বাংলা অনুবাদ
আলিফ-লাম-রা। এগুলো প্রজ্ঞাময় গ্রন্থের বিধানসমূহ।
ইংরেজি অনুবাদ
Alif, Lam, Ra. These are the verses of the wise Book
১০৯ আয়াত · মাক্কী
যেকোনো আরবি শব্দে ট্যাপ করলে তার মূল, আর কুরআনে সেই মূল আর কোথায় আছে, তা দেখা যায়।
বাংলা অনুবাদ
আলিফ-লাম-রা। এগুলো প্রজ্ঞাময় গ্রন্থের বিধানসমূহ।
ইংরেজি অনুবাদ
Alif, Lam, Ra. These are the verses of the wise Book
বাংলা অনুবাদ
মানুষের জন্য এটি কি আশ্চর্যের বিষয় যে, আমরা তাদের মধ্য থেকেই একজন মানুষের কাছে প্রত্যাদেশ পাঠিয়েছি, যাতে সে মানুষকে সতর্ক করে এবং যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের সুসংবাদ দেয় যে, তাদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে সত্য মর্যাদা। অস্বীকারকারীরা এ কথাই বলেছে: ‘নিশ্চয়ই সে তো এক সুস্পষ্ট যাদুকর।’
ইংরেজি অনুবাদ
Have the people been amazed that We revealed [revelation] to a man from among them, [saying], "Warn mankind and give good tidings to those who believe that they will have a [firm] precedence of honor with their Lord"? [But] the disbelievers say, "Indeed, this is an obvious magician."
বাংলা অনুবাদ
নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি আকাশসমূহ ও পৃথিবী ছয় সময় পর্বে সৃষ্টি করেছেন, তারপর কর্তৃত্বের আসনে সমাসীন হয়ে সবকিছু পরিচালনা করছেন। তাঁর অনুমতির পর থেকে আর কোনো সুপারিশকারী নেই। তিনিই আল্লাহ, তোমাদের প্রতিপালক। অতএব তোমরা তাঁরই দাসত্ব কর। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?
ইংরেজি অনুবাদ
Indeed, your Lord is Allah, who created the heavens and the earth in six days and then established Himself above the Throne, arranging the matter [of His creation]. There is no intercessor except after His permission. That is Allah, your Lord, so worship Him. Then will you not remember?
বাংলা অনুবাদ
তোমাদের সকলের প্রত্যাবর্তন তাঁরই কাছে। এটি আল্লাহর সত্য প্রতিশ্রুতি। নিশ্চয়ই তিনিই সৃষ্টির সূচনা করেন, তারপর তাকে পুনরায় ফিরিয়ে আনেন, যাতে যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে, তাদের ন্যায়সংগতভাবে প্রতিদান দিতে পারেন। আর যারা অবিশ্বাস করেছে, তাদের জন্য রয়েছে উত্তপ্ত পানীয় এবং যন্ত্রণাদায়ক শাস্তি, কারণ তারা অস্বীকার করত।
ইংরেজি অনুবাদ
To Him is your return all together. [It is] the promise of Allah [which is] truth. Indeed, He begins the [process of] creation and then repeats it that He may reward those who have believed and done righteous deeds, in justice. But those who disbelieved will have a drink of scalding water and a painful punishment for what they used to deny.
বাংলা অনুবাদ
তিনিই যিনি সূর্যকে করেছেন তীব্র আলোকময় এবং চাঁদকে করেছেন দ্বিপ্তীময়, এবং এর জন্য বিভিন্ন পর্যায় নির্ধারণ করেছেন, যাতে তোমরা বছরের সংখ্যা ও হিসাব জানতে পারো। আল্লাহ এগুলো উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি; বরং যথাযথভাবে সৃষ্টি করেছেন। তিনি তাঁর নিদর্শনগুলো বিশদভাবে ব্যাখ্যা করেন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য।
ইংরেজি অনুবাদ
It is He who made the sun a shining light and the moon a derived light and determined for it phases - that you may know the number of years and account [of time]. Allah has not created this except in truth. He details the signs for a people who know
বাংলা অনুবাদ
নিশ্চয়ই রাত ও দিনের পালাবদলে এবং আকাশমণ্ডলী ও পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, এসবের মধ্যে নিদর্শন রয়েছে এমন এক জাতির জন্য, যারা সচেতন ও সংযমী।
ইংরেজি অনুবাদ
Indeed, in the alternation of the night and the day and [in] what Allah has created in the heavens and the earth are signs for a people who fear Allah
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের কোনো প্রত্যাশা করে না, এবং দুনিয়ার জীবনেই সন্তুষ্ট হয়ে তাতেই নিশ্চিন্ত হয়ে গেছে, আর তারাই আমাদের নিদর্শনসমূহ থেকে উদাসীন।
ইংরেজি অনুবাদ
Indeed, those who do not expect the meeting with Us and are satisfied with the life of this world and feel secure therein and those who are heedless of Our signs
বাংলা অনুবাদ
ঐসব লোকের বাসস্থান হবে আগুন, তাদের কৃতকর্মের কারণে।
ইংরেজি অনুবাদ
For those their refuge will be the Fire because of what they used to earn.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কর্ম করেছে, তাদের পালনকর্তা তাদের বিশ্বাসের মাধ্যমেই তাদরকে সৎ পথে পরিচালিত করবেন। সুখময় জান্নাতে তাদের নিচ দিয়ে প্রবাহিত হবে নদী ।
ইংরেজি অনুবাদ
Indeed, those who have believed and done righteous deeds - their Lord will guide them because of their faith. Beneath them rivers will flow in the Gardens of Pleasure
বাংলা অনুবাদ
সেখানে তাদের প্রার্থনা হবে: হে আল্লাহ, আপনি পরিপূর্ণ পবিত্র এবং সেখানে তাদের অভিবাদন হবে: শান্তি (সালামুন)। আর তাদের প্রার্থনা শেষ হবে, এই বলে যে: সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য।
ইংরেজি অনুবাদ
Their call therein will be, "Exalted are You, O Allah," and their greeting therein will be, "Peace." And the last of their call will be, "Praise to Allah, Lord of the worlds!"
বাংলা অনুবাদ
যদি আল্লাহ মানুষদের অকল্যাণ ত্বরান্বিত করতে চাইতেন, যেমনটি তারা মঙ্গলের জন্য তাড়াহুড়া করত, তাহলে তাদের নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হয়ে যেত। তাই যারা আমাদের সাক্ষাৎ এর আশা করে না, আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি যাতে তারা তাদের অবাধ্যতায় উদভ্রান্তের মতো ঘুরে বেড়ায়।
ইংরেজি অনুবাদ
And if Allah was to hasten for the people the evil [they invoke] as He hastens for them the good, their term would have been ended for them. But We leave the ones who do not expect the meeting with Us, in their transgression, wandering blindly
বাংলা অনুবাদ
যখন মানুষকে কোনো কষ্ট স্পর্শ করে, তখন সে আমাদেরকে ডাকে, শুয়ে, বসে কিংবা দাঁড়িয়ে। তারপর যখন আমরা তার থেকে সেই কষ্ট দূর করে দিই, সে এমনভাবে চলে যায়, যেন সে কখনোই তার ওপর আসা সেই কষ্টের জন্য আমাদেরকে ডাকেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের কাছে তাদের কাজগুলো আকর্ষণীয় করে দেখানো হয়েছে।
ইংরেজি অনুবাদ
And when affliction touches man, he calls upon Us, whether lying on his side or sitting or standing; but when We remove from him his affliction, he continues [in disobedience] as if he had never called upon Us to [remove] an affliction that touched him. Thus is made pleasing to the transgressors that which they have been doing
বাংলা অনুবাদ
আর নিশ্চয়ই আমরা তোমাদের পূর্বের বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা অন্যায় করেছিল। তাদের কাছে তাদের রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিল, কিন্তু তারা বিশ্বাস করার মতো অবস্থায় ছিল না। এভাবেই আমরা অপরাধী সম্প্রদায়কে প্রতিদান দিয়ে থাকি।
ইংরেজি অনুবাদ
And We had already destroyed generations before you when they wronged, and their messengers had come to them with clear proofs, but they were not to believe. Thus do We recompense the criminal people
বাংলা অনুবাদ
তারপর আমরা তোমাদেরকে পৃথিবীতে তাদের পর উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত করেছি, যাতে আমরা লক্ষ্য করি, তোমরা কিরূপ কর্ম কর।
ইংরেজি অনুবাদ
Then We made you successors in the land after them so that We may observe how you will do.
