মূল অংশে যান
Quranic Study
سُوۡرَةُ الۡحِجۡرِ

১৫. আল-হিজর

৯৯ আয়াত · মাক্কী

যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।

১৫:১

বাংলা অনুবাদ

আলিফ-লাম-রা; এ হল লিখিত বিধান ও সুস্পষ্ট কুরআনের আয়াতসমূহ।

ইংরেজি অনুবাদ

Alif, Lam, Ra. These are the verses of the Book and a clear Qur'an.

১৫:২

বাংলা অনুবাদ

কখনো কখনো অবিশ্বাসীরা আকাঙ্খা করবে, তারা যদি পূর্ণ আত্মসমর্পনকারী (মুসলিম) হতো!

ইংরেজি অনুবাদ

Perhaps those who disbelieve will wish that they had been Muslims.

১৫:৩

বাংলা অনুবাদ

তাদের ছেড়ে দাও, তারা আহার ও ভোগ করুক, আর দীর্ঘ আশা-আকাঙ্ক্ষা তাদেরকে মোহাচ্ছন্ন করে রাখুক; অচিরেই তারা জানতে পারবে।

ইংরেজি অনুবাদ

Let them eat and enjoy themselves and be diverted by [false] hope, for they are going to know.

১৫:৪

বাংলা অনুবাদ

আমি কোন জনপদকে তার নির্দিষ্ট লিখিত মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত ধ্বংস করিনি।

ইংরেজি অনুবাদ

And We did not destroy any city but that for it was a known decree.

১৫:৫

বাংলা অনুবাদ

কোনো জাতি তার নির্ধারিত মেয়াদকে অতিক্রম করতে পারে না, আর তারা তা বিলম্বও করতে পারে না।

ইংরেজি অনুবাদ

No nation will precede its term, nor will they remain thereafter.

১৫:৬

বাংলা অনুবাদ

আর তারা বলে: ‘হে সেই ব্যক্তি, যার উপর এই উপদেশ বাণী অবতীর্ণ করা হয়েছে, তুমি তো অবশ্যই উন্মাদ।’

ইংরেজি অনুবাদ

And they say, "O you upon whom the message has been sent down, indeed you are mad.

১৫:৭

বাংলা অনুবাদ

যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদের নিকট মালাইকা/ফেরেশতাদেরকে নিয়ে আসছো না কেন?

ইংরেজি অনুবাদ

Why do you not bring us the angels, if you should be among the truthful?"

১৫:৮

বাংলা অনুবাদ

আমি যথাযথ কারণ ছাড়া ফেরেশতাদের প্রেরণ করি না, আর (করলে) তখন তারা অবকাশ পাবে না।

ইংরেজি অনুবাদ

We do not send down the angels except with truth; and the disbelievers would not then be reprieved.

১৫:৯

বাংলা অনুবাদ

নিশ্চই আমরা অবতীর্ণ করেছি উপদেশ বাণী (কোরআন) এবং নিশ্চই আমরাই তার সংরক্ষণকারী।

ইংরেজি অনুবাদ

Indeed, it is We who sent down the Qur'an and indeed, We will be its guardian.

১৫:১০

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরা তোমার আগেও পূর্ববর্তীদের বিভিন্ন জাতির মধ্যে (বার্তাবাহক) প্রেরণ করেছি।

ইংরেজি অনুবাদ

And We had certainly sent [messengers] before you, [O Muhammad], among the sects of the former peoples.

১৫:১১

বাংলা অনুবাদ

আর তাদের কাছে কোনো বার্তাবাহকই আসেনি, এমন হয়নি যে তারা তাকে উপহাস করেনি।

ইংরেজি অনুবাদ

And no messenger would come to them except that they ridiculed him.

১৫:১২

বাংলা অনুবাদ

এভাবেই আমরা তা অপরাধীদের হৃদয়ে প্রবেশ করাই।

ইংরেজি অনুবাদ

Thus do We insert denial into the hearts of the criminals.

