversaries, one of whom has wronged the other, so judge between us with truth and do not exceed [it] and guide us to the sound path.

৩৮:২৩

বাংলা অনুবাদ

নিশ্চয়ই এই ব্যক্তি আমার ভাই। তার নিরানব্বইটি মাদী ভেড়া আছে, আর আমার আছে মাত্র একটি মাদী ভেড়া। তখন সে বলল, ‘এটির দায়িত্বও আমার ওপর দাও।’ আর সে যুক্তি-তর্কে আমাকে পরাস্ত করেছে।

ইংরেজি অনুবাদ

Indeed this, my brother, has ninety-nine ewes, and I have one ewe; so he said, 'Entrust her to me,' and he overpowered me in speech."

৩৮:২৪

বাংলা অনুবাদ

সে বলল: ‘নিশ্চয়ই সে তোমার প্রতি অন্যায় করেছে, তোমার মাদী ভেড়াটিকে তার মাদী ভেড়াগুলোর সঙ্গে যুক্ত করার দাবি করে। আর নিশ্চয়ই বহু অংশীদারের এক পক্ষ অন্য পক্ষের ওপর সীমালঙ্ঘন করে, তবে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং যথাযথ কর্ম করেছে তারা ছাড়া; আর তারা অল্পসংখ্যক।’ আর দাউদ ধারণা করল যে, আমরা তাকে কেবল পরীক্ষা করেছি। তখন সে তাঁর প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করল, নত হয়ে পড়ে গেল এবং প্রত্যাবর্তন করল।

ইংরেজি অনুবাদ

[David] said, "He has certainly wronged you in demanding your ewe [in addition] to his ewes. And indeed, many associates oppress one another, except for those who believe and do righteous deeds - and few are they." And David became certain that We had tried him, and he asked forgiveness of his Lord and fell down bowing [in prostration] and turned in repentance [to Allah].

৩৮:২৫

বাংলা অনুবাদ

তাই আমরা তাকে সেই বিষয়ে ক্ষমা করলাম। আর নিশ্চয়ই আমাদের কাছে তার জন্য রয়েছে বিশেষ নৈকট্য এবং উত্তম প্রত্যাবর্তন।

ইংরেজি অনুবাদ

So We forgave him that; and indeed, for him is nearness to Us and a good place of return.

৩৮:২৬

বাংলা অনুবাদ

হে দাউদ! নিশ্চয়ই আমরা তোমাকে পৃথিবীতে একজন প্রতিনিধি হিসেবে স্থাপন করেছি। অতএব মানুষের মধ্যে সত্য ও ন্যায্যতার ভিত্তিতে বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না; তাহলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, হিসাবের দিনকে অবহেলা করার কারণে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।

ইংরেজি অনুবাদ

[We said], "O David, indeed We have made you a successor upon the earth, so judge between the people in truth and do not follow [your own] desire, as it will lead you astray from the way of Allah." Indeed, those who go astray from the way of Allah will have a severe punishment for having forgotten the Day of Account.

৩৮:২৭

বাংলা অনুবাদ

আমরা আকাশ, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সবকিছু অর্থহীনভাবে সৃষ্টি করিনি। এটি তাদের ধারণা, যারা অস্বীকার করেছে। তাই অস্বীকারকারীদের জন্য আগুনের কারণে দুর্ভোগ।

ইংরেজি অনুবাদ

And We did not create the heaven and the earth and that between them aimlessly. That is the assumption of those who disbelieve, so woe to those who disbelieve from the Fire.

৩৮:২৮

বাংলা অনুবাদ

তবে কি যারা বিশ্বাস স্থাপনকারী ও সৎকর্মশীল আমরা তাদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব? আমরা কি আত্মসংযমী ও আত্মসচেতনদের পাপাচারীদের সমতুল্য গণ্য করব?

ইংরেজি অনুবাদ

Or should we treat those who believe and do righteous deeds like corrupters in the land? Or should We treat those who fear Allah like the wicked?

৩৮:২৯

বাংলা অনুবাদ

এটি একটি কল্যাণময় গ্রন্থ, যা আমরা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তারা এর বিধানসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং গভীর বোধসম্পন্ন ব্যক্তিরা শিক্ষা গ্রহণ করে।

ইংরেজি অনুবাদ

[This is] a blessed Book which We have revealed to you, [O Muhammad], that they might reflect upon its verses and that those of understanding would be reminded.

৩৮:৩০

বাংলা অনুবাদ

আর আমরা দাউদকে দান করলাম সুলাইমান। কতই না উত্তম দাস সে! নিশ্চয় সে ছিল আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী।

ইংরেজি অনুবাদ

And to David We gave Solomon. An excellent servant, indeed he was one repeatedly turning back [to Allah].