বাংলা অনুবাদ
আর যখন তাদের সামনে আমাদের সুস্পষ্ট বিধানসমূহ পাঠ করা হয়, তখন যারা আমাদের সাক্ষাৎ প্রত্যাশা করে না, তারা বলে: “এটি ছাড়া অন্য কোনো কুরআন নিয়ে আসো, অথবা এটিকে বদলে দাও।” বল: “আমার পক্ষে নিজ থেকে এটি পরিবর্তন করা সম্ভব নয়। আমি তো শুধু সেটাই অনুসরণ করি, যা আমার কাছে প্রত্যাদেশ করা হয়। যদি আমি আমার প্রতিপালকের অবাধ্য হই, তবে আমি এক মহাদিনের শাস্তির ভয় করি।”
ইংরেজি অনুবাদ
And when Our verses are recited to them as clear evidences, those who do not expect the meeting with Us say, "Bring us a Qur'an other than this or change it." Say, [O Muhammad], "It is not for me to change it on my own accord. I only follow what is revealed to me. Indeed I fear, if I should disobey my Lord, the punishment of a tremendous Day."
বাংলা অনুবাদ
বল: “যদি আল্লাহ উপযুক্ত মনে না করতেন, তবে আমি এটি তোমাদের সামনে পাঠ করতাম না। আর তিনি তোমাদেরকে এটি সম্পর্কে জানাতেনও না। নিশ্চয়ই আমি তো এর আগে থেকে তোমাদের মধ্যে দীর্ঘ সময় কাটিয়েছি। তবুও কি তোমরা বুঝবে না?”
ইংরেজি অনুবাদ
Say, "If Allah had willed, I would not have recited it to you, nor would He have made it known to you, for I had remained among you a lifetime before it. Then will you not reason?"
বাংলা অনুবাদ
অতএব তার চেয়ে বড় অন্যায়কারী কে, যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে, অথবা তাঁর বিধানসমূহ সম্পর্কে মিথ্যারোপ করে? নিশ্চয়ই অপরাধীরা সফল হয় না।
ইংরেজি অনুবাদ
So who is more unjust than he who invents a lie about Allah or denies His signs? Indeed, the criminals will not succeed
বাংলা অনুবাদ
আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর দাসত্ব করে, যা তাদের কোনো ক্ষতি করতে পারে না এবং কোনো উপকারও করতে পারে না। আর তারা বলে: “এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী।” বলো: “তোমরা কি আল্লাহকে এমন কিছুর খবর দিচ্ছ, যা তিনি আসমানসমূহে বা পৃথিবীতে জানেন না?” তারা যা তাঁর সাথে অংশীদার স্থাপন করে, তা হতে তিনি পবিত্র এবং বহুঊর্ধ্বে।
ইংরেজি অনুবাদ
And they worship other than Allah that which neither harms them nor benefits them, and they say, "These are our intercessors with Allah " Say, "Do you inform Allah of something He does not know in the heavens or on the earth?" Exalted is He and high above what they associate with Him
বাংলা অনুবাদ
মানুষ তো একসময় একটি মাত্র জাতিই ছিল, তারপর তারা মতভেদে লিপ্ত হলো। আর যদি তোমার প্রতিপালকের পক্ষ থেকে পূর্বনির্ধারিত একটি সিদ্ধান্ত না থাকত, তবে তাদের মধ্যে যে বিষয়ে তারা মতভেদ করছে, সে ব্যাপারে অবশ্যই মিমাংসা করে দেওয়া হতো।
ইংরেজি অনুবাদ
And mankind was not but one community [united in religion], but [then] they differed. And if not for a word that preceded from your Lord, it would have been judged between them [immediately] concerning that over which they differ.
বাংলা অনুবাদ
আর তারা বলে: “কেন তার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ করা হয়নি?” বল: ’অদৃশ্য বিষয় এর জ্ঞান শুধুই আল্লাহরই।’ তাই ধৈর্য ধরো এবং অপেক্ষা করো। নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে অপেক্ষাকারীদের একজন।
ইংরেজি অনুবাদ
And they say, "Why is a sign not sent down to him from his Lord?" So say, "The unseen is only for Allah [to administer], so wait; indeed, I am with you among those who wait."
বাংলা অনুবাদ
এবং যখন আমরা মানুষকে তাদের দুর্দশার পরে দয়া আস্বাদন করাই, তখন তারা আমাদের নিদর্শনসমূহে কৌশল বা ছল অবলম্বন করে। বলো: “আল্লাহ তাদের চতুরতার চেয়ে দ্রুত এবং দক্ষ। নিশ্চয়ই আমাদের রাসূলগণ তোমাদের করা কৌশলসমূহ লিখে রাখছে।”
ইংরেজি অনুবাদ
And when We give the people a taste of mercy after adversity has touched them, at once they conspire against Our verses. Say, "Allah is swifter in strategy." Indeed, Our messengers record that which you conspire
বাংলা অনুবাদ
তিনি যিনি তোমাদের স্থল ও জলপথে ভ্রমন করান। যখন তোমরা জাহাজে ছিলে, এবং তা মনোরম বাতাসে চলছিল, তারা এতে আনন্দিত হয়েছিল। হঠাৎ বিপরীত বাতাস এলো এবং সবদিক থেকে ঢেউ এসে তাদের ঘিরে ফেলল। তখন তারা খাঁটি বিশ্বাসে আল্লাহকে ডেকে সাহায্য চাইল, বলল: “যদি তুমি আমাদের এই বিপদ থেকে রক্ষা করো, আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভূক্ত হবো।”
ইংরেজি অনুবাদ
It is He who enables you to travel on land and sea until, when you are in ships and they sail with them by a good wind and they rejoice therein, there comes a storm wind and the waves come upon them from everywhere and they assume that they are surrounded, supplicating Allah, sincere to Him in religion, "If You should save us from this, we will surely be among the thankful."
বাংলা অনুবাদ
যখন আমরা তাদের রক্ষা করলাম, তারা তখন পৃথিবীতে অন্যায়ভাবে দখল ও প্রলোভনে লিপ্ত হলো। হে মানুষ, তোমাদের এই অন্যায় শুধুই তোমাদের নিজের জন্য; এটা কেবল এই পৃথিবীর সাময়িক ভোগের জন্য। এরপর তোমরা আমাদের কাছেই ফিরে আসবে, এবং আমরা তোমাদের জানাবো তোমরা কী করেছিলে।
ইংরেজি অনুবাদ
But when He saves them, at once they commit injustice upon the earth without right. O mankind, your injustice is only against yourselves, [being merely] the enjoyment of worldly life. Then to Us is your return, and We will inform you of what you used to do.
