মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡاَعۡرَافِ

৭. আল-আরাফ

২০৬ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৭:১

বাংলা অনুবাদ

আলিফ, লাম, মীম, ছোয়াদ।

ইংরেজি অনুবাদ

Alif, Lam, Meem, Sad.

৭:২

বাংলা অনুবাদ

এটি একটি লিখিত বিধান, যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। সুতরাং এ নিয়ে তোমার অন্তরে যেন কোনো সংকোচ না থাকে, যাতে তুমি এর মাধ্যমে সতর্ক করতে পারো এবং এটি বিশ্বাসীদের জন্য উপদেশ।

ইংরেজি অনুবাদ

[This is] a Book revealed to you, [O Muhammad] - so let there not be in your breast distress therefrom - that you may warn thereby and as a reminder to the believers.

৭:৩

বাংলা অনুবাদ

তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, তা অনুসরণ করো। আর তাঁকে বাদ দিয়ে অন্য কোন অভিভাবক এর অনুসরণ করো না। তোমরা খুব সামান্যই উপদেশ গ্রহণ করো।

ইংরেজি অনুবাদ

Follow, [O mankind], what has been revealed to you from your Lord and do not follow other than Him any allies. Little do you remember.

৭:৪

বাংলা অনুবাদ

আর এমন বহু জনপদ রয়েছে, যা আমরা ধ্বংস করেছি। অতঃপর তাদের কাছে আমাদের কঠোর আঘাত এসেছিল ঘরে অবস্থানরত অবস্থায় অথবা যখন তারা বিশ্রামরত ছিল।

ইংরেজি অনুবাদ

And how many cities have We destroyed, and Our punishment came to them at night or while they were sleeping at noon.

৭:৫

বাংলা অনুবাদ

অতঃপর যখন তাদের কাছে আমাদের কঠোর আঘাত এলো, তখন তাদের এই আর্তনাদ ছাড়া কিছুই ছিল না যে তারা বলেছিল: ’নিশ্চয়ই আমরা অন্যায়কারী ছিলাম।’

ইংরেজি অনুবাদ

And their declaration when Our punishment came to them was only that they said, "Indeed, we were wrongdoers!"

৭:৬

বাংলা অনুবাদ

অতএব আমরা অবশ্যই জিজ্ঞাসা করবো যাদের প্রতি রাসূল প্রেরণ করা হয়েছিল, আর আমরা অবশ্যই রাসূলদেরকেও জিজ্ঞাসা করবো।

ইংরেজি অনুবাদ

Then We will surely question those to whom [a message] was sent, and We will surely question the messengers.

৭:৭

বাংলা অনুবাদ

অতএব আমরা অবশ্যই তাদের কাছে পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে তা বর্ণনা করবো, কেননা আমরা তো মোটেই অনুপস্থিত ছিলাম না।

ইংরেজি অনুবাদ

Then We will surely relate [their deeds] to them with knowledge, and We were not [at all] absent.

৭:৮

বাংলা অনুবাদ

আর সেদিন ওজন হবে যথাযথভাবে, সুতরাং যাদের পাল্লাসমূহ ভারী হবে তারাই সফলকাম হবে।

ইংরেজি অনুবাদ

And the weighing [of deeds] that Day will be the truth. So those whose scales are heavy - it is they who will be the successful.

৭:৯

বাংলা অনুবাদ

আর যাদের পাল্লাসমূহ হালকা হবে, তারাই সে সব লোক, যারা নিজেদের ক্ষতি করেছে, যেহেতু তারা আমাদের বিধানসমূহের সাথে অন্যায় করত।

ইংরেজি অনুবাদ

And those whose scales are light - they are the ones who will lose themselves for what injustice they were doing toward Our verses.

৭:১০

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমরা তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছি এবং তাতে তোমাদের জন্য জীবিকার ব্যাবস্থাও করেছি; তোমারা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।

ইংরেজি অনুবাদ

And We have certainly established you upon the earth and made for you therein ways of livelihood. Little are you grateful.

৭:১১

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমরা তোমাদের সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি। এরপর ফেরেশতাদের বলেছি —’আদমকে মেনে নাও।’ অতঃপর তারা মেনে নিল, কিন্তু ইবলিস ছাড়া; সে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত ছিল না।

ইংরেজি অনুবাদ

And We have certainly created you, [O Mankind], and given you [human] form. Then We said to the angels, "Prostrate to Adam"; so they prostrated, except for Iblees. He was not of those who prostrated.

৭:১২

বাংলা অনুবাদ

তিনি বললেন: আমি যখন তোমাকে আদেশ দিয়েছি, তখন কী তোমাকে আনুগত্য করা থেকে বিরত রাখল? সে (ইবলিশ) বলল: আমি তার চেয়ে শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে।

ইংরেজি অনুবাদ

[Allah] said, "What prevented you from prostrating when I commanded you?" [Satan] said, "I am better than him. You created me from fire and created him from clay."

৭:১৩

বাংলা অনুবাদ

তিনি (আল্লাহ) বললেন: তাহলে তুমি এখান থেকে নেমে যাও। এখানে তোমার জন্য অহংকার করার কোনো অধিকার নেই। অতএব বের হয়ে যাও। নিশ্চয়ই তুমি ক্ষুদ্র ও নীচদের অন্তর্ভুক্ত।

ইংরেজি অনুবাদ

[Allah] said, "Descend from Paradise, for it is not for you to be arrogant therein. So get out; indeed, you are of the debased.

৭:১৪

বাংলা অনুবাদ

সে (ইবলিশ) বলল: ‘আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন তারা পুনরুথিত হবে।’

ইংরেজি অনুবাদ

[Satan] said, "Reprieve me until the Day they are resurrected."

৭:১৫

বাংলা অনুবাদ

তিনি (আল্লাহ) বললেন: ‘নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’

ইংরেজি অনুবাদ

[Allah] said, "Indeed, you are of those reprieved."

৭:১৬

বাংলা অনুবাদ

সে বলল: ‘আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, সে কারণে অবশ্যই অবশ্যই আমি আপনার সরল পথে মানুষের জন্য বসে থাকব।’

ইংরেজি অনুবাদ

[Satan] said, "Because You have put me in error, I will surely sit in wait for them on Your straight path.

৭:১৭

বাংলা অনুবাদ

এরপর আমি অবশ্যই তাদের কাছে আসবো, তাদের সামনে, পেছনে, ডানদিক ও বামদিক থেকে। আর তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না।

ইংরেজি অনুবাদ

Then I will come to them from before them and from behind them and on their right and on their left, and You will not find most of them grateful [to You]."

৭:১৮

বাংলা অনুবাদ

তিনি বললেন: ‘এখান থেকে বের হয়ে যাও ধিকৃত, বিতাড়িত অবস্থায়। মানুষের মধ্যে যারাই তোমার অনুসরণ করবে, অবশ্যই অবশ্যই আমি তোমাদের সবাইকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব।’

ইংরেজি অনুবাদ

[Allah] said, "Get out of Paradise, reproached and expelled. Whoever follows you among them - I will surely fill Hell with you, all together."

৭:১৯

বাংলা অনুবাদ

’আর হে আদাম! তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বাস করতে থাক, দু’জনে যা পছন্দ হয় খাও। কিন্তু এই গাছটির কাছে যেয়ো না, তাহলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

ইংরেজি অনুবাদ

And "O Adam, dwell, you and your wife, in Paradise and eat from wherever you will but do not approach this tree, lest you be among the wrongdoers."

৭:২০

বাংলা অনুবাদ

অতঃপর শয়তান তাদের দুজনকে প্ররোচনা দিল, যাতে তাদের দুজনের যে গোপন অঙ্গ তাদের পরেষ্পরের কাছ থেকে আবৃত রাখা হয়েছিল, তা তাদের কাছে প্রকাশ করে দেয়। এবং (শয়তান) বলল:’ তোমাদের পালনকর্তা এই গাছ থেকে তোমাদের বিরত রেখেছেন, শুধু এ কারণে যে, তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে অথবা তোমরা স্থায়ীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।’

ইংরেজি অনুবাদ

But Satan whispered to them to make apparent to them that which was concealed from them of their private parts. He said, "Your Lord did not forbid you this tree except that you become angels or become of the immortal."

৭:২১

বাংলা অনুবাদ

আর সে তাদের উভয়ের কাছে শপথ করে বলল: ‘নিশ্চয়ই আমি তোমাদের শুভাকাংখীদের একজন।’

ইংরেজি অনুবাদ

And he swore [by Allah] to them, "Indeed, I am to you from among the sincere advisors."

৭:২২

বাংলা অনুবাদ

এভাবে সে ধোঁকা দিয়ে তাদের অধঃপতন ঘটিয়ে দিল। যখন তারা গাছের ফলের স্বাদ নিল, তখন তাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল, তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদেরকে ঢাকতে লাগল। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন: ‘আমি কি তোমাদেরকে এ গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি- শয়তান হচ্ছে তোমাদের উভয়ের প্রকাশ্য শত্রু?’

ইংরেজি অনুবাদ

So he made them fall, through deception. And when they tasted of the tree, their private parts became apparent to them, and they began to fasten together over themselves from the leaves of Paradise. And their Lord called to them, "Did I not forbid you from that tree and tell you that Satan is to you a clear enemy?"

৭:২৩

বাংলা অনুবাদ

তারা বলল: ‘হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না কর তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবো।’

ইংরেজি অনুবাদ

They said, "Our Lord, we have wronged ourselves, and if You do not forgive us and have mercy upon us, we will surely be among the losers."

৭:২৪

বাংলা অনুবাদ

তিনি (আল্লাহ) বললেন: ‘তোমরা নেমে যাও; তোমাদের এক অংশ অন্য অংশের শত্রু হবে। আর পৃথিবীতে তোমাদের জন্য একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বসবাসের স্থান এবং জীবনোপকরণের ব্যবস্থা রয়েছে।’

ইংরেজি অনুবাদ

[Allah] said, "Descend, being to one another enemies. And for you on the earth is a place of settlement and enjoyment for a time."

৭:২৫

বাংলা অনুবাদ

তিনি বললেনঃ সেই পৃথিবীতেই তোমরা জীবিত থাকবে, সেখানেই তোমাদের মৃত্যু সংঘটিত হবে এবং সেখান হতেই তোমাদেরকে পুনরুত্থিত করা হবে।

ইংরেজি অনুবাদ

He said, "Therein you will live, and therein you will die, and from it you will be brought forth."

৭:২৬

বাংলা অনুবাদ

হে আদমের সন্তানগণ! আমরা তোমাদের জন্য এমন পোশাক প্রদান করেছি, যা তোমাদের গোপন অঙ্গ আবৃত করে এবং যা সৌন্দর্যও বাড়িয়ে দেয়। কিন্তু সচেতনতা ও সংযমের পোশাকই সবচেয়ে উত্তম। এগুলো আল্লাহর বিধানসমূহের অন্তর্ভূক্ত, যাতে মানুষ চিন্তা করে ও শিক্ষা গ্রহণ করে।

ইংরেজি অনুবাদ

O children of Adam, We have bestowed upon you clothing to conceal your private parts and as adornment. But the clothing of righteousness - that is best. That is from the signs of Allah that perhaps they will remember.

৭:২৭

বাংলা অনুবাদ

হে আদম সন্তানগণ! শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেমন সে তোমাদের পিতা-মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। সে তাদের থেকে তাদের পোশাক খুলে দিয়েছিল, যাতে তাদের লজ্জাস্থান তাদের সামনে প্রকাশ পায়। নিশ্চয়ই সে এবং তার দল তোমাদেরকে দেখে সেখান থেকে যেখানে তোমরা তাদের দেখতে পাও না। নিশ্চয়ই আমরা শয়তানদেরকে তাদের অভিভাবক বানিয়েছি, যারা বিশ্বাস স্থাপন করে না।

ইংরেজি অনুবাদ

O children of Adam, let not Satan tempt you as he removed your parents from Paradise, stripping them of their clothing to show them their private parts. Indeed, he sees you, he and his tribe, from where you do not see them. Indeed, We have made the devils allies to those who do not believe.

৭:২৮

বাংলা অনুবাদ

তারা যখন কোন অশ্লীল কাজ করে তখন তারা বলে: ‘আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এ কাজই করতে দেখেছি, আর আল্লাহ আমাদেরকে এসব কাজ করার আদেশ দিয়েছেন।’ তুমি বল: ‘নিশ্চয়ই আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেন না, আল্লাহর সম্বন্ধে তোমরা কি এমন কথা বলছ যা তোমরা জান না?’

ইংরেজি অনুবাদ

And when they commit an immorality, they say, "We found our fathers doing it, and Allah has ordered us to do it." Say, "Indeed, Allah does not order immorality. Do you say about Allah that which you do not know?"

৭:২৯

বাংলা অনুবাদ

বলো: আমার প্রতিপালক ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন। তোমরা আল্লাহর বিধান এর আলোচনা ও মান্যতার স্থানসমূহে প্রত্যেক সময়ে তোমাদের লক্ষ্য স্থির রাখো, এবং তাঁর মনোনীত জীবন ব্যবস্থায় নিজেকে নিবেদিত করে একনিষ্ঠভাবে তাঁকে ডাকো। যেভাবে তিনি তোমাদের প্রথম সৃষ্টি করেছেন, তেমনি তোমরা আবার তার কাছেই ফিরে যাবে।

ইংরেজি অনুবাদ

Say, [O Muhammad], "My Lord has ordered justice and that you maintain yourselves [in worship of Him] at every place [or time] of prostration, and invoke Him, sincere to Him in religion." Just as He originated you, you will return [to life] -

৭:৩০

বাংলা অনুবাদ

একদলকে তিনি সঠিক পথ দেখিয়েছেন, আর অন্য দলের প্রতি অবধারিত হয়েছে পথভ্রষ্টতা, তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে তাদের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে, আর তারা মনে করছে যে তারা সঠিক পথপ্রাপ্ত।

ইংরেজি অনুবাদ

A group [of you] He guided, and a group deserved [to be in] error. Indeed, they had taken the devils as allies instead of Allah while they thought that they were guided.

৭:৩১

বাংলা অনুবাদ

হে আদমের সন্তানগণ, আল্লাহর বিধান সম্পর্কিত আলোচনা ও আত্মসমর্পণ কেন্দ্রে তোমাদের প্রত্যেক উপস্থিতির সময়ে তোমাদের সৌন্দর্যবর্ধক অলংকার ও পরিপাটি অবস্থা গ্রহণ করো। খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না।

ইংরেজি অনুবাদ

O children of Adam, take your adornment at every masjid, and eat and drink, but be not excessive. Indeed, He likes not those who commit excess.