৩৮:৩১

বাংলা অনুবাদ

যখন বিকেলের সময়ে তার সামনে উৎকৃষ্ট, স্থিরভাবে দাঁড়িয়ে থাকা ঘোড়াগুলো উপস্থাপিত করা হলো।

ইংরেজি অনুবাদ

[Mention] when there were exhibited before him in the afternoon the poised [standing] racehorses.

৩৮:৩২

বাংলা অনুবাদ

তখন সে বললঃ আমিতো আমার প্রতিপালকের স্মরণ হতে বিমুখ হয়ে ঐশ্বর্য প্রীতিতে মগ্ন হয়ে পড়েছিলাম, যতক্ষণ না তা (সূর্য) আড়ালের অন্তরালে চলে গেল।’

ইংরেজি অনুবাদ

And he said, "Indeed, I gave preference to the love of good [things] over the remembrance of my Lord until the sun disappeared into the curtain [of darkness]."

৩৮:৩৩

বাংলা অনুবাদ

সেগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের পা ও ঘাড়ে হাত বুলাতে লাগল।

ইংরেজি অনুবাদ

[He said], "Return them to me," and set about striking [their] legs and necks.

৩৮:৩৪

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমরা সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার আসনের ওপর একটি দেহ স্থাপন করেছিলাম। এরপর সে প্রত্যাবর্তন করেছিল।

ইংরেজি অনুবাদ

And We certainly tried Solomon and placed on his throne a body; then he returned.

৩৮:৩৫

বাংলা অনুবাদ

সে বলল: ‘হে আমার প্রতিপারক! আমাকে ক্ষমা করো এবং আমাকে এমন এক কর্তৃত্ব দান করো, যা আমার পরে আর কারও জন্য উপযুক্ত হবে না। নিশ্চয়ই তুমিই মহানদাতা।’

ইংরেজি অনুবাদ

He said, "My Lord, forgive me and grant me a kingdom such as will not belong to anyone after me. Indeed, You are the Bestower."

৩৮:৩৬

বাংলা অনুবাদ

অতঃপর আমরা বাতাসকে তার অধীনস্থ করেছিলাম; তা তার নির্দেশে মৃদু ও স্বচ্ছন্দভাবে প্রবাহিত হতো, যেদিকে সে যেতে চাইতো।

ইংরেজি অনুবাদ

So We subjected to him the wind blowing by his command, gently, wherever he directed,

৩৮:৩৭

বাংলা অনুবাদ

এবং শয়তানদেরও, যারা ছিল নির্মাণকারী ও ডুবুরি।

ইংরেজি অনুবাদ

And [also] the devils [of jinn] - every builder and diver

৩৮:৩৮

বাংলা অনুবাদ

এবং অন্যদেরও, যারা শিকলবদ্ধ অবস্থায় একত্রে যুক্ত।

ইংরেজি অনুবাদ

And others bound together in shackles.

৩৮:৩৯

বাংলা অনুবাদ

এটি আমাদের দান। তাই তুমি ইচ্ছামতো দান করো অথবা ধরে রাখো; এর জন্য কোনো হিসাব নেই।

ইংরেজি অনুবাদ

[We said], "This is Our gift, so grant or withhold without account."

৩৮:৪০

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমাদের কাছে তার জন্য রয়েছে নৈকট্য এবং উত্তম প্রত্যাবর্তনস্থল।

ইংরেজি অনুবাদ

And indeed, for him is nearness to Us and a good place of return.

৩৮:৪১

বাংলা অনুবাদ

আর আমাদের দাস আইয়ূবকে স্মরণ করো, যখন সে তার প্রতিপালককে আহ্বান করে বলেছিল: ‘নিশ্চয়ই শয়তান আমাকে কষ্ট ও যন্ত্রণার মাধ্যমে স্পর্শ করেছে।’

ইংরেজি অনুবাদ

And remember Our servant Job, when he called to his Lord, "Indeed, Satan has touched me with hardship and torment."

৩৮:৪২

বাংলা অনুবাদ

তুমি তোমার পা দিয়ে যমীনে আঘাত কর, এই তো ঠান্ডা পানি, ধৌত করার জন্য আর পানের জন্য।

ইংরেজি অনুবাদ

[So he was told], "Strike [the ground] with your foot; this is a [spring for] a cool bath and drink."

