বাংলা অনুবাদ
শপথ সেইসব সত্তার, যারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ অবস্থান গ্রহণ করে।
ইংরেজি অনুবাদ
By those [angels] lined up in rows
১৮২ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
শপথ সেইসব সত্তার, যারা সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ অবস্থান গ্রহণ করে।
ইংরেজি অনুবাদ
By those [angels] lined up in rows
বাংলা অনুবাদ
অতঃপর শপথ সেইসব সত্তার, যারা কঠোরভাবে প্রতিরোধ করে।
ইংরেজি অনুবাদ
And those who drive [the clouds]
বাংলা অনুবাদ
অতঃপর শপথ সেইসব সত্তার, যারা উপদেশ বাণী পাঠ করে।
ইংরেজি অনুবাদ
And those who recite the message,
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তোমাদের বিধানদাতা অবশ্যই একক।
ইংরেজি অনুবাদ
Indeed, your God is One,
বাংলা অনুবাদ
তিনি আকাশমণ্ডলী, পৃথিবী, এ দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে এবং উদয়স্থলসমূহের প্রতিপালক।
ইংরেজি অনুবাদ
Lord of the heavens and the earth and that between them and Lord of the sunrises.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা নিকটতম আকাশকে শোভায় সুশোভিত করেছি উজ্জ্বল নক্ষত্রসমূহ দ্বারা।
ইংরেজি অনুবাদ
Indeed, We have adorned the nearest heaven with an adornment of stars
বাংলা অনুবাদ
এবং প্রত্যেক বিদ্রোহী, সীমালঙ্ঘনকারী শয়তান থেকে সুরক্ষার জন্য।
ইংরেজি অনুবাদ
And as protection against every rebellious devil
বাংলা অনুবাদ
তারা উচ্চতর জগতের কোনকিছু কান পেতে শুনতে পারে না, এবং তাদের প্রত্যেক দিক থেকে (উল্কাপিন্ড) নিক্ষেপ করা হয়--
ইংরেজি অনুবাদ
[So] they may not listen to the exalted assembly [of angels] and are pelted from every side,
বাংলা অনুবাদ
সম্পূর্ণরূপে বিতাড়নের জন্য; আর তাদের জন্য রয়েছে এক অবিরাম শাস্তি।
ইংরেজি অনুবাদ
Repelled; and for them is a constant punishment,
বাংলা অনুবাদ
তবে যদি এক ঝটকায় কিছু ছিনিয়ে নেয়, সঙ্গে সঙ্গে তার পিছু নেয় এক ভেদকারী জ্বলন্ত আলোকশিখা।
ইংরেজি অনুবাদ
Except one who snatches [some words] by theft, but they are pursued by a burning flame, piercing [in brightness].
বাংলা অনুবাদ
অতএব তাদের জিজ্ঞাসা কর, সৃষ্টির বিচারে তারা কি বেশি শক্তিশালী, নাকি অন্য যাদেরকে আমরা সৃষ্টি করেছি? নিশ্চয়ই আমরা তাদের সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে।
ইংরেজি অনুবাদ
Then inquire of them, [O Muhammad], "Are they a stronger [or more difficult] creation or those [others] We have created?" Indeed, We created men from sticky clay.
বাংলা অনুবাদ
বরং তুমি বিস্মিত হও, অথচ তারা বিদ্রূপ করে।
ইংরেজি অনুবাদ
But you wonder, while they mock,
বাংলা অনুবাদ
আর যখনই তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়, তারা তা মনে রাখে না।
ইংরেজি অনুবাদ
And when they are reminded, they remember not.
বাংলা অনুবাদ
আর যখনই তারা কোনো নিদর্শন দেখে, তারা তা নিয়ে বিদ্রূপে মেতে ওঠে।
ইংরেজি অনুবাদ
And when they see a sign, they ridicule
বাংলা অনুবাদ
আর তারা বলে: “এটি তো কেবল এক স্পষ্ট জাদু।”
ইংরেজি অনুবাদ
And say, "This is not but obvious magic.
বাংলা অনুবাদ
তবে কি, আমরা যখন মারা যাব এবং ধুলো ও হাড়ে পরিণত হব, তখনও কি আমরা অবশ্যই পুনরুত্থিত হব?
ইংরেজি অনুবাদ
When we have died and become dust and bones, are we indeed to be resurrected?
বাংলা অনুবাদ
আর আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরাও কি (পুনরুত্থিত হবে)?
ইংরেজি অনুবাদ
And our forefathers [as well]?"
বাংলা অনুবাদ
বল: “হ্যাঁ, আর তখন তোমরা অবদমিত অবস্থায় থাকবে।”
ইংরেজি অনুবাদ
Say, "Yes, and you will be [rendered] contemptible."
বাংলা অনুবাদ
এটি তো কেবল একটিমাত্র জোরালো আহ্বান; আর তখনই তারা দেখতে থাকবে।
ইংরেজি অনুবাদ
It will be only one shout, and at once they will be observing.