বাংলা অনুবাদ
নিশ্চয়ই পৃথিবীর জীবনের উদাহরণ হলো এমন, যেমন আমরা আকাশ থেকে পানি বর্ষণ করি, তা মাটির সাথে মিশে যায়, তা হতে উৎপন্ন হয় উদ্ভিদ, যা মানুষ ও পশুপাখি খায়। কিন্তু যখন যমিন তার সৌন্দর্য ধারণ করল এবং তার মালিকরা ভাবল তারাই ক্ষমতাশালী, তখনই আমাদের আদেশ আসে, ‘দিনে হোক বা রাতে— এবং আমরা যমিনকে এমনভাবে শুষ্ক করে দিই, যেন আগের দিন সেখানে কিছু্ই ছিলনা। এভাবেই আমরা নিদর্শনগুলো স্পষ্টভাবে ব্যাখ্যা করি এমন সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা করে।
ইংরেজি অনুবাদ
The example of [this] worldly life is but like rain which We have sent down from the sky that the plants of the earth absorb - [those] from which men and livestock eat - until, when the earth has taken on its adornment and is beautified and its people suppose that they have capability over it, there comes to it Our command by night or by day, and We make it as a harvest, as if it had not flourished yesterday. Thus do We explain in detail the signs for a people who give thought.
বাংলা অনুবাদ
আল্লাহ সবাইকে শান্তির আবাসস্থলের দিকে আহ্বান করেন, এবং যাকে তিনি উপযুক্ত মনে করেন তাকে সরল সঠিক পথে পরিচালিত করেন।
ইংরেজি অনুবাদ
And Allah invites to the Home of Peace and guides whom He wills to a straight path
বাংলা অনুবাদ
যারা উত্তম কাজ করেছে, তাদের জন্য রয়েছে সর্বোত্তম প্রতিদান এবং অতিরিক্ত (অনুগ্রহ)। তাদের মুখমণ্ডলকে কোনো অন্ধকার বা মলিনতা আচ্ছন্ন করবে না, এবং থাকবে না কোনো লাঞ্ছনা। তারা-ই জান্নাতের অধিবাসী; তারা সেখানে হবে চিরস্থায়ী।
ইংরেজি অনুবাদ
For them who have done good is the best [reward] and extra. No darkness will cover their faces, nor humiliation. Those are companions of Paradise; they will abide therein eternally
বাংলা অনুবাদ
আর যারা মন্দ কাজ অর্জন করেছে, একটি মন্দ কাজের প্রতিদান হবে তার সমপরিমাণ। এবং তাদেরকে আচ্ছন্ন করবে লাঞ্ছনা। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো রক্ষাকারী থাকবে না। যেন তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে একখন্ড রাতের অন্ধকার দিয়ে। তারাই আগুনের অধিবাসী; তারা সেখানে চিরস্থায়ী হবে।
ইংরেজি অনুবাদ
But they who have earned [blame for] evil doings - the recompense of an evil deed is its equivalent, and humiliation will cover them. They will have from Allah no protector. It will be as if their faces are covered with pieces of the night - so dark [are they]. Those are the companions of the Fire; they will abide therein eternally.
বাংলা অনুবাদ
আর যে দিন আমরা তাদের সবাইকে একত্র করব, তারপর যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেছিল তাদের বলব: ‘তোমরা এবং তোমাদের অংশীদাররা নিজেদের স্থানে দাঁড়িয়ে থাকো।’ এরপর আমরা তাদের পরস্পর থেকে পৃথক করব। আর তাদের অংশীদাররা বলবে: ‘তোমরাতো আমাদের দাসত্ব করতে না।’
ইংরেজি অনুবাদ
And [mention, O Muhammad], the Day We will gather them all together - then We will say to those who associated others with Allah, "[Remain in] your place, you and your 'partners.' " Then We will separate them, and their "partners" will say, "You did not used to worship us,
বাংলা অনুবাদ
সুতরাং আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট, নিশ্চয়ই আমরা তোমাদের দাসত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন ছিলাম।
ইংরেজি অনুবাদ
And sufficient is Allah as a witness between us and you that we were of your worship unaware."
বাংলা অনুবাদ
সেই মুহূর্তে প্রত্যেক ব্যাক্তি যা সে আগে পাঠিয়েছে, তা যাচাই করে নিতে পারবে। এবং তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর দিকে। আর তারা যা মিথ্যা বানিয়ে নিত, তা তাদের থেকে হারিয়ে যাবে।
ইংরেজি অনুবাদ
There, [on that Day], every soul will be put to trial for what it did previously, and they will be returned to Allah, their master, the Truth, and lost from them is whatever they used to invent.
বাংলা অনুবাদ
বল: —কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দেয়? অথবা কে শ্রবণ ও দৃষ্টিশক্তির মালিক? আর কে মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন? আর কে সমস্ত বিষয় পরিচালনা করেন? তখন তারা বলবে: ‘আল্লাহ।’ তাহলে বল: ‘তবুও কি তোমরা সচেতন হবে না?’
ইংরেজি অনুবাদ
Say, "Who provides for you from the heaven and the earth? Or who controls hearing and sight and who brings the living out of the dead and brings the dead out of the living and who arranges [every] matter?" They will say, "Allah," so say, "Then will you not fear Him?"
বাংলা অনুবাদ
“অতএব, তিনিই আল্লাহ, তোমাদের প্রতিপালক—পরম সত্য। সুতরাং সত্যের পর ভ্রান্তি ছাড়া আর কী আছে? অতএব, তোমাদের কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে?
ইংরেজি অনুবাদ
For that is Allah, your Lord, the Truth. And what can be beyond truth except error? So how are you averted?
বাংলা অনুবাদ
নিশ্চয়ই, যারা অবাধ্যতার সীমা অতিক্রম করেছে, তাদের সম্পর্কে তোমার প্রতিপালকের বাণী এভাবেই সত্যে পরিণত হয়েছে যে, তারা বিশ্বাস স্থাপন করবে না।
ইংরেজি অনুবাদ
Thus the word of your Lord has come into effect upon those who defiantly disobeyed - that they will not believe.
বাংলা অনুবাদ
বল: তোমারা যাদেরকে অংশীদার বানিয়েছো তাদের মধ্যে কি কেউ আছে, যে সৃষ্টির সূচনা করতে পারে, তারপর তার পুনরাবৃত্তি ঘটাতে পারে? বল: আল্লাহই সৃষ্টির সূচনা করেন, তারপর তার পুনরাবৃত্তি ঘটান। অতএব, তোমাদের কোথায় ঘুরিয়ে নেওয়া হচ্ছে?’
ইংরেজি অনুবাদ
Say, "Are there of your 'partners' any who begins creation and then repeats it?" Say, "Allah begins creation and then repeats it, so how are you deluded?"
বাংলা অনুবাদ
বল: তোমারা যাদেরকে অংশীদার বানিয়েছো তাদের মধ্যে কি কেউ আছে, যে সত্যের দিকে পথ দেখায়? বল: আল্লাহই সত্যের দিকে পথ দেখান। তাহলে যে সত্যের দিকে পথ দেখায়, সে-ই কি বেশি অনুসরণের যোগ্য, না সেই ব্যক্তি, যে নিজেই পথ পায় না, যতক্ষণ না তাকে পথ দেখানো হয়? তাহলে তোমাদের কী হয়েছে? তোমরা কীভাবে বিচার করছ?