৩৮:৪৩

বাংলা অনুবাদ

এবং আমরা তাকে তার পরিবার দান করলাম, আর তাদের সঙ্গে তাদের অনুরূপ আরও দান করলাম—আমাদের পক্ষ থেকে অনুগ্রহস্বরূপ এবং বিবেক-বুদ্ধি সম্পন্নদের জন্য শিক্ষাস্বরূপ।

ইংরেজি অনুবাদ

And We granted him his family and a like [number] with them as mercy from Us and a reminder for those of understanding.

৩৮:৪৪

বাংলা অনুবাদ

আর তোমার হাতে একটি গুচ্ছ নাও, অতঃপর তা দিয়ে আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। নিশ্চয়ই আমরা তাকে ধৈর্যশীল পেয়েছি। কতই না উত্তম দাস! নিশ্চয়ই সে ছিল (আল্লাহর দিকে) প্রত্যাবর্তনকারী।

ইংরেজি অনুবাদ

[We said], "And take in your hand a bunch [of grass] and strike with it and do not break your oath." Indeed, We found him patient, an excellent servant. Indeed, he was one repeatedly turning back [to Allah].

৩৮:৪৫

বাংলা অনুবাদ

আর আমাদের দাস ইব্রাহীম, ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো, যারা ছিল শক্তিশালী ও সূক্ষ্ম দৃষ্টির অধিকারী।

ইংরেজি অনুবাদ

And remember Our servants, Abraham, Isaac and Jacob - those of strength and [religious] vision.

৩৮:৪৬

বাংলা অনুবাদ

নিশ্চয় আমরা তাদেরকে অধিকারী করেছিলাম এক বিশেষ গুণের, তা ছিল পরকালের স্মরণ।

ইংরেজি অনুবাদ

Indeed, We chose them for an exclusive quality: remembrance of the home [of the Hereafter].

৩৮:৪৭

বাংলা অনুবাদ

অবশ্যই তারা ছিল আমার মনোনীত ও উত্তম দাসদের অন্তর্ভুক্ত।

ইংরেজি অনুবাদ

And indeed they are, to Us, among the chosen and outstanding.

৩৮:৪৮

বাংলা অনুবাদ

আর ইসমাঈল, আল-ইয়াসা ও যুল-কিফলকে স্মরণ করো। আর প্রত্যেকেই ছিল উত্তম দাসদের অন্তর্ভুক্ত।

ইংরেজি অনুবাদ

And remember Ishmael, Elisha and Dhul-Kifl, and all are among the outstanding.

৩৮:৪৯

বাংলা অনুবাদ

এটা একটি উপদেশ। নিশ্চই আত্ম সংযমী ও আত্মসচেতনদের জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তণস্থল।

ইংরেজি অনুবাদ

This is a reminder. And indeed, for the righteous is a good place of return

৩৮:৫০

বাংলা অনুবাদ

চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত।

ইংরেজি অনুবাদ

Gardens of perpetual residence, whose doors will be opened to them.

৩৮:৫১

বাংলা অনুবাদ

সেখানে তারা হেলান দিয়ে অবস্থান করবে; সেখানে তারা প্রচুর ফল ও পানীয় চাইবে।

ইংরেজি অনুবাদ

Reclining within them, they will call therein for abundant fruit and drink.

৩৮:৫২

বাংলা অনুবাদ

আর তাদের কাছে থাকবে দৃষ্টি সংযত রাখা সমবয়সীরা।

ইংরেজি অনুবাদ

And with them will be women limiting [their] glances and of equal age.

৩৮:৫৩

বাংলা অনুবাদ

এটাই হিসাবের দিনের জন্য তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি।

ইংরেজি অনুবাদ

This is what you, [the righteous], are promised for the Day of Account.

৩৮:৫৪

বাংলা অনুবাদ

এটাই আমার দেয়া জীবিকা, যা নিঃশেষ হবেনা।

ইংরেজি অনুবাদ

Indeed, this is Our provision; for it there is no depletion.

৩৮:৫৫

বাংলা অনুবাদ

এটাই। আর নিশ্চয় সীমালংঘনকারীদের জন্য রয়েছে নিকৃষ্টতম প্রত্যাবর্তনস্থল---

ইংরেজি অনুবাদ

This [is so]. But indeed, for the transgressors is an evil place of return -

৩৮:৫৬

বাংলা অনুবাদ

জাহান্নাম, তারা তাতে দগ্ধ হবে; অতএব কতই না নিকৃষ্ট বিশ্রামস্থল!

ইংরেজি অনুবাদ

Hell, which they will [enter to] burn, and wretched is the resting place.

৩৮:৫৭

বাংলা অনুবাদ

এটি। অতএব তারা তা আস্বাদন করুক—অত্যন্ত উত্তপ্ত তরল এবং গাসসাক (রক্ত মিশ্রিত পুজ)।

ইংরেজি অনুবাদ

This - so let them taste it - is scalding water and [foul] purulence.