বাংলা অনুবাদ
আর তারা বলবে, “হায়, আমাদের সর্বনাশ! এটাই বিচার ও প্রতিদানের দিন।”
ইংরেজি অনুবাদ
They will say, "O woe to us! This is the Day of Recompense."
বাংলা অনুবাদ
(বলা হবে:) এটাই সেই চূড়ান্ত মীমাংসার দিন, যা তোমরা অস্বীকার করতে।
ইংরেজি অনুবাদ
[They will be told], "This is the Day of Judgement which you used to deny."
বাংলা অনুবাদ
সমবেত করো তাদের, যারা অন্যায় করেছে, তাদের সঙ্গীদের এবং যাদেরকে তারা দাসত্ব করত,
ইংরেজি অনুবাদ
[The angels will be ordered], "Gather those who committed wrong, their kinds, and what they used to worship
বাংলা অনুবাদ
আল্লাহ ছাড়া। অতঃপর তাদেরকে জ্বলন্ত আগুনের পথে পরিচালিত করো।
ইংরেজি অনুবাদ
Other than Allah, and guide them to the path of Hellfire
বাংলা অনুবাদ
আর তাদেরকে দাঁড় করিয়ে রাখো; কারণ তাদের কাছে প্রশ্ন করা হবে।
ইংরেজি অনুবাদ
And stop them; indeed, they are to be questioned."
বাংলা অনুবাদ
তোমাদের কী হয়েছে? তোমরা কেন একে অপরের সাহায্যে এগিয়ে আসছ না?
ইংরেজি অনুবাদ
[They will be asked], "What is [wrong] with you? Why do you not help each other?"
বাংলা অনুবাদ
বরং আজ তারা সম্পূর্ণ নতি স্বীকার করে আছে।
ইংরেজি অনুবাদ
But they, that Day, are in surrender.
বাংলা অনুবাদ
আর তারা একে অপরের দিকে ফিরে আসবে এবং পরস্পরকে প্রশ্ন করতে থাকবে।
ইংরেজি অনুবাদ
And they will approach one another blaming each other.
বাংলা অনুবাদ
তারা বলবে: “নিশ্চয়ই তোমরা আমাদের কাছে ডান দিক থেকে আসতে।”
ইংরেজি অনুবাদ
They will say, "Indeed, you used to come at us from the right."
বাংলা অনুবাদ
তারা বলবে, “প্রকৃতপক্ষে তোমরা বিশ্বাসী ছিলে না।”
ইংরেজি অনুবাদ
The oppressors will say, "Rather, you [yourselves] were not believers,
বাংলা অনুবাদ
“আমাদের তোমাদের ওপর কোনো ক্ষমতা ছিল না। বরং তোমরাই ছিলে সীমা অতিক্রমকারী এক জনগোষ্ঠী।”
ইংরেজি অনুবাদ
And we had over you no authority, but you were a transgressing people.
বাংলা অনুবাদ
অতএব আমাদের ওপর আমাদের প্রতিপালকের বাণী অবধারিত হলো। নিশ্চয়ই আমাদেরকে এর স্বাদ আস্বাদন করতে হবে।
ইংরেজি অনুবাদ
So the word of our Lord has come into effect upon us; indeed, we will taste [punishment].
বাংলা অনুবাদ
ফলে আমরা তোমাদের বিপথে নিয়েছিলাম; কারণ আমরাও পথভ্রষ্ট ছিলাম।
ইংরেজি অনুবাদ
And we led you to deviation; indeed, we were deviators."
বাংলা অনুবাদ
অতএব সেদিন তারা সবাই সেই শাস্তির ভাগীদার হবে।
ইংরেজি অনুবাদ
So indeed they, that Day, will be sharing in the punishment.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা অপরাধকারীদের প্রতি এভাবেই আচরণ করি।
ইংরেজি অনুবাদ
Indeed, that is how We deal with the criminals.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তারা এমন ছিল যে, যখনই তাদেরকে বলা হতো, ‘আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই’, তখন তারা অহংকার করত।
ইংরেজি অনুবাদ
Indeed they, when it was said to them, "There is no deity but Allah," were arrogant
বাংলা অনুবাদ
আর তারা বলত: “একজন উন্মাদ কবির জন্য কি আমরা আমাদের বিধানদাতাদের ত্যাগ করব?”
ইংরেজি অনুবাদ
And were saying, "Are we to leave our gods for a mad poet?"
বাংলা অনুবাদ
বরং সে সত্য নিয়ে এসেছে এবং (পূর্ববর্তী) রাসূলদের সত্য বলে নিশ্চিত করেছেন।
ইংরেজি অনুবাদ
Rather, the Prophet has come with the truth and confirmed the [previous] messengers.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তোমরা বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
ইংরেজি অনুবাদ
Indeed, you [disbelievers] will be tasters of the painful punishment,
বাংলা অনুবাদ
আর তোমরা যা করতে, কেবল তারই প্রতিদান পাবে।
ইংরেজি অনুবাদ
And you will not be recompensed except for what you used to do -
বাংলা অনুবাদ
তবে আল্লাহর নিষ্ঠাবান দাসরা ছাড়া।
ইংরেজি অনুবাদ
But not the chosen servants of Allah.
