মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ فُصِّلَتۡ

৪১. হা-মীম সেজদাহ

৫৪ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

৪১:১

বাংলা অনুবাদ

হা-মীম।

ইংরেজি অনুবাদ

Ha, Meem.

৪১:২

বাংলা অনুবাদ

পরম করুণাময়, অসীম দয়ালুর নিকট হতে অবতীর্ণ,

ইংরেজি অনুবাদ

[This is] a revelation from the Entirely Merciful, the Especially Merciful -

৪১:৩

বাংলা অনুবাদ

একটি গ্রন্থ, যার বিধানসমূহ পৃথকভাবে স্পষ্ট ও বিশদভাবে বর্ণনা করা হয়েছে; এটি আরবি কুরআন, এমন এক জনগোষ্ঠীর জন্য যারা জ্ঞান রাখে।

ইংরেজি অনুবাদ

A Book whose verses have been detailed, an Arabic Qur'an for a people who know,

৪১:৪

বাংলা অনুবাদ

সুসংবাদদাতা ও সতর্ককারী; কিন্তু তাদের অধিকাংশ মুখ ফিরিয়ে নিয়েছে, তাই তারা শুনবে না।

ইংরেজি অনুবাদ

As a giver of good tidings and a warner; but most of them turn away, so they do not hear.

৪১:৫

বাংলা অনুবাদ

তারা বলে: ‘তুমি আমাদের যে বিষয়ের দিকে আহ্বান করছ, সে বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত। আমাদের কানে রয়েছে বধিরতা, আর আমাদের ও তোমার মধ্যে একটি আড়াল রয়েছে। তাই তুমি তোমার কাজ করে যাও; নিশ্চয়ই আমরাও আমাদের কাজ করে যাচ্ছি।’

ইংরেজি অনুবাদ

And they say, "Our hearts are within coverings from that to which you invite us, and in our ears is deafness, and between us and you is a partition, so work; indeed, we are working."

৪১:৬

বাংলা অনুবাদ

বল: ’আমি তো কেবল তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ করা হয় যে, তোমাদের বিধানদাতাই একক বিধানদাতা। তাই তোমরা তাঁর দিকেই দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। আর যারা অংশীদার স্থাপন করে, তাদের জন্য রয়েছে ভয়াবহ পরিণতি।’

ইংরেজি অনুবাদ

Say, O [Muhammad], "I am only a man like you to whom it has been revealed that your god is but one God; so take a straight course to Him and seek His forgiveness." And woe to those who associate others with Allah -

৪১:৭

বাংলা অনুবাদ

যারা পরিশুদ্ধ হয়ে আসে না, আর পরবর্তী জীবন সম্পর্কে তারাই অস্বীকারকারী।

ইংরেজি অনুবাদ

Those who do not give zakah, and in the Hereafter they are disbelievers.

৪১:৮

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে এবং কল্যাণকর কাজ করেছে, তাদের জন্য রয়েছে এমন এক প্রতিদান, যা কখনো শেষ হবে না।

ইংরেজি অনুবাদ

Indeed, those who believe and do righteous deeds - for them is a reward uninterrupted.

৪১:৯

বাংলা অনুবাদ

বল: ’তোমরা কি সত্যিই সেই সত্তাকে অস্বীকার কর, যিনি পৃথিবীকে দুই সময়পর্বে সৃষ্টি করেছেন, এবং তাঁর জন্য সমকক্ষ স্থির কর? তিনিই জগতসমূহের প্রতিপালক।

ইংরেজি অনুবাদ

Say, "Do you indeed disbelieve in He who created the earth in two days and attribute to Him equals? That is the Lord of the worlds."

৪১:১০

বাংলা অনুবাদ

আর তিনি পৃথিবীতে তার উপরিভাগে দৃঢ়ভাবে স্থাপিত উঁচু স্থাপনাসমূহ স্থাপন করলেন, তাতে কল্যাণ ও প্রাচুর্য দান করলেন এবং তাতে তার জীবনধারণের উপকরণসমূহ পরিমিতভাবে নির্ধারণ করলেন চার সময়পর্বে, সমভাবে—জিজ্ঞাসাকারীদের জন্য।

ইংরেজি অনুবাদ

And He placed on the earth firmly set mountains over its surface, and He blessed it and determined therein its [creatures'] sustenance in four days without distinction - for [the information] of those who ask.