৭:৩২

বাংলা অনুবাদ

বল: “কে নিষিদ্ধ করেছে আল্লাহর সেই সৌন্দর্য ও অলংকারকে, যা তিনি তাঁর দাসদের জন্য সৃষ্টি করেছেন ও জীবিকা হতে পবিত্র বস্তুসমূহকে?” বল: “এগুলো দুনিয়ার জীবনে বিশ্বাসীদের জন্য, আর কিয়ামতের দিনে তা হবে একান্তভাবে তাদেরই।” এভাবেই আমরা বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করি জ্ঞানীদের জন্য।

ইংরেজি অনুবাদ

Say, "Who has forbidden the adornment of Allah which He has produced for His servants and the good [lawful] things of provision?" Say, "They are for those who believe during the worldly life [but] exclusively for them on the Day of Resurrection." Thus do We detail the verses for a people who know.

৭:৩৩

বাংলা অনুবাদ

বলো: “আমার পালনকর্তাতো কেবল নিষিদ্ধ করেছেন অশ্লীল কাজগুালো, যা প্রকাশ্যে হয় বা যা গোপনে হয়, এবং পাপ ও অসংগত বিরোধিতা, আল্লাহর সাথে এমন কিছুকে অংশীদার করা যার কোনো প্রমাণ তিনি অবতীর্ণ করেন নি এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলা যা তোমরা জানো না।”

ইংরেজি অনুবাদ

Say, "My Lord has only forbidden immoralities - what is apparent of them and what is concealed - and sin, and oppression without right, and that you associate with Allah that for which He has not sent down authority, and that you say about Allah that which you do not know."

৭:৩৪

বাংলা অনুবাদ

প্রত্যেক জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। যখন তাদের সময় এসে যায়, তখন তারা এক মুহূর্তও দেরি করতে পারবে না এবং এক মুহূর্ত আগেও আনতে পারবে না।

ইংরেজি অনুবাদ

And for every nation is a [specified] term. So when their time has come, they will not remain behind an hour, nor will they precede [it].

৭:৩৫

বাংলা অনুবাদ

হে আদম সন্তানরা, যখন তোমাদের মধ্য থেকেই রাসূলগণ তোমাদের কাছে আমার বিধানসমূহ বর্ণনা করে, তখন যে আল্লাহ সম্পর্কে সচেতনতা অবলম্বন করবে এবং নিজেকে সংশোধন করবে, তার কোনো ভয় থাকবে না এবং সে দুঃখিতও হবে না।

ইংরেজি অনুবাদ

O children of Adam, if there come to you messengers from among you relating to you My verses, then whoever fears Allah and reforms - there will be no fear concerning them, nor will they grieve.

৭:৩৬

বাংলা অনুবাদ

আর যারা আমার বিধান সমূহের ব্যাপরে মিথ্যা বলেছে এবং অহংকার করে তা প্রত্যাখ্যান করেছে, তারাই আগুনের অধিবাসী। তারা সেখানে থাকবে চিরকাল।

ইংরেজি অনুবাদ

But the ones who deny Our verses and are arrogant toward them - those are the companions of the Fire; they will abide therein eternally.

৭:৩৭

বাংলা অনুবাদ

তাহলে তার চেয়ে বড় অন্যায়কারী কে, যে আল্লাহর ওপর মিথ্যা রচনা করে অথবা তাঁর বিধানসমূহকে অস্বীকার করে? লিখিত বিধান হতে তাদের জন্য নির্ধারিত পরিনতি তাদের কাছে পৌঁছাবে। অবশেষে যখন আমাদের ফেরেশতারা তাদের প্রাণ হরণ করতে তাদের নিকট আসবে, তারা বলবে: কোথায় তারা, যাদের তোমরা আল্লাহ ছাড়া ডাকতে? তারা বলবে: তারা আমাদের থেকে হারিয়ে গেছে। আর তারা নিজেরাই তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে তারা ছিল অস্বীকারকারী।

ইংরেজি অনুবাদ

And who is more unjust than one who invents about Allah a lie or denies His verses? Those will attain their portion of the decree until when Our messengers come to them to take them in death, they will say, "Where are those you used to invoke besides Allah?" They will say, "They have departed from us," and will bear witness against themselves that they were disbelievers.

৭:৩৮

বাংলা অনুবাদ

তিনি বলবেন: “যারা তোমাদের পূর্বে জ্বিন ও মানুষের মধ্যে আগুনে প্রবেশ করেছে, সেই সম্প্রদায়ের সাথে আগুনে প্রবেশ করো।” যখনই একটি সম্প্রদায় প্রবেশ করবে, তখন তারা তাদের পূর্ববর্তী সম্প্রদায়ের উপরে আল্লাহর রহমত হতে বিচ্ছিন্নতার প্রার্থনা করবে। অবশেষে যখন সবাই একসাথে সেখানে পৌঁছাবে, পরবর্তীরা তার পূর্ববর্তী সম্প্রদায় সম্পর্কে বলবে: ‘হে আমাদের পালনকর্তা এরা আমাদের পথভ্রষ্ট করেছিল, অতএব তাদেরকে আগুনের দ্বারা দ্বিগুন শাস্তি দিন।’ তখন (আল্লাহ) বলবেন: প্রত্যেকের জন্য দ্বিগুণ শাস্তি, কিন্তু তোমরা তা জান না।

ইংরেজি অনুবাদ

[Allah] will say, "Enter among nations which had passed on before you of jinn and mankind into the Fire." Every time a nation enters, it will curse its sister until, when they have all overtaken one another therein, the last of them will say about the first of them "Our Lord, these had misled us, so give them a double punishment of the Fire. He will say, "For each is double, but you do not know."

৭:৩৯

বাংলা অনুবাদ

আর তাদের পূর্ববর্তীরা তাদের পরবর্তীদের উদ্দেশ্যে বলবে: “‘আমাদের তুলনায় তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব ছিল না। অতএব তোমরা যা অর্জন করতে, তার কারণে শাস্তির স্বাদ গ্রহণ করো।’

ইংরেজি অনুবাদ

And the first of them will say to the last of them, "Then you had not any favor over us, so taste the punishment for what you used to earn."

৭:৪০

বাংলা অনুবাদ

নিশ্চয়ই, যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা মনে করে এবং তা থেকে অহংকার করে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না, যতক্ষণ না উট সূঁচের ছিঁদ্র দিয়ে চলে যায়। এভাবেই আমরা অপরাধীদের শাস্তি দিই।

ইংরেজি অনুবাদ

Indeed, those who deny Our verses and are arrogant toward them - the gates of Heaven will not be opened for them, nor will they enter Paradise until a camel enters into the eye of a needle. And thus do We recompense the criminals.

৭:৪১

বাংলা অনুবাদ

তাদের জন্য হবে জাহান্নামের বিছানা, আর উপরে ভাঁজের পর ভাঁজ করা অগ্নির আচ্ছাদন। আর এভাবেই আমি অন্যায়কারীদেরকে প্রতিফল দিয়ে থাকি।

ইংরেজি অনুবাদ

They will have from Hell a bed and over them coverings [of fire]. And thus do We recompense the wrongdoers.

৭:৪২

বাংলা অনুবাদ

আর যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের ওপর আমরা তাদের সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব আরোপ করি না। এরা হলো জান্নাতের অধিবাসী, এবং তারা সেখানে চিরকাল স্থায়ী হবে।

ইংরেজি অনুবাদ

But those who believed and did righteous deeds - We charge no soul except [within] its capacity. Those are the companions of Paradise; they will abide therein eternally.

৭:৪৩

বাংলা অনুবাদ

আর আমরা তাদের অন্তরে যে বিদ্বেষ ছিল তা সম্পূর্ণ সরিয়ে দেব। তাদের নিচে নদীগুলো প্রবাহিত হবে। তারা বলবে; সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের জন্য এ পথ দেখিয়েছিলেন। আল্লাহ যদি আমাদের পথ না দেখাতেন, তবে আমরা কখনোই সঠিক পথ পেতাম না। অবশ্যই আমাদের পালনকর্তার রাসূলগণ সত্য নিয়ে এসেছিল। আর তাদেরকে ডেকে বলা হবে: এই হলো সেই জান্নাত, যার উত্তরাধিকারী তোমাদেরকে করা হয়েছে তোমাদের কর্মের কারণে।

ইংরেজি অনুবাদ

And We will have removed whatever is within their breasts of resentment, [while] flowing beneath them are rivers. And they will say, "Praise to Allah, who has guided us to this; and we would never have been guided if Allah had not guided us. Certainly the messengers of our Lord had come with the truth." And they will be called, "This is Paradise, which you have been made to inherit for what you used to do."

৭:৪৪

বাংলা অনুবাদ

আর জান্নাতবাসীরা আগুনের অধিবাসীদের ডেকে বলবে: আমাদের পালনকর্তা আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা তা সত্যরূপে পেয়েছি। তোমরা কি তোমাদের রবের প্রতিশ্রুতি সত্যরূপে পেয়েছ? তারা বলবে: হ্যাঁ। অতঃপর তাদের মাঝখানে ঘোষক ঘোষণা দেবে যে, অন্যায়কারীগণ আল্লাহর দয়া থেকে বিচ্ছিন্ন হলো।

ইংরেজি অনুবাদ

And the companions of Paradise will call out to the companions of the Fire, "We have already found what our Lord promised us to be true. Have you found what your Lord promised to be true?" They will say, "Yes." Then an announcer will announce among them, "The curse of Allah shall be upon the wrongdoers."

৭:৪৫

বাংলা অনুবাদ

যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিত, এবং তাতে বক্রতা অনুসন্ধান করতো, আর তারা ছিল পরকালের বিষয়ে অস্বীকারকারী।

ইংরেজি অনুবাদ

Who averted [people] from the way of Allah and sought to make it [seem] deviant while they were, concerning the Hereafter, disbelievers.

৭:৪৬

বাংলা অনুবাদ

আর তাদের উভয়ের (জান্নাত ও জাহান্নাম) মাঝে থাকবে একটি পর্দা। আর আরাফের (উঁচু স্থানে) কিছু লোক থাকবে, যারা সবাইকে তাদের চিহ্ন দেখে চিনতে পারবে। তারা জান্নাতবাসীদের ডেকে বলবে: তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তারা এখনও তাতে প্রবেশ করেনি, তবে প্রবল আশা করছে।

ইংরেজি অনুবাদ

And between them will be a partition, and on [its] elevations are men who recognize all by their mark. And they call out to the companions of Paradise, "Peace be upon you." They have not [yet] entered it, but they long intensely.

৭:৪৭

বাংলা অনুবাদ

যখন তাদের দৃষ্টি সরাসরি আগুনের অধিবাসীদের দিকে ফেরানো হবে, তারা বলবে: ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে অন্যায়কারী জাতির সঙ্গী বানিয়ো না।’

ইংরেজি অনুবাদ

And when their eyes are turned toward the companions of the Fire, they say, "Our Lord, do not place us with the wrongdoing people."

৭:৪৮

বাংলা অনুবাদ

আর আরাফ এর অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে, যাদেরকে তারা তাদের চিহ্ন দ্বারা চিনবে, তারা বলবে: ‘তোমাদের দল ও তোমাদের অহংকার কোনো কাজে আসল না।’

ইংরেজি অনুবাদ

And the companions of the Elevations will call to men [within Hell] whom they recognize by their mark, saying, "Of no avail to you was your gathering and [the fact] that you were arrogant."

৭:৪৯

বাংলা অনুবাদ

এরা তারা, যাদের জন্য তোমরা শপথ করে বলতে যে, আল্লাহ তাদেরকে কখনো দয়া করবেন না। (তাদেরকে বলা হবে) তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমাদের ওপর কোনো ভয় নেই, এবং তোমরা দুঃখিতও হবে না।

ইংরেজি অনুবাদ

[Allah will say], "Are these the ones whom you [inhabitants of Hell] swore that Allah would never offer them mercy? Enter Paradise, [O People of the Elevations]. No fear will there be concerning you, nor will you grieve."

৭:৫০

বাংলা অনুবাদ

আর আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে: ‘আমাদের উপর ঢেলে দাও কিছু পানি অথবা তা থেকে যা আল্লাহ জীবিকারূপে তোমাদেরকে দিয়েছেন।’ তারা বলবে: নিশ্চয়ই আল্লাহ অস্বীকারকারীদের উপর সে দুটি নিষিদ্ধ করেছেন।

ইংরেজি অনুবাদ

And the companions of the Fire will call to the companions of Paradise, "Pour upon us some water or from whatever Allah has provided you." They will say, "Indeed, Allah has forbidden them both to the disbelievers."

৭:৫১

বাংলা অনুবাদ

যারা তাদের জন্য আল্লাহর মনোনীত জীবনব্যবস্থাকে খেল ও তামাশা হিসেবে গ্রহণ করেছিল এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছিল। সুতরাং আজ আমরা তাদের ভূলে যাব, যেমনি তারা এই দিনের সাক্ষাতকে ভূলে গিয়েছিল, এবং যেভাবে তারা আমার বিধানসমূহ অস্বীকার করতো।

ইংরেজি অনুবাদ

Who took their religion as distraction and amusement and whom the worldly life deluded." So today We will forget them just as they forgot the meeting of this Day of theirs and for having rejected Our verses.

৭:৫২

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমরা তাদের নিকট নিয়ে এসেছি এমন এক লিখিত বিধান, যা আমরা জ্ঞানের ভিত্তিতে বিশদভাবে ব্যাখ্যা করেছি। আর যা বিশ্বাসী সম্প্রদায়ের জন্য পথনির্দেশনা ও দয়াস্বরূপ।

ইংরেজি অনুবাদ

And We had certainly brought them a Book which We detailed by knowledge - as guidance and mercy to a people who believe.

৭:৫৩

বাংলা অনুবাদ

তারা কি শুধু সেই পরিনামের অপেক্ষা করছে? যেদিন সেই পরিনতি আসবে, আর যারা তা আগেই ভূলে গিয়েছিল তারা বলবে: ‘নিশ্চয়ই আমাদের পালনকর্তার রাসূলগণ সত্যবাণীসহ এসেছিলেন। তবে কি আমাদের জন্য কোন সুপারিশকারী আছে, যারা আমাদের জন্য সুপারিশ করবে অথবা আমাদেরকে কি আবার ফেরত পাঠানো হবে, যেন আমরা আগে যা করতাম তা থেকে ভিন্ন কিছু করতে পারি?’ অবশ্যই তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তারা যে মিথ্যা রটনা করত, তা তাদের কাছ থেকে হারিয়ে গেছে।

ইংরেজি অনুবাদ

Do they await except its result? The Day its result comes those who had ignored it before will say, "The messengers of our Lord had come with the truth, so are there [now] any intercessors to intercede for us or could we be sent back to do other than we used to do?" They will have lost themselves, and lost from them is what they used to invent.