৩৮:৫৮

বাংলা অনুবাদ

আর আছে এ ধরনের আরও বিভিন্ন প্রকার।

ইংরেজি অনুবাদ

And other [punishments] of its type [in various] kinds.

৩৮:৫৯

বাংলা অনুবাদ

এ তো এক বাহিনী, তোমাদের সঙ্গে প্ৰবেশ করছে। তাদের জন্য নেই কোনো অভিনন্দন। নিশ্চয় তারা আগুনে জ্বলবে।

ইংরেজি অনুবাদ

[Its inhabitants will say], "This is a company bursting in with you. No welcome for them. Indeed, they will burn in the Fire."

৩৮:৬০

বাংলা অনুবাদ

(অনুসারীরা) বলবেঃ বরং তোমরাও, তোমাদের জন্যও তো অভিনন্দন নেই। তোমরাইতো পূর্বে ওটা আমাদের জন্য ব্যবস্থা করেছ, কত নিকৃষ্ট এই আবাসস্থল!

ইংরেজি অনুবাদ

They will say, "Nor you! No welcome for you. You, [our leaders], brought this upon us, and wretched is the settlement."

৩৮:৬১

বাংলা অনুবাদ

তারা বলবে: ‘হে আমাদের প্রতিপালক! যে ব্যক্তি আমাদের জন্য এটি সামনে এনেছে, তাকে আগুনের মধ্যে দ্বিগুন শাস্তি বৃদ্ধি করে দাও।’

ইংরেজি অনুবাদ

They will say, "Our Lord, whoever brought this upon us - increase for him double punishment in the Fire."

৩৮:৬২

বাংলা অনুবাদ

এবং তারা বলবে, ‘আমাদের কী হলো? আমরা সেই লোকদের দেখতে পাচ্ছি না, যাদের আমরা মন্দ লোকদের অন্তর্ভুক্ত মনে করতাম।’

ইংরেজি অনুবাদ

And they will say, "Why do we not see men whom we used to count among the worst?

৩৮:৬৩

বাংলা অনুবাদ

আমরা কি তাদের উপহাসের পাত্র বানিয়েছিলাম, নাকি আমাদের দৃষ্টি তাদের থেকে সরে গিয়েছিল?

ইংরেজি অনুবাদ

Is it [because] we took them in ridicule, or has [our] vision turned away from them?"

৩৮:৬৪

বাংলা অনুবাদ

নিশ্চয়ই এটি সত্য; এটি আগুনের অধিবাসীদের পারস্পরিক বিবাদ।

ইংরেজি অনুবাদ

Indeed, that is truth - the quarreling of the people of the Fire.

৩৮:৬৫

বাংলা অনুবাদ

বল: ‘আমি তো কেবল একজন সতর্ককারী। আর আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই; তিনি একক, সর্বময় কর্তৃত্বশালী।’

ইংরেজি অনুবাদ

Say, [O Muhammad], "I am only a warner, and there is not any deity except Allah, the One, the Prevailing.

৩৮:৬৬

বাংলা অনুবাদ

তিনি আসমানসমূহ, পৃথিবী এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর প্রতিপালক; তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

ইংরেজি অনুবাদ

Lord of the heavens and the earth and whatever is between them, the Exalted in Might, the Perpetual Forgiver."

৩৮:৬৭

বাংলা অনুবাদ

বলঃ এটা এক মহা সংবাদ।

ইংরেজি অনুবাদ

Say, "It is great news

৩৮:৬৮

বাংলা অনুবাদ

তা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ।

ইংরেজি অনুবাদ

From which you turn away.

৩৮:৬৯

বাংলা অনুবাদ

তারা যখন পরস্পর বিবাদ করছিল, তখন সর্বোচ্চ সমাবেশ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না।

ইংরেজি অনুবাদ

I had no knowledge of the exalted assembly [of angels] when they were disputing [the creation of Adam].

৩৮:৭০

বাংলা অনুবাদ

আমার প্রতি কেবল এই প্রত্যাদেশই করা হয় যে, আমি একজন সুস্পষ্ট সতর্ককারী।

ইংরেজি অনুবাদ

It has not been revealed to me except that I am a clear warner."

৩৮:৭১

বাংলা অনুবাদ

যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন: ‘নিশ্চয়ই আমি কাদা থেকে একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি।’

ইংরেজি অনুবাদ

[So mention] when your Lord said to the angels, "Indeed, I am going to create a human being from clay.