ইংরেজি অনুবাদ
Say, "Are there of your 'partners' any who guides to the truth?" Say, "Allah guides to the truth. So is He who guides to the truth more worthy to be followed or he who guides not unless he is guided? Then what is [wrong] with you - how do you judge?"
বাংলা অনুবাদ
আর তাদের অধিকাংশই ধারণা ছাড়া আর কিছুর অনুসরণ করে না। নিশ্চয়ই ধারণা সত্যের বিপরীতে কোনো কিছুরই উপকারে আসে না। নিশ্চয়ই তারা যা করে, সে সম্পর্কে আল্লাহ সম্যক জ্ঞাত।
ইংরেজি অনুবাদ
And most of them follow not except assumption. Indeed, assumption avails not against the truth at all. Indeed, Allah is Knowing of what they do.
বাংলা অনুবাদ
আর এই কুরআন আল্লাহ ছাড়া অন্য কারও পক্ষ থেকে রচনা করা সম্ভব নয়; বরং এটি আগে বিদ্যমান লিখিত বিধানের সত্যতা নিশ্চিত করে এবং বিধানের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করে। এতে কোনো সন্দেহ নেই; এটি জগতসমূহের পালনকর্তা আল্লাহর পক্ষ থেকে এসেছে।
ইংরেজি অনুবাদ
And it was not [possible] for this Qur'an to be produced by other than Allah, but [it is] a confirmation of what was before it and a detailed explanation of the [former] Scripture, about which there is no doubt, from the Lord of the worlds.
বাংলা অনুবাদ
নাকি তারা বলে, ‘সে এটি মনগড়া রচনা করেছে’? বল: ‘তাহলে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে এসো এবং আল্লাহ ছাড়া যাদেরকে ডাকতে পারো, তাদের ডাকো—যদি তোমরা সত্যবাদী হও।’
ইংরেজি অনুবাদ
Or do they say [about the Prophet], "He invented it?" Say, "Then bring forth a surah like it and call upon [for assistance] whomever you can besides Allah, if you should be truthful."
বাংলা অনুবাদ
বরং তারা এমন বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করেছে, যার জ্ঞান তারা সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারেনি। আর যার প্রকৃত ব্যাখ্যা এখনো তাদের কাছে আসেনি। ঠিক একইভাবে তাদের আগে যারা ছিল, তারাও মিথ্যারোপ করেছিল। অতএব দেখো, পাপাচারীদের পরিণতি কেমন হয়েছিল।
ইংরেজি অনুবাদ
Rather, they have denied that which they encompass not in knowledge and whose interpretation has not yet come to them. Thus did those before them deny. Then observe how was the end of the wrongdoers.
বাংলা অনুবাদ
তাদের মধ্যে কেউ কেউ এতে বিশ্বাস স্থাপন করবে, এবং তাদের মধ্যে কেউ কেউ এতে বিশ্বাস স্থাপন করবে না। আর তোমার পালনকর্তা বিপর্যয় সৃষ্টিকারীদের বিষয়ে সম্যক অবগত।
ইংরেজি অনুবাদ
And of them are those who believe in it, and of them are those who do not believe in it. And your Lord is most knowing of the corrupters
বাংলা অনুবাদ
আর যদি তারা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বল: ‘আমার কাজ আমার জন্য, আর তোমাদের কাজ তোমাদের জন্য। তোমরা আমার কাজের জন্য দায়ী নও, এবং আমিও তোমাদের কাজের জন্য দায়ী নই।
ইংরেজি অনুবাদ
And if they deny you, [O Muhammad], then say, "For me are my deeds, and for you are your deeds. You are disassociated from what I do, and I am disassociated from what you do."
বাংলা অনুবাদ
তাদের মধ্যে কেউ কেউ তোমার কথা শোনে। কিন্তু তুমি কি শুনাতে পারবে তাদেরকে, যারা কানে বধির, যদিও তারা বুঝতে পারে না?
ইংরেজি অনুবাদ
And among them are those who listen to you. But can you cause the deaf to hear, although they will not use reason?
বাংলা অনুবাদ
আর তাদের মধ্যে কেউ কেউ তোমার দিকে তাকিয়ে থাকে; তবে কি তুমি অন্ধকে পথ দেখাবে, আর যদিও তারা দেখতে পায় না?
ইংরেজি অনুবাদ
And among them are those who look at you. But can you guide the blind although they will not [attempt to] see?
বাংলা অনুবাদ
নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোন অন্যায় করেননা, বরং মানুষ নিজেরাই নিজেদের উপর অন্যায় করে।
ইংরেজি অনুবাদ
Indeed, Allah does not wrong the people at all, but it is the people who are wronging themselves.
বাংলা অনুবাদ
আর যেদিন তিনি তাদের একত্র করবেন, সেদিন তাদের মনে হবে, যেন তারা দিনের মাত্র এক ঘণ্টা অবস্থান করেছিল; তারা একে অপরকে চিনতে পারবে। নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে অস্বীকার করেছিল; আর তারা সঠিক পথনির্দেশপ্রাপ্ত ছিল না।
ইংরেজি অনুবাদ
And on the Day when He will gather them, [it will be] as if they had not remained [in the world] but an hour of the day, [and] they will know each other. Those will have lost who denied the meeting with Allah and were not guided
বাংলা অনুবাদ
আর আমরা তাদের যে বিষয়ের প্রতিশ্রুতি দিচ্ছি, তার কিছু অংশ যদি তোমাকে দেখাই অথবা তোমার মৃত্যু ঘটাই, তবুও তাদের প্রত্যাবর্তন তো আমাদের কাছেই। তারপর তারা যা করে, সে সম্পর্কে আল্লাহ সাক্ষী।
ইংরেজি অনুবাদ
And whether We show you some of what We promise them, [O Muhammad], or We take you in death, to Us is their return; then, [either way], Allah is a witness concerning what they are doing
বাংলা অনুবাদ
এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন রাসূল রয়েছে। তারপর যখন তাদের রাসূল এসে যায়, তখন তাদের মধ্যে ন্যায়ের ভিত্তিতে ফয়সালা করা হয়, এবং তাদের প্রতি কোনো অন্যায় করা হয় না।
ইংরেজি অনুবাদ
And for every nation is a messenger. So when their messenger comes, it will be judged between them in justice, and they will not be wronged
বাংলা অনুবাদ
আর তারা বলে: কখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, যদি তোমরা সত্যবাদী হও?
ইংরেজি অনুবাদ
And they say, "When is [the fulfillment of] this promise, if you should be truthful?"
বাংলা অনুবাদ
বল: আমি নিজের জন্য কোনো ক্ষতি বা উপকারের অধিকার রাখি না—যা আল্লাহ ইচ্ছা করেন তা ছাড়া। প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি নির্ধারিত সময় রয়েছে। যখন তাদের সেই সময় এসে যায়, তখন তারা এক মুহূর্তও বিলম্ব করতে পারে না এবং এগিয়েও আনতে পারে না।
ইংরেজি অনুবাদ
Say, "I possess not for myself any harm or benefit except what Allah should will. For every nation is a [specified] term. When their time has come, then they will not remain behind an hour, nor will they precede [it]."