৪১:১১

বাংলা অনুবাদ

এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ধোঁয়াসদৃশ অবস্থায় ছিল। তখন তিনি আকাশকে এবং পৃথিবীকে বললেন: “তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় উপস্থিত হও।”তারা উভয়ে বলল: “আমরা অনুগত অবস্থায় উপস্থিত হয়েছি।”

ইংরেজি অনুবাদ

Then He directed Himself to the heaven while it was smoke and said to it and to the earth, "Come [into being], willingly or by compulsion." They said, "We have come willingly."

৪১:১২

বাংলা অনুবাদ

অতঃপর তিনি সেগুলোকে দুই সময়পর্বে সাতটি আকাশ হিসেবে সম্পূর্ণ করলেন। এবং প্রত্যেক আকাশে তার নিজস্ব নির্দেশ বা ব্যবস্থা নির্ধারণ করলেন। আর আমরা নিকটতম আকাশকে আলোকবর্তিকাসমূহ দ্বারা শোভিত করেছি এবং রক্ষার উদ্দেশ্যে (ব্যবস্থা করেছি) । এটাই পরাক্রমশালী, সর্বজ্ঞ সত্তার সুনির্ধারিত ব্যবস্থা।

ইংরেজি অনুবাদ

And He completed them as seven heavens within two days and inspired in each heaven its command. And We adorned the nearest heaven with lamps and as protection. That is the determination of the Exalted in Might, the Knowing.

৪১:১৩

বাংলা অনুবাদ

অতএব, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বল: “আমি তোমাদের এমন এক ভয়াবহ বিধ্বংসী বিপর্যয় সম্পর্কে সতর্ক করছি, যা আদ ও সামুদ জাতির ওপর নেমে আসা বিধ্বংসী বিপর্যয়ের অনুরূপ।”

ইংরেজি অনুবাদ

But if they turn away, then say, "I have warned you of a thunderbolt like the thunderbolt [that struck] 'Aad and Thamud.

৪১:১৪

বাংলা অনুবাদ

যখন তাদের কাছে বার্তাবাহকেরা তাদের সম্মুখ দিক থেকে এবং তাদের পশ্চাৎ দিক থেকে এসেছিল—যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারও দাসত্ব না করো।’ তারা বলেছিল: ‘আমাদের প্রতিপালক ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতাদের অবতীর্ণ করতেন। অতএব তোমাদের যে বিষয় নিয়ে পাঠানো হয়েছে, আমরা তা অস্বীকার করি।’

ইংরেজি অনুবাদ

[That occurred] when the messengers had come to them before them and after them, [saying], "Worship not except Allah." They said, "If our Lord had willed, He would have sent down the angels, so indeed we, in that with which you have been sent, are disbelievers."

৪১:১৫

বাংলা অনুবাদ

অতএব আদ জাতি পৃথিবীতে যথার্থতা ছাড়া ঔদ্ধত্য করেছিল এবং বলেছিল: ‘শক্তিতে আমাদের চেয়ে কে বেশি?’ তারা কি তাহলে লক্ষ্য করেনি, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? অথচ তারা আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করত।

ইংরেজি অনুবাদ

As for 'Aad, they were arrogant upon the earth without right and said, "Who is greater than us in strength?" Did they not consider that Allah who created them was greater than them in strength? But they were rejecting Our signs.

৪১:১৬

বাংলা অনুবাদ

অতঃপর আমরা তাদের ওপর দূর্ভোগপূর্ণ দিনসমূহে এক প্রচণ্ড বাতাস পাঠালাম, যাতে পার্থিব জীবনে তাদের অপমানের শাস্তি আস্বাদন করাই। আর পরবর্তী জীবনের শাস্তি আরও অধিক লাঞ্ছনাকর; এবং তাদের সাহায্য করা হবে না।

ইংরেজি অনুবাদ

So We sent upon them a screaming wind during days of misfortune to make them taste the punishment of disgrace in the worldly life; but the punishment of the Hereafter is more disgracing, and they will not be helped.