১৫:১৩

বাংলা অনুবাদ

তারা এতে বিশ্বাস স্থাপন করে না; অথচ পূর্ববর্তীদের ওপর যে (পরিণতির) ধারা চলেছে, তা ইতোমধ্যেই ঘটে গেছে।

ইংরেজি অনুবাদ

They will not believe in it, while there has already occurred the precedent of the former peoples.

১৫:১৪

বাংলা অনুবাদ

আর যদি আমরা তাদের জন্য আকাশের একটি দরজা খুলে দিতাম, আর তারা তাতে ক্রমাগত উপরে উঠতে থাকত,

ইংরেজি অনুবাদ

And [even] if We opened to them a gate from the heaven and they continued therein to ascend,

১৫:১৫

বাংলা অনুবাদ

তবুও তারা বলত: ‘নিশ্চয়ই আমাদের দৃষ্টি আচ্ছন্ন করা হয়েছে; বরং আমরা তো এক জাদুগ্রস্ত জাতি।’

ইংরেজি অনুবাদ

They would say, "Our eyes have only been dazzled. Rather, we are a people affected by magic."

১৫:১৬

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরা আকাশে নক্ষত্রমণ্ডলসমূহ সৃষ্টি করেছি এবং তা দর্শকদের জন্য সুশোভিত করেছি।

ইংরেজি অনুবাদ

And We have placed within the heaven great stars and have beautified it for the observers.

১৫:১৭

বাংলা অনুবাদ

আর আমি তাকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে।

ইংরেজি অনুবাদ

And We have protected it from every devil expelled [from the mercy of Allah]

১৫:১৮

বাংলা অনুবাদ

আর চুরি করে কেউ কোন খবর শুনতে চাইলে, তৎক্ষণাৎ সুস্পষ্ট জ্বলন্ত অগ্নিশিখা তার পিছু নেয়।

ইংরেজি অনুবাদ

Except one who steals a hearing and is pursued by a clear burning flame.

১৫:১৯

বাংলা অনুবাদ

আর আমরা পৃথিবীকে বিস্তৃত করেছি, তাতে দৃঢ়ভাবে স্থাপন করেছি পাহাড়সমূহ, এবং তাতে প্রতিটি বস্তুকে পরিমিত ও সুষমভাবে উৎপন্ন করেছি।

ইংরেজি অনুবাদ

And the earth - We have spread it and cast therein firmly set mountains and caused to grow therein [something] of every well-balanced thing.

১৫:২০

বাংলা অনুবাদ

আর আমরা পৃথিবীতে তোমাদের জন্য জীবিকা ও জীবনধারণের উপকরণ সৃষ্টি করেছি, এবং এমন সবকিছুও (সৃষ্টি করেছি) যাদের রিজিকদাতা তোমরা নও।

ইংরেজি অনুবাদ

And We have made for you therein means of living and [for] those for whom you are not providers.

১৫:২১

বাংলা অনুবাদ

এমন কোনো কিছু নেই, যার ভাণ্ডার আমাদের কাছে নেই; আর আমরা তা কেবল একটি নির্ধারিত পরিমাণে অবতীর্ণ করি।

ইংরেজি অনুবাদ

And there is not a thing but that with Us are its depositories, and We do not send it down except according to a known measure.

১৫:২২

বাংলা অনুবাদ

আর আমরা বাতাসকে উর্বরতাদায়ক করে পাঠাই; তারপর আকাশ থেকে পানি নামাই এবং তা তোমাদের পান করাই। আর তোমরা এর ভাণ্ডার নিয়ন্ত্রণকারী নও।

ইংরেজি অনুবাদ

And We have sent the fertilizing winds and sent down water from the sky and given you drink from it. And you are not its retainers.

১৫:২৩

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরাই জীবন দিই, এবং আমরাই মৃত্যু ঘটাই; আর আমরাই চূড়ান্ত উত্তরাধিকারী।

ইংরেজি অনুবাদ

And indeed, it is We who give life and cause death, and We are the Inheritor.