৭:৫৪

বাংলা অনুবাদ

নিশ্চই আল্লাহই তোমাদের পালনকর্তা, যিনি ছয় দিনের মধ্যে আসমানসমূহ ও যমিনকে সৃষ্টি করেছেন। এরপর তাঁর শক্তি, মহত্ত্ব, সার্বভৌম আধিপত্য ও ক্ষমতার আসনে সমাসীন হন। তিনি রাতকে দিনের ওপর আচ্ছাদিত করেন; রাত দ্রুততার সঙ্গে দিনকে অনুসরণ করে। আর সূর্য, চন্দ্র ও তারাগুলো তাঁর নির্দেশে নিয়ন্ত্রিত। জেনে রেখো, সৃষ্টি এবং নির্দেশ তাঁরই। জগতসমূহের পালনকর্তা আল্লাহ কল্যাণময়।

ইংরেজি অনুবাদ

Indeed, your Lord is Allah, who created the heavens and earth in six days and then established Himself above the Throne. He covers the night with the day, [another night] chasing it rapidly; and [He created] the sun, the moon, and the stars, subjected by His command. Unquestionably, His is the creation and the command; blessed is Allah, Lord of the worlds.

৭:৫৫

বাংলা অনুবাদ

তোমরা তোমাদের পালনকর্তাকে ডাকো বিনীতভাবে ও গোপনে। নিশ্চই তিনি আদেশ অমান্যকারীদের ভালোবাসেন না।

ইংরেজি অনুবাদ

Call upon your Lord in humility and privately; indeed, He does not like transgressors.

৭:৫৬

বাংলা অনুবাদ

আর সংশোধন হওয়ার পরেও তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। এবং ভয় ও আশা নিয়ে তাঁকে ডাকতে থাকো। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ, সৎকর্মপরায়ণদের অতি নিকটে।

ইংরেজি অনুবাদ

And cause not corruption upon the earth after its reformation. And invoke Him in fear and aspiration. Indeed, the mercy of Allah is near to the doers of good.

৭:৫৭

বাংলা অনুবাদ

আর তিনিই তাঁর দয়ার পূর্বে সুসংবাদস্বরূপ বাতাস প্রেরণ করেন, যখন তা ভারী মেঘমালা নিয়ে আসে, আমরা তাকে মৃত ভূখন্ডের দিকে পরিচালনা করি, অতঃপর আমরা তা দ্বারা পানি বর্ষন করি। অতঃপর আমরা তা দিয়ে প্রত্যেক রকমের ফলমূল উৎপাদন করি। এভাবেই আমরা মৃতদের জীবিত করবো, সম্ভবত তোমরা এ থেকে উপদেশ গ্রহণ করবে।

ইংরেজি অনুবাদ

And it is He who sends the winds as good tidings before His mercy until, when they have carried heavy rainclouds, We drive them to a dead land and We send down rain therein and bring forth thereby [some] of all the fruits. Thus will We bring forth the dead; perhaps you may be reminded.

৭:৫৮

বাংলা অনুবাদ

উত্তম জমি তার প্রতিপালকের আদেশের মাধ্যমে তার উৎকৃষ্ট ফসল উৎপন্ন করে। আর যে জমি নিকৃষ্ট, সেখান থেকে কষ্টে-সৃষ্টে ছাড়া কিছুই বের হয় না। এভাবেই আমরা নিদর্শনগুলো নানা ভাবে তুলে ধরি সেই জাতির জন্য, যারা কৃতজ্ঞতা প্রকাশ করে।

ইংরেজি অনুবাদ

And the good land - its vegetation emerges by permission of its Lord; but that which is bad - nothing emerges except sparsely, with difficulty. Thus do We diversify the signs for a people who are grateful.

৭:৫৯

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমরা নূহকে তাঁর সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি। অতঃপর সে বলল: ‘হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো বিধানদাতা নেই। নিশ্চয়ই আমি আশঙ্কা করছি তোমাদের উপর এক মহাদিনের শাস্তির।

ইংরেজি অনুবাদ

We had certainly sent Noah to his people, and he said, "O my people, worship Allah; you have no deity other than Him. Indeed, I fear for you the punishment of a tremendous Day.

৭:৬০

বাংলা অনুবাদ

তার সম্প্রদায়ের প্রভাবশালী লোকেরা বলল: নিশ্চয়ই আমরা তোমাকে স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে দেখতে পাচ্ছি।

ইংরেজি অনুবাদ

Said the eminent among his people, "Indeed, we see you in clear error."

৭:৬১

বাংলা অনুবাদ

সে বলল: হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো পথভ্রষ্টতা নেই। বরং আমি তো সমগ্র জগতসমূহের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল।

ইংরেজি অনুবাদ

[Noah] said, "O my people, there is not error in me, but I am a messenger from the Lord of the worlds."

৭:৬২

বাংলা অনুবাদ

আমি তোমাদের কাছে আমার প্রতিপালকের বার্তাগুলো পৌঁছাই, আর আমি তোমাদের হিতোপদেশ দেই, আর আমি আল্লাহর নিকট হতে (এমন সব বিষয়) জানি যা তোমরা জান না।

ইংরেজি অনুবাদ

I convey to you the messages of my Lord and advise you; and I know from Allah what you do not know.

৭:৬৩

বাংলা অনুবাদ

তোমরা কি বিস্মিত হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, তোমাদের মধ্যে থেকে একজন ব্যাক্তির মাধ্যমে, যাতে তোমদেরকে সতর্ক করে? আর যেন তোমরা সচেতন হও, এবং যাতে তোমরা অনুগ্রহ লাভ করতে পারো।

ইংরেজি অনুবাদ

Then do you wonder that there has come to you a reminder from your Lord through a man from among you, that he may warn you and that you may fear Allah so you might receive mercy."

৭:৬৪

বাংলা অনুবাদ

অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলল। তখন আমরা তাকে এবং যারা তার সঙ্গে নৌকায় ছিল তাদের রক্ষা করলাম, আর যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল তাদের আমরা ডুবিয়ে দিলাম। নিশ্চয়ই তারা ছিল এক অন্ধ জাতি।

ইংরেজি অনুবাদ

But they denied him, so We saved him and those who were with him in the ship. And We drowned those who denied Our signs. Indeed, they were a blind people.

৭:৬৫

বাংলা অনুবাদ

আর আদ জাতির কাছে আমরা তাদেরই একজন ভাই হূদকে পাঠিয়েছিলাম। সে বলল: ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর দাসত্ব করো। তিনি ছাড়া তোমাদের আর কোনো বিধানদাতা নেই। তবুও কি তোমরা সচেতন হবে না, নিজেদের রক্ষা করবে না?’

ইংরেজি অনুবাদ

And to the 'Aad [We sent] their brother Hud. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. Then will you not fear Him?"

৭:৬৬

বাংলা অনুবাদ

তার জাতির অস্বীকারকারী নেতারা বলল: ‘আমরা তো স্পষ্টই দেখছি তুমি নির্বুদ্ধিতার মধ্যে পড়ে গেছ, এবং আমরা অবশ্যই মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভূক্ত।’

ইংরেজি অনুবাদ

Said the eminent ones who disbelieved among his people, "Indeed, we see you in foolishness, and indeed, we think you are of the liars."

৭:৬৭

বাংলা অনুবাদ

সে বলল: ‘হে আমার সম্প্রদায়! আমার মাঝে কোন নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত একজন রাসূল।’

ইংরেজি অনুবাদ

[Hud] said, "O my people, there is not foolishness in me, but I am a messenger from the Lord of the worlds."

৭:৬৮

বাংলা অনুবাদ

আমি আমার প্রতিপালকের বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, এবং আমি তোমাদের জন্য একজন আন্তরিক ও বিশ্বস্ত হিতাকাঙ্খী।

ইংরেজি অনুবাদ

I convey to you the messages of my Lord, and I am to you a trustworthy adviser.

৭:৬৯

বাংলা অনুবাদ

তবে কি তোমরা বিস্মিত হয়েছ যে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরই একজন মানুষের মাধ্যমে তোমাদের কাছে একটি স্মরণবাণী এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করে? আর স্মরণ করো, যখন তিনি নূহের সম্প্রদায়ের পরে তোমাদেরকে উত্তরসূরি করেছিলেন এবং সৃষ্টিগত গঠনে তোমাদের বিশেষ বিস্তার দিয়েছিলেন। অতএব আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো।

ইংরেজি অনুবাদ

Then do you wonder that there has come to you a reminder from your Lord through a man from among you, that he may warn you? And remember when He made you successors after the people of Noah and increased you in stature extensively. So remember the favors of Allah that you might succeed.

৭:৭০

বাংলা অনুবাদ

তারা বলল: তুমি কি আমাদের কাছে এ জন্যই এসেছ যে আমরা শুধু আল্লাহরই দাসত্ব করি এবং আমাদের পিতৃপুরুষরা যার দাসত্ব করত তা ত্যাগ করি। তাহলে তুমি যে শাস্তির কথা আমাদের বলছ, তা নিয়ে আমাদের কাছে এসো, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভূক্ত হও।

ইংরেজি অনুবাদ

They said, "Have you come to us that we should worship Allah alone and leave what our fathers have worshipped? Then bring us what you promise us, if you should be of the truthful."

৭:৭১

বাংলা অনুবাদ

সে বলল: তোমাদের উপর তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে শাস্তি ও ক্রোধ নেমে এসেছে। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছ—যেগুলো তোমরা এবং তোমাদের পিতৃপুরুষরা নিজেরাই বানিয়েছ? আল্লাহ সে সম্মন্ধে কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। সুতরাং তোমরা অপেক্ষা করো; আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের একজন।

ইংরেজি অনুবাদ

[Hud] said, "Already have defilement and anger fallen upon you from your Lord. Do you dispute with me concerning [mere] names you have named them, you and your fathers, for which Allah has not sent down any authority? Then wait; indeed, I am with you among those who wait."

৭:৭২

বাংলা অনুবাদ

আমরা তাকে এবং যারা তার সঙ্গে ছিল তাদেরকে আমাদের পক্ষ হতে অনুগ্রহ দ্বারা রক্ষা করলাম, আর যারা আমাদের নিদর্শনগুলোকে মিথ্যা বলেছিল, তাদের সম্পূর্ণ নির্মূল করলাম; তারা কখনও বিশ্বাসী ছিল না।

ইংরেজি অনুবাদ

So We saved him and those with him by mercy from Us. And We eliminated those who denied Our signs, and they were not [at all] believers.

৭:৭৩

বাংলা অনুবাদ

আর সামূদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। সে বলল: হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব করো; তিনি ছাড়া তোমাদের আর কোনো বিধানদাতা নেই। নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন এসেছে। এই মাদী ঊটটি (নাকাহ) আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটি নিদর্শন। সুতরাং তোমরা তাকে ছেড়ে দাও, সে আল্লাহর জমিনে চড়ে খাবে এবং তাকে কোনো ক্ষতি করার জন্য স্পর্শ করবে না, তাহলে তোমাদেরকে এক যন্ত্রণাদায়ক শাস্তি পাকড়াও করবে।

ইংরেজি অনুবাদ

And to the Thamud [We sent] their brother Salih. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. This is the she-camel of Allah [sent] to you as a sign. So leave her to eat within Allah 's land and do not touch her with harm, lest there seize you a painful punishment.

৭:৭৪

বাংলা অনুবাদ

স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে আদ জাতির পরে পৃথিবীতে প্রতিনিধি বানিয়েছিলেন, এবং তোমাদের পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলেন। তোমরা এর সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করেছ এবং পাহাড় কেটে বসতবাড়ি তৈরি করেছ। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহসমূহ স্মরণ করো এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির মাধ্যমে অনাচার সৃষ্টি করো না।

ইংরেজি অনুবাদ

And remember when He made you successors after the 'Aad and settled you in the land, [and] you take for yourselves palaces from its plains and carve from the mountains, homes. Then remember the favors of Allah and do not commit abuse on the earth, spreading corruption."

৭:৭৫

বাংলা অনুবাদ

তাঁর সম্প্রদায়ের অহংকারী প্রভাবশালী নেতৃবর্গ যাদের দুর্বল করে রাখা হয়েছিল, তাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছিল তাদের বলল, “তোমরা কি জানো যে সালেহ তাঁর প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত?” তারা বলল: “তিনি যে বার্তা নিয়ে প্রেরিত হয়েছেন, আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি।”

ইংরেজি অনুবাদ

Said the eminent ones who were arrogant among his people to those who were oppressed - to those who believed among them, "Do you [actually] know that Salih is sent from his Lord?" They said, "Indeed we, in that with which he was sent, are believers."

৭:৭৬

বাংলা অনুবাদ

যারা অহংকার করেছিল, তারা বলল: ‘নিশ্চয়ই তোমরা যার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তার প্রতি আমরা অবিশ্বাসী।’

ইংরেজি অনুবাদ

Said those who were arrogant, "Indeed we, in that which you have believed, are disbelievers."

৭:৭৭

বাংলা অনুবাদ

অতঃপর তারা উটনীটিকে হত্যা করল এবং তাদের প্রতিপালকের আদেশ অমান্য করলো। এবং তারা বলল: হে সালেহ, তুমি যদি রাসূলদের অন্তর্ভূক্ত হও, তবে যে শাস্তির কথা আমাদের বলছ তা নিয়ে এসো।

ইংরেজি অনুবাদ

So they hamstrung the she-camel and were insolent toward the command of their Lord and said, "O Salih, bring us what you promise us, if you should be of the messengers."

৭:৭৮

বাংলা অনুবাদ

অতঃপর এক ভয়ংকর ভূমিকম্প তাদের গ্রাস করল, এবং সকালে তারা নিজেদের ঘরবাড়ির ভেতর নিথর দেহে পড়ে রইল।

ইংরেজি অনুবাদ

So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone.

৭:৭৯

বাংলা অনুবাদ

অতঃপর সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল: হে আমার জাতি, আমি তো আমার প্রতিপালকের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের কল্যাণের জন্য আন্তরিক উপদেশ দিয়েছিলাম,কিন্তু তোমরা উপদেশদাতাদের পছন্দ করো না।

ইংরেজি অনুবাদ

And he turned away from them and said, "O my people, I had certainly conveyed to you the message of my Lord and advised you, but you do not like advisors."

