সূরা আল-বাকারা, আয়াত ২:২৮
كَيۡفَ تَكۡفُرُوۡنَ بِاللّٰهِ وَڪُنۡتُمۡ اَمۡوَاتًا فَاَحۡيَاکُمۡۚ ثُمَّ يُمِيۡتُكُمۡ ثُمَّ يُحۡيِيۡكُمۡ ثُمَّ اِلَيۡهِ تُرۡجَعُوۡنَ
বাংলা অনুবাদ
কীভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছ, অথচ তোমরা ছিলে মৃত? অতঃপর তিনি তোমাদেরকে জীবিত করেছেন। এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন অতঃপর জীবিত করবেন। এরপর তাঁরই নিকট তোমাদেরকে ফিরে যেতে হবে।
ইংরেজি অনুবাদ (Saheeh)
How can you disbelieve in Allah when you were lifeless and He brought you to life; then He will cause you to die, then He will bring you [back] to life, and then to Him you will be returned.
| আরবি | শব্দার্থ | মূল | ব্যাকরণ |
|---|---|---|---|
| كَيۡفَ | How | كيف | বিশেষ্য |
| تَكۡفُرُوۡنَ | অস্বীকার করল, অবিশ্বাস করল, অকৃতজ্ঞ হলো, ঢেকে দিল | كفر | ক্রিয়া + বিশেষ্য |
| بِاللّٰهِ | আল্লাহ | أله | অব্যয় + বিশেষ্য |
| وَڪُنۡتُمۡ | ছিল / থাকত | كون | অব্যয় + ক্রিয়া + বিশেষ্য |
| اَمۡوَاتًا | dead | موت | বিশেষ্য |
| فَاَحۡيَاکُمۡۚ | জীবিত করা / জীবন দান করা | حيي | অব্যয় + ক্রিয়া + বিশেষ্য |
| ثُمَّ | এরপর, তারপর | অব্যয় | |
| يُمِيۡتُكُمۡ | موت | ক্রিয়া + বিশেষ্য | |
| ثُمَّ | এরপর, তারপর | অব্যয় | |
| يُحۡيِيۡكُمۡ | জীবিত করা / জীবন দান করা | حيي | ক্রিয়া + বিশেষ্য |
| ثُمَّ | এরপর, তারপর | অব্যয় | |
| اِلَيۡهِ | প্রতি / কাছে, দিকে, পর্যন্ত, প্রতি / দিকে | অব্যয় + বিশেষ্য | |
| تُرۡجَعُوۡنَ | ফিরে আসা, ফিরে যাওয়া, প্রত্যাবর্তন করা | رجع | ক্রিয়া + বিশেষ্য |