বাংলা অনুবাদ
তারাই ঐসব লোক, যাদের জন্য রয়েছে নির্ধারিত জীবিকা-
ইংরেজি অনুবাদ
Those will have a provision determined -
বাংলা অনুবাদ
ফলমূল; আর তারা হবে সম্মানিত।
ইংরেজি অনুবাদ
Fruits; and they will be honored
বাংলা অনুবাদ
কল্যাণ ও স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ জান্নাতসমূহে।
ইংরেজি অনুবাদ
In gardens of pleasure
বাংলা অনুবাদ
তারা আসনসমূহের উপর পরস্পরের মুখোমুখি থাকবে।
ইংরেজি অনুবাদ
On thrones facing one another.
বাংলা অনুবাদ
তাদের চারপাশে একটি পেয়ালা প্রবাহমান উৎস থেকে ঘুরে ঘুরে পরিবেশন করা হবে।
ইংরেজি অনুবাদ
There will be circulated among them a cup [of wine] from a flowing spring,
বাংলা অনুবাদ
শুভ্র; যা পানকারীদের জন্য উপভোগ্য।
ইংরেজি অনুবাদ
White and delicious to the drinkers;
বাংলা অনুবাদ
এতে কোনো অনিষ্টকর প্রভাব নেই, আর তারা এর কারণে শক্তিহীনও হবে না।
ইংরেজি অনুবাদ
No bad effect is there in it, nor from it will they be intoxicated.
বাংলা অনুবাদ
আর তাদের কাছে থাকবে দৃষ্টি সংযত রাখা, বড় বড় চোখবিশিষ্ট সঙ্গীরা।
ইংরেজি অনুবাদ
And with them will be women limiting [their] glances, with large, [beautiful] eyes,
বাংলা অনুবাদ
যেন তারা আবৃত ও সংরক্ষিত ডিমের ন্যায়।
ইংরেজি অনুবাদ
As if they were [delicate] eggs, well-protected.
বাংলা অনুবাদ
অতঃপর তারা একে অন্যের সামনাসামনি হয়ে জিজ্ঞাসাবাদ করবে
ইংরেজি অনুবাদ
And they will approach one another, inquiring of each other.
বাংলা অনুবাদ
তাদের মধ্য থেকে একজন বলবে: “আমার একজন সঙ্গী ছিল।”
ইংরেজি অনুবাদ
A speaker among them will say, "Indeed, I had a companion [on earth]
বাংলা অনুবাদ
সে বলত: “তুমি কি তাদের অন্তর্ভুক্ত যারা সত্যকে সত্য বলে স্বীকার করে?”
ইংরেজি অনুবাদ
Who would say, 'Are you indeed of those who believe
বাংলা অনুবাদ
তবে কি যখন আমরা মারা যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব, তখন কি আমরা অবশ্যই প্রতিদানপ্রাপ্ত হব?
ইংরেজি অনুবাদ
That when we have died and become dust and bones, we will indeed be recompensed?'"
বাংলা অনুবাদ
সে বলল, “তোমরা কি দেখতে আগ্রহী?”
ইংরেজি অনুবাদ
He will say, "Would you [care to] look?"
বাংলা অনুবাদ
তারপর সে দেখে নিল এবং তাকে জ্বলন্ত আগুনের মধ্যস্থলে দেখতে পেল।
ইংরেজি অনুবাদ
And he will look and see him in the midst of the Hellfire.
বাংলা অনুবাদ
সে বলবে, ‘আল্লাহর কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে,
ইংরেজি অনুবাদ
He will say, "By Allah, you almost ruined me.
বাংলা অনুবাদ
আর আমার প্রতিপালকের অনুগ্রহ না থাকলে, আমি অবশ্যই তাদের একজন হতাম যাদের (জাহান্নামে) উপস্থিত করা হয়েছে।
ইংরেজি অনুবাদ
If not for the favor of my Lord, I would have been of those brought in [to Hell].
বাংলা অনুবাদ
(জান্নাতবাসী ব্যক্তি বলবে) ‘তাহলে আমরা কি আর মরব না?’
ইংরেজি অনুবাদ
Then, are we not to die
বাংলা অনুবাদ
শুধু আমাদের প্রথম মৃত্যু ছাড়া; আর আমরা শাস্তিপ্রাপ্ত নই।
ইংরেজি অনুবাদ
Except for our first death, and we will not be punished?"
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এটিই মহান সাফল্য।
ইংরেজি অনুবাদ
Indeed, this is the great attainment.
বাংলা অনুবাদ
এমন সাফল্যের জন্য যারা কাজ করে, তারা কাজ করুক।
ইংরেজি অনুবাদ
For the like of this let the workers [on earth] work.
বাংলা অনুবাদ
তবে কি সেইটি আতিথেয়তার জন্য উত্তম, নাকি যাক্কূম এর গাছ?
ইংরেজি অনুবাদ
Is Paradise a better accommodation or the tree of zaqqum?