বাংলা অনুবাদ
বল: তোমরা কি ভেবে দেখেছ, যদি তাঁর শাস্তি তোমাদের কাছে রাতে হঠাৎ এসে পড়ে, অথবা দিনে, তাহলে এর কোন অংশটি অপরাধীরা তাড়াতাড়ি পেতে চায়?
ইংরেজি অনুবাদ
Say, "Have you considered: if His punishment should come to you by night or by day - for which [aspect] of it would the criminals be impatient?"
বাংলা অনুবাদ
তবে কি তা ঘটে যাওয়ার পর তোমরা তাতে বিশ্বাস স্থাপন করবে? এখন কি! অথচ তোমরা তো আগে থেকেই তা ত্বরান্বিত করতে চাইছিলে।
ইংরেজি অনুবাদ
Then is it that when it has [actually] occurred you will believe in it? Now? And you were [once] for it impatient
বাংলা অনুবাদ
তারপর যারা অন্যায় করেছিল তাদেরকে বলা হবে: ‘চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ কর।’ তোমরা যা অর্জন করতে, তারই প্রতিফল ছাড়া কি তোমাদের আর কিছু দেওয়া হচ্ছে?
ইংরেজি অনুবাদ
Then it will be said to those who had wronged, "Taste the punishment of eternity; are you being recompensed except for what you used to earn?"
বাংলা অনুবাদ
আর তারা তোমার কাছে জানতে চায়, তা কি সত্যিই বাস্তব? বল: ‘হ্যাঁ, আমার প্রতিপালকের শপথ! নিশ্চয়ই তা সত্য; আর তোমরা তাঁকে অক্ষম করতে পারবে না।’
ইংরেজি অনুবাদ
And they ask information of you, [O Muhammad], "Is it true?" Say, "Yes, by my Lord. Indeed, it is truth; and you will not cause failure [to Allah]."
বাংলা অনুবাদ
আর যদি প্রত্যেক সেই সত্তার কাছে, যে অন্যায় করেছে, পৃথিবীর সবকিছু থাকত, তবে সে অবশ্যই তা দিয়ে নিজেকে মুক্ত করতে চাইত। আর তারা যখন শাস্তি দেখবে, তখন তারা অনুতাপ গোপন করবে। আর তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে বিচার সম্পন্ন করা হবে, এবং তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না।
ইংরেজি অনুবাদ
And if each soul that wronged had everything on earth, it would offer it in ransom. And they will confide regret when they see the punishment; and they will be judged in justice, and they will not be wronged
বাংলা অনুবাদ
জেনে রাখ! আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্রই। জেনে রাখ! আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
ইংরেজি অনুবাদ
Unquestionably, to Allah belongs whatever is in the heavens and the earth. Unquestionably, the promise of Allah is truth, but most of them do not know
বাংলা অনুবাদ
তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু দেন, আর তাঁর দিকেই তোমরা ফিরে যাবে।
ইংরেজি অনুবাদ
He gives life and causes death, and to Him you will be returned
বাংলা অনুবাদ
হে মানুষ, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এমন এক উপদেশ, যা অন্তরের ভেতরের বিষয়গুলোর জন্য নিরাময়, এবং বিশ্বাসীদের জন্য এটি পথনির্দেশনা ও করুণা।
ইংরেজি অনুবাদ
O mankind, there has to come to you instruction from your Lord and healing for what is in the breasts and guidance and mercy for the believers.
বাংলা অনুবাদ
বল: আল্লাহর অনুগ্রহ ও তাঁর দয়ার জন্যই তারা আনন্দিত হোক। তারা যা কিছু জমা করে, তার সবকিছুর চেয়ে এটিই উত্তম।
ইংরেজি অনুবাদ
Say, "In the bounty of Allah and in His mercy - in that let them rejoice; it is better than what they accumulate."
বাংলা অনুবাদ
বল: তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে জীবিকা অবতীর্ণ করেছেন, তা থেকে তোমরা কিছু নিষিদ্ধ আর কিছু বৈধ নির্ধারণ করে নিয়েছ? বল: ”আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন, না কি তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করছ?”
ইংরেজি অনুবাদ
Say, "Have you seen what Allah has sent down to you of provision of which you have made [some] lawful and [some] unlawful?" Say, "Has Allah permitted you [to do so], or do you invent [something] about Allah?"
বাংলা অনুবাদ
আর যারা আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিন তাদের কী ধারণা হবে? নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না।
ইংরেজি অনুবাদ
And what will be the supposition of those who invent falsehood about Allah on the Day of Resurrection? Indeed, Allah is full of bounty to the people, but most of them are not grateful."
বাংলা অনুবাদ
তুমি যে অবস্থাতেই থাকো, তুমি কুরআন থেকে যা-ই পাঠ করো এবং তোমরা যে কাজই করো—তোমরা যখন তাতে নিয়োজিত হও, তখন আমরা তোমাদের ওপর সাক্ষী থাকি। তোমার প্রতিপালকের অগোচরে থাকে না পৃথিবীতে বা আকাশে অণুপরিমাণ কোনো কিছু, আর তার চেয়ে ছোট বা বড় কিছুই নয়—যা সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই।
ইংরেজি অনুবাদ
And, [O Muhammad], you are not [engaged] in any matter or recite any of the Qur'an and you [people] do not do any deed except that We are witness over you when you are involved in it. And not absent from your Lord is any [part] of an atom's weight within the earth or within the heaven or [anything] smaller than that or greater but that it is in a clear register.
বাংলা অনুবাদ
জেনে রাখো! নিশ্চয়ই আল্লাহ যাদের অভিভাবক, তাদের কোনো ভয় নেই, এবং তারা কখনও দুঃখিতও হবে না।
ইংরেজি অনুবাদ
Unquestionably, [for] the allies of Allah there will be no fear concerning them, nor will they grieve
বাংলা অনুবাদ
যারা বিশ্বাস স্থাপন করেছিল ও আল্লাহর বিধান সম্পর্কে সচেতনতা অবলম্বন করেছিল।
ইংরেজি অনুবাদ
Those who believed and were fearing Allah
বাংলা অনুবাদ
তাদের জন্য সুখবর আছে, এই দুনিয়াতে এবং পরকালেও। নিশ্চয়ই আল্লাহর বাণীগুলো পরিবর্তনযোগ্য নয়। এটাই হলো মহা সাফল্য।
ইংরেজি অনুবাদ
For them are good tidings in the worldly life and in the Hereafter. No change is there in the words of Allah. That is what is the great attainment.
বাংলা অনুবাদ
তাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে। নিশ্চয়ই সমস্ত মর্যাদা ও ক্ষমতা আল্লাহরই। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
ইংরেজি অনুবাদ
And let not their speech grieve you. Indeed, honor [due to power] belongs to Allah entirely. He is the Hearing, the Knowing.
বাংলা অনুবাদ
জেনে রাখো:নিশ্চয়ই আকাশমণ্ডলীতে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে, তারা আল্লাহরই। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য অংশীদারদের ডাকে, তারা কাদের অনুসরণ করে? তারা তো কেবল ধারণারই অনুসরণ করে, আর তারা কেবল অনুমাননির্ভর কথা বলে।
ইংরেজি অনুবাদ
Unquestionably, to Allah belongs whoever is in the heavens and whoever is on the earth. And those who invoke other than Allah do not [actually] follow [His] "partners." They follow not except assumption, and they are not but falsifying
বাংলা অনুবাদ
তিনি যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন যাতে তোমরা বিশ্রাম করতে পারো, এবং দিনকে করেছেন আলোকিত। নিশ্চয়ই এতে শিক্ষা এবং নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা শুনে।
ইংরেজি অনুবাদ
It is He who made for you the night to rest therein and the day, giving sight. Indeed in that are signs for a people who listen.