৪১:১৭

বাংলা অনুবাদ

আর সামূদের ক্ষেত্রে, আমরা তাদের পথনির্দেশ দিয়েছিলাম; কিন্তু তারা পথনির্দেশের পরিবর্তে অন্ধতাকে পছন্দ করল। ফলে তারা যা অর্জন করত তার কারণে লাঞ্ছনার শাস্তির এক প্রচণ্ড আঘাত তাদের পাকড়াও করল।

ইংরেজি অনুবাদ

And as for Thamud, We guided them, but they preferred blindness over guidance, so the thunderbolt of humiliating punishment seized them for what they used to earn.

৪১:১৮

বাংলা অনুবাদ

আর আমরা তাদের উদ্ধার করেছিলাম, যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং সচেতন ও সংযত থাকত।

ইংরেজি অনুবাদ

And We saved those who believed and used to fear Allah.

৪১:১৯

বাংলা অনুবাদ

আর যেদিন আল্লাহর শত্রুদের আগুনের দিকে সমবেত করা হবে, তখন তাদের নিয়ন্ত্রিতভাবে পরিচালনা করা হবে।

ইংরেজি অনুবাদ

And [mention, O Muhammad], the Day when the enemies of Allah will be gathered to the Fire while they are [driven] assembled in rows,

৪১:২০

বাংলা অনুবাদ

যখন তারা সেখানে পৌঁছবে, তখন তাদের কান, তাদের দৃষ্টি এবং তাদের ত্বক তাদের বিরুদ্ধে তারা যে কর্ম করত তার সাক্ষ্য দেবে।

ইংরেজি অনুবাদ

Until, when they reach it, their hearing and their eyes and their skins will testify against them of what they used to do.

৪১:২১

বাংলা অনুবাদ

আর তারা তাদের চামড়াগুলোকে বলবে: ‘কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে?’ তারা বলবে: ‘আল্লাহ আমাদের বাকশক্তি দিয়েছেন, যিনি প্রত্যেক জিনিসকে বাকশক্তি দিয়েছেন। আর তিনিই তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন এবং তাঁর কাছেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।’

ইংরেজি অনুবাদ

And they will say to their skins, "Why have you testified against us?" They will say, "We were made to speak by Allah, who has made everything speak; and He created you the first time, and to Him you are returned.

৪১:২২

বাংলা অনুবাদ

আর তোমরা এমনভাবে নিজেদের আড়াল করতে না এই ভেবে যে তোমাদের শ্রবণশক্তি, তোমাদের দৃষ্টিশক্তি কিংবা তোমাদের চামড়াগুলো তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না। কিন্তু তোমরা ধারণা করেছিলে যে তোমরা যা কর তার অনেক কিছুই আল্লাহ জানেন না।

ইংরেজি অনুবাদ

And you were not covering yourselves, lest your hearing testify against you or your sight or your skins, but you assumed that Allah does not know much of what you do.

৪১:২৩

বাংলা অনুবাদ

আর সেটিই তোমাদের সেই ধারণা, যা তোমরা তোমাদের প্রতিপালক সম্পর্কে করেছিলে; তাই তোমাদের ধ্বংস করেছে। ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলে।

ইংরেজি অনুবাদ

And that was your assumption which you assumed about your Lord. It has brought you to ruin, and you have become among the losers."

৪১:২৪

বাংলা অনুবাদ

অতএব, যদি তারা ধৈর্য ধরে, তবুও আগুনই তাদের আবাসস্থল; আর যদি তারা সন্তুষ্টি কামনা করে, তাহলেও তারা সন্তুষ্টিলাভকারীদের অন্তর্ভুক্ত হবে না।

ইংরেজি অনুবাদ

So [even] if they are patient, the Fire is a residence for them; and if they ask to appease [Allah], they will not be of those who are allowed to appease.