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা এটিকে অন্যায়কারীদের জন্য একটি পরীক্ষার বিষয় করেছি।
ইংরেজি অনুবাদ
Indeed, We have made it a torment for the wrongdoers.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এটি এমন একটি গাছ, যা জাহীমের (জাহান্নামের) মূল অংশে উৎপন্ন হয়।
ইংরেজি অনুবাদ
Indeed, it is a tree issuing from the bottom of the Hellfire,
বাংলা অনুবাদ
এর উদ্গত অংশগুলো যেন শয়তানদের মাথার সদৃশ।
ইংরেজি অনুবাদ
Its emerging fruit as if it was heads of the devils.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তারা তা থেকে ভক্ষণ করবে এবং তা দিয়ে তাদের উদর পূর্ণ করবে।
ইংরেজি অনুবাদ
And indeed, they will eat from it and fill with it their bellies.
বাংলা অনুবাদ
তারপর অবশ্যই তাদের জন্য এর সঙ্গে উত্তপ্ত তরলের একটি মিশ্রণ থাকবে।
ইংরেজি অনুবাদ
Then indeed, they will have after it a mixture of scalding water.
বাংলা অনুবাদ
তারপর নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন হবে সেই জ্বলন্ত উত্তপ্ত স্থানের দিকে। (জাহীম)
ইংরেজি অনুবাদ
Then indeed, their return will be to the Hellfire.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তারা তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্ট অবস্থায় পেয়েছিল।
ইংরেজি অনুবাদ
Indeed they found their fathers astray.
বাংলা অনুবাদ
অতএব তারা তাদের পদচিহ্ন অনুসরণ করে দ্রুত এগিয়ে যায়।
ইংরেজি অনুবাদ
So they hastened [to follow] in their footsteps.
বাংলা অনুবাদ
আর অবশ্যই তাদের আগের অধিকাংশ লোক পথ থেকে বিচ্যুত হয়েছিল।
ইংরেজি অনুবাদ
And there had already strayed before them most of the former peoples,
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমরা তাদের মাঝে সতর্ককারীদের প্রেরণ করেছিলাম।
ইংরেজি অনুবাদ
And We had already sent among them warners.
বাংলা অনুবাদ
সুতরাং লক্ষ্য করো, যাদের সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কেমন হয়েছিল।
ইংরেজি অনুবাদ
Then look how was the end of those who were warned -
বাংলা অনুবাদ
আল্লাহর নিষ্ঠাবান দাসরা ছাড়া।
ইংরেজি অনুবাদ
But not the chosen servants of Allah.
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই নূহ আমাদের আহ্বান করেছিল, ফলে আমরা কত উত্তম সাড়া প্রদানকারী।
ইংরেজি অনুবাদ
And Noah had certainly called Us, and [We are] the best of responders.
বাংলা অনুবাদ
এবং আমরা তাকে ও তার পরিবারকে মহাসংকট থেকে উদ্ধার করেছি।
ইংরেজি অনুবাদ
And We saved him and his family from the great affliction.
বাংলা অনুবাদ
আর আমরা তার বংশধরদেরকেই অবশিষ্ট রাখলাম।
ইংরেজি অনুবাদ
And We made his descendants those remaining [on the earth]
বাংলা অনুবাদ
আর আমরা তার সুখ্যাতি পরবর্তী লোকদের মধ্যে রেখে দিয়েছি।
ইংরেজি অনুবাদ
And left for him [favorable mention] among later generations:
বাংলা অনুবাদ
সমগ্র বিশ্বের মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
ইংরেজি অনুবাদ
"Peace upon Noah among the worlds."
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিফল প্রদান করি।
ইংরেজি অনুবাদ
Indeed, We thus reward the doers of good.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই সে আমাদের বিশ্বাসী দাসদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ
Indeed, he was of Our believing servants.
বাংলা অনুবাদ
তারপর আমরা অন্যদের ডুবিয়ে দিয়েছি।
ইংরেজি অনুবাদ
Then We drowned the disbelievers.
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই তার অনুসারীদের মধ্য থেকে ছিল ইবরাহীম।
ইংরেজি অনুবাদ
And indeed, among his kind was Abraham,
বাংলা অনুবাদ
যখন সে তার প্রতিপালকের কাছে একটি বিশুদ্ধ অন্তর নিয়ে উপস্থিত হয়েছিল।
ইংরেজি অনুবাদ
When he came to his Lord with a sound heart
বাংলা অনুবাদ
যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল: তোমরা কীসের দাসত্ব করছো?
ইংরেজি অনুবাদ
[And] when he said to his father and his people, "What do you worship?
বাংলা অনুবাদ
‘তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যা বিধানদাতাগুলোকে চাও?’
ইংরেজি অনুবাদ
Is it falsehood [as] gods other than Allah you desire?
বাংলা অনুবাদ
তাহলে জগতসমূহের প্রতিপালক সম্পর্কে তোমাদের ধারণা কী?
ইংরেজি অনুবাদ
Then what is your thought about the Lord of the worlds?"
বাংলা অনুবাদ
অতঃপর সে নক্ষত্রগুলোর দিকে একবার তাকাল।
ইংরেজি অনুবাদ
And he cast a look at the stars
বাংলা অনুবাদ
অতঃপর সে বলল: নিশ্চয়ই আমি অসুস্থ।
ইংরেজি অনুবাদ
And said, "Indeed, I am [about to be] ill."