বাংলা অনুবাদ
তারা বলে: "আল্লাহ সন্তান গ্রহণ করেছেন; প্রকৃতপক্ষে তিনি পবিত্র। তিনি পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই জন্য। তোমাদের কাছে এর কোনো প্রমাণ নেই। তোমরা কি এমন কথা আল্লাহর নামে বলছ যা তোমরা জান না?"
ইংরেজি অনুবাদ
They have said, "Allah has taken a son." Exalted is He; He is the [one] Free of need. To Him belongs whatever is in the heavens and whatever is in the earth. You have no authority for this [claim]. Do you say about Allah that which you do not know?
বাংলা অনুবাদ
বলো: নিশ্চই যারা আল্লাহর উপর মিথ্যা রচনা করে, তারা সফল হয় না।
ইংরেজি অনুবাদ
Say, "Indeed, those who invent falsehood about Allah will not succeed."
বাংলা অনুবাদ
পার্থিব জীবনের সুখ সম্ভোগ সাময়িক; তারপর তারা আমাদের কাছেই ফিরে আসবে। এরপর আমরা তাদেরকে তাদের অস্বীকারের জন্য কঠোর শাস্তি উপভোগ করাবো।
ইংরেজি অনুবাদ
[For them is brief] enjoyment in this world; then to Us is their return; then We will make them taste the severe punishment because they used to disbelieve
বাংলা অনুবাদ
আর তাদের কাছে নূহের বৃত্তান্ত পাঠ করে শোনাও। যখন সে বলেছিল: হে আমার সম্প্রদায়, যদি আমার অবস্থান ও আল্লাহর বিধানসমূহ দ্বারা দেয়া উপদেশ তোমাদের কাছে অসহনীয় মনে হয়, তবে আমি আল্লাহর উপরই নির্ভর করেছি। তোমরা তোমাদের পরিকল্পনা এবং তোমরা যাদের অংশীদার বানিয়েছো তাদের একত্রিত করো। তারপর তোমাদের সিদ্ধান্ত যেন তোমাদের কাছে অস্পষ্ট না থাকে। এরপর আমার ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত কার্যকর করো এবং আমাকে কোনো অবকাশ দিয়ো না।’
ইংরেজি অনুবাদ
And recite to them the news of Noah, when he said to his people, "O my people, if my residence and my reminding of the signs of Allah has become burdensome upon you - then I have relied upon Allah. So resolve upon your plan and [call upon] your associates. Then let not your plan be obscure to you. Then carry it out upon me and do not give me respite.
বাংলা অনুবাদ
সুতরাং, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি তোমাদের থেকে কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান কেবল আল্লাহর নিকট। এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি যেন পূর্ণ আত্মসমর্পণকারীদের অন্তর্ভূক্ত হই।
ইংরেজি অনুবাদ
And if you turn away [from my advice] then no payment have I asked of you. My reward is only from Allah, and I have been commanded to be of the Muslims."
বাংলা অনুবাদ
অতঃপর তার প্রতি তারা মিথ্যারোপ করল, তখন আমরা তাকে এবং নৌকায় তার সাথে যারা ছিল, সবাইকে রক্ষা করলাম। আমরা তাদেরকে প্রতিনিধি বানালাম, আর যারা আমাদের নিদর্শনগুলোর উপর মিথ্যারোপ করেছিল, তাদের আমরা ডুবিয়ে দিলাম। সুতরাং দেখ, কেমন হয়েছিল তাদের পরিনাম, যাদের সতর্ক করা হয়েছিল।
ইংরেজি অনুবাদ
And they denied him, so We saved him and those with him in the ship and made them successors, and We drowned those who denied Our signs. Then see how was the end of those who were warned.
বাংলা অনুবাদ
তারপর তাঁর পরবর্তী সময়ে আমরা রাসূলদের তাঁদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। তাঁরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণসমূহ নিয়ে এসেছিলেন। কিন্তু তারা আগে যে বিষয়টি অস্বীকার করেছিল, তাতে বিশ্বাস স্থাপন করেনি। এভাবেই আমরা সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর এঁটে দিই।
ইংরেজি অনুবাদ
Then We sent after him messengers to their peoples, and they came to them with clear proofs. But they were not to believe in that which they had denied before. Thus We seal over the hearts of the transgressors
বাংলা অনুবাদ
তারপর আমরা আমাদের নিদর্শনসহ মূসা ও হারূনকে ফিরাউন ও তার সভাষদদের কাছে পাঠায়েছি। কিন্তু তারা অহংকার করেছিল। এবং তারা ছিল অপরাধী সম্প্রদায়।
ইংরেজি অনুবাদ
Then We sent after them Moses and Aaron to Pharaoh and his establishment with Our signs, but they behaved arrogantly and were a criminal people
বাংলা অনুবাদ
অতঃপর যখন তাদের কাছে আমাদের নিকট থেকে সত্য আসল তখন তারা বলল: ‘এটা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু।’
ইংরেজি অনুবাদ
So when there came to them the truth from Us, they said, "Indeed, this is obvious magic."
বাংলা অনুবাদ
মূসা বলল: ‘সত্য যখন তোমাদের কাছে এসে পৌঁছেছে, তখন কি তোমরা সেটিকে জাদু বলছ? এটা কি জাদু? আর জাদুকররা সফল হয় না।’
ইংরেজি অনুবাদ
Moses said, "Do you say [thus] about the truth when it has come to you? Is this magic? But magicians will not succeed."
বাংলা অনুবাদ
তারা বলেছিল: ‘তুমি কি আমাদের কাছে এসেছ, যাতে আমাদের সেই অবস্থা থেকে ফিরিয়ে দাও, যে অবস্থায় আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি, আর যাতে এ ভূখণ্ডে তোমাদের দুজনের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? আমরা তোমাদের দুজনের প্রতি বিশ্বাস স্থাপনকারী নই।’
ইংরেজি অনুবাদ
They said, "Have you come to us to turn us away from that upon which we found our fathers and so that you two may have grandeur in the land? And we are not believers in you."
বাংলা অনুবাদ
এবং ফিরাউন বললঃ আমার কাছে সমস্ত সুদক্ষ যাদুকরদের উপস্থিত কর।
ইংরেজি অনুবাদ
And Pharaoh said, "Bring to me every learned magician."
বাংলা অনুবাদ
অতঃপর যখন জাদুকরেরা আসল তখন তাদেরকে মূসা বলল: ‘তোমাদের যা নিক্ষেপ করার, নিক্ষেপ কর।’
ইংরেজি অনুবাদ
So when the magicians came, Moses said to them, "Throw down whatever you will throw."
বাংলা অনুবাদ
অতঃপর যখন তারা নিক্ষেপ করল, মূসা বলল: ‘তোমরা যা এনেছ, তা জাদু। নিশ্চয়ই আল্লাহ অচিরেই তা বাতিল করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কাজকে সফল পরিণতিতে পৌঁছান না।’
ইংরেজি অনুবাদ
And when they had thrown, Moses said, "What you have brought is [only] magic. Indeed, Allah will expose its worthlessness. Indeed, Allah does not amend the work of corrupters.