৪১:২৫

বাংলা অনুবাদ

আর আমরা তাদের জন্য সঙ্গী নিয়োজিত করেছিলাম। ফলে তারা তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে, সেগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। আর তাদের পূর্বে অতিবাহিত হয়ে যাওয়া জিন ও মানুষের জনগোষ্ঠীগুলোর মধ্যেও তাদের উপর সেই ঘোষণা অবধারিত হয়েছিল। নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্ত।

ইংরেজি অনুবাদ

And We appointed for them companions who made attractive to them what was before them and what was behind them [of sin], and the word has come into effect upon them among nations which had passed on before them of jinn and men. Indeed, they [all] were losers.

৪১:২৬

বাংলা অনুবাদ

আর যারা অস্বীকার করেছিল তারা বলে: ‘এই কুরআনের প্রতি মনোযোগ দিয়ে শুনো না এবং এতে অসার কথা বলো, যাতে তোমরা প্রাধান্য লাভ করতে পারো।’

ইংরেজি অনুবাদ

And those who disbelieve say, "Do not listen to this Qur'an and speak noisily during [the recitation of] it that perhaps you will overcome."

৪১:২৭

বাংলা অনুবাদ

অতএব, যারা অস্বীকার করেছিল, আমরা অবশ্যই তাদের তীব্র শাস্তি অনুভব করাব এবং তারা যে কাজগুলো করে আসছিল, তার মধ্যে সবচেয়ে মন্দটির প্রতিফল অবশ্যই তাদের দেব।

ইংরেজি অনুবাদ

But We will surely cause those who disbelieve to taste a severe punishment, and We will surely recompense them for the worst of what they had been doing.

৪১:২৮

বাংলা অনুবাদ

এটাই আল্লাহর শত্রুদের প্রতিদান: আগুন। সেখানে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস; এটি তাদের প্রতিদান, কারণ তারা আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করে আসছিল।

ইংরেজি অনুবাদ

That is the recompense of the enemies of Allah - the Fire. For them therein is the home of eternity as recompense for what they, of Our verses, were rejecting.

৪১:২৯

বাংলা অনুবাদ

আর যারা অস্বীকার করেছিল তারা বলবে: ‘হে আমাদের প্রতিপালক, জিন ও মানুষের মধ্য থেকে যারা আমাদের পথভ্রষ্ট করেছিল, তাদেরকে আমাদের দেখাও; আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে পিষ্ট করবো, যাতে তারা নিম্নতমদের অন্তর্ভুক্ত হয়।’

ইংরেজি অনুবাদ

And those who disbelieved will [then] say, "Our Lord, show us those who misled us of the jinn and men [so] we may put them under our feet that they will be among the lowest."

৪১:৩০

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা বলে: ‘আমাদের প্রতিপালক আল্লাহই’। তারপর অবিচল থাকে, তাদের উপর ফেরেশতাগণ নেমে আসে (আর বলে): ‘তোমরা ভয় করো না এবং দুঃখিত হয়ো না; আর সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল।’

ইংরেজি অনুবাদ

Indeed, those who have said, "Our Lord is Allah " and then remained on a right course - the angels will descend upon them, [saying], "Do not fear and do not grieve but receive good tidings of Paradise, which you were promised.

৪১:৩১

বাংলা অনুবাদ

আমরা দুনিয়ার জীবনেও তোমাদের ঘনিষ্ট সহায়ক এবং পরকালেও। আর তাতে তোমাদের জন্য রয়েছে যা তোমাদের মন কামনা করে, এবং তাতে তোমাদের জন্য রয়েছে যা তোমরা চাও।

ইংরেজি অনুবাদ

We [angels] were your allies in worldly life and [are so] in the Hereafter. And you will have therein whatever your souls desire, and you will have therein whatever you request [or wish]

৪১:৩২

বাংলা অনুবাদ

পরম ক্ষমাশীল, পরম দয়ালুর পক্ষ থেকে আপ্যায়নস্বরূপ।

ইংরেজি অনুবাদ

As accommodation from a [Lord who is] Forgiving and Merciful."

৪১:৩৩

বাংলা অনুবাদ

আর যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, ‘নিশ্চয়ই আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত’, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে?