বাংলা অনুবাদ
তারপর তারা তার কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেল।
ইংরেজি অনুবাদ
So they turned away from him, departing.
বাংলা অনুবাদ
অতঃপর সে তাদের বিধানদাতাদের দিকে গেল এবং বলল: তোমরা কি খাও না?
ইংরেজি অনুবাদ
Then he turned to their gods and said, "Do you not eat?
বাংলা অনুবাদ
তোমাদের কী হয়েছে, তোমরা কথা বলছ না কেন?
ইংরেজি অনুবাদ
What is [wrong] with you that you do not speak?"
বাংলা অনুবাদ
তারপর সে ডান হাত দিয়ে তাদের ওপর আঘাত চালাল।
ইংরেজি অনুবাদ
And he turned upon them a blow with [his] right hand.
বাংলা অনুবাদ
তারপর তারা দ্রুত তার দিকে এগিয়ে এলো।
ইংরেজি অনুবাদ
Then the people came toward him, hastening.
বাংলা অনুবাদ
সে বলল, তোমরা কি সেই জিনিসের দাসত্ব কর যা তোমরা নিজেরা খোদাই করে তৈরি কর?
ইংরেজি অনুবাদ
He said, "Do you worship that which you [yourselves] carve,
বাংলা অনুবাদ
আর আল্লাহ তোমাদের এবং যা তোমরা তৈরী কর তা সৃষ্টি করেছেন।
ইংরেজি অনুবাদ
While Allah created you and that which you do?"
বাংলা অনুবাদ
তারা বলল: তার জন্য একটি স্থাপনা নির্মাণ কর, তারপর তাকে সেখানের প্রচণ্ড আগুনের মধ্যে নিক্ষেপ কর।
ইংরেজি অনুবাদ
They said, "Construct for him a furnace and throw him into the burning fire."
বাংলা অনুবাদ
তারা তার বিরুদ্ধে একটি গোপন পরিকল্পনা করল, অতঃপর আমরা তাদের হেয় করে ছাড়লাম।
ইংরেজি অনুবাদ
And they intended for him a plan, but We made them the most debased.
বাংলা অনুবাদ
এবং সে বলল: নিশ্চয়ই আমি আমার প্রতিপালকের দিকে যাচ্ছি; তিনি আমাকে পথ দেখাবেন।
ইংরেজি অনুবাদ
And [then] he said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me.
বাংলা অনুবাদ
হে আমার প্রতিপালক! তুমি আমাকে সৎকর্মশীলদের মধ্য হতে (পুত্র সন্তান) দান কর।
ইংরেজি অনুবাদ
My Lord, grant me [a child] from among the righteous."
বাংলা অনুবাদ
তারপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রসন্তানের সুসংবাদ দিলাম।
ইংরেজি অনুবাদ
So We gave him good tidings of a forbearing boy.
বাংলা অনুবাদ
অতঃপর যখন সে তার সঙ্গে চলার/কাজ করার পর্যায়ে পৌঁছাল, তখন সে বলল, “হে আমার প্রিয় পুত্র! আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি। অতএব দেখো, তুমি কী মনে কর।” সে বলল, “হে আমার পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে তা করুন। ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।”
ইংরেজি অনুবাদ
And when he reached with him [the age of] exertion, he said, "O my son, indeed I have seen in a dream that I [must] sacrifice you, so see what you think." He said, "O my father, do as you are commanded. You will find me, if Allah wills, of the steadfast."
বাংলা অনুবাদ
অতঃপর যখন তারা দুজন সম্মত হলো এবং তাকে কপালের দিকে উপুর করে শুইয়ে দিল।
ইংরেজি অনুবাদ
And when they had both submitted and he put him down upon his forehead,
বাংলা অনুবাদ
আর আমরা তাকে আহ্বান করলাম: ’হে ইবরাহিম।’
ইংরেজি অনুবাদ
We called to him, "O Abraham,
বাংলা অনুবাদ
তুমি সেই স্বপ্নদর্শনকে সত্য বলে প্রমাণ করেছ। নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ
You have fulfilled the vision." Indeed, We thus reward the doers of good.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই এটি স্পষ্ট পরীক্ষা।
ইংরেজি অনুবাদ
Indeed, this was the clear trial.
বাংলা অনুবাদ
এবং আমরা তাকে একটি মহান জবাই দ্বারা মুক্ত করলাম।
ইংরেজি অনুবাদ
And We ransomed him with a great sacrifice,
বাংলা অনুবাদ
আর আমরা তার সুখ্যাতি পরবর্তী লোকদের মধ্যে রাকলাম।
ইংরেজি অনুবাদ
And We left for him [favorable mention] among later generations:
বাংলা অনুবাদ
ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক!
ইংরেজি অনুবাদ
"Peace upon Abraham."
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিফল প্রদান করি।
ইংরেজি অনুবাদ
Indeed, We thus reward the doers of good.