বাংলা অনুবাদ
আল্লাহ তাঁর বাণীর সাহায্যে প্রকৃত সত্যকে প্রতিষ্ঠিত করবেনই, অপরাধীদের কাছে তা যতই অপছন্দনীয় হোক না কেন।
ইংরেজি অনুবাদ
And Allah will establish the truth by His words, even if the criminals dislike it."
বাংলা অনুবাদ
অতঃপর মূসার প্রতি তাঁর সম্প্রদায়ের মধ্য থেকে একদল বংশধর ছাড়া আর কেউ বিশ্বাস স্থাপন করেনি—ফিরআউন ও তাদের নেতৃবর্গের ভয়ে যে, তারা তাদের ওপর নির্যাতন চালাবে। আর নিশ্চয়ই ফিরআউন সেই ভূখণ্ডে ছিল অত্যন্ত ক্ষমতাধর; আর নিশ্চয়ই সে সীমা অতিক্রমকারীদের অন্তর্ভুক্ত ছিল।
ইংরেজি অনুবাদ
But no one believed Moses, except [some] youths among his people, for fear of Pharaoh and his establishment that they would persecute them. And indeed, Pharaoh was haughty within the land, and indeed, he was of the transgressors
বাংলা অনুবাদ
এবং মূসা বললো: ‘হে আমার সম্প্রদায়! যদি তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস করে থাকো, তাহলে তাঁর উপরই ভরসা করো, যদি তোমরা সত্যিই আত্মসমর্পণকারী হও।
ইংরেজি অনুবাদ
And Moses said, "O my people, if you have believed in Allah, then rely upon Him, if you should be Muslims."
বাংলা অনুবাদ
তখন তারা বলল: ‘আমরা আল্লাহর উপরই ভরসা করেছি। হে আমাদের প্রতিপালক! তুমি আমাদেরকে পাপাচারী সম্প্রদায়ের জন্য পরীক্ষার উপকরণ বানিও না।’
ইংরেজি অনুবাদ
So they said, "Upon Allah do we rely. Our Lord, make us not [objects of] trial for the wrongdoing people
বাংলা অনুবাদ
আর তোমার অনুগ্রহে আমাদেরকে অস্বীকারকারী সম্প্রদায় থেকে রক্ষা কর।
ইংরেজি অনুবাদ
And save us by Your mercy from the disbelieving people."
বাংলা অনুবাদ
এবং আমরা মূসা ও তার ভাইয়ের প্রতি ওহী করলাম যে: ‘তোমরা তোমাদের সম্প্রদায়ের জন্য মিসরে কিছু ঘর নির্ধারণ করো, তোমাদের ঘরগুলোর লক্ষ্য আল্লাহমূখী করো, আর বিধানের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করো। এবং যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদের সুসংবাদ দাও।’
ইংরেজি অনুবাদ
And We inspired to Moses and his brother, "Settle your people in Egypt in houses and make your houses [facing the] qiblah and establish prayer and give good tidings to the believers."
বাংলা অনুবাদ
এবং মূসা বলল: ‘হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই তুমি ফিরআউন ও তার নেতৃবর্গকে পার্থিব জীবনে শোভা-সৌন্দর্য ও সম্পদ দিয়েছ। ফলে তারা তোমার পথ থেকে মানুষকে বিচ্যুত করে। হে আমাদের প্রতিপালক! তুমি তাদের সম্পদ নিশ্চিহ্ন করে দাও এবং তাদের হৃদয় কঠোর করে দাও, যাতে তারা বিশ্বাস না করে, যতক্ষণ না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করে।
ইংরেজি অনুবাদ
And Moses said, "Our Lord, indeed You have given Pharaoh and his establishment splendor and wealth in the worldly life, our Lord, that they may lead [men] astray from Your way. Our Lord, obliterate their wealth and harden their hearts so that they will not believe until they see the painful punishment."
বাংলা অনুবাদ
তিনি বললেন: ‘তোমাদের দু’জনের দোয়া কবুল করা হয়েছে। সুতরাং তোমরা দু’জন দৃঢ়ভাবে সোজা পথে অবিচল থাকো, এবং যারা জানে না তাদের পথ অনুসরণ করো না।’
ইংরেজি অনুবাদ
[Allah] said, "Your supplication has been answered." So remain on a right course and follow not the way of those who do not know."
বাংলা অনুবাদ
এবং আমরা ইসরাঈলী বংশধরদেরকে সমুদ্র পার করিয়ে দিলাম। তারপর ফিরাউন ও তার সৈন্যরা তাদের পিছু নিল, অবাধ্যতা ও শত্রুতার বশে। অবশেষে যখন তারা ডুবে যাচ্ছিল, তখন সে বলল: ‘আমি বিশ্বাস স্থাপন করলাম যে কোনো বিধানদাতা নেই, সেই সত্তা ছাড়া যাঁর প্রতি ইসরাঈলী বংশধরেরা বিশ্বাস স্থাপন করেছে; এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ
And We took the Children of Israel across the sea, and Pharaoh and his soldiers pursued them in tyranny and enmity until, when drowning overtook him, he said, "I believe that there is no deity except that in whom the Children of Israel believe, and I am of the Muslims."
বাংলা অনুবাদ
এখন? অথচ এর আগে তুমি অবাধ্যতা করেছিলে এবং তুমি বিপর্যয় সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে!
ইংরেজি অনুবাদ
Now? And you had disobeyed [Him] before and were of the corrupters?
বাংলা অনুবাদ
অতএব আজ আমরা তোমার দেহকে রক্ষা করে উদ্ধার করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকো। আর নিশ্চয়ই মানুষের মধ্যে অনেকেই আমাদের নিদর্শনসমূহ সম্পর্কে উদাসীন।
ইংরেজি অনুবাদ
So today We will save you in body that you may be to those who succeed you a sign. And indeed, many among the people, of Our signs, are heedless
বাংলা অনুবাদ
আর অবশ্যই আমরা ইসরাঈলী বংশধরদেরকে একটি উত্তম ও সত্যনিষ্ঠ আবাসস্থলে স্থান দিয়েছিলাম এবং তাদের উত্তম বস্তুসমূহ থেকে জীবিকা দিয়েছিলাম। তারপর তারা মতভেদ করেনি, যতক্ষণ না তাদের কাছে জ্ঞান এসেছে। নিশ্চয়ই তোমার প্রতিপালক কিয়ামতের দিনে তাদের মধ্যে সেই বিষয়ে ফয়সালা করবেন, যে বিষয়ে তারা মতভেদ করত।
ইংরেজি অনুবাদ
And We had certainty settled the Children of Israel in an agreeable settlement and provided them with good things. And they did not differ until [after] knowledge had come to them. Indeed, your Lord will judge between them on the Day of Resurrection concerning that over which they used to differ
বাংলা অনুবাদ
যদি তুমি সেই ব্যাপারে সন্দেহে থাক যা আমরা তোমার উপর অবতীর্ণ করেছি, তবে তাদের কাছে জিজ্ঞাসা কর যারা তোমার আগে লিখিত বিধান পড়ে এসেছে। নিশ্চয়ই তোমার পালনকর্তার পক্ষ থেকে সত্য এসেছে। সুতরাং তুমি কখনও দ্বিধাগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ো না।
ইংরেজি অনুবাদ
So if you are in doubt, [O Muhammad], about that which We have revealed to you, then ask those who have been reading the Scripture before you. The truth has certainly come to you from your Lord, so never be among the doubters.