৭:৮০

বাংলা অনুবাদ

আর স্মরণ করো যখন লুত তার জাতির উদ্দেশ্যে বলেছিল: তোমরা এমন অশ্লীল ও কু-কর্ম করছো যা তোমাদের পূর্বে পৃথিবীতে আর কেহই করেনি।

ইংরেজি অনুবাদ

And [We had sent] Lot when he said to his people, "Do you commit such immorality as no one has preceded you with from among the worlds?

৭:৮১

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তোমরা নারীদের পরিবর্তে পুরুষদের প্রতি যৌন লালসা প্রকাশ করছ, বরং তোমরা এমন এক সম্প্রদায় যারা সীমা অতিক্রম করেছ।

ইংরেজি অনুবাদ

Indeed, you approach men with desire, instead of women. Rather, you are a transgressing people."

৭:৮২

বাংলা অনুবাদ

আর তাঁর সম্প্রদায়ের উত্তর ছিল কেবল এটি যে, তারা বলেছিল: ‘তাদেরকে তোমাদের শহর থেকে বের করে দাও। নিশ্চয়ই তারা এমন মানুষ যারা নিজেদেরকে পবিত্র মনে করে।’

ইংরেজি অনুবাদ

But the answer of his people was only that they said, "Evict them from your city! Indeed, they are men who keep themselves pure."

৭:৮৩

বাংলা অনুবাদ

অতএব আমরা লূতকে এবং তাঁর পরিবারকে উদ্ধার করলাম, শুধুমাত্র তাঁর স্ত্রীকে বাদ দিয়ে। নিশ্চয়ই সে ছিল তাদের অন্তর্ভুক্ত যারা পিছনে রয়ে গিয়েছিল (ধ্বংসপ্রাপ্তদের মধ্যে)।

ইংরেজি অনুবাদ

So We saved him and his family, except for his wife; she was of those who remained [with the evildoers].

৭:৮৪

বাংলা অনুবাদ

তারপর আমরা তাদের ওপর এক ধরনের বর্ষণ করেছিলাম। অতঃপর লক্ষ্য করো, অপরাধীদের পরিণতি কেমন হয়েছিল।

ইংরেজি অনুবাদ

And We rained upon them a rain [of stones]. Then see how was the end of the criminals.

৭:৮৫

বাংলা অনুবাদ

মাদইয়ান জাতির কাছে আমরা তাদেরই এক ভাই শুআইবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল: ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর দাসত্ব করো; তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা নেই। তোমাদের কাছে এসেছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমান। সঠিকভাবে পরিমাপ ও ওজন পূর্ণ করো, মানুষদেরকে তাদের প্রাপ্য দ্রব্যে কম দিও না, এবং পৃথিবীকে সঠিকভাবে গড়ে তোলার পর তোমরা সেখানে বিপর্যয় সৃষ্টি করো না। এটি তোমাদের জন্যই ভালো, যদি তোমরা বিশ্বাসী হও।’

ইংরেজি অনুবাদ

And to [the people of] Madyan [We sent] their brother Shu'ayb. He said, "O my people, worship Allah; you have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. So fulfill the measure and weight and do not deprive people of their due and cause not corruption upon the earth after its reformation. That is better for you, if you should be believers.

৭:৮৬

বাংলা অনুবাদ

এবং তোমরা এমন প্রত্যেক পথে বসে থেকো না, মানুষকে ভয় দেখাবে না। এবং যারা আল্লাহর পথে বিশ্বাস স্থাপন করেছে, তাদের সেই পথ থেকে বাধা দিবে না। এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে না। আর স্মরণ করো যখন তোমরা সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের বৃদ্ধি করলেন। আর লক্ষ্য করো, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল।

ইংরেজি অনুবাদ

And do not sit on every path, threatening and averting from the way of Allah those who believe in Him, seeking to make it [seem] deviant. And remember when you were few and He increased you. And see how was the end of the corrupters.

৭:৮৭

বাংলা অনুবাদ

আর যদি এমন হয় আমি যা নিয়ে প্রেরিত হয়েছি, তাতে তোমাদের মধ্য হতে এক দল বিশ্বাস স্থাপন করে এবং অন্য দল তাতে বিশ্বাস স্থাপন না করে। তবে ধৈর্য ধর, যতক্ষণ না আল্লাহ্‌ আমাদের মধ্যে মিমাংসা করে দেন, আর তিনিই শ্রেষ্ঠ বিচারক।

ইংরেজি অনুবাদ

And if there should be a group among you who has believed in that with which I have been sent and a group that has not believed, then be patient until Allah judges between us. And He is the best of judges."

৭:৮৮

বাংলা অনুবাদ

তার সম্প্রদারয়র যেসব প্রভাবশালী ব্যক্তি অহংকার করেছিল, তারা বলল: ‘হে শু‘আইব! আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সঙ্গে যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের, আমাদের জনপদ থেকে বের করে দেব; অথবা তোমরা অবশ্যই আমাদের জীবনাদর্শে ফিরে যাবে।’ সে বলল: ‘আমরা অনিচ্ছুক হলেও কি?’

ইংরেজি অনুবাদ

Said the eminent ones who were arrogant among his people, "We will surely evict you, O Shu'ayb, and those who have believed with you from our city, or you must return to our religion." He said, "Even if we were unwilling?"

৭:৮৯

বাংলা অনুবাদ

আমরা যদি তোমাদের জীবনাদর্শে ফিরে যাই, তাহলে তো আমরা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করব, যদিও আল্লাহ আমাদের তা থেকে উদ্ধার করেছেন। আমাদের পক্ষে তাতে ফিরে যাওয়া সম্ভব নয়; তবে আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা করলে ভিন্ন কথা। আমাদের প্রতিপালকের জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহর ওপর আমরা নির্ভর করেছি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্রপ্রদায়ের মধ্যে সত্যের ভিত্তিতে ফয়সালা করুন; আর আপনিই ফয়সালাকারীদের মধ্যে সর্বোত্তম।

ইংরেজি অনুবাদ

We would have invented against Allah a lie if we returned to your religion after Allah had saved us from it. And it is not for us to return to it except that Allah, our Lord, should will. Our Lord has encompassed all things in knowledge. Upon Allah we have relied. Our Lord, decide between us and our people in truth, and You are the best of those who give decision."

৭:৯০

বাংলা অনুবাদ

তার সম্প্রদায়ের অস্বীকারকারীরা বলল: ‘যদি তোমরা শুয়াইবকে অনুসরণ কর, তবে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হবে।’

ইংরেজি অনুবাদ

Said the eminent ones who disbelieved among his people, "If you should follow Shu'ayb, indeed, you would then be losers."

৭:৯১

বাংলা অনুবাদ

অতঃপর ভূমিকম্প তাদের গ্রাস করল, ফলে তারা তাদের ঘরে উপুড় হয়ে মৃত অবস্থায় পড়ে রইল।

ইংরেজি অনুবাদ

So the earthquake seized them, and they became within their home [corpses] fallen prone.

৭:৯২

বাংলা অনুবাদ

যারা শুআইব এর উপর মিথ্যারোপ করেছিল, মনে হল তারা যেন কখনো সেখানে বসবাসই করেনি। শুআইবকে যারা মিথ্যাবাদী বলেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইংরেজি অনুবাদ

Those who denied Shu'ayb - it was as though they had never resided there. Those who denied Shu'ayb - it was they who were the losers.

৭:৯৩

বাংলা অনুবাদ

তারপর সে তাদের থেকে মুখ ফিরালো এবং বলল: হে আমার সম্প্রদায়! আমি তো আমার প্রতিপালকের বার্তাগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমাদের আন্তরিকভাবে উপদেশ দিয়েছি। অতএব আমি কীভাবে এমন এক অস্বীকারকারী সম্প্রদায়ের জন্য দুঃখ করব?

ইংরেজি অনুবাদ

And he turned away from them and said, "O my people, I had certainly conveyed to you the messages of my Lord and advised you, so how could I grieve for a disbelieving people?"

৭:৯৪

বাংলা অনুবাদ

আর আমরা কোনো জনপদে কোনো নবী পাঠাইনি, এমন কখনো হয়নি; বরং তাদের অধিবাসীদের আমি দুঃখ-কষ্ট ও বিপদে পাকড়াও করেছি, যাতে তারা বিনম্র হয়ে নতি স্বিকার করে।

ইংরেজি অনুবাদ

And We sent to no city a prophet [who was denied] except that We seized its people with poverty and hardship that they might humble themselves [to Allah].

৭:৯৫

বাংলা অনুবাদ

তারপর আমরা মন্দ অবস্থার পরিবর্তে ভালো অবস্থা আনলাম, যতক্ষণ না তারা সমৃদ্ধ হয়ে উঠল। তারা বলল: ‘আমাদের পূর্বপুরুষদেরও তো দুর্দশা ও স্বাচ্ছন্দ্য স্পর্শ করেছিল।’ অতঃপর আমরা তাদের আকস্মিকভাবে পাকড়াও করলাম, আর তারা তা টেরও পেল না।

ইংরেজি অনুবাদ

Then We exchanged in place of the bad [condition], good, until they increased [and prospered] and said, "Our fathers [also] were touched with hardship and ease." So We seized them suddenly while they did not perceive.

৭:৯৬

বাংলা অনুবাদ

আর যদি জনপদগুলোর অধিবাসীরা বিশ্বাস স্থাপন করত এবং সচেতন থাকত, তবে আমরা অবশ্যই তাদের উপর আকাশ ও পৃথিবী থেকে কল্যাণের দরজা খুলে দিতাম। কিন্তু তারা মিথ্যারোপ করেছিল, তাই আমরা তাদেরকে তাদেরই কাজের কারণে পাকড়াও করলাম।

ইংরেজি অনুবাদ

And if only the people of the cities had believed and feared Allah, We would have opened upon them blessings from the heaven and the earth; but they denied [the messengers], so We seized them for what they were earning."

৭:৯৭

বাংলা অনুবাদ

তবে কি জনপদগুলোর অধিবাসীরা এ বিষয়ে নিশ্চিন্ত হয়ে গেছে যে, তারা যখন ঘরে অবস্থান করবে, তখন আমাদের কঠোর বিপর্যয় তাদের কাছে এসে পৌঁছাবে না?

ইংরেজি অনুবাদ

Then, did the people of the cities feel secure from Our punishment coming to them at night while they were asleep?

৭:৯৮

বাংলা অনুবাদ

নাকি জনপদগুলোর অধিবাসীরা নিশ্চিন্ত হয়ে আছে যে আমাদের শাস্তি তাদের উপর সকালবেলায় এসে পড়বে না, যখন তারা খেলাধুলা বা আমোদে মগ্ন থাকবে?

ইংরেজি অনুবাদ

Or did the people of the cities feel secure from Our punishment coming to them in the morning while they were at play?

৭:৯৯

বাংলা অনুবাদ

তবে কি তারা আল্লাহর গোপন পরিকল্পনা সম্পর্কে নিশ্চিন্ত হয়ে গেছে? আল্লাহর গোপন পরিকল্পনা সম্পর্কে কেবল ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ই নিশ্চিন্ত থাকে।

ইংরেজি অনুবাদ

Then did they feel secure from the plan of Allah? But no one feels secure from the plan of Allah except the losing people.

৭:১০০

বাংলা অনুবাদ

তাহলে কি তারা সৎ পথ পায়নি, যাদের পূর্ববর্তী অধিবাসীদের পরে এই ভূমির উত্তরাধিকারী করা হয়েছে যে, যদি আমরা চাই তবে তাদের পাপের কারণে আমরা তাদের পাকড়াও করতে পারি? আর আমরা তাদের হৃদয়ে মোহর মেরে দিব, ফলে তারা আর কিছুই শুনবে না।

ইংরেজি অনুবাদ

Has it not become clear to those who inherited the earth after its [previous] people that if We willed, We could afflict them for their sins? But We seal over their hearts so they do not hear.

৭:১০১

বাংলা অনুবাদ

সেসব জনপদের ঘটনাগুলো হতে আমরা তোমাকে বর্ণনা করেছি। তাদের কাছে তাদের রাসূলরা স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল। কিন্তু তারা আগে যাকে অস্বীকার করেছিল, তাতে তারা আর বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। এভাবেই আল্লাহ অস্বীকারকারীদের হৃদয়ে মোহর মেরে দেন।

ইংরেজি অনুবাদ

Those cities - We relate to you, [O Muhammad], some of their news. And certainly did their messengers come to them with clear proofs, but they were not to believe in that which they had denied before. Thus does Allah seal over the hearts of the disbelievers.

৭:১০২

বাংলা অনুবাদ

আর আমরা তাদের অধিকাংশকে অঙ্গীকার রক্ষাকারীরূপে পাইনি, তবে তাদের অধিকাংশকে সীমা অতিক্রম করে অবাধ্য হিসেবে পেয়েছি।

ইংরেজি অনুবাদ

And We did not find for most of them any covenant; but indeed, We found most of them defiantly disobedient.

৭:১০৩

বাংলা অনুবাদ

তারপর আমরা তাদের পরে মুসাকে আমাদের নিদর্শনসমূহ নিয়ে ফিরাউন ও তার সভাষদদের কাছে প্রেরণ করেছি। অতঃপর তারা তার সাথে অন্যায় করেছিল। অতঃপর লক্ষ্য কর, কিরূপ ছিল বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম।

ইংরেজি অনুবাদ

Then We sent after them Moses with Our signs to Pharaoh and his establishment, but they were unjust toward them. So see how was the end of the corrupters.

৭:১০৪

বাংলা অনুবাদ

মূসা বলল: হে ফিরাউন! নিশ্চয়ই আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল।

ইংরেজি অনুবাদ

And Moses said, "O Pharaoh, I am a messenger from the Lord of the worlds

৭:১০৫

বাংলা অনুবাদ

আমি আল্লাহর সম্পর্কে সত্য ছাড়া কিছু বলব না—এটাই আমার জন্য যথার্থ। আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছি। অতএব, ইসরাইলী সন্তানদেরকে আমার সঙ্গে যেতে দাও।

ইংরেজি অনুবাদ

[Who is] obligated not to say about Allah except the truth. I have come to you with clear evidence from your Lord, so send with me the Children of Israel."

৭:১০৬

বাংলা অনুবাদ

সে বলল: ’যদি তুমি কোনো নিদর্শনসহ এসে থাক, তবে তুমি সত্যবাদী হলে তা পেশ কর।’

ইংরেজি অনুবাদ

[Pharaoh] said, "If you have come with a sign, then bring it forth, if you should be of the truthful."

৭:১০৭

বাংলা অনুবাদ

অতঃপর সে তার লাঠি নিক্ষেপ করল; হঠাৎ দেখা গেল, সেটি একটি বিশাল সাপে পরিণত হয়েছে।

ইংরেজি অনুবাদ

So Moses threw his staff, and suddenly it was a serpent, manifest.