১৫:২৪

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমরা তোমাদের মধ্যকার যারা অগ্রসর হয় তাদেরকে জানি, এবং অবশ্যই আমরা জানি যারা পিছিয়ে থাকে তাদেরকেও।

ইংরেজি অনুবাদ

And We have already known the preceding [generations] among you, and We have already known the later [ones to come].

১৫:২৫

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই তোমার প্রতিপালক, তিনিই তাদের সবাইকে একত্র করবেন; নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।

ইংরেজি অনুবাদ

And indeed, your Lord will gather them; indeed, He is Wise and Knowing.

১৫:২৬

বাংলা অনুবাদ

আর নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি খটখটে শুকনো মাটি থেকে, যা ছিল আকার দেওয়া কালো কাদামাটি থেকে।

ইংরেজি অনুবাদ

And We did certainly create man out of clay from an altered black mud.

১৫:২৭

বাংলা অনুবাদ

আর জিনকে আমরা এর আগেই সৃষ্টি করেছি, তীব্র দহনকারী আগুন থেকে।

ইংরেজি অনুবাদ

And the jinn We created before from scorching fire.

১৫:২৮

বাংলা অনুবাদ

আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন: ‘নিশ্চয়ই আমি খটখটে শুকনো কালো কাদামাটি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি।’

ইংরেজি অনুবাদ

And [mention, O Muhammad], when your Lord said to the angels, "I will create a human being out of clay from an altered black mud.

১৫:২৯

বাংলা অনুবাদ

অতঃপর যখন আমি তাকে সম্পূর্ণরূপে গঠন করব এবং তার মধ্যে আমার জীবন-শক্তি (রুহ) প্রবেশ করাব, তখন তোমরা তার জন্য আমার আদেশকে বিনম্রভাবে মেনে নাও।

ইংরেজি অনুবাদ

And when I have proportioned him and breathed into him of My [created] soul, then fall down to him in prostration."

১৫:৩০

বাংলা অনুবাদ

অতঃপর ফেরেশতাগণ সবাই একত্রে পূর্ণ আনুগত্যসহকারে মেনে নিল।

ইংরেজি অনুবাদ

So the angels prostrated - all of them entirely,

১৫:৩১

বাংলা অনুবাদ

ইবলিস ছাড়া। সে মান্যকারীদের অন্তর্ভূক্ত হতে অস্বীকার করলো।

ইংরেজি অনুবাদ

Except Iblees, he refused to be with those who prostrated.

১৫:৩২

বাংলা অনুবাদ

তিনি বললেন: হে ইবলিস, তোমার কি হয়েছে যে, তুমি মান্যকারীদের সঙ্গী হলে না?

ইংরেজি অনুবাদ

[Allah] said, O Iblees, what is [the matter] with you that you are not with those who prostrate?"

১৫:৩৩

বাংলা অনুবাদ

সে বলল: ‘আমি তো এমন নই যে, একজন মানুষকে আমি মান্য করব, যাকে আপনি সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে’।

ইংরেজি অনুবাদ

He said, "Never would I prostrate to a human whom You created out of clay from an altered black mud."

১৫:৩৪

বাংলা অনুবাদ

তিনি বললেন: ‘তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি বিতাড়িত’।

ইংরেজি অনুবাদ

[Allah] said, "Then get out of it, for indeed, you are expelled.

১৫:৩৫

বাংলা অনুবাদ

আর নিশ্চই প্রতিদান দিবস পর্যন্ত তোমার উপর লানত (আল্লাহর দয়া থেকে বঞ্চিত)।

ইংরেজি অনুবাদ

And indeed, upon you is the curse until the Day of Recompense."

১৫:৩৬

বাংলা অনুবাদ

সে বলল: হে আমার প্রতিপালক, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন।

ইংরেজি অনুবাদ

He said, "My Lord, then reprieve me until the Day they are resurrected."

