মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡعَلَقِ

৯৬. আল-আলাক

১৯ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৯৬:১

বাংলা অনুবাদ

পড়, তোমার প্রতিপালকের নামে—যিনি সৃষ্টি করেছেন।

ইংরেজি অনুবাদ

Recite in the name of your Lord who created -

৯৬:২

বাংলা অনুবাদ

তিনি মানুষকে আলাক (আটকে থাকা রক্তপিন্ড) থেকে সৃষ্টি করেছেন।

ইংরেজি অনুবাদ

Created man from a clinging substance.

৯৬:৩

বাংলা অনুবাদ

পড়, আর তোমার প্রতিপালক সর্বাধিক মর্যাদাশীল।

ইংরেজি অনুবাদ

Recite, and your Lord is the most Generous -

৯৬:৪

বাংলা অনুবাদ

যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন।

ইংরেজি অনুবাদ

Who taught by the pen -

৯৬:৫

বাংলা অনুবাদ

তিনি মানুষকে এমন কিছু শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।

ইংরেজি অনুবাদ

Taught man that which he knew not.

৯৬:৬

বাংলা অনুবাদ

কখনো নয়, নিশ্চয়ই মানুষ সীমা অতিক্রম করে।

ইংরেজি অনুবাদ

No! [But] indeed, man transgresses

৯৬:৭

বাংলা অনুবাদ

কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে।

ইংরেজি অনুবাদ

Because he sees himself self-sufficient.

৯৬:৮

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তোমার প্রতিপালকের দিকেই ফিরে যেতে হবে।

ইংরেজি অনুবাদ

Indeed, to your Lord is the return.

৯৬:৯

বাংলা অনুবাদ

তুমি কি লক্ষ্য করেছ তাকে, যে নিষেধ করে,

ইংরেজি অনুবাদ

Have you seen the one who forbids

৯৬:১০

বাংলা অনুবাদ

একজন বান্দাকে, যখন সে নিবিড়ভাবে বিধানের সাথে যুক্ত থাকে?

ইংরেজি অনুবাদ

A servant when he prays?

৯৬:১১

বাংলা অনুবাদ

তুমি কি ভেবে দেখেছ—যদি সে সঠিক পথে থাকে?

ইংরেজি অনুবাদ

Have you seen if he is upon guidance

৯৬:১২

বাংলা অনুবাদ

অথবা আল্লাহ সম্পর্কে সচেতন হওয়ার নির্দেশ দেয়,

ইংরেজি অনুবাদ

Or enjoins righteousness?

৯৬:১৩

বাংলা অনুবাদ

তুমি কি ভেবে দেখেছ—যদি সে মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়?

ইংরেজি অনুবাদ

Have you seen if he denies and turns away -

৯৬:১৪

বাংলা অনুবাদ

সে কি জানে না যে আল্লাহ দেখেন?

ইংরেজি অনুবাদ

Does he not know that Allah sees?

৯৬:১৫

বাংলা অনুবাদ

কখনোই নয়! সে যদি বিরত না হয়, তবে অবশ্যই আমরা তাকে টেনে নিয়ে যাব কপালের সামনের চুল ধরে,

ইংরেজি অনুবাদ

No! If he does not desist, We will surely drag him by the forelock -

৯৬:১৬

বাংলা অনুবাদ

মিথ্যাবাদী, পাপীষ্ঠের সামনের চুল ধরে।

ইংরেজি অনুবাদ

A lying, sinning forelock.

৯৬:১৭

বাংলা অনুবাদ

তাহলে সে তার লোকজনকে ডাকুক।

ইংরেজি অনুবাদ

Then let him call his associates;

৯৬:১৮

বাংলা অনুবাদ

অচিরেই আমরা সেই প্রতিহতকারী প্রহরীদের আহ্বান করব।

ইংরেজি অনুবাদ

We will call the angels of Hell.

৯৬:১৯

বাংলা অনুবাদ

কখনোই নয়! তার কথা অনুসরন করো না; বরং সমর্পণ করো এবং নৈকট্য লাভ করো (আল্লাহর)।

ইংরেজি অনুবাদ

No! Do not obey him. But prostrate and draw near [to Allah].