৭:১০৮

বাংলা অনুবাদ

আর সে তার হাত টেনে বের করল, তখন তা দর্শকদের দৃষ্টিতে সাদা উজ্জ্বল হয়ে দেখা দিল।

ইংরেজি অনুবাদ

And he drew out his hand; thereupon it was white [with radiance] for the observers.

৭:১০৯

বাংলা অনুবাদ

ফিরাআউনের সম্প্রদায়ের নেতারা বলল: ‘নিশ্চয়ই এ তো একজন সুদক্ষ জাদুকর।’

ইংরেজি অনুবাদ

Said the eminent among the people of Pharaoh, "Indeed, this is a learned magician

৭:১১০

বাংলা অনুবাদ

‘সে চায় তোমাদেরকে বের করে দিতে তোমাদের দেশ থেকে। এখন তোমাদের পরামর্শ কী?’

ইংরেজি অনুবাদ

Who wants to expel you from your land [through magic], so what do you instruct?"

৭:১১১

বাংলা অনুবাদ

তারা বলল: ‘তাকে (মুসা) এবং তার ভাইকে কিছু সময় দাও, এবং শহরগুলোতে সবাইকে একত্রিত করে পাঠাও।’

ইংরেজি অনুবাদ

They said, "Postpone [the matter of] him and his brother and send among the cities gatherers

৭:১১২

বাংলা অনুবাদ

’তারা তোমার কাছে প্রত্যেক সুদক্ষ যাদুকরকে নিয়ে আসবে।’

ইংরেজি অনুবাদ

Who will bring you every learned magician."

৭:১১৩

বাংলা অনুবাদ

আর যাদুকররা ফিরাউনের কাছে আসল। তারা বলল: ‘নিশ্চয়ই আমাদের জন্য পুরস্কার আছে, যদি আমরা বিজয়ী হই?’

ইংরেজি অনুবাদ

And the magicians came to Pharaoh. They said, "Indeed for us is a reward if we are the predominant."

৭:১১৪

বাংলা অনুবাদ

সে বলল: ’হ্যাঁ এবং তোমরা অবশ্যই আমার ঘনিষ্ঠজনদের অন্তর্ভুক্ত হবে।’

ইংরেজি অনুবাদ

He said, "Yes, and, [moreover], you will be among those made near [to me]."

৭:১১৫

বাংলা অনুবাদ

তারা বলল: ‘হে মূসা! তুমিই কি নিক্ষেপ করবে, না আমরাই নিক্ষেপ করব?’

ইংরেজি অনুবাদ

They said, "O Moses, either you throw [your staff], or we will be the ones to throw [first]."

৭:১১৬

বাংলা অনুবাদ

সে বলল: ‘তোমরাই নিক্ষেপ কর’। যখন তারা নিক্ষেপ করল, তখন তারা লোকদের চোখে জাদু করল, তাদেরকে আতংকিত করল এবং তারা এক বড় রকমের জাদু নিয়ে এল।

ইংরেজি অনুবাদ

He said, "Throw," and when they threw, they bewitched the eyes of the people and struck terror into them, and they presented a great [feat of] magic.

৭:১১৭

বাংলা অনুবাদ

আমরা মুসার প্রতি প্রত্যাদেশ করলাম: ‘তোমার লাঠি নিক্ষেপ করো।’ অতঃপর দেখা গেল, তারা যা অলীকভাবে সৃষ্টি করেছিল, সেটি তা গ্রাস করছে।

ইংরেজি অনুবাদ

And We inspired to Moses, "Throw your staff," and at once it devoured what they were falsifying.

৭:১১৮

বাংলা অনুবাদ

অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো এবং তারা যা করে আসছিল তা অকার্যকর হয়ে গেল।

ইংরেজি অনুবাদ

So the truth was established, and abolished was what they were doing.

৭:১১৯

বাংলা অনুবাদ

অতঃপর তারা সেখানে পরাজিত হলো, এবং তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল।

ইংরেজি অনুবাদ

And Pharaoh and his people were overcome right there and became debased.

৭:১২০

বাংলা অনুবাদ

আর জাদুকরেরা আনুগত্য সহকারে মেনে নিল।

ইংরেজি অনুবাদ

And the magicians fell down in prostration [to Allah].

৭:১২১

বাংলা অনুবাদ

তারা বলল: আমরা জগতসমূহের পালনকর্তার উপর বিশ্বাস স্থাপন করলাম।

ইংরেজি অনুবাদ

They said, "We have believed in the Lord of the worlds,

৭:১২২

বাংলা অনুবাদ

মূসা ও হারুনের পালনকর্তার উপর।

ইংরেজি অনুবাদ

The Lord of Moses and Aaron."

৭:১২৩

বাংলা অনুবাদ

ফেরাউন বলল: “তোমরা কি অনুমতি দেওয়ার আগেই তার প্রতি বিশ্বাস স্থাপন করলে? নিশ্চয়ই এটি একটি কৌশল, যা তোমরা নগরে পরিকল্পনা করেছ, যাতে তোমরা সেখান থেকে তার অধিবাসীদের বের করে দিতে পারো। অতঃপর তোমরা জানতে পারবে।

ইংরেজি অনুবাদ

Said Pharaoh, "You believed in him before I gave you permission. Indeed, this is a conspiracy which you conspired in the city to expel therefrom its people. But you are going to know.

৭:১২৪

বাংলা অনুবাদ

আমি অবশ্যই তোমাদের হাত ও পা গুলো বিপরীত দিক থেকে কেটে দেব। এরপর অবশ্যই তোমাদের শূলে চড়াবো।

ইংরেজি অনুবাদ

I will surely cut off your hands and your feet on opposite sides; then I will surely crucify you all."

৭:১২৫

বাংলা অনুবাদ

তারা বলল: নিশ্চয়ই আমরা আমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তণকারী।

ইংরেজি অনুবাদ

They said, "Indeed, to our Lord we will return.

৭:১২৬

বাংলা অনুবাদ

আর আমাদের প্রতি তোমার অসন্তুষ্টি প্রকাশের কারণ তো এ ছাড়া আর কিছু নয় যে, যখন আমাদের কাছে আসা আমাদের প্রতিপালকের বিধানসমূহের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। ‘হে আমাদের প্রতিপালক, আমাদের ওপর ধৈর্য ঢেলে দাও এবং আমাদের আত্মসমর্পণকারী অবস্থায় মৃত্যু দাও।’

ইংরেজি অনুবাদ

And you do not resent us except because we believed in the signs of our Lord when they came to us. Our Lord, pour upon us patience and let us die as Muslims [in submission to You]."

৭:১২৭

বাংলা অনুবাদ

ফেরাউনের সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিরা বলল: ‘তুমি কি মুসা এবং তার জনগণকে ছেড়ে দেবে যাতে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, আর তোমাকে এবং তোমার দেবতাদেরকে অবহেলা করবে?’ সে (ফিরাউন) বলল: ‘আমরা অচিরেই তাদের পুত্রসন্তানদের হত্যা করব এবং তাদের নারীদের জীবিত রাখবো; আর নিশ্চয়ই আমরা তাদের ওপর প্রভাবশালী।

ইংরেজি অনুবাদ

And the eminent among the people of Pharaoh said," Will you leave Moses and his people to cause corruption in the land and abandon you and your gods?" [Pharaoh] said, "We will kill their sons and keep their women alive; and indeed, we are subjugators over them."

৭:১২৮

বাংলা অনুবাদ

মূসা তার সম্প্রদায়কে বলল: ‘তোমরা আল্লাহর সাহায্য কামনা কর আর ধৈর্য ধরো, যমীনের মালিক হলেন আল্লাহ, তিনি তাঁর দাসদের মধ্য হতে যাকে উপযুক্ত মনে করবেন তার উত্তরাধিকারী বানাবেন। কল্যাণময় পরিণাম হচ্ছে আত্মসংযমী ও আত্মসচেতনদের জন্য।’

ইংরেজি অনুবাদ

Said Moses to his people, "Seek help through Allah and be patient. Indeed, the earth belongs to Allah. He causes to inherit it whom He wills of His servants. And the [best] outcome is for the righteous."

৭:১২৯

বাংলা অনুবাদ

তারা বলল: ‘তুমি আমাদের কাছে আসার আগেও আমাদের ওপর নির্যাতন করা হয়েছে এবং তুমি আমাদের কাছে আসার পরও।’ সে বলল, ‘আশা করা যায়, তোমাদের প্রতিপালক তোমাদের শত্রুকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে ভূমিতে স্থলাভিষিক্ত করবেন; তারপর তিনি দেখবেন তোমরা কীভাবে কাজ কর।’

ইংরেজি অনুবাদ

They said, "We have been harmed before you came to us and after you have come to us." He said, "Perhaps your Lord will destroy your enemy and grant you succession in the land and see how you will do."

৭:১৩০

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরা পাকড়াও করেছিলাম ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল- ফলাদির ক্ষয়-ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

ইংরেজি অনুবাদ

And We certainly seized the people of Pharaoh with years of famine and a deficiency in fruits that perhaps they would be reminded.

৭:১৩১

বাংলা অনুবাদ

অতঃপর যখন তাদের কাছে কোনো অনুকূল অবস্থা আসত, তারা বলত, ‘এটি আমাদের জন্যই।’ আর যদি তাদের ওপর কোনো প্রতিকূল অবস্থা আপতিত হতো, তারা মূসা ও তার সঙ্গে যারা ছিল তাদেরকে এর জন্য দায়ী করে অশুভ লক্ষণ মনে করত। জেনে রাখো, তাদের পরিণতি আল্লাহর কাছেই; কিন্তু তাদের অধিকাংশই জানে না।

ইংরেজি অনুবাদ

But when good came to them, they said, "This is ours [by right]." And if a bad [condition] struck them, they saw an evil omen in Moses and those with him. Unquestionably, their fortune is with Allah, but most of them do not know.

৭:১৩২

বাংলা অনুবাদ

আর তারা বলে: আমাদেরকে জাদু করার জন্য তুমি যে কোনো নিদর্শন আমাদের কাছে পেশ কর না কেন, আমরা তোমার উপর বিশ্বাস স্থাপন করবো না।

ইংরেজি অনুবাদ

And they said, "No matter what sign you bring us with which to bewitch us, we will not be believers in you."

৭:১৩৩

বাংলা অনুবাদ

অতঃপর আমরা স্পষ্ট নিদর্শনরূপে তাদের উপর বন্যা, পঙ্গপাল, ঊকুন, ব্যাঙ ও রক্ত পাঠালাম। তবুও তারা অহংকার করল, তারা ছিল এক অপরাধী সম্প্রদায়।

ইংরেজি অনুবাদ

So We sent upon them the flood and locusts and lice and frogs and blood as distinct signs, but they were arrogant and were a criminal people.

৭:১৩৪

বাংলা অনুবাদ

আর যখন তাদের উপর কোন শাস্তি নেমে আসতো, তারা বলতো: "হে মূসা, আমাদের জন্য তোমার প্রতিপালকের কাছে প্রার্থণা করো, যেভাবে তুমি তার কাছে প্রতিশ্রুতি পেয়েছো। যদি তুমি আমাদের উপর থেকে শাস্তি দূর করো, তবে আমরা অবশ্যই তোমার প্রতি বিশ্বাস স্থাপন করব এবং অবশ্যই ইস্রায়েলী সন্তানদেরকে তোমার সঙ্গে প্রেরণ করব।"

ইংরেজি অনুবাদ

And when the punishment descended upon them, they said, "O Moses, invoke for us your Lord by what He has promised you. If you [can] remove the punishment from us, we will surely believe you, and we will send with you the Children of Israel."

৭:১৩৫

বাংলা অনুবাদ

অতঃপর আমরা যখন তাদের থেকে সেই দুর্যোগ সরিয়ে দিলাম, তাদের নির্ধারিত সময়সীমা পর্যন্ত, তখনই তারা অঙ্গীকার ভঙ্গ করতে লাগল।

ইংরেজি অনুবাদ

But when We removed the punishment from them until a term which they were to reach, then at once they broke their word.

৭:১৩৬

বাংলা অনুবাদ

অতঃপর আমরা তাদের থেকে প্রতিশোধ নিয়েছিলাম এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, কারণ তারা আমাদের নিদর্শনসমূহকে মিথ্যা বলেছিল এবং সেগুলোর প্রতি উদাসীন ছিল।

ইংরেজি অনুবাদ

So We took retribution from them, and We drowned them in the sea because they denied Our signs and were heedless of them.

৭:১৩৭

বাংলা অনুবাদ

আর আমরা পূর্ব ও পশ্চিমের সেই ভূমি যেখানে আমরা কল্যাণ দান করেছি, তার উত্তরাধিকারী বানিয়েছি সেই সম্প্রদায়কে যাদের দুর্বল মনে করা হতো। এবং ইসরায়েলী সন্তানদের উপর তোমার প্রতিপালকের কল্যাণময় প্রতিশ্রুতি পূর্ণ হলো, তা এ কারণে যে তারা ধৈর্য ধারন করেছিল। আর আমরা ধ্বংস করলাম ফিরাউন ও তার জাতির বানানো শিল্প ও গড়ে তোলা উচু প্রাসাদসমূহ।

ইংরেজি অনুবাদ

And We caused the people who had been oppressed to inherit the eastern regions of the land and the western ones, which We had blessed. And the good word of your Lord was fulfilled for the Children of Israel because of what they had patiently endured. And We destroyed [all] that Pharaoh and his people were producing and what they had been building.

৭:১৩৮

বাংলা অনুবাদ

আর আমরা ইস্রায়েলের সন্তানদের সমুদ্র পার করে দিয়েছিলাম। তারপর তারা এমন এক জাতির কাছে পৌঁছাল, যারা তাদের মূর্তিগুলোর সামনে নিবিষ্ট ছিল। তারা বলল: হে মূসা! আমাদের জন্যও একজন বিধানদাতা বানিয়ে দাও, যেমন তাদের বিধানদাতাসমূহ আছে। তিনি বললেন: নিশ্চয়ই তোমরা এমন এক জাতি যারা জ্ঞান ছাড়া কথা বল।

ইংরেজি অনুবাদ

And We took the Children of Israel across the sea; then they came upon a people intent in devotion to [some] idols of theirs. They said, "O Moses, make for us a god just as they have gods." He said, "Indeed, you are a people behaving ignorantly.

৭:১৩৯

বাংলা অনুবাদ

নিশ্চয়ই তারা যে কাজে লিপ্ত আছে তা ধ্বংসপ্রাপ্ত হবে, এবং তারা যা করে আসছে তা হবে সম্পূর্ণ বাতিল।

ইংরেজি অনুবাদ

Indeed, those [worshippers] - destroyed is that in which they are [engaged], and worthless is whatever they were doing."