১৫:৩৭

বাংলা অনুবাদ

তিনি বললেন: ‘নিশ্চয় তুমি অবকাশপ্রাপ্তদের একজন,

ইংরেজি অনুবাদ

[Allah] said, "So indeed, you are of those reprieved

১৫:৩৮

বাংলা অনুবাদ

সেদিন পর্যন্ত যার নির্দিষ্ট ক্ষণ আমার জানা আছে।’

ইংরেজি অনুবাদ

Until the Day of the time well-known."

১৫:৩৯

বাংলা অনুবাদ

সে বলল: ‘হে আমার প্রতিপালক, তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছ, তাই আমি অবশ্যই পৃথিবীতে তাদের জন্য (পাপকে) আকর্ষণীয় করে তুলব এবং অবশ্যই তাদের সবাইকে পথভ্রষ্ট করব।’

ইংরেজি অনুবাদ

[Iblees] said, "My Lord, because You have put me in error, I will surely make [disobedience] attractive to them on earth, and I will mislead them all

১৫:৪০

বাংলা অনুবাদ

তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ দাসগণ ছাড়া।’

ইংরেজি অনুবাদ

Except, among them, Your chosen servants."

১৫:৪১

বাংলা অনুবাদ

তিনি বললেন: ‘এটাই আমার ওপর আরোপিত নির্ধারিত পথ (বা নীতি), যা সরল ও স্থির।’

ইংরেজি অনুবাদ

[Allah] said, "This is a path [of return] to Me [that is] straight.

১৫:৪২

বাংলা অনুবাদ

নিশ্চয়ই আমার দাসদের ওপর তোমার কোনো কর্তৃত্ব নেই; তবে পথভ্রষ্টদের মধ্য থেকে যারা তোমার অনুসরণ করবে, তারা ছাড়া।

ইংরেজি অনুবাদ

Indeed, My servants - no authority will you have over them, except those who follow you of the deviators.

১৫:৪৩

বাংলা অনুবাদ

আর নিশ্চয় জাহান্নাম তাদের সবারই প্রতিশ্রুত স্থান,

ইংরেজি অনুবাদ

And indeed, Hell is the promised place for them all.

১৫:৪৪

বাংলা অনুবাদ

যার রয়েছে সাতটি দরজা। প্রতিটি দরজার জন্য রয়েছে তাদের থেকে পৃথক পৃথক দল।

ইংরেজি অনুবাদ

It has seven gates; for every gate is of them a portion designated."

১৫:৪৫

বাংলা অনুবাদ

অবশ্যই মুত্তাকীরা (আত্মসংযমীরা) থাকবে জান্নাত ও তার নির্ঝরিণীগুলোর মধ্যে।

ইংরেজি অনুবাদ

Indeed, the righteous will be within gardens and springs.

১৫:৪৬

বাংলা অনুবাদ

(তাদেরকে বলা হবে) তোমরা শান্তি ও নিরাপত্তার সাথে এখানে প্রবেশ কর।

ইংরেজি অনুবাদ

[Having been told], "Enter it in peace, safe [and secure]."

১৫:৪৭

বাংলা অনুবাদ

আর আমরা তাদের অন্তরের ভেতর থেকে সকল বিদ্বেষ দূর করে দেব; তারা পরস্পর ভাইয়ের মতো হবে, আর তারা সিংহাসনে মুখোমুখি হয়ে শান্তভাবে বসবে।

ইংরেজি অনুবাদ

And We will remove whatever is in their breasts of resentment, [so they will be] brothers, on thrones facing each other.

১৫:৪৮

বাংলা অনুবাদ

কোন ক্লান্তি তাদেরকে স্পর্শ করবে না, আর সেখান থেকে তাদেরকে কখনও বের করাও হবে না।

ইংরেজি অনুবাদ

No fatigue will touch them therein, nor from it will they [ever] be removed.

