سُوۡرَةُ الۡمَسَدِ
১১১. লাহাব
৫ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
১১১:১
বাংলা অনুবাদ
আবু লাহাবের দু্হাত (সমস্ত শক্তি, ক্ষমতা, প্রভাব) ধ্বংস হউক এবং সে নিজেও সম্পূর্ণ ধ্বংস হউক।
ইংরেজি অনুবাদ
May the hands of Abu Lahab be ruined, and ruined is he.
১১১:২
বাংলা অনুবাদ
তার সম্পদ এবং যা কিছু সে নিজে অর্জন করেছিল, তা তার কোন কাজে আসবে না।
ইংরেজি অনুবাদ
His wealth will not avail him or that which he gained.
১১১:৩
বাংলা অনুবাদ
অচিরেই সে প্রবেশ করবে এমন এক আগুনে, যা প্রবল শিখার অধিকারী।
ইংরেজি অনুবাদ
He will [enter to] burn in a Fire of [blazing] flame
১১১:৪
বাংলা অনুবাদ
আর তার স্ত্রী, জ্বালানি কাঠ বহনকারিণী।
ইংরেজি অনুবাদ
And his wife [as well] - the carrier of firewood.
১১১:৫
বাংলা অনুবাদ
তার গলায় থাকবে শক্ত পাকানো আঁশের তৈরি এক দড়ি।
ইংরেজি অনুবাদ
Around her neck is a rope of [twisted] fiber.