৭:১৪০

বাংলা অনুবাদ

সে বলল: "আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোনো বিধানদাতার সন্ধান করবো?" অথচ তিনিই তোমাদেরকে সমস্ত জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।

ইংরেজি অনুবাদ

He said, "Is it other than Allah I should desire for you as a god while He has preferred you over the worlds?"

৭:১৪১

বাংলা অনুবাদ

আর যখন আমরা তোমাদের ফিরাউনের দল থেকে উদ্ধার করেছিলাম, যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত এবং তোমাদের পুত্রদের হত্যা করত এবং তোমাদের নারীদের জীবিত রাখত। আর এতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ছিল এক মহা পরীক্ষা।

ইংরেজি অনুবাদ

And [recall, O Children of Israel], when We saved you from the people of Pharaoh, [who were] afflicting you with the worst torment - killing your sons and keeping your women alive. And in that was a great trial from your Lord.

৭:১৪২

বাংলা অনুবাদ

আমরা মূসাকে ত্রিশ রাতের প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা আরো দশ রাত বাড়িয়ে দিলাম, অতঃপর পূর্ণ হলো তার পালনকর্তার নির্ধারিত চল্লিশ রাত। এবং মূসা তার ভাই হারুনকে বলল: "আমার সম্প্রদায়ের মধ্যে আমার প্রতিনিধিত্ব কর এবং কর্ম সংশোধন করো, আর বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করো না।"

ইংরেজি অনুবাদ

And We made an appointment with Moses for thirty nights and perfected them by [the addition of] ten; so the term of his Lord was completed as forty nights. And Moses said to his brother Aaron, "Take my place among my people, do right [by them], and do not follow the way of the corrupters."

৭:১৪৩

বাংলা অনুবাদ

আর যখন মূসা আমাদের নির্ধারিত সময়ে এলেন এবং তার পালনকর্তা তাঁর সঙ্গে কথা বললেন, তখন সে বলল: "হে আমার পালনকর্তা, আমাকে দেখা দাও, যাতে আমি তোমাকে দেখতে পারি।" তিনি বললেন: "তুমি আমাকে কখনও দেখতে পারবে না, কিন্তু পাহাড়ের দিকে তাকাও; যদি তা স্থির থাকে, তবে তুমি আমাকে দেখতে পারবে।" যখন তার পালনকর্তা পাহাড়টির উপর তাঁর জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়টিকে চূর্ণ বিচূর্ণ করে দিলো এবং মূসা অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল। অতঃপর যখন চেতনা ফিরে পেল, সে বলল: "তোমার পবিত্রতা মহান, আমি তোমার কাছে ফিরে এসেছি এবং আমি প্রথম বিশ্বাসীদের একজন।

ইংরেজি অনুবাদ

And when Moses arrived at Our appointed time and his Lord spoke to him, he said, "My Lord, show me [Yourself] that I may look at You." [Allah] said, "You will not see Me, but look at the mountain; if it should remain in place, then you will see Me." But when his Lord appeared to the mountain, He rendered it level, and Moses fell unconscious. And when he awoke, he said, "Exalted are You! I have repented to You, and I am the first of the believers."

৭:১৪৪

বাংলা অনুবাদ

তিনি বললেন: “হে মূসা! নিশ্চয়ই আমি তোমাকে মানুষদের মধ্যে আমার বার্তাসমূহ এবং আমার কথার মাধ্যমে বিশেষভাবে নির্বাচিত করেছি। অতএব আমি তোমাকে যা দিয়েছি তা গ্রহণ করো এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হও।

ইংরেজি অনুবাদ

[Allah] said, "O Moses, I have chosen you over the people with My messages and My words [to you]. So take what I have given you and be among the grateful."

৭:১৪৫

বাংলা অনুবাদ

এবং আমরা তার (মূসার) জন্য সেই ফলকগুলোর মধ্যে প্রত্যেক বিষয়ের থেকে উপদেশ ও সব বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা লিখে দিয়েছি। অতঃএব তুমি এগুলো দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমার জাতিকে নির্দেশ দাও, তারা এর উত্তম দিকগুলো গ্রহণ করবে। শীঘ্রই আমি তোমাদের সত্যত্যাগকারীদের আবাসস্থান দেখাব।”

ইংরেজি অনুবাদ

And We wrote for him on the tablets [something] of all things - instruction and explanation for all things, [saying], "Take them with determination and order your people to take the best of it. I will show you the home of the defiantly disobedient."

৭:১৪৬

বাংলা অনুবাদ

আমি আমার নিদর্শনগুলো থেকে তাদের মুখ ফিরিয়ে দেব, যারা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে। তারা যদি প্রতিটি নিদর্শনও দেখে, তবু তাতে বিশ্বাস স্থাপন করবে না। তারা যদি সঠিক পথ দেখে, তাকে পথ হিসেবে গ্রহণ করবে না; আর যদি ভ্রষ্টতার পথ দেখে, সেটাকেই তারা পথ হিসেবে গ্রহণ করবে। এটা এজন্য যে তারা আমাদের নিদর্শনগুলোর উপর মিথ্যারোপ করেছে এবং সেগুলোর ব্যাপারে উদাসীন ছিল।

ইংরেজি অনুবাদ

I will turn away from My signs those who are arrogant upon the earth without right; and if they should see every sign, they will not believe in it. And if they see the way of consciousness, they will not adopt it as a way; but if they see the way of error, they will adopt it as a way. That is because they have denied Our signs and they were heedless of them.

৭:১৪৭

বাংলা অনুবাদ

আর যারা আমাদের নিদর্শনসমূহের উপর মিথ্যারোপ করেছে এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে, তাদের কাজগুলো ব্যর্থ হয়ে গেছে। তারা কি প্রতিফল পাবে না, শুধু সেই অনুযায়ী যা তারা করত?

ইংরেজি অনুবাদ

Those who denied Our signs and the meeting of the Hereafter - their deeds have become worthless. Are they recompensed except for what they used to do?

৭:১৪৮

বাংলা অনুবাদ

“আর মূসার সম্প্রদায় তার পরে তাদের অলংকারগুলো থেকে একটি দেহবিশিষ্ট বাছুর বানিয়ে নিল, যার ছিল গরুর মতো হাম্বারব। তারা কি দেখেনি যে তা তাদের সাথে কথা বলে না এবং তাদের সঠিক পথও দেখায় না? তবুও তারা তাকে (উপাস্য হিসেবে) গ্রহণ করল, আর তারা ছিল অন্যায়কারী।

ইংরেজি অনুবাদ

And the people of Moses made, after [his departure], from their ornaments a calf - an image having a lowing sound. Did they not see that it could neither speak to them nor guide them to a way? They took it [for worship], and they were wrongdoers.

৭:১৪৯

বাংলা অনুবাদ

আর যখন তারা গভীর অনুতাপে পড়ল এবং বুঝল যে তারা সত্যিই পথভ্রষ্ট হয়েছে, তখন তারা বলল: যদি আমাদের প্রতিপালক আমাদের প্রতি দয়া না করেন এবং আমাদের ক্ষমা না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।

ইংরেজি অনুবাদ

And when regret overcame them and they saw that they had gone astray, they said, "If our Lord does not have mercy upon us and forgive us, we will surely be among the losers."

৭:১৫০

বাংলা অনুবাদ

আর মূসা যখন তাঁর সম্প্রদায়ের কাছে ফিরে এলেন, তখন তিনি ক্রুদ্ধ ও গভীরভাবে ব্যথিত ছিলেন। তিনি বললেন: “আমার অনুপস্থিতিতে তোমরা কতই না নিকৃষ্ট কাজ করেছ! তোমরা কি তোমাদের প্রতিপালকের নির্দেশের ব্যাপারে তাড়াহুড়া করেছ?” আর তিনি ফলকগুলো ফেলে দিলেন এবং তাঁর ভাইয়ের মাথা ধরে তাঁকে নিজের দিকে টানতে লাগলেন। তিনি বললেন: “হে আমার মায়ের সন্তান! এই সম্প্রদায়ের লোকেরা আমাকে দুর্বল মনে করেছে এবং প্রায় আমাকে হত্যা করেই ফেলছিল। তাই আমাকে নিয়ে শত্রুদের আনন্দিত হওয়ার সুযোগ দিও না এবং আমাকে অন্যায়কারী সম্প্রদায়ের সঙ্গে রেখো না।”

ইংরেজি অনুবাদ

And when Moses returned to his people, angry and grieved, he said, "How wretched is that by which you have replaced me after [my departure]. Were you impatient over the matter of your Lord?" And he threw down the tablets and seized his brother by [the hair of] his head, pulling him toward him. [Aaron] said, "O son of my mother, indeed the people oppressed me and were about to kill me, so let not the enemies rejoice over me and do not place me among the wrongdoing people."

৭:১৫১

বাংলা অনুবাদ

সে বলল: হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা কর এবং আমার ভাইকেও ক্ষমা কর, এবং আমাদেরকে তোমার দয়ার মধ্যে প্রবেশ করাও। আর তুমি দয়াবানদের মধ্যে সর্বাধিক দয়ালু।

ইংরেজি অনুবাদ

[Moses] said, "My Lord, forgive me and my brother and admit us into Your mercy, for You are the most merciful of the merciful."

৭:১৫২

বাংলা অনুবাদ

যারা বাছুরটিকে উপাস্য বানিয়েছিল, নিশ্চয়ই তাদের উপর আসবে তাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্রোধ এবং দুনিয়ার জীবনে আসবে লাঞ্ছনা। আর এভাবেই আমরা মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি।

ইংরেজি অনুবাদ

Indeed, those who took the calf [for worship] will obtain anger from their Lord and humiliation in the life of this world, and thus do We recompense the inventors [of falsehood].

৭:১৫৩

বাংলা অনুবাদ

আর যারা মন্দ কাজ করে, তারপর সেখান থেকে ফিরে আসে এবং বিশ্বাস স্থাপন করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক এসবের পর অবশ্যই অত্যন্ত ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু।

ইংরেজি অনুবাদ

But those who committed misdeeds and then repented after them and believed - indeed your Lord, thereafter, is Forgiving and Merciful.

৭:১৫৪

বাংলা অনুবাদ

আর যখন মূসার রাগ শান্ত হলো, তখন তিনি ফলকগুলো তুলে নিলেন। আর তার লেখনীগুলোর মধ্যে ছিল- যারা তাদের প্রতিপালককে ভয় করে, তাদের জন্য পথনির্দেশ ও দয়া।

ইংরেজি অনুবাদ

And when the anger subsided in Moses, he took up the tablets; and in their inscription was guidance and mercy for those who are fearful of their Lord.

৭:১৫৫

বাংলা অনুবাদ

আর মূসা তাঁর সম্প্রদায় থেকে সত্তরজন পুরুষকে আমাদের নির্ধারিত সময়ের জন্য বেছে নিল। অতঃপর যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল, তখন সে বলল: ‘হে আমার পালনকর্তা, যদি তুমি চাইতে, তবে এর পূর্বে তাদেরকে ও আমাকে ধ্বংস করে দিতে পারতে, আমাদের মধ্য থেকে নির্বোধরা যা করেছে, তার জন্য কি তুমি আমাদেরকে ধ্বংস করে দেবে? এটা তো কেবল তোমার পরীক্ষা, তুমি এর দ্বারা যাকে উপযুক্ত মনে করো পথভ্রষ্ট কর এবং যাকে উপযুক্ত মনে করো পথ দেখাও। তুমিই তো আমাদের অভিভাবক। সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও এবং আমাদের প্রতি দয়া কর। আর তুমিই ক্ষমাকারীদের মধ্যে সর্বোত্তম।

ইংরেজি অনুবাদ

And Moses chose from his people seventy men for Our appointment. And when the earthquake seized them, he said, "My Lord, if You had willed, You could have destroyed them before and me [as well]. Would You destroy us for what the foolish among us have done? This is not but Your trial by which You send astray whom You will and guide whom You will. You are our Protector, so forgive us and have mercy upon us; and You are the best of forgivers.

৭:১৫৬

বাংলা অনুবাদ

আর আমাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ লিখে দাও এবং পরকালেও। নিশ্চই আমরা তোমার দিকেই প্রত্যাবর্তণ করলাম। তিনি বললেন, “যে উপযুক্ত আমি তার জন্য নির্ধারন করি আমার শাস্তি। আর আমার অনুগ্রহ সবকিছুকে পরিব্যাপ্ত করে আছে। সুতরাং অচিরেই আমি তা লিখে দেব তাদের জন্য, যারা আমার সম্পর্কে সংযমী ও সচেতনতা অবলম্বন করে, পরিশুদ্ধতা অর্জন করে এবং আমার বিধানসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে।

ইংরেজি অনুবাদ

And decree for us in this world [that which is] good and [also] in the Hereafter; indeed, we have turned back to You." [Allah] said, "My punishment - I afflict with it whom I will, but My mercy encompasses all things." So I will decree it [especially] for those who fear Me and give zakah and those who believe in Our verses -

৭:১৫৭

বাংলা অনুবাদ

বিধান সম্পর্কে অনবহিত এমন নবীকে, যারা রাসূল হিসেবে অনুসরণ করে, যার কথা তারা তাওরাত ও ইনজিলের মধ্যে লিপিবদ্ধ অবস্থায় উল্লেখ পায়, সে তাদেরকে সৎ কাজের প্রতি নির্দেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। সে তাদের জন্য পবিত্র জিনিসগুলো বৈধ করে এবং অপবিত্র জিনিসগুলোকে নিষিদ্ধ করে। সেই সঙ্গে সে তাদের ওপর থেকে যেসব বোঝা ও শৃঙ্খল ছিল তা সরিয়ে দেয়। অতএব, যারা তার প্রতি বিশ্বাস স্থাপন করে, আর তাকে সমর্থন ও সাহায্য করে, এবং যে আলো তার সঙ্গে অবতীর্ণ করা হয়েছে তা অনুসরণ করে, তারাই ঐসব লোক যারা সফলকাম।

ইংরেজি অনুবাদ

Those who follow the Messenger, the unlettered prophet, whom they find written in what they have of the Torah and the Gospel, who enjoins upon them what is right and forbids them what is wrong and makes lawful for them the good things and prohibits for them the evil and relieves them of their burden and the shackles which were upon them. So they who have believed in him, honored him, supported him and followed the light which was sent down with him - it is those who will be the successful.