১৫:৪৯

বাংলা অনুবাদ

আমার দাসদেরকে জানিয়ে দাও যে, নিশ্চই আমিই পরম ক্ষমাশীল, পরম দয়ালু,

ইংরেজি অনুবাদ

[O Muhammad], inform My servants that it is I who am the Forgiving, the Merciful.

১৫:৫০

বাংলা অনুবাদ

আর এও যে, আমার শাস্তিও, বড় যন্ত্রণাদায়ক শাস্তি।

ইংরেজি অনুবাদ

And that it is My punishment which is the painful punishment.

১৫:৫১

বাংলা অনুবাদ

আর তুমি তাদেরকে ইবরাহীমের মেহমানদের সংবাদ দাও।

ইংরেজি অনুবাদ

And inform them about the guests of Abraham,

১৫:৫২

বাংলা অনুবাদ

যখন তারা তার নিকট প্রবেশ করেছিল, অতঃপর তারা বলেছিল, ‘সালাম’। সে বলল: ‘আমরা নিশ্চয় তোমাদের ব্যাপারে শঙ্কিত’।

ইংরেজি অনুবাদ

When they entered upon him and said, "Peace." [Abraham] said, "Indeed, we are fearful of you."

১৫:৫৩

বাংলা অনুবাদ

তারা বলল: ‘ভয় করবেন না, আমরা আপনাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিচ্ছি।’

ইংরেজি অনুবাদ

[The angels] said, "Fear not. Indeed, we give you good tidings of a learned boy."

১৫:৫৪

বাংলা অনুবাদ

সে বলল: তোমরা কি আমাকে সুসংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? অতএব এ সুসংবাদ কি ধরণের!

ইংরেজি অনুবাদ

He said, "Have you given me good tidings although old age has come upon me? Then of what [wonder] do you inform?"

১৫:৫৫

বাংলা অনুবাদ

তারা বলল: ‘তোমাকে আমরা প্রকৃতই সুসংবাদ দিচ্ছি। কাজেই তুমি নিরাশদের অন্তর্ভুক্ত হয়ো না।’

ইংরেজি অনুবাদ

They said, "We have given you good tidings in truth, so do not be of the despairing."

১৫:৫৬

বাংলা অনুবাদ

সে বলল: ‘পথভ্রষ্টরা ছাড়া আর কে তার প্রতিপালকের অনুগ্রহ থেকে নিরাশ হয়?’

ইংরেজি অনুবাদ

He said, "And who despairs of the mercy of his Lord except for those astray?"

১৫:৫৭

বাংলা অনুবাদ

সে বলল: ‘হে প্রেরিত (ফেরেশতা) গণ! তোমাদের আর বিশেষ কি উদ্দেশ্য আছে?’

ইংরেজি অনুবাদ

[Abraham] said, "Then what is your business [here], O messengers?"

১৫:৫৮

বাংলা অনুবাদ

তারা বলল:‘আমরা এক অপরাধী জাতির বিরুদ্ধে প্রেরিত হয়েছি।’

ইংরেজি অনুবাদ

They said, "Indeed, we have been sent to a people of criminals,

১৫:৫৯

বাংলা অনুবাদ

তবে লূতের পরিবার বাদে, তাদের সবাইকে আমরা অবশ্যই রক্ষা করব।

ইংরেজি অনুবাদ

Except the family of Lot; indeed, we will save them all

১৫:৬০

বাংলা অনুবাদ

তবে তার স্ত্রী ব্যতীত; আমরা (তার ব্যাপারে) নির্ধারণ করে দিয়েছি যে, সে অবশ্যই পিছিয়ে পড়া (ধ্বংসপ্রাপ্তদের) দলে থাকবে।

ইংরেজি অনুবাদ

Except his wife." Allah decreed that she is of those who remain behind.

১৫:৬১

বাংলা অনুবাদ

অতঃপর যখন প্রেরিতরা (ফেরেশতারা) লুতের পরিবারের কাছে এলো,

ইংরেজি অনুবাদ

And when the messengers came to the family of Lot,

১৫:৬২

বাংলা অনুবাদ

সে বলল: ‘নিশ্চই তোমরা তো অপরিচিত লোক’।

ইংরেজি অনুবাদ

He said, "Indeed, you are people unknown."

