যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
৬১:১
বাংলা অনুবাদ
আসমানসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে, সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছে। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।
ইংরেজি অনুবাদ
Whatever is in the heavens and whatever is on the earth exalts Allah, and He is the Exalted in Might, the Wise.
৬১:২
বাংলা অনুবাদ
হে যারা বিশ্বাস স্থাপন করেছ, কেন তোমরা এমন কথা বলো, যা তোমরা করো না?
ইংরেজি অনুবাদ
O you who have believed, why do you say what you do not do?
৬১:৩
বাংলা অনুবাদ
তোমরা যা করো না, তা বলা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত।
ইংরেজি অনুবাদ
Great is hatred in the sight of Allah that you say what you do not do.
৬১:৪
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর পথে সারিবদ্ধভাবে যুদ্ধ করে, যেন তারা সুদৃঢ় একটি প্রাচীর।
ইংরেজি অনুবাদ
Indeed, Allah loves those who fight in His cause in a row as though they are a [single] structure joined firmly.
৬১:৫
বাংলা অনুবাদ
আর যখন মূসা তাঁর সম্প্রদায়কে বলেছিল: ‘হে আমার সম্প্রদায়, কেন তোমরা আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের কাছে (প্রেরিত) আল্লাহর রাসূল?’ অতঃপর যখন তারা বিচ্যুত হলো, আল্লাহ তাদের হৃদয়গুলোকে বিচ্যুত করলেন। আর আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে পথনির্দেশ করেন না।
ইংরেজি অনুবাদ
And [mention, O Muhammad], when Moses said to his people, "O my people, why do you harm me while you certainly know that I am the messenger of Allah to you?" And when they deviated, Allah caused their hearts to deviate. And Allah does not guide the defiantly disobedient people.
৬১:৬
বাংলা অনুবাদ
আর যখন মরিয়মের পুত্র ঈসা বলেছিল: ‘হে ইসরাঈলের সন্তানগণ, নিশ্চয় আমি তোমাদের কাছে (প্রেরিত) আল্লাহর রাসূল, আমার পূর্বে থাকা তাওরাতের সত্যতা নিশ্চিতকারী এবং আমার পরে আসবেন এমন একজন রাসূলের সুসংবাদদাতা, যার নাম আহমদ।’অতঃপর যখন সে তাদের কাছে স্পষ্ট প্রমাণসমূহ নিয়ে এল, তারা বলল: ‘এটি সুস্পষ্ট জাদু।’
ইংরেজি অনুবাদ
And [mention] when Jesus, the son of Mary, said, "O children of Israel, indeed I am the messenger of Allah to you confirming what came before me of the Torah and bringing good tidings of a messenger to come after me, whose name is Ahmad." But when he came to them with clear evidences, they said, "This is obvious magic."
৬১:৭
বাংলা অনুবাদ
আর যখন তাকে আত্মসমর্পণ ও আনুগত্যের দিকে (ইসলামের দিকে) আহ্বান করা হচ্ছে, তখন যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে, তার চেয়ে অধিক অন্যায়কারী আর কে? আর আল্লাহ অন্যায়কারী সম্প্রদায়কে পথনির্দেশ করেন না।
ইংরেজি অনুবাদ
And who is more unjust than one who invents about Allah untruth while he is being invited to Islam. And Allah does not guide the wrongdoing people.
৬১:৮
বাংলা অনুবাদ
তারা তাদের মুখ দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাঁর আলো পূর্ণ করবেন, যদিও অস্বীকারকারীরা তা অপছন্দ করে।
ইংরেজি অনুবাদ
They want to extinguish the light of Allah with their mouths, but Allah will perfect His light, although the disbelievers dislike it.
৬১:৯
বাংলা অনুবাদ
তিনিই তাঁর রাসূলকে পথনির্দেশ এবং সত্য ও সঠিক জীবনবিধানসহ প্রেরণ করেছেন, যাতে তিনি তাকে সমস্ত বিধানের ওপর প্রাধান্য বিস্তারকারী করতে পারেন, যদিও অংশীদার স্থাপনকারীরা তা অপছন্দ করে।
ইংরেজি অনুবাদ
It is He who sent His Messenger with guidance and the religion of truth to manifest it over all religion, although those who associate others with Allah dislike it.
৬১:১০
বাংলা অনুবাদ
হে যারা বিশ্বাস স্থাপন করেছ, আমি কি তোমাদের এমন একটি বাণিজ্যের সন্ধান দেব, যা তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে উদ্ধার করবে?
ইংরেজি অনুবাদ
O you who have believed, shall I guide you to a transaction that will save you from a painful punishment?
৬১:১১
বাংলা অনুবাদ
তোমরা আল্লাহ ও তাঁর রাসূলরেউপর বিশ্বাস স্থাপন করো এবং তোমাদের ধণ-সম্পদ ও নিজেদের জীবন দিয়ে আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা কর। সেটিই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।
ইংরেজি অনুবাদ
[It is that] you believe in Allah and His Messenger and strive in the cause of Allah with your wealth and your lives. That is best for you, if you should know.
৬১:১২
বাংলা অনুবাদ
তিনি তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন এবং তোমাদের এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদীগুলো, এবং চিরস্থায়ী উদ্যানসমূহের উত্তম বাসগৃহসমূহে। সেটিই মহান সাফল্য।
ইংরেজি অনুবাদ
He will forgive for you your sins and admit you to gardens beneath which rivers flow and pleasant dwellings in gardens of perpetual residence. That is the great attainment.
৬১:১৩
বাংলা অনুবাদ
আরও একটি বিষয়, যা তোমরা ভালোবাস: আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং নিকটবর্তী বিজয়। আর বিশ্বাসীদের সুসংবাদ দাও।
ইংরেজি অনুবাদ
And [you will obtain] another [favor] that you love - victory from Allah and an imminent conquest; and give good tidings to the believers.
৬১:১৪
বাংলা অনুবাদ
হে যারা বিশ্বাস স্থাপন করেছ, তোমরা আল্লাহর সাহায্যকারী হও, যেমন মরিয়মের পুত্র ঈসা হাওয়ারিগণকে বলেছিল: ‘আল্লাহর দিকে আমার সাহায্যকারী কারা?’ হাওয়ারিগণ বলেছিল: ‘আমরা আল্লাহর সাহায্যকারী।’ অতঃপর ইসরাঈলের সন্তানদের একটি দল বিশ্বাস করল এবং একটি দল অস্বীকার করল। অতঃপর যারা বিশ্বাস করেছিল, আমরা তাদেরকে তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী করেছিলাম, ফলে তারা হয়েছিল জয়ী।
ইংরেজি অনুবাদ
O you who have believed, be supporters of Allah, as when Jesus, the son of Mary, said to the disciples, "Who are my supporters for Allah?" The disciples said, "We are supporters of Allah." And a faction of the Children of Israel believed and a faction disbelieved. So We supported those who believed against their enemy, and they became dominant.