৭:১৫৮

বাংলা অনুবাদ

বল: ‘হে মানুষ! নিশ্চয়ই আমি সকল মানুষের প্রতি প্রেরিত আল্লাহর রাসূল, যিনি এমন যে, আকাশসমূহ ও পৃথিবীর সার্বভৌম একচ্ছত্র মালিকানা তাঁরই। তিনি ছাড়া কোনো বিধানদাতা নেই; তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। অতএব, তোমরা বিশ্বাস স্থাপন করো আল্লাহ ও তাঁর রাসূলের উপর, এবং বিধান সম্পর্কে অনবহিত সেই নবীর উপর, যিনি আল্লাহ ও তাঁর বাণীর প্রতি বিশ্বাস স্থাপন করে। এবং তোমরা তাকেই অনুসরণ কর, যাতে তোমরা সঠিক পথ পাও।

ইংরেজি অনুবাদ

Say, [O Muhammad], "O mankind, indeed I am the Messenger of Allah to you all, [from Him] to whom belongs the dominion of the heavens and the earth. There is no deity except Him; He gives life and causes death." So believe in Allah and His Messenger, the unlettered prophet, who believes in Allah and His words, and follow him that you may be guided.

৭:১৫৯

বাংলা অনুবাদ

আর মূসার সম্প্রদায়ের মধ্য থেকে একটি দল রয়েছে, যারা সত্যের ভিত্তিতে পথ দেখায় এবং সেই সত্যের ভিত্তিতেই ন্যায়সঙ্গত আচরণ করে।

ইংরেজি অনুবাদ

And among the people of Moses is a community which guides by truth and by it establishes justice.

৭:১৬০

বাংলা অনুবাদ

আমরা তাদেরকে বারোটি গোত্রে ভাগ করেছিলাম। এবং যখন তার সম্প্রদায় মুসার কাছে পানি চাইল, আমরা তাকে প্রত্যাদেশ করলাম যে: ”লাঠি দিয়ে পাথরকে আঘাত করো”। ফলে সেই পাথর ফেটে তা থেকে বারোটি জলধারা বের হলো, নিশ্চই প্রতিটি গোষ্ঠীর মানুষ তাদের পানীয় পানের স্থান চিনে নিল। আমরা তাদের ওপর মেঘের ছায়া প্রদান করলাম এবং তাদের উপর মান্না ও সালওয়া অবতীর্ণ করলাম। (এবং বললাম): ‘যেসব পবিত্র বস্তুগুলো আমরা তোমাদের জীবিকা হিসেবে দিয়েছি, তা থেকে খাও।’ আর তারা আমার সাথে কোন অন্যায় করেনি, বরং তারা ছিল তাদের নিজেদের উপর অন্যায়রত।

ইংরেজি অনুবাদ

And We divided them into twelve descendant tribes [as distinct] nations. And We inspired to Moses when his people implored him for water, "Strike with your staff the stone," and there gushed forth from it twelve springs. Every people knew its watering place. And We shaded them with clouds and sent down upon them manna and quails, [saying], "Eat from the good things with which We have provided you." And they wronged Us not, but they were [only] wronging themselves.

৭:১৬১

বাংলা অনুবাদ

আর যখন তাদের বলা হয়েছিল: ‘তোমরা এই জনপদে বাস কর এবং সেখান হতে যা চাও তা খাও। এবং বল: ”আমাদের পাপ ক্ষমা করুন” এবং নত হয়ে দরজা দিয়ে প্রবেশ করো, আমরা তোমাদের পাপসমূহ ক্ষমা করব। আর যারা উত্তম কাজ করে, আমরা তাদের আরও বৃদ্ধি করব।

ইংরেজি অনুবাদ

And [mention, O Muhammad], when it was said to them, "Dwell in this city and eat from it wherever you will and say, 'Relieve us of our burdens,' and enter the gate bowing humbly; We will [then] forgive you your sins. We will increase the doers of good [in goodness and reward]."

৭:১৬২

বাংলা অনুবাদ

অতঃপর তাদের মধ্যকার যারা অন্যায় করেছিল, তারা তাদেরকে যে কথা বলা হয়েছিল তার পরিবর্তে ভিন্ন কথা বলল। ফলে তারা যে অন্যায় করে আসছিল তার কারণে আমরা তাদের ওপর আকাশ থেকে একটি শাস্তি পাঠালাম।

ইংরেজি অনুবাদ

But those who wronged among them changed [the words] to a statement other than that which had been said to them. So We sent upon them a punishment from the sky for the wrong that they were doing.

৭:১৬৩

বাংলা অনুবাদ

আর তাদেরকে সমুদ্রের তীরবর্তী জনপদ সম্পর্কে জিজ্ঞেস করো। যখন তারা শনিবারের আদেশের বিষয়ে সীমালঙ্ঘন করতো, তখন শনিবার দিন মাছ পানিতে ভেসে তাদের নিকট আসত, কিন্তু যেদিন তারা শনিবার উদযাপন করতনা, সেদিন ওগুলি তাদের কাছে আসতনা, এভাবে আমরা তাদের অবাধ্য আচরনের কারণে তাদেরকে পরীক্ষা করেছিলাম।

ইংরেজি অনুবাদ

And ask them about the town that was by the sea - when they transgressed in [the matter of] the sabbath - when their fish came to them openly on their sabbath day, and the day they had no sabbath they did not come to them. Thus did We give them trial because they were defiantly disobedient.

৭:১৬৪

বাংলা অনুবাদ

আর যখন তাদের মধ্যে একটি দল বলেছিল: ‘তোমরা কেন এমন এক সম্প্রদায়কে সতর্ক করছ, আল্লাহ যাদেরকে ধ্বংস করবেন বা কঠোর শাস্তি দেবেন।’ তারা বলেছিল: ‘আমরা কেবল তোমাদের পালনকর্তার কাছে তাদের ক্ষমার জন্য অজুহাত পেশ করছি, যাতে তারা সচেতন ও সংযত হয়।’

ইংরেজি অনুবাদ

And when a community among them said, "Why do you advise [or warn] a people whom Allah is [about] to destroy or to punish with a severe punishment?" they [the advisors] said, "To be absolved before your Lord and perhaps they may fear Him."

৭:১৬৫

বাংলা অনুবাদ

অতঃপর সে বিষয়ে তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল, যখন তারা তা ভূলে গেলো, আমরা তাদেরকে উদ্ধার করলাম, যারা মন্দ কাজ হতে বিরত ছিল, আর যারা অন্যায় করেছিল। আমরা তাদেরকে পাকড়াও করলাম। এর কারণ যে তারা ছিল অবাধ্যতায় লিপ্ত।

ইংরেজি অনুবাদ

And when they forgot that by which they had been reminded, We saved those who had forbidden evil and seized those who wronged, with a wretched punishment, because they were defiantly disobeying.

৭:১৬৬

বাংলা অনুবাদ

যখন তারা চরম ধৃষ্টতা দেখিয়ে ঐ কাজগুলো করতে থাকল, যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল, তখন তাদের উদ্দেশ্যে বললাম: ‘ঘৃণিত অপমানিত, বানরে রূপান্তরিত হয়ে যাও’।

ইংরেজি অনুবাদ

So when they were insolent about that which they had been forbidden, We said to them, "Be apes, despised."

৭:১৬৭

বাংলা অনুবাদ

আর যখন তোমার প্রতিপালক ঘোষণা করলেন যে, তিনি অবশ্যই কিয়ামতের দিন পর্যন্ত তাদের ওপর এমন কাউকে প্রেরণ করবেন, যে তাদের কঠিন শাস্তি ভোগ করাবে। নিশ্চয়ই তোমার প্রতিপালক শাস্তি প্রদানে দ্রুত; আর নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, দয়াশীল।

ইংরেজি অনুবাদ

And [mention] when your Lord declared that He would surely [continue to] send upon them until the Day of Resurrection those who would afflict them with the worst torment. Indeed, your Lord is swift in penalty; but indeed, He is Forgiving and Merciful.

৭:১৬৮

বাংলা অনুবাদ

আর আমরা তাদেরকে পৃথিবীর মধ্যে বিভিন্ন দলে বিভক্ত করি। তাদের মধ্যে কেউ ছিল সৎ কর্মশীল ও কেউ ছিল অন্য প্রকৃতির। আর আমরা তাদরকে বিভিন্ন রকম কল্যাণ ও অকল্যাণ দিয়ে পরীক্ষা করি, যাতে তারা ফিরে আসে।

ইংরেজি অনুবাদ

And We divided them throughout the earth into nations. Of them some were righteous, and of them some were otherwise. And We tested them with good [times] and bad that perhaps they would return [to obedience].

৭:১৬৯

বাংলা অনুবাদ

অতঃপর তাদের পরে এক পরবর্তী প্রজন্ম এলো, যারা লিখিত বিধানের উত্তরাধিকারী হলো। তারা পৃথিবীর তুচ্ছ জীবন সামগ্রীকে গ্রহণ করে এবং তারা বলে: ‘আমাদেরকে ক্ষমা করা হবে।’ আর তাদের কাছে এর অনুরূপ কোনো সাময়িক লাভ এলে তারা সেটিও গ্রহণ করে। তাদের কাছ থেকে কি লিখিত বিধানের অঙ্গীকার নেওয়া হয়নি যে, তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু বলবে না? অথচ তারা তাতে যা আছে তা অধ্যয়নও করেছে। আর যারা এ সম্পর্কে সচেতনতা অবলম্বন করে, তাদের জন্য পরকালের আবাস উত্তম। তবুও কি তোমরা বুঝবে না?

ইংরেজি অনুবাদ

And there followed them successors who inherited the Scripture [while] taking the commodities of this lower life and saying, "It will be forgiven for us." And if an offer like it comes to them, they will [again] take it. Was not the covenant of the Scripture taken from them that they would not say about Allah except the truth, and they studied what was in it? And the home of the Hereafter is better for those who fear Allah, so will you not use reason?

৭:১৭০

বাংলা অনুবাদ

আর যারা এ বিধানকে দৃঢ়ভাবে আকড়ে ধরে, এর সাথে পূর্ণ যোগাযোগ প্রতিষ্ঠা করে; নিশ্চয়ই আমরা সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না।

ইংরেজি অনুবাদ

But those who hold fast to the Book and establish prayer - indeed, We will not allow to be lost the reward of the reformers.

৭:১৭১

বাংলা অনুবাদ

আর যখন আমরা পাহাড়টিকে তাদের উপরে তুলে ধরেছিলাম, যেন তা একটি ছায়াদানকারী আচ্ছাদন; আর তারা মনে করেছিল যে তা তাদের ওপর পড়ে যাবে। (তখন বললাম): ‘তোমাদের যা আমরা দিয়েছি তা দৃঢ়ভাবে গ্রহণ করো এবং তাতে যা আছে তা মনে রেখো, যাতে তোমরা সচেতনতা অবলম্বন করতে পারো।

ইংরেজি অনুবাদ

And [mention] when We raised the mountain above them as if it was a dark cloud and they were certain that it would fall upon them, [and Allah said], "Take what We have given you with determination and remember what is in it that you might fear Allah."

৭:১৭২

বাংলা অনুবাদ

আর যখন তোমার পালনকর্তা আদমের সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদের বের করে নিলেন এবং তাদের নিজেদের সম্পর্কে তাদের সাক্ষী করলেন। তিনি বললেন, “আমি কি তোমাদের প্রতিপালক নই?” তারা বলল, “হ্যাঁ, অবশ্যই; আমরা সাক্ষ্য দিলাম।” যাতে তোমরা কিয়ামতের দিনে বলতে না পারো, “আমরা তো এ বিষয়ে অসচেতন ছিলাম।”

ইংরেজি অনুবাদ

And [mention] when your Lord took from the children of Adam - from their loins - their descendants and made them testify of themselves, [saying to them], "Am I not your Lord?" They said, "Yes, we have testified." [This] - lest you should say on the day of Resurrection, "Indeed, we were of this unaware."

৭:১৭৩

বাংলা অনুবাদ

অথবা তোমরা যেন বলতে না পারো: ‘আমাদের পূর্বপুরুষরাই আগে অংশীদার স্থাপন করেছিল, আর আমরা তো তাদের পরবর্তী বংশধর ছিলাম। তাহলে কি তুমি আমাদেরকে তাদের সেইসব ভিত্তিহীন কাজের জন্য ধ্বংস করবে?’

ইংরেজি অনুবাদ

Or [lest] you say, "It was only that our fathers associated [others in worship] with Allah before, and we were but descendants after them. Then would You destroy us for what the falsifiers have done?"

৭:১৭৪

বাংলা অনুবাদ

আর এভাবে আমরা বিধানসমূহ বিশদভাবে বর্ণনা করি, আর যাতে তারা ফিরে আসে।

ইংরেজি অনুবাদ

And thus do We [explain in] detail the verses, and perhaps they will return.

৭:১৭৫

বাংলা অনুবাদ

তুমি তাদের কাছে সেই ব্যক্তির ঘটনাটি পাঠ করে শোনাও, যাকে আমরা আমাদের নিদর্শনসমূহ দিয়েছিলাম। কিন্তু সে সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। তারপর শয়তান তার পিছু নিল, ফলে সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল।

ইংরেজি অনুবাদ

And recite to them, [O Muhammad], the news of him to whom we gave [knowledge of] Our signs, but he detached himself from them; so Satan pursued him, and he became of the deviators.

৭:১৭৬

বাংলা অনুবাদ

আর যদি আমরা চাইতাম, তবে ঐ নিদর্শনগুলোর মাধ্যমেই তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করতাম। কিন্তু সে পৃথিবীর দিকেই ঝুঁকে পড়ল এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করল। ফলে তার দৃষ্টান্ত কুকুরের মতো: তুমি তাকে তাড়া করলেও সে হাঁপাতে থাকে, অথবা তাকে ছেড়ে দিলেও সে হাঁপাতে থাকে। এটাই সেই সম্প্রদায়ের দৃষ্টান্ত, যারা আমাদের বিধানসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতএব ঘটনাটি বর্ণনা করো, যাতে তারা চিন্তা করে।

ইংরেজি অনুবাদ

And if We had willed, we could have elevated him thereby, but he adhered [instead] to the earth and followed his own desire. So his example is like that of the dog: if you chase him, he pants, or if you leave him, he [still] pants. That is the example of the people who denied Our signs. So relate the stories that perhaps they will give thought.

৭:১৭৭

বাংলা অনুবাদ

কতই না মন্দ উদাহরণ সেই লোকদের, যারা আমাদের বিধানসমূহের উপর মিথ্যারোপ করে তা অস্বীকার করেছে; আর তারা আসলে নিজেদের প্রতিই অন্যায় করে আসছিল।

ইংরেজি অনুবাদ

How evil an example [is that of] the people who denied Our signs and used to wrong themselves.