৩৮:৭২

বাংলা অনুবাদ

অতঃপর যখন আমি তাকে সুষমভাবে গঠন করব এবং তার মধ্যে আমার থেকে রূহ সঞ্চারিত করব, তখন তোমরা নত হয়ে তাকে মেনে নিবে।

ইংরেজি অনুবাদ

So when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration."

৩৮:৭৩

বাংলা অনুবাদ

অতঃপর ফেরেশতরা সকলেই একত্রে মেনে নিল।

ইংরেজি অনুবাদ

So the angels prostrated - all of them entirely.

৩৮:৭৪

বাংলা অনুবাদ

ইবলিস ছাড়া; সে অহংকার করল এবং অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল।

ইংরেজি অনুবাদ

Except Iblees; he was arrogant and became among the disbelievers.

৩৮:৭৫

বাংলা অনুবাদ

(আল্লাহ) বললেন: ‘হে ইবলিস! আমি যাকে আমার দুই হাত দিয়ে সৃষ্টি করেছি, তার প্রতি নত হতে তোমাকে কী বাধা দিল? তুমি কি অহংকার করেছ, নাকি তুমি উচ্চ মর্যাদাসম্পন্নদের অন্তর্ভুক্ত ছিলে?’

ইংরেজি অনুবাদ

[Allah] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?"

৩৮:৭৬

বাংলা অনুবাদ

সে বলল, ‘আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ এবং তাকে কাদা থেকে সৃষ্টি করেছ।’

ইংরেজি অনুবাদ

He said, "I am better than him. You created me from fire and created him from clay."

৩৮:৭৭

বাংলা অনুবাদ

তিনি বললেন: ‘অতএব তুমি তা থেকে বের হয়ে যাও; নিশ্চয়ই তুমি বিতাড়িত।’

ইংরেজি অনুবাদ

[Allah] said, "Then get out of Paradise, for indeed, you are expelled.

৩৮:৭৮

বাংলা অনুবাদ

আর নিশ্চয় তোমার উপর আমার দয়া হতে বঞ্চনা থাকবে, কর্মফল দিন পর্যন্ত।

ইংরেজি অনুবাদ

And indeed, upon you is My curse until the Day of Recompense."

৩৮:৭৯

বাংলা অনুবাদ

সে বলল: ‘হে আমার প্রতিপালক! তাহলে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দাও, যেদিন তাদের পুনরায় উঠানো হবে।

ইংরেজি অনুবাদ

He said, "My Lord, then reprieve me until the Day they are resurrected."

৩৮:৮০

বাংলা অনুবাদ

তিনি বললেন: ‘সুতরাং নিশ্চয়ই তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’

ইংরেজি অনুবাদ

[Allah] said, "So indeed, you are of those reprieved

৩৮:৮১

বাংলা অনুবাদ

অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত।

ইংরেজি অনুবাদ

Until the Day of the time well-known."

৩৮:৮২

বাংলা অনুবাদ

সে বলল: ”তোমার পরাক্রমের শপথ করে বলছি, আমি অবশ্যই তাদের সকলকে বিপথে পরিচালিত করব।”

ইংরেজি অনুবাদ

[Iblees] said, "By your might, I will surely mislead them all

৩৮:৮৩

বাংলা অনুবাদ

তবে তাদের মধ্য হতে তোমার একনিষ্ঠ দাসরা ছাড়া।

ইংরেজি অনুবাদ

Except, among them, Your chosen servants."

৩৮:৮৪

বাংলা অনুবাদ

তিনি বললেন: ‘সুতরাং সত্য; আর আমি সত্যই বলি।’

ইংরেজি অনুবাদ

[Allah] said, "The truth [is My oath], and the truth I say -

৩৮:৮৫

বাংলা অনুবাদ

আমি অবশ্যই তোমাকে এবং তাদের মধ্য থেকে যারা তোমাকে অনুসরণ করবে, তাদের সকলকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব।

ইংরেজি অনুবাদ

[That] I will surely fill Hell with you and those of them that follow you all together."

৩৮:৮৬

বাংলা অনুবাদ

বল: ‘এর জন্য আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না এবং আমি কৃত্রিমতা অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত নই।’

ইংরেজি অনুবাদ

Say, [O Muhammad], "I do not ask you for the Qur'an any payment, and I am not of the pretentious

৩৮:৮৭

বাংলা অনুবাদ

এটাতো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র।

ইংরেজি অনুবাদ

It is but a reminder to the worlds.

৩৮:৮৮

বাংলা অনুবাদ

কিছুকাল পরেই এর সংবাদ তোমরা অবশ্যই জানতে পারবে।

ইংরেজি অনুবাদ

And you will surely know [the truth of] its information after a time."