বাংলা অনুবাদ
আর তুমি তাদের অন্তর্ভূক্ত হয়ো না, যারা আমার বিধানসমূহের প্রতি মিথ্যারোপ করেছে, তাহলে তুমি ক্ষতিগ্রস্থদের অন্তর্ভূক্ত হয়ে যাবে।
ইংরেজি অনুবাদ
And never be of those who deny the signs of Allah and [thus] be among the losers.
বাংলা অনুবাদ
নিশ্চই তাদের সম্পর্কে তোমার প্রতিপালকের বাক্য সত্য প্রমাণিত হয়েছে যে, তারা বিশ্বাস স্থাপন করবে না,
ইংরেজি অনুবাদ
Indeed, those upon whom the word of your Lord has come into effect will not believe,
বাংলা অনুবাদ
আর যদি তাদের কাছে সমস্ত নিদর্শনও এসে যায়, তবুও যতক্ষন না তারা যন্ত্রণাদায়ক শাস্তি প্রত্যক্ষ করবে।
ইংরেজি অনুবাদ
Even if every sign should come to them, until they see the painful punishment.
বাংলা অনুবাদ
তাহলে এমন কোনো জনপদ কেন হলো না, যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং তাদের বিশ্বাস তাদের উপকারে এসেছিল? তবে ইউনুসের সম্প্রদায় ব্যতিক্রম। যখন তারা বিশ্বাস স্থাপন করেছিল, তখন আমরা তাদের থেকে পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি সরিয়ে দিয়েছিলাম এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের জীবন উপভোগ করতে দিয়েছিলাম।
ইংরেজি অনুবাদ
Then has there not been a [single] city that believed so its faith benefited it except the people of Jonah? When they believed, We removed from them the punishment of disgrace in worldly life and gave them enjoyment for a time.
বাংলা অনুবাদ
আর যদি তোমার প্রতিপালক উপযুক্ত মনে করতেন, তবে পৃথিবীর সবাই একসাথে বিশ্বাস স্থাপন করতো। তাহলে কি তুমি মানুষকে বাধ্য করবে, যতক্ষন না তারা বিশ্বাসী হয়ে যায়?
ইংরেজি অনুবাদ
And had your Lord willed, those on earth would have believed - all of them entirely. Then, [O Muhammad], would you compel the people in order that they become believers?
বাংলা অনুবাদ
কোন ব্যক্তির জন্য সম্ভব নয় যে, সে আল্লাহর অনুমতি ছাড়া বিশ্বাস স্থাপন করবে। আর যারা বিবেক বুদ্ধি খাটায় না, তিনি তাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন।
ইংরেজি অনুবাদ
And it is not for a soul to believe except by permission of Allah, and He will place defilement upon those who will not use reason.
বাংলা অনুবাদ
বল: আকাশমণ্ডলী ও পৃথিবীতে কী আছে তোমরা তা লক্ষ্য করো। কিন্তু যারা বিশ্বাস করে না, তাদের জন্য নিদর্শনসমূহ ও সতর্কবার্তাগুলো কোনো উপকারে আসে না।
ইংরেজি অনুবাদ
Say, "Observe what is in the heavens and earth." But of no avail will be signs or warners to a people who do not believe
বাংলা অনুবাদ
তবে কি তারা শুধু এটারই অপেক্ষা করছে যে, তাদের উপরও সেই রকম দিন আসবে, যেমন তাদের পূর্ববর্তীদের উপর এসেছিল? বলো: তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সঙ্গে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত।
ইংরেজি অনুবাদ
So do they wait except for like [what occurred in] the days of those who passed on before them? Say, "Then wait; indeed, I am with you among those who wait."
বাংলা অনুবাদ
তারপর আমরা আমাদের রাসূলদের এবং যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে রক্ষা করি। এভাবেই এটা আমাদের উপর একটি নিশ্চিত দায়িত্ব যে, আমরা বিশ্বাসীদের রক্ষা করি।
ইংরেজি অনুবাদ
Then We will save our messengers and those who have believed. Thus, it is an obligation upon Us that We save the believers
বাংলা অনুবাদ
বলো: হে মানুষ! যদি তোমরা আমার জন্য আল্লাহর মনোনীত জীবনব্যবস্থা সম্পর্কে সন্দেহে থাকো, তবে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের দাসত্ব করো, আমি তাদের দাসত্ব করি না। বরং আমি আল্লাহরই দাসত্ব করি, যিনি তোমাদের মৃত্যু ঘটান। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই।
ইংরেজি অনুবাদ
Say, [O Muhammad], "O people, if you are in doubt as to my religion - then I do not worship those which you worship besides Allah; but I worship Allah, who causes your death. And I have been commanded to be of the believers
বাংলা অনুবাদ
এবং তুমি তোমার লক্ষ্য আল্লাহর মনোনীত জীবনব্যবস্থার উপর স্থীর রাখো। আর তোমরা অংশীদার স্থাপন কারীদের অন্তর্ভূক্ত হয়ো না।
ইংরেজি অনুবাদ
And [commanded], 'Direct your face toward the religion, inclining to truth, and never be of those who associate others with Allah;
বাংলা অনুবাদ
আর আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডেকো না, যা না পারে তোমার কোন উপকার করতে, আর না পারে ক্ষতি করতে; যদি তুমি তা কর তাহলে তুমি অন্যায়কারীদের মধ্যে অন্তর্ভূক্ত হয়ে যাবে।
ইংরেজি অনুবাদ
And do not invoke besides Allah that which neither benefits you nor harms you, for if you did, then indeed you would be of the wrongdoers.'"
বাংলা অনুবাদ
যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট/ক্ষতি দ্বারা স্পর্শ করেন, তা কেউ দূর করতে পারবে না, শুধুমাত্র তিনি ছাড়া। আর যদি তিনি তোমার বিষয়ে কোন কল্যাণ চান, তা ফিরিয়ে দেয়ার সামর্থ কারো নেই। তিনি যা নির্ধারন করেন, তা তাঁর দাসদের মধ্যে বিতরণ করেন। এবং তিনি ক্ষমাশীল পরম দয়ালু।
ইংরেজি অনুবাদ
And if Allah should touch you with adversity, there is no remover of it except Him; and if He intends for you good, then there is no repeller of His bounty. He causes it to reach whom He wills of His servants. And He is the Forgiving, the Merciful
বাংলা অনুবাদ
বল: হে মানুষগণ! তোমাদের কাছে সত্য এসেছে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। যে সঠিক পথে চলে, তা শুধুমাত্র নিজের কল্যাণের জন্য। আর যে ভ্রষ্টপথে চলে, তা কেবল নিজের ক্ষতির জন্য। আর আমি তোমাদের ওপর কোনো দায়িত্বশীল বা নিয়ন্ত্রক নই।
ইংরেজি অনুবাদ
Say, "O mankind, the truth has come to you from your Lord, so whoever is guided is only guided for [the benefit of] his soul, and whoever goes astray only goes astray [in violation] against it. And I am not over you a manager."
বাংলা অনুবাদ
আর তোমার প্রতি যে প্রত্যাদেশ অবতীর্ণ করা হয়েছে তুমি তার অনুসরণ করুন এবং তুমি ধৈর্য ধারণ কর যে পর্যন্ত না আল্লাহ মিমাংসা করে দেন, আর তিনিই সর্বোত্তম মিমাংসাকারী।
ইংরেজি অনুবাদ
And follow what is revealed to you, [O Muhammad], and be patient until Allah will judge. And He is the best of judges.