৭:১৭৮

বাংলা অনুবাদ

আল্লাহ যাকে পথ দেখান সেই সঠিক পথ পায় এবং যাদেরকে তিনি বিপথগামী করেন, অতঃপর তারাই হয় ক্ষতিগ্রস্ত।

ইংরেজি অনুবাদ

Whoever Allah guides - he is the [rightly] guided; and whoever He sends astray - it is those who are the losers.

৭:১৭৯

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমরা জাহান্নামের জন্য জিন ও মানুষের মধ্য থেকে অনেককে সৃষ্টি করেছি। তাদের হৃদয় আছে, কিন্তু তারা তা দিয়ে উপলব্ধি করে না; তাদের চোখ আছে, কিন্তু তারা তা দিয়ে দেখে না; তাদের কান আছে, কিন্তু তারা তা দিয়ে শোনে না। তারা গবাদি পশুর মতো; বরং তারা আরও বেশি পথভ্রষ্ট। তারাই হলো অসচেতন।

ইংরেজি অনুবাদ

And We have certainly created for Hell many of the jinn and mankind. They have hearts with which they do not understand, they have eyes with which they do not see, and they have ears with which they do not hear. Those are like livestock; rather, they are more astray. It is they who are the heedless.

৭:১৮০

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আল্লাহর রয়েছে সুন্দর ও সর্বোত্তম নামসমূহ। তাই এগুলোর মাধ্যমে তাকে আহ্বান কর। আর যারা তার নামসমূহ নিয়ে বিকৃতি করে বা ভুল ব্যাখ্যা করে, শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রতিদান দেওয়া হবে।

ইংরেজি অনুবাদ

And to Allah belong the best names, so invoke Him by them. And leave [the company of] those who practice deviation concerning His names. They will be recompensed for what they have been doing.

৭:১৮১

বাংলা অনুবাদ

আর যাদেরকে আমরা সৃষ্টি করেছি তাদের মধ্যে একদল লোক আছে যারা সত্য ও ন্যায়ের মাধ্যমে পথ নির্দেশ করে এবং এর দ্বারা ন্যায়বিচার প্রতিষ্ঠা করে।

ইংরেজি অনুবাদ

And among those We created is a community which guides by truth and thereby establishes justice.

৭:১৮২

বাংলা অনুবাদ

আর যারা আমাদের বিধানসমূহকে মিথ্যা বলে অস্বীকার করেছে, আমরা তাদের ধীরে ধীরে এমনভাবে এগিয়ে নিয়ে যাব, যেখান থেকে তারা জানতেও পারবে না।

ইংরেজি অনুবাদ

But those who deny Our signs - We will progressively lead them [to destruction] from where they do not know.

৭:১৮৩

বাংলা অনুবাদ

আর আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিশ্চয়ই আমার কৌশল অত্যন্ত শক্তিশালী।

ইংরেজি অনুবাদ

And I will give them time. Indeed, my plan is firm.

৭:১৮৪

বাংলা অনুবাদ

তবে কি তারা চিন্তা করে না যে, তাদের সেই সঙ্গীর মধ্যে কোনো উন্মাদনা নেই? সে তো কেবল একজন স্পষ্ট সতর্ককারী।

ইংরেজি অনুবাদ

Then do they not give thought? There is in their companion [Muhammad] no madness. He is not but a clear warner.

৭:১৮৫

বাংলা অনুবাদ

তবে কি তারা আসমানসমূহ ও পৃথিবীর সার্বভৌম ব্যবস্থা এবং আল্লাহর সৃষ্ট কোনো কিছুই পর্যবেক্ষণ করে দেখে না? আর এ কথাও কি তারা বিবেচনা করে না যে, তাদের নির্ধারিত সময় হয়তো নিকটবর্তী হয়ে এসেছে? এরপর তারা আর কোন হাদীসে (কথায়) বিশ্বাস স্থাপন করবে?

ইংরেজি অনুবাদ

Do they not look into the realm of the heavens and the earth and everything that Allah has created and [think] that perhaps their appointed time has come near? So in what statement hereafter will they believe?

৭:১৮৬

বাংলা অনুবাদ

আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোনো পথপ্রদর্শক নেই; আর তিনি তাদেরকে তাদের সীমালঙ্ঘনের মধ্যে ছেড়ে দেন—তারা দিশাহীনভাবে ঘুরে বেড়ায়।

ইংরেজি অনুবাদ

Whoever Allah sends astray - there is no guide for him. And He leaves them in their transgression, wandering blindly.

৭:১৮৭

বাংলা অনুবাদ

তারা তোমাকে সেই নির্দিষ্ট সময় সম্পর্কে জিজ্ঞাসা করে, কখন তা ঘটবে? বল: এর জ্ঞান কেবল আমার প্রতিপালকের কাছে আছে। তার নির্ধারিত সময়ে তিনি ছাড়া কেউ তা প্রকাশ করতে পারবেন না। আকাশসমূহ ও পৃথিবীর মাঝে তা এক গুরুতর বিষয়। এটি তোমাদের কাছে হঠাৎ করেই আসবে। তারা তোমাকে এমনভাবে জিজ্ঞাসা করে, যেন তুমি এ বিষয়ে বিশেষভাবে অবগত। বল: এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

ইংরেজি অনুবাদ

They ask you, [O Muhammad], about the Hour: when is its arrival? Say, "Its knowledge is only with my Lord. None will reveal its time except Him. It lays heavily upon the heavens and the earth. It will not come upon you except unexpectedly." They ask you as if you are familiar with it. Say, "Its knowledge is only with Allah, but most of the people do not know."

৭:১৮৮

বাংলা অনুবাদ

বল: আমি নিজের জন্য কোনো উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখি না, আল্লাহ যা ইচ্ছা করেছেন তা ছাড়া। যদি আমি অদৃশ্যের জ্ঞান রাখতাম, তবে আমি তা হতে অনেক কল্যাণ লাভ করতাম এবং কোন অকল্যাণ আমাকে স্পর্শ করত না। আমি কেবলমাত্র সতর্ককারী এবং সুসংবাদদাতা, ঐ সম্প্রদায়ের জন্য যারা বিশ্বাস স্থাপন করে।

ইংরেজি অনুবাদ

Say, "I hold not for myself [the power of] benefit or harm, except what Allah has willed. And if I knew the unseen, I could have acquired much wealth, and no harm would have touched me. I am not except a warner and a bringer of good tidings to a people who believe."

৭:১৮৯

বাংলা অনুবাদ

তিনিই তোমাদেরকে একক সত্তা থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই তার সঙ্গীকে সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে। অতঃপর যখন সে তার সঙ্গে ঘনিষ্ঠ হলো, তখন সে হালকা গর্ভধারণ করল এবং তা নিয়ে চলতে থাকল। এরপর যখন সে ভারী হয়ে উঠল, তখন তারা দুজন তাদের প্রতিপালক আল্লাহকে ডাকল—‘তুমি যদি আমাদের একটি সৎ/কল্যাণকর সন্তান দাও, তবে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব।’

ইংরেজি অনুবাদ

It is He who created you from one soul and created from it its mate that he might dwell in security with her. And when he covers her, she carries a light burden and continues therein. And when it becomes heavy, they both invoke Allah, their Lord, "If You should give us a good [child], we will surely be among the grateful."

৭:১৯০

বাংলা অনুবাদ

তারপর যখন তিনি তাদের দুজনকে একটি সুস্থ সন্তান দিলেন, তখন তারা সেই বিষয়ে তাঁর জন্য অংশীদার স্থির করল, যা তিনি তাদেরকে দিলেন। অথচ তারা যাকে তাঁর সাথে শরিক করে তা থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে।

ইংরেজি অনুবাদ

But when He gives them a good [child], they ascribe partners to Him concerning that which He has given them. Exalted is Allah above what they associate with Him.

৭:১৯১

বাংলা অনুবাদ

তারা কি এমন কিছুকে আল্লাহর সাথে অংশীদার করে, যারা কিছুই সৃষ্টি করতে পারে না, অথচ তাদেরই সৃষ্টি করা হয়েছে?

ইংরেজি অনুবাদ

Do they associate with Him those who create nothing and they are [themselves] created?

৭:১৯২

বাংলা অনুবাদ

আর তারা তাদের জন্য কোন সাহায্য করার কোন সামর্থ্য রাখে না, আর না পারে নিজেদের কোন সাহায্য করতে।

ইংরেজি অনুবাদ

And the false deities are unable to [give] them help, nor can they help themselves.

৭:১৯৩

বাংলা অনুবাদ

আর তোমরা যদি তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান কর, তারা তোমাদের অনুসরণ করবে না। তোমরা তাদেরকে আহ্বান করো অথবা তোমরা নীরব থাকো—তোমাদের জন্য উভয়ই সমান।

ইংরেজি অনুবাদ

And if you [believers] invite them to guidance, they will not follow you. It is all the same for you whether you invite them or you are silent.

৭:১৯৪

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আল্লাহকে ছাড়া যাদের তোমরা আহ্বান কর, তারা তো তোমাদের মতোই দাস। তাই তোমরা তাদের ডাকো, তারা যেন তোমাদের ডাকে সাড়া দেয়, যদি তোমরা সত্যবাদী হও।

ইংরেজি অনুবাদ

Indeed, those you [polytheists] call upon besides Allah are servants like you. So call upon them and let them respond to you, if you should be truthful.

৭:১৯৫

বাংলা অনুবাদ

তাদের কি পা আছে যাতে তারা তা দিয়ে হাঁটে? অথবা তাদের কি হাত আছে যাতে তারা তা দিয়ে শক্তভাবে ধরতে পারে? অথবা তাদের কি চোখ আছে যাতে তারা তা দিয়ে দেখে? অথবা তাদের কি কান আছে যাতে তারা তা দিয়ে শোনে? বল: তোমাদের অংশীদারদের ডাকো, তারপর আমার বিরুদ্ধে যা কৌশল করতে পারো করো, আর আমাকে কোনো অবকাশ দিও না।

ইংরেজি অনুবাদ

Do they have feet by which they walk? Or do they have hands by which they strike? Or do they have eyes by which they see? Or do they have ears by which they hear? Say, [O Muhammad], "Call your 'partners' and then conspire against me and give me no respite.

৭:১৯৬

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ, যিনি এই লিখিত বিধান অবতীর্ণ করেছেন; এবং তিনিই সৎকর্মশীলদের অভিভাবকত্ব গ্রহণ করেন।

ইংরেজি অনুবাদ

Indeed, my protector is Allah, who has sent down the Book; and He is an ally to the righteous.

৭:১৯৭

বাংলা অনুবাদ

আর তোমরা আল্লাহকে ছাড়া যাদের আহ্বান কর, তারা তোমাদের সাহায্য করার ক্ষমতা রাখে না; এমনকি তারা নিজেদেরও সাহায্য করতে পারে না।

ইংরেজি অনুবাদ

And those you call upon besides Him are unable to help you, nor can they help themselves."

৭:১৯৮

বাংলা অনুবাদ

আর যদি তুমি তাদেরকে সঠিক পথের দিকে ডাকো, তারা তা শোনে না। তুমি তাদেরকে দেখতে পাবে যে, তারা তোমার দিকে তাকাচ্ছে, অথচ তারা দেখতে পায় না।

ইংরেজি অনুবাদ

And if you invite them to guidance, they do not hear; and you see them looking at you while they do not see.

৭:১৯৯

বাংলা অনুবাদ

ক্ষমা প্রদর্শন করো, সৎ ও ন্যায়সঙ্গত কাজের নির্দেশ দাও, আর নির্বোধদের (অজ্ঞদের) থেকে বিরত থেকো।

ইংরেজি অনুবাদ

Take what is given freely, enjoin what is good, and turn away from the ignorant.

৭:২০০

বাংলা অনুবাদ

আর যদি শয়তানের প্রলোভন তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ।

ইংরেজি অনুবাদ

And if an evil suggestion comes to you from Satan, then seek refuge in Allah. Indeed, He is Hearing and Knowing.

৭:২০১

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা সচেতনতা অবলম্বন করে, শয়তানের কোনো প্ররোচনা যখন তাদেরকে স্পর্শ করে, তারা তখন (আল্লাহকে) স্মরণ করে; অতঃপর তখন তারা দেখার ক্ষমতা ফিরে পায়।

ইংরেজি অনুবাদ

Indeed, those who fear Allah - when an impulse touches them from Satan, they remember [Him] and at once they have insight.

৭:২০২

বাংলা অনুবাদ

আর তাদের সঙ্গীরা তাদেরকে পথভ্রষ্টতার মধ্যে এগিয়ে নিতে থাকে; তারপরও তারা বিরত হয় না।”

ইংরেজি অনুবাদ

But their brothers - the devils increase them in error; then they do not stop short.

৭:২০৩

বাংলা অনুবাদ

আর যখন তুমি তাদের কাছে কোনো বিধান নিয়ে আসো না, তখন তারা বলে, ‘তুমি নিজেই কেন তা নির্বাচন করে নাও না?’ বলো, ‘আমি কেবল আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার প্রতি যা প্রত্যাদেশ করা হয়, সেটিই অনুসরণ করি।’ এটি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপলব্ধির স্পষ্ট মাধ্যম, এবং যারা বিশ্বাস স্থাপন করে তাদের জন্য পথনির্দেশ ও অনুগ্রহ।

ইংরেজি অনুবাদ

And when you, [O Muhammad], do not bring them a sign, they say, "Why have you not contrived it?" Say, "I only follow what is revealed to me from my Lord. This [Qur'an] is enlightenment from your Lord and guidance and mercy for a people who believe."

৭:২০৪

বাংলা অনুবাদ

যখন কোরআন পাঠ করা হয়, তখন তোমরা তা মনোযোগ দিয়ে শোনো এবং নীরব থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়।

ইংরেজি অনুবাদ

So when the Qur'an is recited, then listen to it and pay attention that you may receive mercy.

৭:২০৫

বাংলা অনুবাদ

এবং তোমার পালনকর্তাকে স্মরণ করো নিজের অন্তরে, বিনয় ও সতর্কতার সঙ্গে, উচ্চস্বরে কথা না বলে, সকাল ও সন্ধ্যার সময়ে; আর অসচেতনদের অন্তর্ভুক্ত হয়ো না।

ইংরেজি অনুবাদ

And remember your Lord within yourself in humility and in fear without being apparent in speech - in the mornings and the evenings. And do not be among the heedless.

৭:২০৬

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা তোমার প্রতিপালকের কাছে রয়েছে, তারা তাঁর দাসত্ব করতে অহংকার করে না; তারা তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং তাঁর প্রতি পূর্ণ আনুগত্যকারী।

ইংরেজি অনুবাদ

Indeed, those who are near your Lord are not prevented by arrogance from His worship, and they exalt Him, and to Him they prostrate.