১৫:৬৩

বাংলা অনুবাদ

তারা বলল: ‘বরং আমরা তোমার কাছে সেই বিষয় নিয়ে এসেছি, যেটা নিয়ে তারা সন্দেহ করত।’

ইংরেজি অনুবাদ

They said, "But we have come to you with that about which they were disputing,

১৫:৬৪

বাংলা অনুবাদ

আর আমরা তোমার কাছে সত্য নিয়ে এসেছি, আর নিশ্চয়ই আমরা সত্যবাদী।

ইংরেজি অনুবাদ

And we have come to you with truth, and indeed, we are truthful.

১৫:৬৫

বাংলা অনুবাদ

অতঃপর তুমি রাতের একটি অংশে তোমার পরিবারকে নিয়ে বের হয়ে যাও, এবং তাদের পেছনে পেছনে চলো; তোমাদের কেউ যেন পেছনে ফিরে না তাকায়, আর তোমরা সেই দিকে এগিয়ে যাও যেখানে তোমাদের আদেশ দেওয়া হয়েছে।

ইংরেজি অনুবাদ

So set out with your family during a portion of the night and follow behind them and let not anyone among you look back and continue on to where you are commanded."

১৫:৬৬

বাংলা অনুবাদ

আর আমরা তার কাছে এই সিদ্ধান্ত চূড়ান্তভাবে জানিয়ে দিলাম যে, তাদের শেষ পরিণতি হবে ভোরের সময় সমূলে ধ্বংস।

ইংরেজি অনুবাদ

And We conveyed to him [the decree] of that matter: that those [sinners] would be eliminated by early morning.

১৫:৬৭

বাংলা অনুবাদ

আর নগরবাসী উল্লসিত হয়ে উপস্থিত হল।

ইংরেজি অনুবাদ

And the people of the city came rejoicing.

১৫:৬৮

বাংলা অনুবাদ

সে বলল: নিশ্চই এরা আমার অতিথি; সুতরাং তোমরা আমাকে অপমান করো না।

ইংরেজি অনুবাদ

[Lot] said, "Indeed, these are my guests, so do not shame me.

১৫:৬৯

বাংলা অনুবাদ

আর তোমরা আল্লাহর বিষয়ে সংযত ও সচেতন হও এবং আমাকে লজ্জিত করো না।

ইংরেজি অনুবাদ

And fear Allah and do not disgrace me."

১৫:৭০

বাংলা অনুবাদ

তারা বলল: আমরা কি তোমাকে দুনিয়ার সব লোকের দায়িত্ব নিতে নিষেধ করিনি?

ইংরেজি অনুবাদ

They said, "Have we not forbidden you from [protecting] people?"

১৫:৭১

বাংলা অনুবাদ

সে বলল: ‘এরা আমার বংশের কন্যাগণ; যদি তোমরা কিছু করতে চাও (তাহলে তাদের গ্রহণ করো)।

ইংরেজি অনুবাদ

[Lot] said, "These are my daughters - if you would be doers [of lawful marriage]."

১৫:৭২

বাংলা অনুবাদ

তোমার জীবনের শপথ! নিশ্চয়ই তারা তাদের নেশা ও বিভ্রান্তির মধ্যেই দিশাহীনভাবে ঘুরে বেড়াচ্ছে।

ইংরেজি অনুবাদ

By your life, [O Muhammad], indeed they were, in their intoxication, wandering blindly.

১৫:৭৩

বাংলা অনুবাদ

অতঃপর সূর্যোদয়ের সময় প্রচন্ড আওয়াজ তাদেরকে পাকড়াও করল;

ইংরেজি অনুবাদ

So the shriek seized them at sunrise.