ইংরেজি অনুবাদ

And who is better in speech than one who invites to Allah and does righteousness and says, "Indeed, I am of the Muslims."

৪১:৩৪

বাংলা অনুবাদ

আর ভালো ও মন্দ সমান নয়। তুমি যা অধিক উত্তম, তা দিয়ে প্রতিহত করো; তখন যার সঙ্গে তোমার শত্রুতা রয়েছে, তাকে এমন মনে হবে যেন সে একজন অন্তরঙ্গ ঘনিষ্ঠজন।

ইংরেজি অনুবাদ

And not equal are the good deed and the bad. Repel [evil] by that [deed] which is better; and thereupon the one whom between you and him is enmity [will become] as though he was a devoted friend.

৪১:৩৫

বাংলা অনুবাদ

আর এই উত্তম পদ্ধতি কেবল তারাই অর্জন করতে পারে, যারা ধৈর্য ধারণ করেছে; এবং এটি কেবল সেই ব্যক্তিই অর্জন করতে পারে, যে মহান এক সৌভাগ্যের অধিকারী।

ইংরেজি অনুবাদ

But none is granted it except those who are patient, and none is granted it except one having a great portion [of good].

৪১:৩৬

বাংলা অনুবাদ

আর যদি কখনো শয়তানের পক্ষ থেকে কোনো প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও। নিশ্চয়ই তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

ইংরেজি অনুবাদ

And if there comes to you from Satan an evil suggestion, then seek refuge in Allah. Indeed, He is the Hearing, the Knowing.

৪১:৩৭

বাংলা অনুবাদ

আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। সূর্যের উদ্দেশ্যে আনুগত্য প্রদর্শন করো না এবং চন্দ্রের উদ্দেশ্যেও নয়; বরং আল্লাহর প্রতি আনুগত্য করো, যিনি তাদের সৃষ্টি করেছেন—যদি তোমরা কেবল তাঁরই দাসত্ব করে থাকো।

ইংরেজি অনুবাদ

And of His signs are the night and day and the sun and moon. Do not prostrate to the sun or to the moon, but prostate to Allah, who created them, if it should be Him that you worship.

৪১:৩৮

বাংলা অনুবাদ

অতঃপর যদি তোমরা ঔদ্ধত্য প্রদর্শন কর, তবে যারা তোমার প্রতিপালকের কাছে রয়েছে, তারা রাতে ও দিনে তাঁর পবিত্রতা ঘোষণা করে এবং তারা ক্লান্ত হয় না।

ইংরেজি অনুবাদ

But if they are arrogant - then those who are near your Lord exalt Him by night and by day, and they do not become weary.

৪১:৩৯

বাংলা অনুবাদ

আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে যে, তুমি ভূমিকে শুষ্ক-অনুর্বর অবস্থায় দেখতে পাও। অতঃপর যখন আমরা তার ওপর পানি বর্ষন করি, তখন তা আন্দোলিত হয় এবং স্ফীত হয়। নিশ্চয়ই যিনি তাকে জীবিত করেন, তিনি অবশ্যই মৃতদের জীবিন দানকারী। নিশ্চয়ই তিনি প্রত্যেক বিষয়ের ওপর ক্ষমতাবান।

ইংরেজি অনুবাদ

And of His signs is that you see the earth stilled, but when We send down upon it rain, it quivers and grows. Indeed, He who has given it life is the Giver of Life to the dead. Indeed, He is over all things competent.

৪১:৪০

বাংলা অনুবাদ

নিশ্চয়ই যারা আমাদের বিধানসমূহের ব্যাপারে বিচ্যুত হয়, তারা আমাদের কাছে গোপন নয়। তবে যে আগুনে নিক্ষিপ্ত হবে, সে কি উত্তম, নাকি যে কিয়ামতের দিনে নিরাপদ অবস্থায় আসবে? তোমরা যা ইচ্ছা সেমতে কাজ করো; নিশ্চয়ই তোমরা যা করো, তিনি তা প্রত্যক্ষ করেন।

ইংরেজি অনুবাদ

Indeed, those who inject deviation into Our verses are not concealed from Us. So, is he who is cast into the Fire better or he who comes secure on the Day of Resurrection? Do whatever you will; indeed, He is Seeing of what you do.