বাংলা অনুবাদ
নিশ্চই সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
ইংরেজি অনুবাদ
Indeed, he was of Our believing servants.
বাংলা অনুবাদ
এবং আমরা তাকে ইসহাকের সুসংবাদ দিলাম, যিনি সৎকর্মশীলদের মধ্য থেকে একজন নবী ছিলেন।
ইংরেজি অনুবাদ
And We gave him good tidings of Isaac, a prophet from among the righteous.
বাংলা অনুবাদ
এবং আমরা তার উপর ও ইসহাকের উপর কল্যাণ বৃদ্ধি করলাম; আর তাদের উভয়ের বংশধরদের মধ্যে রয়েছে উত্তম কর্মকারী এবং নিজের প্রতি স্পষ্ট অন্যায়কারী।
ইংরেজি অনুবাদ
And We blessed him and Isaac. But among their descendants is the doer of good and the clearly unjust to himself.
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছি।
ইংরেজি অনুবাদ
And We did certainly confer favor upon Moses and Aaron.
বাংলা অনুবাদ
এবং আমরা তাদের দুজনকে ও তাদের সম্প্রদায়কে গুরুতর সংকট থেকে উদ্ধার করেছিলাম।
ইংরেজি অনুবাদ
And We saved them and their people from the great affliction,
বাংলা অনুবাদ
এবং আমরা তাদের সাহায্য করলাম; ফলে তারাই বিজয়ী হলো।
ইংরেজি অনুবাদ
And We supported them so it was they who overcame.
বাংলা অনুবাদ
এবং আমরা তাদের দুজনকে একটি সুস্পষ্ট লিখিত বিধান দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ
And We gave them the explicit Scripture,
বাংলা অনুবাদ
এবং আমরা তাদের দুজনকে সরল পথ দেখালাম।
ইংরেজি অনুবাদ
And We guided them on the straight path.
বাংলা অনুবাদ
এবং আমরা পরবর্তীদের মধ্যে তাদের দুজন এর সুখ্যাতি রেখে দিলাম।
ইংরেজি অনুবাদ
And We left for them [favorable mention] among later generations:
বাংলা অনুবাদ
মূসা ও হারূনের প্রতি শান্তি বর্ষিত হোক।
ইংরেজি অনুবাদ
"Peace upon Moses and Aaron."
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মশীলদের প্রতিফল প্রদান করি।
ইংরেজি অনুবাদ
Indeed, We thus reward the doers of good.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তারা দুজন আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ
Indeed, they were of Our believing servants.
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই ইলিয়াস ছিল রাসুলদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ
And indeed, Elias was from among the messengers,
বাংলা অনুবাদ
যখন সে তার সম্প্রদায়কে বলেছিল: তোমরা কি আল্লাহ সম্পর্কে সচেতন হবে না?
ইংরেজি অনুবাদ
When he said to his people, "Will you not fear Allah?
বাংলা অনুবাদ
তোমরা কি বালকে ডাকছ, অথচ সর্বোত্তম স্রষ্ঠাকে পরিত্যাগ করছ?
ইংরেজি অনুবাদ
Do you call upon Ba'l and leave the best of creators -
বাংলা অনুবাদ
আল্লাহকে, যিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদেরও প্রতিপালক।
ইংরেজি অনুবাদ
Allah, your Lord and the Lord of your first forefathers?"
বাংলা অনুবাদ
অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল; নিশ্চয়ই তাদের উপস্থিত করা হবে (শাস্তির জন্য)।
ইংরেজি অনুবাদ
And they denied him, so indeed, they will be brought [for punishment],
বাংলা অনুবাদ
তবে আল্লাহর একনিষ্ঠ দাসরা ছাড়া।
ইংরেজি অনুবাদ
Except the chosen servants of Allah.
বাংলা অনুবাদ
আর আমরা তার জন্য পরবর্তীদের মধ্যে সুনাম-সুখ্যাতি রেখে দিয়েছি।
ইংরেজি অনুবাদ
And We left for him [favorable mention] among later generations:
বাংলা অনুবাদ
ইলিয়াসের উপর শান্তি বর্ষিত হোক।
ইংরেজি অনুবাদ
"Peace upon Elias."
বাংলা অনুবাদ
এভাবেই আমরা সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ
Indeed, We thus reward the doers of good.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই সে আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ
Indeed, he was of Our believing servants.
বাংলা অনুবাদ
আর নিশ্চয় লূতও ছিল রাসূলদেরই একজন।
ইংরেজি অনুবাদ
And indeed, Lot was among the messengers.
বাংলা অনুবাদ
যখন আমরা তাকে এবং তার পরিবারকে সকলকে উদ্ধার করেছিলাম।
ইংরেজি অনুবাদ
[So mention] when We saved him and his family, all,
বাংলা অনুবাদ
অবশিষ্টদের মধ্যে থাকা একজন বৃদ্ধা নারী ছাড়া।
ইংরেজি অনুবাদ
Except his wife among those who remained [with the evildoers].
বাংলা অনুবাদ
তারপর আমরা অন্যদের ধ্বংস করলাম।
ইংরেজি অনুবাদ
Then We destroyed the others.