১৫:৭৪

বাংলা অনুবাদ

অতঃপর আমরা তাদের জনপদের উপরিভাগকে নিচে এবং নিচের অংশকে উপরে উল্টে দিলাম, আর তাদের ওপর ধারাবাহিকভাবে পোড়া মাটির শক্ত পাথর বর্ষণ করলাম।

ইংরেজি অনুবাদ

And We made the highest part [of the city] its lowest and rained upon them stones of hard clay.

১৫:৭৫

বাংলা অনুবাদ

নিশ্চই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ-শক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্য।

ইংরেজি অনুবাদ

Indeed in that are signs for those who discern.

১৫:৭৬

বাংলা অনুবাদ

আর নিশ্চই তা পথের পাশেই বিদ্যমান ।

ইংরেজি অনুবাদ

And indeed, those cities are [situated] on an established road.

১৫:৭৭

বাংলা অনুবাদ

নিশ্চই যারা বিশ্বাস স্থাপন করেছে, এর মধ্যে অবশ্যই তাদের জন্য রয়েছে নিদর্শন।

ইংরেজি অনুবাদ

Indeed in that is a sign for the believers.

১৫:৭৮

বাংলা অনুবাদ

আর আইকাহবাসীরাও অবশ্যই পাপাচারী ছিল।

ইংরেজি অনুবাদ

And the companions of the thicket were [also] wrongdoers.

১৫:৭৯

বাংলা অনুবাদ

অতঃপর আমরা তাদেরকে শাস্তি দিয়েছি; আর এই (ঘটনাগুলো) নিঃসন্দেহে একটি সুস্পষ্ট দৃষ্টান্ত হিসেবে বিদ্যমান।

ইংরেজি অনুবাদ

So We took retribution from them, and indeed, both [cities] are on a clear highway.

১৫:৮০

বাংলা অনুবাদ

আর অবশ্যই হিজরের অধিবাসীরা রাসূলদের উপর মিথ্যারোপ করেছিল।

ইংরেজি অনুবাদ

And certainly did the companions of Thamud deny the messengers.

১৫:৮১

বাংলা অনুবাদ

আর আমরা তাদেরকে আমাদের নিদর্শনাবলী দিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল।

ইংরেজি অনুবাদ

And We gave them Our signs, but from them they were turning away.

১৫:৮২

বাংলা অনুবাদ

আর তারা পাহাড় কেটে নিরাপদ অবস্থায় ঘরবাড়ি তৈরি করত।

ইংরেজি অনুবাদ

And they used to carve from the mountains, houses, feeling secure.

১৫:৮৩

বাংলা অনুবাদ

অতঃপর এক সকালে প্রচন্ড শব্দ তাদের উপর আঘাত হানল।

ইংরেজি অনুবাদ

But the shriek seized them at early morning.

১৫:৮৪

বাংলা অনুবাদ

সুতরাং তারা যা অর্জন করেছিল তা তাদের কোন কাজে আসলো না।

ইংরেজি অনুবাদ

So nothing availed them [from] what they used to earn.

১৫:৮৫

বাংলা অনুবাদ

আর আমরা আকাশমণ্ডলী, পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সবকিছু সৃষ্টি করেছি সত্যের ভিত্তিতে। আর নিশ্চয়ই সেই নির্ধারিত সময় অবশ্যই আসবে। অতএব তুমি সুন্দরভাবে তাদের উপেক্ষা করো (ধৈর্য ও সৌজন্যের সাথে ক্ষমা করো)।

ইংরেজি অনুবাদ

And We have not created the heavens and earth and that between them except in truth. And indeed, the Hour is coming; so forgive with gracious forgiveness.

১৫:৮৬

বাংলা অনুবাদ

নিশ্চয় তোমার প্রতিপালক তিনি সর্বস্রষ্টা, সর্বজ্ঞ।

ইংরেজি অনুবাদ

Indeed, your Lord - He is the Knowing Creator.

১৫:৮৭

বাংলা অনুবাদ

এবং নিশ্চই তোমাকে দিয়েছি বার বার উল্লেখিত বা জোড়াভিত্তিক কাঠামো হতে সাতটি একক ও মহান কোরআন।

ইংরেজি অনুবাদ

And We have certainly given you, [O Muhammad], seven of the often repeated [verses] and the great Qur'an.