৪১:৪১

বাংলা অনুবাদ

নিশ্চয় যারা উপদেশ [কুরআন] আসার পরও তা অস্বীকার করে, আর নিশ্চয়ই এটি একটি শক্তিশালী গ্রন্থ।

ইংরেজি অনুবাদ

Indeed, those who disbelieve in the message after it has come to them... And indeed, it is a mighty Book.

৪১:৪২

বাংলা অনুবাদ

অসত্য এতে অনুপ্রবেশ করতে পারে না---সামনে থেকেও না, পিছন থেকেও না। এটা প্রজ্ঞাময়, চিরপ্ৰশংসিতের কাছ থেকে অবতীর্ণ।

ইংরেজি অনুবাদ

Falsehood cannot approach it from before it or from behind it; [it is] a revelation from a [Lord who is] Wise and Praiseworthy.

৪১:৪৩

বাংলা অনুবাদ

তোমাকে তা-ই বলা হচ্ছে যা বলা হত তোমার পূর্ববর্তী রসূলদেরকে। তোমার প্রতিপালক অবশ্যই ক্ষমাশীল, আর যন্ত্রণাদায়ক শাস্তিদাতা।

ইংরেজি অনুবাদ

Nothing is said to you, [O Muhammad], except what was already said to the messengers before you. Indeed, your Lord is a possessor of forgiveness and a possessor of painful penalty.

৪১:৪৪

বাংলা অনুবাদ

আর যদি আমরা অ-আরবি কুরআন অবতীর্ণ করতাম, তারা অবশ্যই বলত: ‘এর বাক্যগুলো কেন বিশদভাবে বর্ণনা করা হলো না?’ অ-আরবি (কুরআন) এবং আরবি (রাসূল)? বল: ‘এটি বিশ্বাসীদের জন্য পথনির্দেশ ও আরোগ্য।’আর যারা বিশ্বাস করে না, তাদের কানে বধিরতা রয়েছে এবং এটি তাদের জন্য অন্ধত্ব। তাদেরকেই দূরবর্তী স্থান থেকে ডাকা হবে।

ইংরেজি অনুবাদ

And if We had made it a non-Arabic Qur'an, they would have said, "Why are its verses not explained in detail [in our language]? Is it a foreign [recitation] and an Arab [messenger]?" Say, "It is, for those who believe, a guidance and cure." And those who do not believe - in their ears is deafness, and it is upon them blindness. Those are being called from a distant place.

৪১:৪৫

বাংলা অনুবাদ

এই আয়াতের বাংলা অনুবাদ এখনো নেই।

ইংরেজি অনুবাদ

And We had already given Moses the Scripture, but it came under disagreement. And if not for a word that preceded from your Lord, it would have been concluded between them. And indeed they are, concerning the Qur'an, in disquieting doubt.

৪১:৪৬

বাংলা অনুবাদ

যে সৎকর্ম করবে, সে নিজেরই জন্য করবে; আর যে মন্দ কাজ করবে, তা তার নিজের ওপরই বর্তাবে। আর তোমার প্রতিপালক দাসদের প্রতি অন্যায় করেন না।

ইংরেজি অনুবাদ

Whoever does righteousness - it is for his [own] soul; and whoever does evil [does so] against it. And your Lord is not ever unjust to [His] servants.

৪১:৪৭

বাংলা অনুবাদ

সেই নির্ধারিত সময়ের জ্ঞান তাঁর কাছেই। কোনো ফল তার আবরণ থেকে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না বা প্রসব করে না তাঁর জ্ঞান ছাড়া। আর যেদিন তিনি তাদের ডেকে বলবেন: ‘আমার অংশীদাররা কোথায়?’ তারা বলবে: ‘আমরা আপনাকে নিবেদন করছি; আমাদের মধ্যে আজ কোন সাক্ষী নেই (এই বিষয়ে)।’

ইংরেজি অনুবাদ

To him [alone] is attributed knowledge of the Hour. And fruits emerge not from their coverings nor does a female conceive or give birth except with His knowledge. And the Day He will call to them, "Where are My 'partners'?" they will say, "We announce to You that there is [no longer] among us any witness [to that]."