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই তোমরা সকালবেলায় তাদের পাশ দিয়ে অতিক্রম কর।
ইংরেজি অনুবাদ
And indeed, you pass by them in the morning
বাংলা অনুবাদ
আর রাতের সময়ও, তবে কি তোমরা চিন্তা-বিবেচনা করো না?
ইংরেজি অনুবাদ
And at night. Then will you not use reason?
বাংলা অনুবাদ
আর নিশ্চয় ইউনুসও ছিল রাসূলদেরই একজন।
ইংরেজি অনুবাদ
And indeed, Jonah was among the messengers.
বাংলা অনুবাদ
যখন সে বোঝাই করা নৌযানের দিকে চলে গেল।
ইংরেজি অনুবাদ
[Mention] when he ran away to the laden ship.
বাংলা অনুবাদ
ফলে মাছ তাকে গ্রাস করল, আর সে তখন নিন্দিত অবস্থায় ছিল।
ইংরেজি অনুবাদ
And he drew lots and was among the losers.
বাংলা অনুবাদ
অতঃপর সে লটারীতে অংশগ্রহণ করল এবং তাতে সে হেরে গেল।
ইংরেজি অনুবাদ
Then the fish swallowed him, while he was blameworthy.
বাংলা অনুবাদ
যদি সে পবিত্রতা ঘোষণাকারীদের একজন না হতো,
ইংরেজি অনুবাদ
And had he not been of those who exalt Allah,
বাংলা অনুবাদ
তাহলে নিশ্চিতই তাকে পুনরুত্থানের দিন পর্যন্ত (মাছের) পেটে থাকতে হত।
ইংরেজি অনুবাদ
He would have remained inside its belly until the Day they are resurrected.
বাংলা অনুবাদ
তারপর আমরা তাকে এক খোলা স্থানে নিক্ষেপ করলাম, যখন সে অসুস্থ অবস্থায় ছিল।
ইংরেজি অনুবাদ
But We threw him onto the open shore while he was ill.
বাংলা অনুবাদ
আর আমরা তার জন্য একটি ইয়াকতীন উদ্ভিদ উৎপন্ন করে দিলাম।
ইংরেজি অনুবাদ
And We caused to grow over him a gourd vine.
বাংলা অনুবাদ
এবং আমরা তাকে এক লক্ষের কাছাকাছি অথবা তার চেয়ে বেশি লোকের কাছে পাঠালাম।
ইংরেজি অনুবাদ
And We sent him to [his people of] a hundred thousand or more.
বাংলা অনুবাদ
তারপর তারা বিশ্বাস স্থাপন করল, আর আমরা তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগের সুযোগ দিলাম।
ইংরেজি অনুবাদ
And they believed, so We gave them enjoyment [of life] for a time.
বাংলা অনুবাদ
তাদের জিজ্ঞাসা কর, তোমার রবের জন্য কি কন্যাসন্তান নির্ধারণ করা হয়েছে, আর তাদের জন্য পুত্রসন্তান?
ইংরেজি অনুবাদ
So inquire of them, [O Muhammad], "Does your Lord have daughters while they have sons?
বাংলা অনুবাদ
নাকি আমরা ফেরেশতাদের স্ত্রীলিঙ্গ হিসেবে সৃষ্টি করেছি, আর তারা কি এর সাক্ষী ছিল?
ইংরেজি অনুবাদ
Or did We create the angels as females while they were witnesses?"
বাংলা অনুবাদ
সাবধান! তারা অবশ্যই তাদের মনগড়া কথা বলে যে,
ইংরেজি অনুবাদ
Unquestionably, it is out of their [invented] falsehood that they say,
বাংলা অনুবাদ
”আল্লাহ সন্তান গ্রহণ করেছেন”; অথচ নিশ্চয়ই তারা মিথ্যাবাদী।
ইংরেজি অনুবাদ
" Allah has begotten," and indeed, they are liars.
বাংলা অনুবাদ
তিনি কি পুত্রদের তুলনায় কন্যাদের অধিক পছন্দ করেছেন?
ইংরেজি অনুবাদ
Has He chosen daughters over sons?
বাংলা অনুবাদ
তোমাদের কী হয়েছে, তোমরা কীভাবে বিচার কর?
ইংরেজি অনুবাদ
What is [wrong] with you? How do you make judgement?
বাংলা অনুবাদ
তবে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না?
ইংরেজি অনুবাদ
Then will you not be reminded?
বাংলা অনুবাদ
তোমাদের কি সুস্পষ্ট দলীল প্রমাণ আছে?
ইংরেজি অনুবাদ
Or do you have a clear authority?
বাংলা অনুবাদ
তাহলে তোমাদের লিখিত বিধান নিয়ে এসো, যদি তোমরা সত্যবাদী হও।
ইংরেজি অনুবাদ
Then produce your scripture, if you should be truthful.
বাংলা অনুবাদ
তারা তার ও জিনদের মধ্যে একটি বংশগত সম্পর্ক স্থাপন করেছে। আর অবশ্যই জিনরা জানে যে তাদের অবশ্যই উপস্থিত করা হবে।
ইংরেজি অনুবাদ
And they have claimed between Him and the jinn a lineage, but the jinn have already known that they [who made such claims] will be brought to [punishment].