১৫:৮৮

বাংলা অনুবাদ

তুমি তোমার চোখ প্রসারিত করে তাদের সেই জিনিসের দিকে তাকিও না, যা আমরা তাদের কিছু শ্রেণিকে সাময়িক ভোগ-সামগ্রী হিসেবে দিয়েছি। আর তাদের জন্য তুমি দুঃখ করো না; বরং বিশ্বাসীদের জন্য তোমার আচরণকে বিনয়ী ও স্নেহপূর্ণ কর।

ইংরেজি অনুবাদ

Do not extend your eyes toward that by which We have given enjoyment to [certain] categories of the disbelievers, and do not grieve over them. And lower your wing to the believers

১৫:৮৯

বাংলা অনুবাদ

এবং বলো: নিশ্চই আমিই সুস্পষ্ট সতর্ককারী।

ইংরেজি অনুবাদ

And say, "Indeed, I am the clear warner" -

১৫:৯০

বাংলা অনুবাদ

যেমন আমরা (শাস্তি/বিষয়) অবতীর্ণ করেছিলাম তাদের ওপর, যারা বিভক্ত করেছিল (সত্যকে ভাগ করে নিয়েছিল)।

ইংরেজি অনুবাদ

Just as We had revealed [scriptures] to the separators

১৫:৯১

বাংলা অনুবাদ

যারা কুরআনকে টুকরো টুকরো করে ভাগ করে নিয়েছে।

ইংরেজি অনুবাদ

Who have made the Qur'an into portions.

১৫:৯২

বাংলা অনুবাদ

অতএব শপথ তোমার পালনকর্তার! তাদের সববাইকে অবশ্য অবশ্যই আমরা জিজ্ঞেস করব ।

ইংরেজি অনুবাদ

So by your Lord, We will surely question them all

১৫:৯৩

বাংলা অনুবাদ

তারা যা করত সে সম্পর্কে।

ইংরেজি অনুবাদ

About what they used to do.

১৫:৯৪

বাংলা অনুবাদ

তাই তুমি যা তোমাকে আদেশ করা হয়েছে তা স্পষ্টভাবে ঘোষণা করো, এবং অংশীদার স্থাপনকারীদের থেকে মুখ ফিরিয়ে নাও।

ইংরেজি অনুবাদ

Then declare what you are commanded and turn away from the polytheists.

১৫:৯৫

বাংলা অনুবাদ

নিশ্চয় আমরা বিদ্রুপকারীদের বিরুদ্ধে তোমার জন্য যথেষ্ট।

ইংরেজি অনুবাদ

Indeed, We are sufficient for you against the mockers

১৫:৯৬

বাংলা অনুবাদ

যারা আল্লাহর সাথে অন্যকেও বিধানদাতা বানিয়ে নিয়েছে, (কাজেই শিরকের পরিণতি কী) শীঘ্রই তারা জানতে পারবে।

ইংরেজি অনুবাদ

Who make [equal] with Allah another deity. But they are going to know.

১৫:৯৭

বাংলা অনুবাদ

আর অবশ্যই আমরা জানি, তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়;

ইংরেজি অনুবাদ

And We already know that your breast is constrained by what they say.

১৫:৯৮

বাংলা অনুবাদ

সুতরাং তুমি তোমার প্রতিপালকের প্রশংসায় পবিত্রতা ও মহিমা ঘোষণা কর এবং পূর্ণ সমর্পনকারীদের অন্তর্ভুক্ত হও।

ইংরেজি অনুবাদ

So exalt [Allah] with praise of your Lord and be of those who prostrate [to Him].

১৫:৯৯

বাংলা অনুবাদ

আর তোমার মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপলকের দাসত্ব কর।

ইংরেজি অনুবাদ

And worship your Lord until there comes to you the certainty (death).