৪১:৪৮

বাংলা অনুবাদ

আর আগে তারা যাদের ডাকত, তারা তাদের কাছ থেকে হারিয়ে গেল; এবং তারা বুঝতে পারল যে তাদের জন্য কোনো পালানোর পথ নেই।

ইংরেজি অনুবাদ

And lost from them will be those they were invoking before, and they will be certain that they have no place of escape.

৪১:৪৯

বাংলা অনুবাদ

মানুষ কল্যাণের জন্য আহ্বান/প্রার্থনা করতে বিরক্ত হয় না; আর যদি অকল্যাণ তাকে স্পর্শ করে, তবে সে প্রবলভাবে নিরাশ ও গভীরভাবে আশাহীন হয়ে পড়ে।

ইংরেজি অনুবাদ

Man is not weary of supplication for good [things], but if evil touches him, he is hopeless and despairing.

৪১:৫০

বাংলা অনুবাদ

আর যদি তাকে এমন কষ্ট স্পর্শ করার পর আমাদের পক্ষ থেকে কোনো অনুগ্রহের স্বাদ আমরা তাকে আস্বাদন করাই, তবে সে অবশ্যই বলবে, ‘এটি আমার।’আর আমি মনে করি না যে সেই নির্ধারিত সময়টি সংঘটিত হবে। আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে দেওয়া হয়, তবে তাঁর কাছে অবশ্যই আমার জন্য সর্বোত্তম কিছু থাকবে। অতঃপর যারা অস্বীকার করেছে, তারা যা করেছে সে সম্পর্কে আমরা অবশ্যই তাদের জানিয়ে দেব এবং অবশ্যই তাদের কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব।

ইংরেজি অনুবাদ

And if We let him taste mercy from Us after an adversity which has touched him, he will surely say, "This is [due] to me, and I do not think the Hour will occur; and [even] if I should be returned to my Lord, indeed, for me there will be with Him the best." But We will surely inform those who disbelieved about what they did, and We will surely make them taste a massive punishment.

৪১:৫১

বাংলা অনুবাদ

আর যখন আমরা মানুষের প্রতি অনুগ্রহ করি, সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায়; কিন্তু যখন অকল্যাণ তাকে স্পর্শ করে, তখন সে দীর্ঘ প্রার্থনা করতে থাকে।

ইংরেজি অনুবাদ

And when We bestow favor upon man, he turns away and distances himself; but when evil touches him, then he is full of extensive supplication.

৪১:৫২

বাংলা অনুবাদ

বল: তোমরা কি ভেবে দেখেছ, যদি এটি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তারপর তোমরা তা অস্বীকার কর, তবে তার চেয়ে কে অধিক পথভ্রষ্ট, যে সুদূর বিরোধিতায় রয়েছে?

ইংরেজি অনুবাদ

Say, "Have you considered: if the Qur'an is from Allah and you disbelieved in it, who would be more astray than one who is in extreme dissension?"

৪১:৫৩

বাংলা অনুবাদ

আমরা তাদের দিগন্তসমূহে এবং তাদের নিজেদের মধ্যে আমাদের নিদর্শন দেখাতে থাকব, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে তা সত্য। তবে কি তোমার প্রতিপালকই যথেষ্ট নন, যিনি প্রত্যেক বিষয়ের সাক্ষী?

ইংরেজি অনুবাদ

We will show them Our signs in the horizons and within themselves until it becomes clear to them that it is the truth. But is it not sufficient concerning your Lord that He is, over all things, a Witness?

৪১:৫৪

বাংলা অনুবাদ

জেনে রাখো, তারা তাদের প্রতিপালকের সাক্ষাৎ সম্পর্কে সংশয়ের মধ্যে রয়েছে। জেনে রাখো, নিশ্চয়ই তিনি সমস্ত কিছুকে পরিবেষ্টন করে আছেন।

ইংরেজি অনুবাদ

Unquestionably, they are in doubt about the meeting with their Lord. Unquestionably He is, of all things, encompassing.