বাংলা অনুবাদ
তারা যা বর্ণনা করে তা থেকে আল্লাহ পবিত্র।
ইংরেজি অনুবাদ
Exalted is Allah above what they describe,
বাংলা অনুবাদ
তবে আল্লাহর নিষ্ঠাবান দাসরা ছাড়া।
ইংরেজি অনুবাদ
Except the chosen servants of Allah [who do not share in that sin].
বাংলা অনুবাদ
সুতরাং তোমরা এবং তোমরা যাদের দাসত্ব কর –
ইংরেজি অনুবাদ
So indeed, you [disbelievers] and whatever you worship,
বাংলা অনুবাদ
তোমরা কেউই কাউকেও আল্লাহ সম্বন্ধে বিভ্রান্ত করতে পারবেনা –
ইংরেজি অনুবাদ
You cannot tempt [anyone] away from Him
বাংলা অনুবাদ
তবে সে ছাড়া, যে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।
ইংরেজি অনুবাদ
Except he who is to [enter and] burn in the Hellfire.
বাংলা অনুবাদ
আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্য একটি নির্ধারিত অবস্থান নেই।
ইংরেজি অনুবাদ
[The angels say], "There is not among us any except that he has a known position.
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমরা সারিবদ্ধ ।
ইংরেজি অনুবাদ
And indeed, we are those who line up [for prayer].
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই আমরাই পবিত্রতা ঘোষণাকারী।
ইংরেজি অনুবাদ
And indeed, we are those who exalt Allah."
বাংলা অনুবাদ
আর তারা অবশ্যই বলত,
ইংরেজি অনুবাদ
And indeed, the disbelievers used to say,
বাংলা অনুবাদ
যদি আমাদের কাছে পূর্ববর্তীদের মতো কোনো উপদেশবাণী থাকত।
ইংরেজি অনুবাদ
"If we had a message from [those of] the former peoples,
বাংলা অনুবাদ
তাহলে আমরা অবশ্যই আল্লাহর একনিষ্ঠ দাস হতাম।
ইংরেজি অনুবাদ
We would have been the chosen servants of Allah."
বাংলা অনুবাদ
অতঃপর তারা তা অস্বীকার করল; ফলে শীঘ্রই তারা জানতে পারবে।
ইংরেজি অনুবাদ
But they disbelieved in it, so they are going to know.
বাংলা অনুবাদ
এবং নিশ্চয়ই আমাদের ঘোষণা আমাদের দাসদের জন্য পূর্বেই স্থির হয়েছে, যারা প্রেরিত রাসূল।
ইংরেজি অনুবাদ
And Our word has already preceded for Our servants, the messengers,
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তারা, তারাই সাহায্যপ্রাপ্ত।
ইংরেজি অনুবাদ
[That] indeed, they would be those given victory
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমাদের দলই হবে বিজয়ী।
ইংরেজি অনুবাদ
And [that] indeed, Our soldiers will be those who overcome.
বাংলা অনুবাদ
তাই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের থেকে সরে থাকো।
ইংরেজি অনুবাদ
So, [O Muhammad], leave them for a time.
বাংলা অনুবাদ
আর তাদের পর্যবেক্ষণ করো; অতঃপর শীঘ্রই তারা দেখতে পাবে।
ইংরেজি অনুবাদ
And see [what will befall] them, for they are going to see.
বাংলা অনুবাদ
তাহলে কি তারা আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?
ইংরেজি অনুবাদ
Then for Our punishment are they impatient?
বাংলা অনুবাদ
অতঃপর যখন তা তাদের প্রাঙ্গণে এসে উপস্থিত হবে, তখন যাদের সতর্ক করা হয়েছিল তাদের সেই সকাল হবে অত্যন্ত মন্দ।
ইংরেজি অনুবাদ
But when it descends in their territory, then evil is the morning of those who were warned.
বাংলা অনুবাদ
আর কিছু সময় পর্যন্ত তাদের থেকে সরে থাকো।
ইংরেজি অনুবাদ
And leave them for a time.
বাংলা অনুবাদ
আর পর্যবেক্ষণ করো; অতঃপর শীঘ্রই তারা দেখতে পাবে।
ইংরেজি অনুবাদ
And see, for they are going to see.
বাংলা অনুবাদ
তোমার প্রতিপালক, মহাশক্তির অধিপতি, তারা যা বর্ণনা করে তা থেকে সম্পূর্ণ পবিত্র।
ইংরেজি অনুবাদ
Exalted is your Lord, the Lord of might, above what they describe.
বাংলা অনুবাদ
আর শান্তি বর্ষিত হোক রসূলদের প্রতি।
ইংরেজি অনুবাদ
And peace upon the messengers.
বাংলা অনুবাদ
আর সকল প্রশংসা সৃষ্টিকুলের প্রতিপালক আল্লাহর জন্য।
ইংরেজি অনুবাদ
And praise to Allah, Lord of the worlds.